ভেজিটেবল রোল বানালাম...... 

১৯ শে নভেম্বর, ২০০৯ রাত ৯:১৬
রান্না শিখেছিলাম শখের বশে। ভেবেছিলাম শিখে মজার মজার রান্না নিজেই বানিয়ে খাব। কিন্তু ঝামেলার কারনে হয় না
। শেখার পর কিছু দিন প্রাকটিসের জন্য কিছু বানাতাম। বহুদিন পর আজকে ভেজিটেবল রোল বানালাম। খেতে দোকানেরটার থেকে খুব খারাপ হয় নাই... ![]()
আপনাদের ত দিতে পারলাম না তবে রেসিপিটা দিলাম। কষ্ট করে বানিয়ে খেয়ে নিয়েন।
উপকরন:
আলু...... ১টা
সীম....... ৮/১০টা
ফুলকপি..... বড় ২টুকরা
সবজি গুলো ধুয়ে কুচি করে কেটে নিন। কড়াইতে আন্দাজ করে তেল দিয়ে তাতে পেঁয়াজ, মরিচ কুচি দিয়ে একটু ভেজে নিন। এবার এগুলোর মধ্যে ১চাচামচ পরিমান আদা, রসুন, জিরা বাটা দিয়ে কষান। তার পর সবজি ঢেলে দিয়ে নেড়েচেড়ে পানি দিয়ে ঢেকে দিন। চুলা কমিয়ে অন্য কাজে আসি এবার ![]()
ডো তৈরীর জন্য:
ময়দা..... ২কাপ
কর্ণফ্লাওয়ার.... আধাকাপ
ডিম.......... ১টা
পানি...... অল্প অল্প করে পরিমান মত দিন( পাটিসাপটা পিঠার ডো টার মত হতে হবে)
টেস্টিংসল্ট.....আধা চা চামচ
চিনি....... আধা চা চামচ
লবন........ ১ চা চামচ
ভাজিটা মাঝে মধ্যে নেড়ে দিন। ( মনে করিয়ে দিলাম, পুড়ে গেলে আবার আমার দোষ দিতে পারবেন না) ![]()
ডিম আর পানি বাদে সব উপকরন একসাথে ভাল করে মিশিয়ে নিন। পরে ডিম ভেংগে দিয়ে আর পানি দিয়ে ডাল ঘুটনি দিয়ে রাম ঘুটা দিন...![]()
মাঝেমধ্যে একটু করে পানি পানি দিয়ে নিন। ডো হয়ে গেলে এবার ওটা সেফ জায়গায় রেখে(পায়ে লেগে পরে গেলে রোল খাওয়ার ১২টা বাজবে, তাই সতর্ক করে দিলাম
) ভাজির জাছে যান।
ভাজিটা শুকনো শুকনো হয়ে এলে ১টা ডিম ভেংগে দিন ওটার মধ্যে। পরে আধা চা চামচ দারুচিনি, এলাচ আর সাদাগোল মরিচের(কালোটা হলেও অপরাধ নাই
) গুড়া দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিন।
এবার চুলায় ফ্রাইপ্যান গরম করে জালিব্যাগ গোলকরে ওটাতে তেল লাগিয়ে প্যান মুছে নিন
। তার পরে ছোট সাইজের ওড়ন দিয়ে(ওড়ন না চিনলে বড় ডালের গোল চামচ হলেও চলবে) ১ ওড়ন পরিমান গোলা প্যানে দিয়ে তাড়াতাড়ি ছড়িয়ে ঢেকে দিন। এবার আবার তাড়াতাড়ি ঢাকনা তুলে রুটিটা রুটি বেলার পিঁড়ির উপর রেখে সবজী ভরে মুড়ে নিন। এভাবে সব গুলো বানিয়ে একটা প্লেটে ডিমের সাদা অংশের মাঝে রোল গুলো ডুবিয়ে মুড়ির গুড়ায় গড়িয়ে ডুবো তেলে ভেজে নিন। তার পরে কি করবেন বাকীটা আমি না বললেও চলবে.....
আর না পারলে শুধু এই অধমকে ডাকবেন। এসে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব কি করতে হবে।![]()
এবার কিছু টিপস:
১। একজন মানুষ রাখবেন। আপনি রোলগুলো ডিমে ডুবোলে পাশের জনকে বলবেন মুড়িতে গড়াতে নতুবা সব মুড়ির গুড়ো
হাতে লেগে যাবে (বাজে অবস্থা
)
২। যে খাবারে টেস্টিং সল্ট দিবেন সে খাবারে অবশ্যই অবশ্যই অবশ্যই সমপরিমান চিনি দিবেন ( টেস্টিং সল্ট নাকি ধীরে ধীরে বিষক্রিয়া করে শরীরে চিনি দিলে সেটা করতে পারেনা।) টেস্টিংসল্ট এর বিকল্প হিসেবে একট চা চামচ লেবুর রসের সাথে এক চা চামচ চিনি গুলে দিতে পারেন স্বাদ একই হবে।
৩। আমি যদিও মুড়ির গুড়ো ব্যাবহার করেছি কিন্ত সাধারনত ব্রেডক্রাম ব্যাবহার করা হয়। বিস্কুটের গুড়ো দিলে পুড়ে যাবে তাই মুড়িই ভাল।
বি:দ্র: আমি আসলে এভাবে বানিয়েছি। মূল রেসিপি থেকে একটু এদিক সেদিক করে। তবে স্বাদের খুব একটা তারতম্য হয়না।
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:০১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: খাওনের কালে মনে আছিল না আপনের কতা.... ![]()
লেখক বলেছেন: ভাগ্যিস ছবিটা দেইনি। মাইনাসের উপর দিয়ে গেছে...
