somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছবিতে নেলসন ম্যান্ডেলার বর্ণাঢ্য জীবন

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দক্ষিন আফ্রিকায় দীর্ঘ শ্বেতাঙ্গ শাসনের অবসানের পরে প্রেসিডেন্ট নির্বাচিত হন ম্যান্ডেলা।


ইস্টার্ন কেপ অঞ্চলে এক গোষ্ঠী প্রধানের পরিবারে নেলসন ম্যান্ডেলার জন্ম। তরুণ বয়সে বাড়ি থেকে পালিয়ে তিনি জোহানেসবার্গে যান। সেখানে আইনপেশা শুরু করার পর তিনি বর্ণবাদ-বিরোধী দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস বা এএনসিতে যোগদান করেন।


বক্সিং ছিল তরুণ ম্যান্ডেলার শখ। আত্মজীবনী 'লং ওয়াক টু ফ্রিডম'-এ তিনি লিখেছেন, ''বক্সিং রিঙ-এর মধ্যে অল্প বয়স - বেশি বয়স, সাদা-কালো, ধনী-গরিবের মধ্যে কোন পার্থক্য নেই।''


এএনসিতে কাজ করার দায়ে ১৯৫৬ সালে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা আনা হয়। বিচার চলার সময় তরুণ বর্ণবাদ-বিরোধী কর্মী উইনি মাদিকেজেলার সাথে তার পরিচয় হয়। এই ঘটনার দু'বছর পর ইভলিন মাসের সাথে নেলসন ম্যান্ডেলার বিবাহ বিচ্ছেদ ঘটে।


নেলসন ম্যান্ডোলার বিরুদ্ধে দ্বিতীয় রাষ্ট্রদ্রোহিতার মামলায় বিচার সম্পন্ন হওয়ার পর তাকে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়। সেটা ১৯৬৪ সালের ঘটনা। রবেন আইল্যান্ড কারাগারে রাজবন্দীরা।


দু'দশকেরও বেশি সময় কারাবাসের পর মি. ম্যান্ডেলাকে শেষ পর্যন্ত ১৯৯০ সালে মুক্তি দেয়া হয়। মুক্তির পর নেলসন ম্যান্ডেলা। পাশে স্ত্রী উইনি।


'এক মাথা এক ভোট' ব্যবস্থা চালু করার আগে প্রেসিডেন্ট এফ ডাব্লিউ ডি ক্লার্কের সাথে মি. ম্যান্ডেলার তীব্র দরকষাকষি চলে। দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের অবসানে ভূমিকা রাখার জন্য এই দুজনকে ১৯৯৩ সালে যৌথভাবে নোবেল শান্তি পুরষ্কার দেয়া হয়।



দক্ষিণ আফ্রিকার প্রথম গণতান্ত্রিক নির্বাচন হয় ২৭শে এপ্রিল ১৯৯৪ সালে। এই প্রথমবারের মতা কৃষ্ণাঙ্গরা তাদের ভোট দেয়ার সুযোগ পান। ভোটকেন্দ্রগুলোর সামনে দীর্ঘ লাইন পড়ে যায়। নির্বাচনে এএনসি বিপুল ভোটে বিজয়ী হয় এবং নেলসন ম্যান্ডেলা প্রেসিডেন্ট নির্বাচিত হন।


প্রেসিডেন্ট পদে মি. ম্যান্ডেলা মাত্র এক মেয়াদ দায়িত্ব পালন করেন। ১৯৯৯ সালে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন, আফ্রিকায় যে ধরনের ঘটনা বিরল। মি. ম্যান্ডেলার পর এএনসি এবং প্রেসিডেন্টের দায়িত্ব পালনে এগিয়ে আসেন থাবো এমবেকি (বাঁয়ে)।


২০১২ সালে নেলসন ম্যান্ডেলা তাঁর ৯৪তম জন্মবার্ষিকী উদযাপন করেন। জাতিসংঘ ২০০৯ সালে তাঁর জন্মদিনকে আন্তর্জাতিক নেলসন ম্যান্ডেলা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়।


তথ্যসূত্রঃ
bbc.co.uk/bengali/multimedia



১৩টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....



পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×