somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘাড়ের উপর থেকে অনুভূতিশূন্য!!

১৪ ই মে, ২০০৯ সকাল ৯:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওয়ারফেজ।
এই এক নামেই সব কিছু বলে দেয়া হয়!!

গতকাল, ট্রাডিশান মত আমরা 'লেভেল কম্প্লিশান' কর্লাম। পড়ি ৩-২ তে, এখন 'লেভেল কম্প্লিশান'!! তার চাইতে এইটার নাম দেই 'র‌্যাগ প্রিপারেশন'!!
এই সপ্তাহে প্রচন্ড ব্যস্ততার কারণে এই দিকে কোন মনোযোগই নাই। :( সবাই মিলে কাজ করছে। আমরা হাওয়া!! প্রথম থেকেই এই অনুষ্ঠানের মূল চাওয়া 'ওয়ারফেজ'। বুয়েটে এর আগে কখনো ওয়ারফেজ আসেনি। কাজেই, কনসার্টের শুরু থেকেই অডিটোরিয়াম পুরো ঠাসা!!
অনুষ্ঠান শুরু হয়, আমাদের ব্যাচের পার্ফর্মারদের করা ছোট-ছোট পার্ফম্যান্স দিয়ে। এরপর, কনসার্ট। অংশ নেয় বুয়েটের দু'টি ব্যান্ড। এছাড়াও ছিল আন্ডারগ্রাউন্ড দু'টি ব্যান্ড। সবচেয়ে বড় পাওয়া ছিল অনেক পুরনো ব্যান্ড coprofelia গান। এই ব্যান্ডটি অনেকদিন কোন কনসার্টে অংশ নেয়নি। প্রায় দুই বছর পর নতুন দল fusion factory নামে আত্মপ্রকাশ।

ওয়ারফেজ আসে ৯.১০-এ। শুরুতে কমল ভাই'র সে কি ভাব!! অনি ভাই, রজার ভাই বাজানো শুরু করেছে, পেছনে টিপু ভাই-ও আস্তে আস্তে ড্রামে বিট দিচ্ছেন। কিন্তু, কমল ভাই গিটার কাঁধে ঝুলিয়ে ঠায় দাঁড়ানো। যেন ঘুমে পড়ে যাবেন-যাবেন এমন অবস্থা!!
একটু পর শুরু হয় তার কেরামতি!! গিটারের উপর আঙ্গুল যেন আর দেখা যায় না!! উড়তেছে শুধু!!
আর, অনি ভাই-ও যেন প্রতিযোগিতা শুরু কর্লেন!! কে বেশিক্ষণ বাজাতে পারেন!! কমল ভাই থামলে, অনি ভাই, তারপর আবার কমল ভাই!! এভাবে চলতে থাকল। এরপর solo কর্লেন টিপু ভাই। ড্রামসের!!
'পথ চলা' এলবাম শোনার পর ওয়ারফেজের উপর মেজাজ চরম খারাপ। পারলে তখনই ধরে মিজানরে চটকানা দিই!! কিন্তু, মিজান এসেই প্রথম যখন গান ধরল..
হে সমাজ
তখন কোথায় কি!! সবাই মিলে গলা ফাটাই কোরাস!! প্রথম গানেই গলা ফাটাই ফেল্লাম। আর, গানের মাঝে গিটারের তালে তালে 'মাথা ঝোকানো' তো আছেই!! প্রথম গানেই মিজান আবার আমাদের গুরু!!
এরপর
হতাশা
আবার চিল্লানি। আবার টায়ার্ড!!
এবারের গান
নেই প্রযোজন
ধূসর মানচিত্র
তুমি
মিজান আর কি গাইবে!! আমরা নিজেরা গেয়ে নিজেরাই শুনি না!! এত চিল্লানি, এত উচ্ছাস!!
এবার বিরতি!! কনসার্টের বিরতি আর্কি!! মিজান হাওয়া!! শুরু হল, অনি ভাই আর কমল ভাই'র ভেলকিবাজি!! অনি বাজায়, কমল দেখে!! কমল বাজায়, অনি দেখে!! আর, দুইজনের দিকে তাকাই দেখি আমরা সব কয়টা পোলাপাইন!! বেজিস্ট রজার ভাই এতক্ষণ দর্শক!! ৭-১০ মিনিটের দুইজনের solo-র পর শুরু হয়, বেইজের কাজ!! আমরা পুরাই স্তম্ভিত!! এগুলান কি বাজায়!!
এরপর, মিজান ফিরে আসে।
শুরুতেই
জীবনধারা
এরপর, মেয়েদের উৎসর্গ করা গান..
মনে পড়ে
একে একে
সময়,
আলো,
বসে আছি..
সবগুলাতেই গলা মিলাইলাম। মাথা ঝোঁকালাম। লাফাইলাম!! আমরা ছিলাম একেবারে স্টেজের সামনে। এক মুহুর্তের জন্য নড়াচড়া নাই!! নড়লেই জায়গা দখল হয়ে যাবে!! পিঠের উপর দুইজন ঝুলে আছে, তাও দাঁড়াই দাঁড়াই দেখা!!
এরপর, ওয়ারফেজের প্রথম অ্যালবামের প্রথম হিট গান.. একটি ছেলে। আমরাও তো ছেলে!! এ যেন আমাদেরই গান।
কনসার্ট শেষ হয় মহারাজ দিয়ে। এসময় আর নিজেদের ধরে রাখা গেল না। উঠে গেলাম স্টেজে!! ছেলে-পিলেরা তখন পুরা উন্মাদ!! উন্মাতাল এক অনুভূতি। একাকার হয়ে গেলাম সবাই। হইচই, গানের সাথে একাত্ম!!
কনসার্ট শেষ হওয়ার পরও বুঝতে পারলাম না, শেষ হয়ে গেল!! মাথায় কিছু নেই। পুরো ভোঁ-ভোঁ!!
ঘাড়ের উপর কিছু নেই!! মনে হচ্ছিল যেন কিছু একটা বসাই রাখছে উপ্রে!! আর কোন অনুভুতি নাই!!