লেখক বলেছেন: দাওয়াত কই আমি ক্যামতে কমু। দাওয়াতরে জিগান...
লেখক বলেছেন: আবু সালেহ ভাইয়া বলেছেন আপনিত বলেন নি... ![]()
লেখক বলেছেন: আজকের মেনু চাইনিজ ভেজিটেবল, ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই।
চলে আসেন তাড়াতাড়ি .... ![]()
জয় সরকার বলেছেন:
ফটুক ছাড়া পুস্টে মাইনাচ!
লেখক বলেছেন: খেক খেক নেটওয়ার্ক বিজি আছে। মাইনচ অহনও আমার কাচে পৌচায়নাইক্কা......
শাকালাকা বুম বলেছেন:
এইটা কি মম টাইপ কিছু? সেইরকম ই মনে হইতাসে
খুব মজা হবে মনে হচ্ছে। +++++++++
যদিও আমি রান্না তেমন পারিনা
নতুন মাইক্রোওভেন কিনেছি। সবই করা যায়।
কোন রেসেপি জানলে দিয়েন
লেখক বলেছেন: মোটামুটি ১৯/২০ আইটেম পারি। কোনটা আওয়াজ দিয়েন। চেষ্টা করব দেওয়ার জন্য। ![]()
ওভেন নাই তাই পিজ্জাটা ট্রাই করতে পারিনাই..... ![]()
লেখক বলেছেন: আহারে! ভুলে গেসিলাম যে আপু.... ![]()
বানিয়ে খেতে হবে কষ্ট করে.... ![]()
লেখক বলেছেন: খাআআআআআআআন..... ![]()
লেখক বলেছেন: বানানের পরেই সাবাড় কর্ছি। ক্যাম্রা নাই। মুফাইলেও ভাল তোলা যায়না... ![]()
মোঃ তৈমুর রেজা বলেছেন:
সুইট বলেছেন: আবু সালেহ বলেছেন:কষ্ট কইরা যেহেতু বানাইছে...দাওয়াত দিতেন . ..টেস্ট কইরা যাইতাম....
লেখক বলেছেন: সুইট আর আবু সালেহ ভাইয়া বলেছেন আপনি ত বলেন্নাই....
চাঙ্কু বলেছেন:
সোজাতো । বানাইতে হপে একদিন ।
লেখক বলেছেন: বানানি হইলে আমারে কলকইরেন খাওয়ার রেসিপিটা হাতে কলমে দেখাইয়া দিমুনে.....
লেখক বলেছেন: আমার ক্যাম্রা নাইরে ভাইডি....
বায়লোজি বলে আমি নাকি ছেলে!! বলেছেন:
অপ্সরা আপুর রেসিপি ধইরা পায়েস বানাইটে যাইয়া ২ বার ধরা খাইছি আর কারো রেপিসি ধইরা রান্ধুম না।
য়েই ভাল আছি।
আলু ভর্তা করতে জানি,চিংরি ভাজতে জানি, ব্যাস।
য়েনাফ।
আর আপনারা কেউ দয়া কইরা রোল বানায়া পাঠাইলে কথাই নাই
রেসিপি শিখুম ক্যান?
লেখক বলেছেন: দয়া!!! দয়া কইরা যে এত্ত বড় পোষ্টু দিলাম..... না দিলে কি কর্তেন.....
আপনের লিগ্যা দোকানের ১৫ টাকার রোল..... ![]()
যাই হোক রোলের ডো বানানোটা শিখে রাখলাম , কাজে দিবে। আর টিপস গুলাও ভালো হইছে। টেস্টিং সল্টে চিনির ব্যাপারটা জানতামনা
তা , রোল গুলা কি খাওয়া গেছে
লেখক বলেছেন: জ্বী হা রোলগুলো খাওয়া হয়ে গেছে
।
আর ডো এর ক্ষেত্রে আমাদের ম্যাডামের রেসিপিতে ২কাপ ময়দা+ আধা কাপ কর্ফ্লাওয়ার এর সাথে আড়াই কাপ পানির পরিমান দেওয়া আছে আমি যেটা রেসিপিতে বলিনাই। তবে পানিটা একসাথে সব না দিয়ে আস্তে আস্তে দেওয়াই ভাল।
লেখক বলেছেন: আর মজা হইলে রোল শ্যাষ হওয়ার আগে ডাক দিবেন ত.....
সুইট বলেছেন:
আচ্ছা আমিই বললাম দাওয়াত দিতেন . ..টেস্ট করতাম
লেখক বলেছেন: বুড়া মানুষ কষ্ট করে বাসায় আসবেন?
তাই ভাল বুঝে রেসিপিটা দিলাম...... ![]()
বায়লোজি বলে আমি নাকি ছেলে!! বলেছেন:
আপনে খুব খারাপ ১৫ টাকা না চাইলে ১০ টাকা দিয়াও আমি কিন্না খাইতাম পারি।
ভাবছিলাম য়েট্টু দুর্বল কইরা কইলে বানাই খাওয়াইবেন।
কিসের কি?
আপনাদের হৃদয়ের আদতেই হার্ট নাই।
লেখক বলেছেন: কষ্ট করে রেসিপি দিলাম আর আমি খুব খ্রাপ!!
মিয়া আপনেই খ্রাপ। কষ্ট কইরা রেসিপি দিলাম। বানাইবেন আর খাইবেন..... তা না.......
ডিজিটাল কলম বলেছেন:
খাইতাম চাই..............
লেখক বলেছেন: খাইয়ালান.... ![]()
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...





















কষ্ট কইরা যেহেতু বানাইছে...দাওয়াত দিতেন .