somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামাতির জামাতী হইয়া ওঠা। আল্লাহর আইন চাই ফেনোমেনা

১৭ ই মে, ২০০৭ দুপুর ২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফান্ডামেন্টালিজম ধর্মান্ধতার খুব ভালো অনুবাদ না। অনেক ইসলামিস্ট ফান্ডামেন্টালিজম টার্মটার বিরোধীতা করে থাকে। তাদের কথা হলো ফান্ডামেন্টাল যে মানে, সে যদি ফান্ডামেন্টালিস্ট হয়, তাইলে যেকোন প্রাকটিসিং মুসলিম নিজেরে ফান্ডামেন্টালিস্ট ডাকতেই পারে।

কিন্তু মিডিয়ায় ফান্ডামেন্টালিস্ট ব্যবহার করা হয় উগ্রপন্থীদের চিহ্নিত করতে অনেক সময়েই। উগ্রপন্থীর আরেকটা টার্ম এক্সট্রিমিস্ট যেইটা ইদানীং বেশি ব্যবহার করা হয়। আর তার চাইতে বেশি পপুলার টেরোরিস্ট। সমস্যা হইলো এখন মিডিয়া ম্যানিপুলেশনে ন্যাশনালিস্ট মুভমেন্টের পক্ষের আন্দোলনকারী অথবা পেটের ভাত রুটির দাবী কারীকেও কখনো কখনো টেরারিস্ট বলে ট্যাগ করা হয় যেটা বিপজ্জনক ট্রেন্ড। সেই লাতিন আমেরিকা থেকে শুরু করে ফিলিপিন, স্বাধিকার আন্দোলনের দাবীদার অনেক মানুষ তাই এখন টেরোরিস্ট।

আলজেরিয়ায় এখন ভোটের মৌসুম। পশ্চিমের মদদপুষ্ট প্রচন্ড করাপ্ট একটা সরকার কাউকে ক্ষমতায় আসতে দেবে না। এদের বিরুদ্ধে যারাই কথা বলবে তারাই হয়ে যাবে টেররিস্ট।

আমাদের দেশের পরিপ্রেক্ষিতে ধর্মীয় উগ্রপন্থী সমস্যা কথা চিন্তা করলেই আল্লাহর আইন চাই ফেনোমেনা ভেসে ওঠে। আল্লাহর আইন মানে স্লোগানে শরীয়ার কথাই বুঝানো হয়।

ব্যক্তিগতভাবে আমার মনে হয় শরীয়া খুব বড় একটা টোপ এই উগ্রপস্থী তৈরীতে। ইসলামের শরীয়া যথেষ্ট ধোয়াঁটে একটা ব্যাপার যেটাকে রিফর্ম এবং মডার্ন ইন্টারপ্রেটেশনে আনার যাবতীয় প্রচেষ্টাকে বারবার নষ্ট করা হয় সো কলড ফান্ডামেন্টাল ক্যাম্প থেকে।

আমি খুব ইন্টারেস্টেড বোঝার জন্য একজন জামাতির জামাতী হয়ে ওঠা প্রসঙ্গে। যতদুর বুঝি একজনকে ধর্ম ভিততিক রাজনীতিতে টেনে আনার পেছনে ঐ আল্লাহর আইন বা শরীয়ার টোপটা একটা বড় ইসু্। কিন্তু মজার বিষয় হলো যেটা আল্লাহর আইন নামে চালানো হয় সেইটা মূলত মানুষের বানানো ইন্টারপ্রেটেশন ।

কুরআনে বিভিন্ন কনটেক্সটে বিভিন্ন পদ্ধতির কথা এসেছে। সেটা অনেকটাই ইউনিভার্সাল না, ইউনিভার্সাল হওয়ার ইনটেনশনও ছিলো না। অনেক আইন ছিলো বিশেষ পরিস্থিতি ও কনটেক্সট নির্ভর। অব্যবহিত সময়ে যে ইন্টারপ্রেটেশন এসেছে তার পুরোটাই ছিলো সময়, সংস্কৃতি নির্ভর। এবং যতনা ওখানে আল্লাহর আইন (যদি কুরআনিক নির্দেশকে ধরা হয়্ এক্ষেত্রে), তার থেকে ঢের ঢের বেশি মানুষের আইন। সেইটাকেই এখনো টেনে নিয়ে আসা হচ্ছে। তাই শরীয়া আইডিয়ায় প‌্যাচ অনেক। তবে সেই প্রসঙ্গ হয়তো পরের কিস্তিতে।

এই কিস্তিতে জামাতির জামাতী হয়ে ওঠার পদ্ধতিটা বোঝার একটা চেষ্টা। কারো ফাস্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স থাকলে শেয়ার করবেন। মূলত কি ধরনের মোটিভেশন একজনের ব্যক্তিগত ধর্মপালনকে রাজনৈতিক ফরম্যাটে নিয়ে যায় বা যেতে উৎসাহিত করে সেটার সামাজিক পদ্ধতি, বিশেষ করে আমাদের সমাজের কনটেক্সটে - সেইটা বোঝার ইনটেনশন।
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০০৭ দুপুর ২:০৮
১৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×