কথা শেষ করি শামস ভাই'র কথা দিয়ে। উনাকে একবার কে যেন জিজ্ঞেস করেছিল..
- আপনার দেখা সবচেয়ে সুন্দর জায়গা কোনটা??
: আমি তো বুয়েটে পড়েছি.. তাই, আমার দেখা সবচেয়ে সুন্দর জায়গা বুয়েট।:)
- কেন??
: এমনি!! আমার ইচ্ছা!!
তবে, কাল কনসার্ট করার পর তার কাছে অন্তত একটা যুক্তি হয়েছে.. বুয়েট সবচেয়ে সুন্দর জায়গা.. কারণ, সেখানে 'ব্যাচ '০৫' আছে।

থ্রি চিয়ার্স ফর 'ঋদ্ধ'।
থ্রি চিয়ার্স ফর 'ওয়ারফেজ'।

অনুষ্ঠানের বিস্তারিত নিয়ে লিখতে পার্লাম না। কারণ, সবচেয়ে মজার অংশ, রঙ মারামারিতেই অংশ নিতে পারি নাই। সবাই যখন ১.৩০টায় রং উৎসবে মাতোয়ারা, তখনও আমি টেবিলে নাক-মুখ গুঁজে ২.৩০ টায় জমা দেয়ার জন্য রিপোর্ট লিখতে ব্যস্ত!! :(
তবুও..
থ্রি চিয়ার্স ফর 'ঋদ্ধ'

[আপাতত, ছবি নাই। একটু পরে ছবি পেলে আপডেট করা হবে!!
আর, e-snips-এ গান আপলোড কর্তে পারছি না। তাই, বাকি গানগুলোর লিংক দিতে পার্লাম না।:(]
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০০৯ রাত ৮:৪২
৭৫টি মন্তব্য ৭৬টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×