মূর্তালা রামাতের কবিতা

০২ রা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:১৭

শেয়ার করুন:                   Facebook

ও পথ, পথরে...

হয়ে গেছে পথ
ওখানেই নদী ছিলে, ওখানেই
ছিলো সাত পুরুষের সাধ
বারোমাসী রোদ আর লিলুয়া বাতাস

হয়ে গেছে পথ
প্রণয়ের আশপাশ জুড়ে
লালনীল ঝোপঝাড়গুলো সাপ্তাহিক দোকানের মোড়
আর টুপটাপ বৃষ্টিরা
কাদা কাদা কাঁদে

পরানডা দাপায়
য্যান মস্ত গুলুইয়ের নাও
ভূস কইরা ভাইস্যে ভাইস্যে উইঠে
কবার চায়
জাগোবাহে, কোনঠে সবাই

পুরোনো মেঘের দল উড়ে যায় ঘন রাত্বিরে
বাদুড়ে ডানার নিচে থোকা থোকা চোখ
অসীম সুড়ঙ্গে যেনো বিদেহী আত্মা সব
হয়ে গেছে পথ

ও পথ,পথরে- আমারে কই নিয়া কই যাইতাছো.....

২৮/০৮/০৮
মহাখালী, ঢাকা

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;

 

  • ৭ টি মন্তব্য
  • ১১৭ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০২ রা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৪৫
comment by: ফয়সল নোই বলেছেন: সুন্দর কবিতা।
২. ০২ রা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৫০
comment by: কাক ভুষুন্ডি বলেছেন: কা কা কা কা কা ----ভাল্লাগলো
৩. ০২ রা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৫৮
comment by: আন্দালীব বলেছেন: চমৎকার!
৪. ০২ রা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:০৫
comment by: সুরভিছায়া বলেছেন: সুন্দর লিখেছেন।
৫. ০২ রা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:১৩
comment by: অ রণ্য বলেছেন: খুব ভাল লাগল
সকাল সকাল এরকম কবিতা পাঠ অর্থাৎ পুরো দিনটাই সুন্দর
ভাল থাকুন এবং আরও থাকলে শেয়ার করুন
৬. ০২ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:২০
comment by: তারিক টুকু বলেছেন: বেশ ভালো
৭. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৩০
comment by: অ রণ্য বলেছেন: আপনার বইটা কি আমাকেও পাঠান যায় ?

যদি যায় আরকি তবে
এইখানে পাঠিয়ে দিন............

 



 


একজন সাধারণ মানুষ
murtala31@gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৬২৩৭