আমার প্রিয় পোস্ট
- বোকা বাউলের পদ্য: নিজেকে ওভাবে মেলতে নেই - প্রণমি যীশু, মনসুর আল হাল্লাজ অথবা হুমায়ুন আজাদ - সাদিক মোহাম্মদ আলম
- সিংহপুরের ডায়েরী - সাদিক মোহাম্মদ আলম
- আমরা ভালো আছি - রাসেল ( ........)
- কুয়ালালামপুরের ডায়েরী: গোপালীয় খানাপিনা আর রোবোকন প্রতিযোগিতা - সাদিক মোহাম্মদ আলম
- কনক্রিটের সৌধে পুস্প দেওয়া ইসলাম সম্মত না - বলেছেন রাম সন্না। ধমর্ান্ধরা মুড়ি খাও - সাদিক মোহাম্মদ আলম
- কুরবাণী করতে হুকুম প্রাণ প্রিয় ধন। গরু ছাগল হইলো কি তোর এতই প্রিয় ধন? - ফিরে দেখা কুরবাণী - সাদিক মোহাম্মদ আলম
- আমাদের সক্রেটিস - আরজ আলি যেভাবে একজন আরজ আলি হয়ে ওঠেন - সাদিক মোহাম্মদ আলম
- ধর্মান্ধরা মুড়ি খাও: চাঁদ দেখতেই হবে? - সাদিক মোহাম্মদ আলম
- শেষ কবে আপনি একেবারে নতুন কিছু করেছেন? - সাদিক মোহাম্মদ আলম
- প্যারাডক্স : সব পূর্ব-নির্ধারিত (প্রিডেস্টিনেশন বা ভাগ্য) হলে আপনার আমার কি দোষ (শেষ বিচার, কর্মফল -এর ধারনা অর্থহীন )? - সাদিক মোহাম্মদ আলম
- অভিযানের নাম 'মেজবান সঙ্গে লইয়া ভ্রমন'। গন্তব্য শুভর বাড়ি এবং চতুর্থ মৃতু্যর উপাখ্যান - সাদিক মোহাম্মদ আলম
- 100তম পোস্ট: আগন্তুকের সাথে মৌন কথোপকথন - সাদিক মোহাম্মদ আলম
[গাঢ়]সমবেত এই আমরা একটু থামতে পারি কি? একটু থামুন ... প্রাপ্তি আপনাদের কি যেন জানাতে চাইছে ...[/গাঢ়]
১১ ই মে, ২০০৬ সকাল ৯:১১
যে ফুটফুটে বাচ্চার মুখটি ছবিতে দেখছেন তার নাম নাশিতা আফসারা প্রাপ্তি। বয়স? তিন বছরও পুরো হয় নি তার।
এর সাথে যে ছবিটা আপনাদের দেখাতে পারছি না, তা হলো প্রাপ্তির মায়ের আর বাবার হৃদয়ে কষ্টের আগুনের ছবিটা। কোথায় হাবিয়া দোজখ? তার চেয়েও ভয়াবহ কষ্টের যে আগুন জ্বলছে প্রাপ্তির মা আর বাবার বুকের ভিতরে - আমি খুবই দু:খিত সে ছবি দেখানোর ব্যবস্থা বিজ্ঞান এখনও করতে পারে নি। কিন্তু নিশ্চিত থাকুন, সেখানেও প্রজ্জ্বলিত এখন অসীম কষ্টের নরককুন্ড।
প্রতিটি সন্তান যে অপরূপ অপার্থিব আলো নিয়ে পৃথিবীতে আসে, প্রাপ্তিও সেভাবে এসেছিলো। কিন্তু এই জীবনে কখনো কখনো ব্যাখ্যাতীত আনন্দ যেমন আমাদের স্পর্শ করে যায়, তেমনি ব্যাখ্যতীত বেদনাও সময় সময় হৃদয়টাকে লন্ডভন্ড করে দিয়ে যায়। লিউকেমিয়া বা রক্তে ক্যানসার ধরা পড়েছে প্রাপ্তির, মাত্র দু' বছর বয়সেই।
স্রষ্টার অসীম করুনায়, সঠিক চিকিৎসা পেলে তার এই ব্যাধি সারানো যাবে; কারন এটা একেবারেই প্রাথমিক স্টেজের ক্যানসার। তবে তার জন্য তিন বছর বা বেশি সময় ধরে চিকিৎসা করাতে হবে।
এরকম একটা ফুলের মতো শিশুর কাছের যে মানুষগুলো তারা তাদের সাধ্যমত চেষ্টা করছে সাহায্য করার। কিন্তু তাদের সেই প্রচেষ্টা যথেষ্ট নয়। তাদের পরিবার থেকে ভিক্ষা নয়, সবার কাছে মানবিক সাহায্যের জন্য আবেদন করা হয়েছে।
আমরা এখানে প্রচুর অর্থবান, সামর্থ্যবান মানুষ আছি। কেউ বা বিদেশে থাকি। আসুন সবাই একটু থামি, মুহুর্তের জন্য একটু চিন্তা করি। প্রাপ্তিকে ঘিরে যে মানুষগুলো এই মুহুর্তে দাড়িয়ে আছে, যাদের মুখপট, হৃদয় ও জীবন থেকে সবটুকু আনন্দ এই মুহুর্তে যে কারনে একেবারে নাই হয়ে গেছে; আরেকজন মানুষ হিসেবে সেটা উপলব্ধি করার চেষ্টা করি।
প্রাপ্তি না হতে পারে আমার বোনের মেয়ে, খালাতো বোন বা মামাতো বোন। কিন্তু খুব কি দুরের এই প্রাপ্তি আমার নিজের বোনের বা ভাইয়ের মেয়ের থেকে? প্রাপ্তির বাবা বা মা আমাদের খুব কি দুরের কেউ ? মানুষ এই আমরা কি খুব পর আসলে একে অন্যের? আরেকজন মানুষের ব্যাথাগুলো উপলদ্ধি করতে কি কাগজে কলমে সম্পর্ক প্রয়োজন হয়?
