ড্রইংরুমের কবিতা
লবণের হ্রদ থেকে উঠে আসে চোরা স্রোত
হেঁটে যায় লোকালয়ে
সারারাত উদ্দাম নৃত্যের পর
যেখানে ঘুমায় সারি সারি বিবস্ত্র প্রেম
স্রোত ঘুরে বেড়ায়
শরীর থেকে শরীলে আর
বিস্মৃত নদীর মুখ
জেগে ওঠে পুরাতন কবরের ভাঁজে,
তার চোখের কোটর থেকে
ঝাঁক ঝাঁক মাছের স্বপ্ন ওড়ে
জননীর কোল নিয়ে সেইসব গ্রাম
পাহাড়ের চূড়া থেকে একদিন যারা
চিত্রকলায় চাপা পড়েছিলো
ড্রইংরুমের দেয়ালে তারা ক্রুশে করে ছটফট
তুমি ঘুম
মেটালিক হৃদয়ের নিচে থই থই জল
এসে ঘুরে যায়...
১৮/১১/০৮
মহাখালি, ঢাকা।
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০০৮ সকাল ১০:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



