আমার প্রিয় পোস্ট

খুব জরুরী না ...

রাসেলকে প্রথম পাতায় ব্যান করার কারন কি?

০৫ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৪:২০

শেয়ার করুন:                   Facebook

১.
টু থিংস আর ইনফিনিট; দি ইউনিভার্স এন্ড হিউম্যান স্টুপিডিটি; এন্ড আই এ্যাম নট শিওর এবাউট দি ইউনিভার্স - আইনেস্টাইন।

২.
যাপিত জীবনের বাস্তবতার ব্যস্ততা এবং পশ্চিমা দুনিয়ার ব্যস্ততা নিয়ে কল্পনার (অবসেশন) কারনে নিয়মিত সামহোয়্যারে চোখ রাখা হয় না, কয়েক সপ্তাহ পর পর যদি একটু দম নেওয়ার সময় পাওয়া যায় তবেই ঢু মারি।

এরকম সম্প্রতি ঢু মারতে এসে রাসেলের প্রথম পাতায় ব্যান দেখে খটকাই লাগলো। ব্যানের শানে নজুল খানা আমার জানা নেই, জানা যে খুব জরুরী তাও না। সামহোয়্যারের প‌্যাটার্ন খুব একটা পাল্টায় নাই। দ্রুত পাল্টাবে তেমন আশা করা বোকামী। সুতরাং কাদা ছোড়াছুড়ি, তুঁর চাইতে আই বড়, যাই কস তালগাছটা কিন্তু আমার, তুই বেশি বুজছ, আমি মুক্তিযুদ্ধ নিয়ে লিখি তাই আমি রাজাকার খুজি, ছাগল অবসেশন, ব্যক্তিগত আক্রমন ইত্যাদি প‌্যাটার্ন মোটামুটি বহাল তবিয়তে বর্তমান। সব মিলায়ে মোটামুটি ঘটনার কমতি নাই সামহোয়্যারে।

সুতরাং এত কিছু মধ্যিখানে হঠাৎ রাসেল কেন প্রথম পাতায় ব্যান তা বোধগম্য হলো না। রাসেলের শেষ লেখায় (আমার পড়া) সে দেশের ক্রমবর্ধমান সামরিকায়নকে অশ্লীল বলেছে এবং কেন অশ্লীল তার মোটামুটি নিপুন বিবরন আছে সেখানে। যেভাবে সবকিছু এগোচ্ছে তাতে শ্লীলতা কতখানি বর্তমান তা প্রশ্ন সাপেক্ষ।

"সুশাসনের নামে আইনী অপপহরণ দেখে বিস্মিত হই- প্রশাসনের রুঢ়তা, মুঢ়তা দেখে লজ্জিত হই।" - এ প্রকাশ শুধু রাসেলের না, দেশের সচেতন অনেকাংশেরই।

৩.
সামরিক বাহিনীর মদদ পুষ্ট সরকারের সাথে রোম্যান্স পড়তির দিকে, একই সাথে টেলিভিশন পর্দায় জলপাই পোষাকের বহুল দর্শন দিনকে দিন দৃষ্টিকটু হয়ে দাড়াচ্ছে। এই পরিপ্রেক্ষিতে রাসেলের ক্ষোভ প্রকাশ মূলক লেখা একটা না, আরো অনেকই আসতে পারে। অপবাকের নতুন লেখাটা সেই ঘরানার। আমি নিশ্চিত নই শুরু বিষয়বস্তুর কারনেই রাসেলের লেখা প্রথম পাতায় সেন্সর কি না। হয়তো সামরিক নজরদারীর দিকে সামহোয়্যারইন ব্লগ কতৃপক্ষ সেনসেটিভ। সেটা হওয়া অস্বাভাবিক না।

কিন্তু এই অতিরিক্ত সংবেদনশীলতার মাত্রা কমিয়ে আনাই যায় এই বোধের মাধ্যমে যে সামহোয়্যারে প্রকাশিত লেখার দায়ভার কতৃপক্ষের নয়, লেখকের। সুতরাং সেই জায়গায় দাড়িয়ে লেখকের মত প্রকাশের স্বাধীনতাকে অক্ষুন্ন রেখেও সরাসরি দায়ভার এড়ানো সম্ভব সামহোয়্যারের পক্ষে।

