যদিও আমি কোন দিবস-টিবসের পক্ষপাতি না। মা দিবস, বাবা দিবস, ভালবাসা দিবস, বন্ধু দিবসে অতিরিক্ত মাতামাতিটা কখনই আমার কাছে ভাললাগত না, এখনও লাগেনা। তারপরেও গতবার বন্ধু দিবসে মোটামুটি স্মৃতিচারণ মূলক দুটি পোষ্ট দিয়েছিলাম। আজকে প্রথম প্রথম পাতায় একটি পোষ্ট দেখে মনে হল কিছু একটা লিখি।
বন্ধুর সংজ্ঞাটা আমি ঠিক জানিনা। তবে আমার মনে হয় এমন একটি মানুষ যার সাথে বিনা দ্বিধায়(কথাটা মনে হয় সব ক্ষেত্রে ঠিক না) সব কিছু শেয়ার করা, সব ক্ষেত্রে স্বার্থের চিন্তা না করা, পাওয়া-না পাওয়ার হিসাবটা না করা।
ক্লাশ ওয়ান থেকে এই পর্যন্ত খুব বেশী না হলেও বান্ধবীর সংখ্যাটা নেহায়েত কম ছিল না। সময়ের আবর্তনে যদিও তা এখন দুই জনে এসে পৌছেছে। এই দুই জন আবার সেই ওয়ান থেকেই বান্ধবী।
এ্যানী, যার সাথে বোঝাপড়াটা বেশ ভালই। ক্লাশ ওয়ান থেকেই ওকে কেন জানি খুব ভাল লেগে যায়, যদিও তখন ওর কাছের বান্ধবী ছিল স্বর্ণা। দু জনেই(আমি ও এ্যানী) মোটামুটি এক রোখা হওয়ায় মাঝে মাঝে সমস্যা হয়। বিভিন্ন বিষয়ে দুজনের ধ্যান ধারনা এক না হলেও কেন যেনো এখনও বেশ ভাল সম্পর্কই আছে। জানিনা সম্ভব কিনা তবে আমি চাই এই সম্পর্কটা অনেক অনেক অনেক দিন টিকে থাকুক।
স্বর্ণা, এ্যানীর মত না হলেও এখনও ওর সাথেও বেশ ভালই সম্পর্ক রয়েছে। বরং কিছু কিছু ক্ষেত্রে এ্যানীর চেয়ে বেশীই। ঢাকায় আসলে আমাদের বাসায় আগে আসে, এটা নিয়ে আবার এ্যানীর বেশ অভিযোগ। আমার আম্মা তবে ওর সাথে যে ব্যাপারটি নিয়ে ঝগড়া হয় সেটা হল ফোন করা নিয়ে। আমাদের কথা হল "তোর বিয়ে হয়েছে, জামাই আছে, তুই কেন ফোন করিস না" আবার ওর যুক্তি হল "আমি ফোনে টাকা ঢুকাইনা, ফারুক(ওর জামাই) ই ফোন করে/ রিচার্জ করতে অনেক দূরে যেতে হয়" তবে মজার ব্যাপার হল আমি আর এ্যানী ওর সাথে এসব নিয়ে ঝগড়া করলেও বেশীরভাগ সময় ও-ই ফোন করে
ভাল থাকিস দোস্তরা, সব সময়, অনননেক ভাল।
সবার বন্ধুত্ব-ই অটুট থাকুক আজীবন। অনেক অনেক শুভেচ্ছা বন্ধুদের জন্যে(ফরমালিটি আরকি)
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০১০ রাত ১১:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



