স্বাধীনতা, উলঙ্গ কিশোর।। নির্মলেন্দু গুণ
১৬ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:১২
জননীর নাভিমূল ছিঁড়ে উল্ঙ্গ শিশুর মত
বেরিয়ে এসেছো পথে, স্বাধীনতা, তুমি দীর্ঘজীবী হও।
তোমার পরমায়ু বৃদ্ধি পাক আমার অস্তিত্বে, স্বপ্নে,
প্রাত্যহিক বাহুর পেশীতে, জীবনের রাজপথে,
মিছিলে মিছিলে; তুমি বেঁচে থাকো, তুমি দীর্ঘজীবী হও।
তোমার হা-করা মুখে প্রতিদিন সূর্যোদয় থেকে
সূর্যাস্ত অবধি হরতাল ছিল একদিন,
ছিল ধর্মঘট, ছিলো কারখানার ধুলো।
তুমি বেঁচেছিলে মানুষের কলকোলাহলে,
জননীর নাভিমূলে ক্ষতচিহ্ন রেখে
যে তুমি উল্ঙ্গ শিশু রাজপথে বেরিয়ে এসেছো,
সে-ই তুমি আর কতদিন 'স্বাধীনতা, স্বাধীনতা' বলে
ঘুরবে উলঙ্গ হয়ে পথে পথে সম্রাটের মতো?
জননীর নাভিমূল থেকে ক্ষতচিহ্ন মুছে দিয়ে
উদ্ধত হাতের মুঠোয় নেচে ওঠা, বেঁচে থাকা
হে আমার দূঃখ, স্বাধীনতা, তুমিও পোশাক পরো;
ক্ষান্ত করো উলঙ্গ ভ্রমণ, নয়তো আমারো শরীরি থেকে
ছিঁড়ে ফেলো স্বাধীনতা নামের পতাকা।
বলো উলঙ্গতা স্বাধীনতা নয়,
বলো দূঃখ কোনো স্বাধীনতা নয়,
বলো ক্ষুধা কোন স্বাধীনতা নয়,
বলো ঘৃণা কোন স্বাধীনতা নয়।
জননীর নাভিমূল ছিন্ন-করা রক্তজ কিশোর তুমি
স্বাধীনতা, তুমি দীর্ঘজীবী হও। তুমি বেঁচে থাকো
আমার অস্তিত্বে, স্বপ্নে, প্রেমে, বল পেন্সিলের
যথেচ্ছ অক্ষরে,
শব্দে,
যৌবনে,
কবিতায়।
প্রকাশ করা হয়েছে: কবিতা বিভাগে । সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:৩১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
বুড়া শাহরীয়ার বলেছেন:
শহীদের রুহের মাগফিরাত কামনা করছি।
জেনারেল বলেছেন:
মুকুল আজকের জন্য হলেও রাজাকারগুলোকে ব্লক করুন
মনিটর বলেছেন:
মুকুল আজকের জন্য হলেও রাজাকারগুলোকে ব্লক করুন
ভাস্কর চৌধুরী বলেছেন:
শ্রদ্ধার সাথে স্মরণ করছি মুক্তিযুদ্ধে শহীদ বাংলা'র সেই বীর-সন্তানদের......।বিজয় এর সূর্য মিশে আছে যেমন, লাল সবুজের ঐ পতাকায়
তেমনি মিশে আছে......
আমাদের শোণিতে ... আমাদের সত্তায়
আমাদের বিজয়
আমাদের গৌরব
বিজয় দিবসের অঙ্গীকার হোক ঘাতক দালাল যুদ্ধাপরাধীদের বিচার।
প্রচেত্য বলেছেন:
চমতকার আবর্তে আবৃত !
রাতুল" বলেছেন:
৫ দিলাম।জেনারেল আমারে ব্লক করছ কে ? ১৬ তারিখে রাজাকার ছাড়া কারও লগে ফাইট করুম না। তোমার লেখায় ৫ দিসি, মনিতররেও দিসি। স্বাধীণতার পক্ষের সবার লাইগা ৫।
আহমেদ শারফুদ্দীন বলেছেন:
বলো ক্ষুধা কোন স্বাধীনতা নয়,বলো ঘৃণা কোন স্বাধীনতা নয়।
=================
এই পংক্তিতে ৫
বিহংগ বলেছেন:
ঈদের শুভেচ্ছা , আপনাকে ঈদ মোবারক।
লেখক বলেছেন: বিহংগ ভাই, আপনাকেও ঈদের শুভেচ্ছা। আপনার ঈদ আনন্দে কাটুক। ঈদ মোবারক।
রকি ভাই বলেছেন:
কি খবর ?ঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈদ মোবারক জানায়া রাখলাম আগে থেকেই।
লেখক বলেছেন: খবর ভালো। গতকাল আবারো ঢাকা গিয়েছিলাম। আজ ফিরে আসলাম। ঈদের শুভেচ্ছা। :-)
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