৪.
(যথাযোগ্য কারন ছাড়া) প্রথম পাতায় সামহোয়্যারের যেকোন লেখকের ব্যান, এর প্রত্যেক লেখকের জন্য অপমানজনক। লেখকের চিন্তাশীল মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করার মতো বাজে কাজ আধুনিক সমাজে আর কিছু হতে পারে না। রাসলের মতো শক্তিশালী লেখক সামহোয়্যারে খুজলে এক হাতেই গুনে ফেলা যাবে। সামহোয়্যারের পাঠকরা নিজেদের সৌভাগ্যবান মনে করতে পারেন যে রাসেল প্রথম পাতায় ব্যান হওয়া সত্বেও এখানে লিখছেন। তার লেখার কোন দায়ভার নেই, তাকে লেখার জন্য টাকাও দেওয়া হয়; যেমনটা দেওয়া হয় না কাউকেই।

আশা করি, অনুরোধ করি সামহোয়্যার ইন কতৃপক্ষ রাসেলের প্রথম পাতায় ব্যান (যদি আসলেই তা হয়ে থাকে) যেন তুলে নেন। এর প্রয়োজন নেই। রাসেলের মতামত রাসেলের, সামহোয়্যারের নয়। সুতরাং অতিরিক্ত সংবেদনশীলতা বিদায় হউক, আমরা বুকভরে শ্বাস নেই আর খুব জরুরী যা, তা হলো মন ভরে মতের আদান প্রদান থাকুক সমুন্নত।

 

 

  • ১৫ টি মন্তব্য
  • ৪০৮ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৫ জনের ভাল লেগেছে, ১২ জনের ভাল লাগেনি
১. ০৫ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৪:২৫
comment by: কর্কট বলেছেন: আমিযদ্দুর জানি রাসেলরে সামরিক সরকারের বিরুদ্দে লেখার জন্য ব্যান মারে নাই। তারে ব্যান মারসে বিপুল সংখ্যক ব্লগারের অভিযোগের ভিত্তিতে।ওয়ামীকে যেই কারনে ব্যান মারা হইসে (সে মাফ চাইসে তারপরেও গণদাবির আওয়াজ কমে নাই)।সামহোয়ার গণদাবী শুনে, অন্য কিসু বাছবিচার করে না।
যতদূর মনে পড়ে রাসেল একবার একটা পোস্ট করে প্রমান করতে চাইতেসিলেন ইসলামের নবী মুহাম্মদের মত অশ্লীল মানুষ পৃতিবীতে্ ার আসে নাই।তখণ।ী ব্যান খাইসেন গণরোষে পড়ে।
২. ০৫ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৪:২৯
comment by: সাদিক মোহাম্মদ আলম বলেছেন: শানে নজুলের জন্য ধন্যবাদ।

বিষয় তাইলে এখনো ধর্ম নিয়া। ধর্ম বিষয়ক পাবলিকের অতিরিক্ত 'কামভাব' আর গ্যালো না।

কোন একটা লেখা গণরোষে পড়লে সেইটার উপরে সেন্সর চললে তাও মানায়, পুরা সব কিছুর উপরে সেন্সর হওয়াটা বেশি বেশি।

পাবলিকে ফিরতি লেখা নামাইলেও পারতো। লেখার বিষয় হইতে পারে: রাসেলের মতো অশ্লীল লেখক সামহোয়্যারে আর্ আসে নাই।
৩. ০৫ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৪:৩১
comment by: কর্কট বলেছেন: তার মানে কইতাসেন ওয়ামীরে ব্যান মারা উচিত হয় নাই?
৪. ০৫ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৪:৩২
comment by: সাদিক মোহাম্মদ আলম বলেছেন: ওয়ামীও ব্যান খাইছে? হের অপরাধ কি?
৫. ০৫ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৪:৩৬
comment by: মুক্তি বলেছেন: সাদিক রাসেলের লেখা আমার কাছেও ভাল লাগে কিন্তু আপনার মতো এমন খোরা যুক্তি দেখাই না।
৬. ০৫ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৪:৩৬
comment by: মুক্তি বলেছেন: হের অপরাধ হে রাজাকারের পুলা।
৭. ০৫ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৪:৩৯
comment by: সবুজমিয়া বলেছেন: আফনের কথা হইল কাউরেই ব্যান করা উচিত না....
তাইলেতো....ওয়ামী, সাগর নীল, পান্জেরী সবাইরে আনব্যান করা যায়....ব্যান সিস্টেমটাই উঠায়া দেওন যায়....কি চমৎকার!!



