একজনের পাণ্ডুলিপি আরেকজনের নামে চালানো কি বৈধ? ভিসিরা কী শেখাচ্ছেন আমাদের?
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
৬ ফ্রেব্রুয়ারি ২০০৯ বিকেল সাড়ে চারটায় বাংলা একাডেমীর তথ্যকেন্দ্রের সামনে লেখক-পাঠক-প্রকাশক ব্যানারে একটা মানববন্ধন করলাম আমরা। ব্যানারের বক্তব্য ছিল,
'মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে রোকেয়া কবীর ও মুজিব মেহদীর পাণ্ডুলিপি মুক্তিযুদ্ধে নারী চুরির ঘটনার তদন্ত চাই এবং মেহেদী হাসান পলাশ সহ জড়িত সকল অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই'। মামলাটা মেধাস্বত্ব চুরির,
চুরিটা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এমাজউদ্দীন আহমদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি জসীম উদ্দিন আহমদের তত্ত্বাধানে ইনকিলাব সাংবাদিক মেহেদী হাসান পলাশ। ধারণা করছি, চুরিটা হয়েছে জোট সরকারের পাঁচ বছরের কোনো এক সময়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে। সুতরাং ঘটনাটা মোটেই অবহেলার নয়। কিন্তু আমার ২০ বছরের লেখক জীবনের বন্ধুরা কী জানি কী কারণে আমাদের পাশে এসে দাঁড়ানো প্রয়োজন মনে করেন নি। অবশ্য সবাই ব্যাপারটা সম্পর্কে জানতেন না, যাঁরা জানতেন, তাঁদের মধ্যেও খুব কমজনই এ ঘটনার নিন্দা জানিয়েছেন কিংবা আমাদের প্রবোধ দেবার চেষ্টা করেছেন। তাঁরা হয়ত মনে করছেন সমস্যাটা তো তাঁদের নিজেদের হয় নি, সুতরাং ভাবনা কী! কিন্তু তাঁরা একবারও ভাবেন নি হয়ত যে, এ ধরনের অপরাধকে বিনা প্রশ্নে ঘটতে দিতে থাকলে তাঁরা নিজেরাও একদিন এর শিকার হতে পারেন।
অবশ্য আমার আশপাশের কেউ কেউ যে চোরের পক্ষেও দাঁড়াতে পারে তাও দেখতে হলো। অবিশ্বাস্য! সে বিবেচনায়
আমার অল্পদিন সময়ের ব্লগার বন্ধুরা আমাদের ক্রমাগত সাহস যুগিয়েই চলেছেন, যেকোনো অবস্থায় তাঁরা পাশে থাকবেন বলেও আশা করি।
ধরুন, আপনার একটা পাণ্ডুলিপি কিছু তথ্য বিকৃত করে অন্য কেউ তার নামে ছাপিয়ে বাজারে বিক্রি করছে, আপনার কেমন লাগবে? আমার খুব খারাপ লেগেছে এবং এই খারাপ লাগা এখনো অব্যাহত আছে, যে কারণে ৫ ফেব্রুয়ারি আমার নতুন বই
চিরপুষ্প একাকী ফুটেছে প্রকাশ পেলেও আনন্দিত হতে পারি নি কিংবা
সটোরি লাভের গল্প কবে প্রকাশিত হবে, সে ব্যাপারে প্রকাশককে ফোন করে জানবারও আগ্রহ পাচ্ছি না।
আপনারাও কি এ ধরনের একটা চুরির বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রয়োজনে আমার/আমাদের পাশে এসে দাঁড়াবেন না?
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কক্সবাজার ডিবি কার্যালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ কক্ষ। টেবিলজুড়ে সাজানো নামী রেস্তোরাঁ থেকে আনা রূপচাঁদা ফ্রাই আর কোরাল মাছের দো পেঁয়াজা। টেবিলের একপাশে বসা এক...
...বাকিটুকু পড়ুন

১। জনগন উন্মাদ, নাকি নেতা-পাতি নেতারা !!?? যেহেতেু জনগনই ভোট দিয়ে (বাংলাদেশ ছাড়া) নেতা নির্বাচন করে; বলা যায় জনগনের উন্মাদনা-ই নেতা-পাতি নেতাদের উন্মাদনা আরও বাড়িয়ে দেয় !!...
...বাকিটুকু পড়ুন
আব্বাসউদ্দীন আহমদের কণ্ঠে ভাওয়াইয়ার সেই কালজয়ী সুরটা আজকাল ঘনঘন খুব মনে পড়ছে-
...
...বাকিটুকু পড়ুনসরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত! বহুবার বলেছি, যারা আমার সাথে আছেন তারা নিশ্চয় দেখেছেন। সরকার যে কোন সিধান্ত দেবার আগে তার হাতে গবেষণা পত্র (কোন শিক্ষক... ...বাকিটুকু পড়ুন
আহ সময়,
তুমি শেখাও,আমি শিখি না।
তুমি পড়াও,আমি পড়ি না,
তুমি দেখাও, আমি দেখি না।
বলেছিলে- একদিন বুঝবো,
সবকিছু হারিয়ে খুঁজবো!
তুমি ভুল!
চেয়ে দেখো-
আমি আজো বুঝি না,
আজো হা-হুতাশ নিয়ে কিছু খুঁজি না!
বি:দ্র: অনেকদিন পর!কেউ আছে আমার... ...বাকিটুকু পড়ুন