মা-বাবা লম্বা হওয়ার সুবাদের আমিও খুব না হলেও আল্লাহর রহমতে মোটামুটি ভালই লম্বা। সেই সাথে স্বাস্থের কথা নাই বল্লাম।
১। তখন আমি মনে হয় সেভেন এ পড়ি। কোন এক কাজে আমাদের প্রিন্সিপালের রুমের সামনে দাড়িয়ে আছি। সামনে দিয়ে এক শিক্ষক যাচ্ছিলেন দেখে সালাম দিলাম। উনি আবার আমার ফ্রেনডকে পড়াতেন। পরে নাকি আমার ফ্রেন্ড কে পড়াতে গিয়ে বলেন, "আজকে মুক্তাকে দেখে আমি প্রথমে ভেবেছিলাম কোন বাচ্চার গার্জেন"
২। ক্লাশ এইটে পড়ি। আমাদের বাসায় এসে একজন হুজুর পড়াতেন। ভাইয়ার পরীক্ষা শেষ হওয়াতে উনি আর বাসায় আসলেন না। আমাকেই উনার বাসায় যেয়ে পড়তে হল। হুজুর আগেই আন্টিকে বলে রেখেছিলেন আমি আসবো। আন্টি নাকি আমাকে দেখে টাশকি খেয়ে গিয়েছিলেন। উনি নাকি মেলেতেই পারছিলেন না যে এত্ত বড় মেয়ে এইটে পড়ে কিভাবে। পড়ে হুজুর বুঝিয়েছিলেন যে মা-বাবা-ভাইর মত লম্বা হয়েছে কিন্তু বয়স কম।
৩। এটাও ক্লাশ এইটের ঘটনা। আমার এক কাজিনের বিয়েতে গিয়েছি। ভাইয়া আর আমার চাচাত ভাই ইব্রাহিম ভাইয়া এসএসসি পরীক্ষা দিয়েছে তখন। ইব্রাহিম ভাইয়াকে নাকি এক ছেলে জিজ্ঞেস করেছিল আমি কোন কলেজে পড়ি। সে উত্তর দেয় আমি আর শরীফ(আমার ভাইয়া) এসএসসি পরীক্ষা দিয়েছি, আমাদের ছোট হল এক কাজিনকে দেখিয়ে বলে "ও" তার পরে ইয়াসমিন(ইব্রাহিম ভাইয়ার বোন) তার পরে হল মুক্তা। এইবার বুঝে নেন কোন কলেজে পড়ে।
৪। সর্বশেষ গত কাল ভর্তি হতে গিয়েছিলাম কলেজে। ফরম পুরন করে অফিসে জমা দিতে হবে। কিন্তু অফিসটা যে কোন দিকে তা জানতাম না। বুয়াকে জিজ্ঞেস করলে সে বলে, "ফরম জমা দিবেন, আপনের মাইয়্যারে ভর্তি করাইবেন" !!!
আমাকে কি দেখতে এতটাই বুড়ি বুড়ি লাগে....
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


