somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দিন দিন এ কি হচ্ছে আমার !!! :|

০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা চার বান্ধবী যখন একসাথে থাকি চরম মজা করি। হেন ব্যাপার নেই যা নিয়ে আলোচনা হয় না। রাস্তা দিয়ে যাওয়ার সময় আশেপাশের মানুষ থেকে শুরু করে নিজেদের কাউকেই পঁচানী থেকে রেহাই দেইনা। B-)
তো এমনই এক কারনে আমার নাম পরে ডাউন'স সিন্ড্রোম এর রোগী। যারা জানেন না তাদের জন্যে একটু বলি, এটা ফার্স্ট ইয়ারে আমাদের পড়ার একটা টপিক ছিলো। ক্রোমোজমের অস্বাভাবিকতার কারনে সৃষ্ট একটি রোগ। এর ফলে বাচ্চার বিভিন্ন সমস্যা দেখা দেয় তার মাঝে একটি হলো বুদ্ধি প্রতিবন্ধীতা। আমি একটু অল্পতেই রেগে যাই বা স্বাভাবিক-হালকা ব্যাপার সিরিয়াস করে ফেলি, বুদ্ধি-সুদ্ধি কম বলে আমাকে ডাউন'স সিন্ড্রোম বলে বান্ধবীরা। আমিও এটাকে পুজি করে ভুল-ভাল কিছু করে ফেললে বলি জানিস না আমার ডাউন'স সিন্ড্রোম :P

=====================================
একবার আমি আর তন্বী ক্যান্টিনে সিংগারা আর লাড্ডু নিয়েছি খেতে। খাবার আনার সময় একই প্লেটে সিংগারা, লাড্ডু আর সস দিয়ে দেয়। আনার সময় বলি মামা কি করলেন এইটা সস দিয়ে লাড্ডু খাবো নাকি, এটাত সাড্ডু হয়ে গেলো!
এখনও মনে করে হাসি সস দিয়ে লাড্ডু=সাড্ডু ;)
এই দেখেন আমাদের সেই বিখ্যাত সাড্ডু B-)


===================================

শিশুর বিকাশের সময় বিভিন্ন ধরনের ত্রুটি দেখা দিতে পারে। যেমন ভাষা বিকাশের সময় ঠিক মত কথা বলতে না পারা। শিশু কোন কথা ঠিক মত বলতে না পারলে তাকে ত্রুটিপূর্ণ ভাষা (Speech Disorder) বলে। এটাও পড়াশুনার খাতিরেই জানা। কথা সেটা না। আসল ব্যাপার হলো আমার ছোটবেলায় ভাষায় কোন ত্রুটি না থাকলেও ইদানিং মনে হয় তাই ঘটছে। সেরকম দুটি কাহিনীই বলছি।

১। পড়াশুনা করা হোক আর না-ই হোক লাইব্রেরীতে বসাটা আমাদের জরুরী। লাইব্রেরী আর ক্যান্টিন এ দুটো জায়গা আমাদের তীর্থস্থান।B-) তো কিছুদিন আগে লাইব্রেরীতে বসে কাজ করছি। তন্বী নোট করছে আর আমি প্রশ্ন তুলছি। এক পর্যায়ে প্রশ্নের দরকার হলো। আমি এদিক ওদিক খুজে বললাম প্রশ্চেনটা কই :|
কথাটা বলে একমুহুর্ত স্তব্দ থেকে হাসিতে ফেটে পড়লাম। হয় বলবো কোশ্চেনটা কই না হয় প্রশ্নটা...তা না বলে কি বলে ফেলছি! :P:P

২। দ্বিতীয় কাহিনী টা একদম টাটকা, মানে আজকে ঘটলো। সন্ধ্যায় বিপিএল এর উদ্ভোধনী অনুষ্ঠান দেখছি। এক এক করে সব দল আসছে এক পর্যায়ে সিলেট আসার পরে মনে হয় খুলনা এলো। পাশের আন্টি বলছে এটা কি সিলেট...আমি বললাম না এটাতো সিলনা.... :|
বলবো এটা খুলনা তা না বলে সিলেটের 'সি' খুলনার 'লনা' মিলিয়ে বললাম কি....হাসতে হাসতে অবস্থা কাহিল।

যদিও হাসতেছি কিন্তু আমি তো দেখি সমস্যার সময়ে সমস্যা হয়নি বুড়ি কালে এসে প্রেস্টিজ যাচ্ছে। আমার কি হপেরেএএএ.....:| :((
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:২৪
৬৪টি মন্তব্য ৬৪টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×