যাই হোক কি আর করা। গতকালকে কোন এক কারনে ড্রয়ারে পুরাতন-বাতিল একটা ব্যাগ নাড়ছিলাম। এক পর্যায়ে ব্যাগটা খুলে আমার চক্ষু চড়ক গাছে উঠে গেল, একান ওকান হাসি এমন ভাবে ছড়িয়ে গেল এর একটু হলেই গাল দুটো কানের মধ্যে ঢুকে যেতো!
দেখি ব্যাগের মধ্যে কচকচে, চকচকে, কড়কড়ে, মড়মড়ে একটা ১০০ টাকার নোট। সাথে চকচকে একটা ২টাকার নোট ও দুইটা ১ টাকার কয়েন। প্রথমেত বিশ্বাস ই হতে চাচ্ছিল না। আম্মা বলেন, এটা আমার টাকা, আমি রেখেছি। আমার ব্যাগে আম্মা ক্যান টাকা রাখবে। বললাম, এইটা আমারই টাকা। কেউ নিশ্চই আমাকে দিছিলো, ব্যাগে রাখছি পরে আর মনে নেই।
পরে অবশ্য শিউর হলাম এটা আমার ই টাকা। কারন আম্মা আমার ব্যাগে আম্মা টাকা রাখেন নি।
বললাম, দেখছো দুস্থ মানুষরে আল্লাহ কেমনে সাহায্য করে
আহা কি আনন্দে আছিরে...তা খালি আমিই জানি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



