পোংটা পিচ্চির কথা ত আগেই বলেছি। এবার বলি এক গুড গার্ল এর কথা
একই বিল্ডিংয়ের দোতলায় থাকে মেয়েটি। সেই বাড়ীর বাড়ীওয়ালার নাতনী। মেয়েটি ওয়ান/টু তে পড়ে। কিন্তু এইটুকু মেয়েকে পড়াতে বসিয়ে ওর মা যে মাইর দেয় তাতে মনে হয় আমিও ঐ মাইর সহ্য করতে পারবনা। আমাদের বাসা থেকে চড়ের আওয়াজ শোনা যায়। ওর মা আবার বলে " কান্দস্ ক্যান? আমি কি তোরে মারছি"?
সেদিন আমি আর আম্মা বারান্দায় দাড়ানো ছিলাম। তখন দেখি ওর আরেক খেলা। একটা পুতুল গলার সাথে এমন ভাবে জড়িয়ে রেখেছে দূর থেকে দেখে মনে হচ্ছিল ওটা আসলেই বুঝি একটা মানুষ। পুতুলটা কোলে করে কিছুতেই সুন্দর মত কাজ করতে পারছিলনা তাই কিছুক্ষন পরে দেখি পাহাড়ী মহিলারা যেভাবে বাচ্চা পিঠে বেঁধে কাজ করে ঠিক সেভাবে একটা গামছা দিয়ে বেঁধে মনের সুখে খেলছে। আমি আর আম্মা মজা করে ওর খেলা দেখছিলাম।
মানুষের জন্মগত ভাবেই কিছু স্বভাব থাকে। একটা পিচ্চি ছেলে কোন দিনই এই টাইপ খেলা খেলবে না। আবার এই মেয়েটাকে যত সুন্দর রং বেরংয়ের বল, ব্যাট, গাড়ী এনে দেওয়া হোকনা কেন তার কাছে পুতুলটাই আকর্ষনীয় মনে হবে।
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