৮. ০৫ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৪:৫৮
comment by: মাহবুব সুমন বলেছেন: অনেক দিন পর !

ডটেডকে প্রথম পাতা হতে ব্যান করা হয়েছিলো ইসলামকে নিয়ে নোংরা ও উদ্দেশ্য মুলক ভাবে লেখা পোস্টগুলোর জন্য, সামরিক সরকারকে সমালোচনা করার জন্য নয়। তাকে ব্লগে ব্যান করা হয়নি। সময় থাকলে খুঁজে দেখতে পারেন।
৯. ০৫ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৫:২৯
comment by: আরিফ জেবতিক বলেছেন: সাদিককে অনেক দিন পরে দেখলাম । আছেন কেমন ?


এই পোস্টটি হচ্ছে রাসেলের প্রথম পাতায় ব্যান খাওয়ার কারন ।
Click This Link
১০. ০৫ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:১৫
comment by: কানা বাবা বলেছেন:
আরিফের লিন্ক থিকা পুস্টখানা পোর্লাম... ধন্যবাদ, আরিফ।

মানি পুস্টের ভাষা শালীনতর করা অসম্ভব আছিলো না... রাসেলের মতোন শক্তিমান লেখকের পক্ষে তো নয়ই; কিন্তু কথা হৈলো সঙ্গমের প্রতিশব্দ হিসাবে হ্যায় আপত্তিকর (অন্ততঃ ১৭ জনের কাছে... "পোস্টটি ১১ জনের ভাল লেগেছে, ১৬ জনের ভাল লাগেনি" দ্রষ্টব্য+ আমি নিজে) এ্যাক্টা সিনোনিম পসন্দ কোর্ছে বৈলাই তারে দুই মাসের বেশি সময় ধৈরা ব্যান কৈরা রাখতে হৈবো- এইডা পসন্দ হৈলো না। বেবাকতে ঐ "চ"-রেটেড শব্দের ধুয়া তুলতাছে; ধুয়া'র ধোঁয়ায় "আদি ও আসল" বুখারি পর্যন্ত পাত্তা পাইতাছে না...

মূল তথ্যসূত্র বুখারিরে হালাল রাখনের তাগিদ আছে পুরামাত্রায়; হেইডারে মিছা কওনের মুরোদ নাই... মাগার রাসেল লেখক (নাকি অনুবাদক?) হিসাবে সঙ্গমরে "চ"-অক্ষর দিয়ে পোর্কাশ করনের স্বাধীনতা লৈলেই গতরে জিহাদী জোশ চৈলা আহে, না?

রাসেলের পোস্টে মাইনাস দিছি সত্য; কিন্তু মিনমিনাইন্যা ধ্বজভঙ্গগুলানরে ভার্চুয়ালি ডাবল মাইনাস...

১১. ০৫ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:৪২
comment by: নেমেসিস বলেছেন: শুধু (+) / (-) দিয়ে কি কোনও শক্তিশালী লেখকের লেখাকে বন্ধ করা সম্ভব ? সব টাইপের পাঠকের মন জয় করে লেখাকে আমি লেখা বলতে নারাজ ।
১২. ০৫ ই এপ্রিল, ২০০৮ রাত ৮:৪৫
comment by: নাজিরুল হক বলেছেন: মাইনাস।
১৩. ০৫ ই এপ্রিল, ২০০৮ রাত ৯:৩২
comment by: হরিসূধন বলেছেন:
প্রথমে মাইনাস। তারপরে হইলো রাসেল কে? তা নিশ্চয় জানেন।
সে হইলো ব্লগার রাহা তার অন্য নিকটি রাসেল.., সে যত বড় কিছুই
হোক ধর্মবিদ্বষী আচরন করা তার উচিত হয়নি। তারে প্রথম পাতায়
না শুধু এই ব্লগ থেকেই ব্যান করা হোক।
১৪. ০৫ ই এপ্রিল, ২০০৮ রাত ৯:৪৩
comment by: দস্যু বনহুর বলেছেন: সবার আগে হরিচুদনরে...
১৫. ০৫ ই জুলাই, ২০০৮ রাত ১:১৯
comment by: সবুজ বলেছেন: হুম!!!

 



 


পাগলামী থাকা না থাকা
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৬৬৫০২