somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ময়নার শিন্নির হইলদা জামা

২৭ শে জুন, ২০১১ দুপুর ১২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হুনছোনি ময়নার মা….ও ময়নার মা, কই গেলা? বাড়ীর সব একলগে গ্যালো কই?
আরে ঐ ত পাগলী মাইয়্যাডা উডানে কুতকুত খ্যালতাছে।
> তয় মায় কো?
= চোদরী নানাগো বাড়ী কামে ডাকছে, মায় হেইহানে গ্যাছে।
> আমারে কলেত্থন এক জগ পানি বোরাইয়া আইন্যা দে দেহি

আহ! পরানডা জুরাইয়া গ্যালো। কি গরম যে পড়ছে এইবার তা আর কওনের না।

= আব্বা….ওওও আব্বা
> কি কবি? ক
= গ্যাছেবার শিন্নিতে তো আমারে এটটা নতুন জামা দিলা না। ত্যাজাবার শিন্নির জামা দিয়াই গেলবার শিন্নি খাইলাম। এই বার কইলাম আমারে এটটা হইলদা জামা কিন্না দিবা।
> মারে আমরা অইলাম গরীব মানুষ। আমরা কি নিত্তিফির শিন্নিতে নতুন জামা দিতে পারি?

বাপ-বেডী কি আলাপ চলতাছে। হাত-পাও ধুইয়া ঘরে আহেন। নামাজ পইড়া ভাত খাইবেন।
……………………………..

~ আর কয়ডা ভাত দিমু আপনেরে?
> না আর নাগবো না।
~ পাড খ্যাতের কি অবস্থা, আর কয়ডা নীড় দিতে অইবো?
> আইজকার পরে আর নীড় নাগবো না। পাডের চেহারা ত দ্যাকলাম ভালই। গতবার ত পুইড়্যা গ্যালো। এই বার মনে হয় আল্লায় দিলে ভালই।
মাই্যাডারে গেলোবার শিন্নিতে নতুন কাফুর দিতারলাম না। আইজ বায়না করলো এইফির শিন্নিতে হইলদা জামা দিতে অইবো।

~ পোলাহান মানুষ অরে আর কি কমু। ও ত আর বুজে না। মাইয়্যাডারে না পারি ভাল-মন্দ কিসু খাওয়াইতে না পারি ভাল ফিন্দাইতে।

> কি আর করমু সবই কপাল, তরে বিয়ার সুময় নতুন কাফুড় দিয়া আনলাম হের পর আর কোন শিন্নিতে একখান কাফুর দিতে পারলাম না।
~ আমারে দিতে পারেন হেইয়া বইল্লা নাই আমি কি কইসি কোনোসুম? মাইয়্যারে খালি মাঝে মইদ্দে বুজাইতে পারি না।
> হ! তুই ত কসনাই। কিন্তু শক আল্লাদ ত তরও আছে, আমি কি আর বুজি না। দেহি এইবার আল্লায় দিলে ভালয় ভালয় পাটগুনি ঘরে উডাইতে পারিনি…..
তয় গ্যালাম আমি। আর অ্যাক খোপ আছে, পাট খ্যাত নীড় দিয়া আহি।
~ যান, আইয়া পইড়্যেন তাত্তাড়ি। আন্দারী রাইত পড়ছে।

………………………………………………….

কিরে শুক্কুর পাডের দাম মনে অয় আইজ ভালই
হ! দুই হাজারের উপ্রে দুইশো টাহা মন।
আমরা অইলাম গরীব মানুষ। কয় টাহাই আর অইবো
হ! আমি দুই বিঘা ভুই পাট নাগাইছিলাম এইবার। হেইয়াও দশ কাডা আবার মালেকে. বর্গায় করছি।
বর্গা করলে লাভ অয় না। ছামনের খন্দ আর করমুনা বরগায়।
……………………………………………………

> ময়নার মা, ময়নারে ইটটু ত্যাল-পানি দিয়া হাজাই দিসতো। এখখানে যামু।
~ বাপ মাইয়া কুনহানে যাইবো, মনে দেহি রং লাগসে! তা যেইহানেই যান হক্কালে আইবেন কইলাম।
> আইচ্ছা।
……………………………………………………….

= আব্বা দ্যাহো ঐ হইলদা জামাডা কি সোন্দর! কিন্না দিবা আমারে?
> আয় দেহি, কিনতারি নি……

> ঐ হইলদা জামাডা দেহান ত দেহি
=> কার এই মাই্যার?
> হ!
=> এই দেহেন এক্কেরে ঠিক লাগসে।
> দাম কয় টাহা?
=> বেশী না ২৫০ টাহা।
> এত অইলে কেমনে নিমু!
=> কমে পাইবেন না, তয় বিশ টেহা কমাই দিলাম যান ২৩০ টেহা
> না আমি ১৭০ টেহা দিমু
=> কমে পারমু না।
> ল অন্য দোহানে দেহি
=> ২০০টাহা দিয়েন হইয়া যান
~ বাজান জামাডা আমার পছন্দ অইসিলো….
> ১৮০ টাহা দিমু
=> লইয়া যান, বনিন কাস্টমার।
…………………………………………………..

ময়নার মা….ও ময়নার মা…..
~ বাপ-বেডীর আহনের সময় অইছে? ওমা হাতে এত্ত ব্যাগ ক্যা!
= আরে দ্যাক কি আনছি, ময়নার লিগ্যা হইলদা জামা, সবুজ চুড়ি-ফিতা, রাংগা লিবিশটিক আর নকপালিশ আনছি।
আর তর লিগ্যা আনছি এই নীল কাফুরডা। লগে লাল চুড়ি-ফিতা। দ্যাক পছন্ড অইছেনি?
~ পছন্দ অইবো না ক্যা? তা আফনের নিগ্যা কিছু আনেননাই?
= আমার কি আর শিন্নি আছে? ত্যাজা বার চোদরী চাচায় যেই পান্জাবীডা দিসে হেইডাই গায় দিমুনে। আর ১৫০ টাহা দিয়া এটটা তগন আনছি।
অহন এডি উডাই থুইয়া দে, ভাত খাই কয়ডা।
আর হোন ঈদের দিন ময়নার লিবিশটিকটার থন তুই ইটটু দিস, ভাল্ দেহাইবো কইলাম তরে।
~ আফনে যে কি কন না, হেই বয়স কি আর আছে? কলপাড় থন হাত-পাও ধইয়া আহেন, আমি ভাত বাড়তাসি।

নোট: গতকাল হ্যারি পটার দেখার সময় গল্পটার প্লট মাথায় আসছিলো, আর তার পরেই লেখা...... (যদিও হ্যারি পটারের ধারে কাছেও কিছুর সাথে মিল নেই) ;):P

লেখাটি আমার নিজস্ব ব্লগে প্রকাশিত
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১১ দুপুর ২:৩৭
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×