আমি কি আপনাদের একটু থামতে অনুরোধ করতে পারি এবং প্রাপ্তির জন্য আপনাদের সবটুকু সমবেদনা আশা করতে পারি?
প্রথমে প্রাপ্তির জন্য আপনাদের শুভাশিষ চাই। চাই মঙ্গল কামনা, দোয়া, প্রার্থনা এবং আর্শিবাদ। চাই তার বাবা মায়ের মন থেকে কষ্ট দুর করার প্রার্থনাটুকু। যাদের নিজের সন্তান আছে তারা জানেন অর্থের অভাবে নিজের সন্তান তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে এটা একজন পিতা বা মায়ের জন্য কি কষ্টের?
একই সাথে প্রাপ্তির জন্য সাহায্য পাঠান। অর্থ সাহায্য। আপনার আমার পাঠানো যৎসামান্য মিলেই যে পরিমান অংকটি জমবে তাতে প্রাপ্তিকে সহজেই বিদেশে চিকিৎসায় পাঠানো যাবে। শুধু আপনি নন, আপনার অফিস, আপনার বাসার সবাইকে সাহায্যের জন্য এই আবেদনটি পৌছে দিন। সাহায্যটুকু এক সাথে করে নিচের ঠিকানায় পাঠিয়ে দিন যত দ্রুত সম্ভব।
মনে রাখুন যে প্রতিটি সময় খুব গুরুত্বপূর্ণ। সময়ে সাথে সাথে তার ছোট্ট শরীরের রক্ত কণিকাগুলো মৃতু্য বরণ করছে। তাই প্লিজ তাড়াতাড়ি করুন। একটু বিবেকবান হই আমরা এই বার। বন্ধ রাখি ব্লগের চটকদার লেখা আপাতত। একজন নিস্পাপ শিশু মারা যাচ্ছে যে এসেছিলো অনেক সম্ভাবনা নিয়ে।
মানুষ হয়ে আমাদের সীমিত ক্ষমতা দিয়ে আসুন একবার চেষ্টা করি। স্রষ্টা অসীম রহস্যময়। আসুন প্রার্থনা করি তিনি তার অসীম রহস্যময়তার মায়াজাল দিয়েই প্রাপ্তিকে ভালো করে দিক। তার মুখে হাসি ফুটুক, সে দৌড়ে বেড়াক আবার এই ঘর ঐ ঘর যা দেখে জুড়াক তার মায়ের হৃদয়, পিতার মন।
সাহায্য পাঠানোর ঠিকানা:
SARIA TASNIM
91 , WEST KAFRUL, 2ND FLOOR, MOLLAH PARA ,
TALTOLA BAZAR, DHAKA, BANGLADESH
TEL : 88 02 9139583 (Resident)
88 02 7171346 ( Office)
88 0173018293 (Mob)
Passport No . N0502047
Bank Address :
SARIA TASNIM
A/C # 4950
WEST KAFRUL BRANCH
JANATA BANK
DHAKA , BANGLADESH
প্রাপ্তিকে নিয়ে আগের পোস্টটি এখানে:
Click This Link
আপনাদের সহৃদয় সমর্থন কামনা করছি। পোস্টে মন্তব্যের মাধ্যমে আপনার পক্ষ থেকে প্রাথমিক মানসিক সাড়া আশা করছি। প্রাপ্তির পাশে যে আমরা অনেক মানুষ আছি, এটা এই মুহুর্তে তার ভেঙ্গে পড়া পরিবারের জন্য অনেক সাপোর্ট জোগাবে, যাদের জীবনে রাত দিন সব একাকার হয়ে গ্যাছে। একাকার হয়ে গ্যাছে সব।
আপনাদের মানসিক সমর্থনের পাশাপাশি যত দ্রুত সম্ভব প্রাপ্তির কাছে আপনাদের সহানুভূতিশীল সাহায্যটি পাঠানোর জন্য ব্যবস্থা গ্রহন করুন। সবাইকে অগ্রিম কৃতজ্ঞতা।
একই সাথে প্রাপ্তির ছোট্ট কোমল শরীর আর মনটাকে যেন স্রষ্টা অসহ্য কষ্ট থেকে মুক্তি দেন তার জন্য এই হোক আমাদের সবার হৃদয় উৎসারিত প্রার্থনা।
প্রকাশ করা হয়েছে: প্রবাস ভাবনা বিভাগে । সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০০৬ সকাল ১০:৫৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
অতিথি বলেছেন:
সবাইকে অনুরোধ করছি, সাদিকের আহবানে নিদেনপক্ষে মানবিক সাড়া দেয়ার জন্যে। সেইসাথে সাদিকের আহবানের প্রতি আমার পুরো সমর্খন জানাচ্ছি। আমি আমার সাধ্যানুযাষী
অমি রহমান পিয়াল বলেছেন:
প্রাপ্তি এখন মহাখালি কলেরা হাসপাতালে, প্রচন্ড বমি আর ডায়রিয়া হচ্ছে ওর। ছোট্ট শিশুটা এ যাত্রায় এ ধকলটুকু সেরে উঠতে পারে যেন, সেই দোয়াটা আপাতত করুন সবাই।
অতিথি বলেছেন:
আমার পোস্ট টা আমি ডিলিট কোরে দিচ্ছি। সরি।
অতিথি বলেছেন:
আমরা যারা বাইরে থাকি তাদের মানি ট্রান্সাফার কোরার উপায় কি? Can we transfer via Western Union?
অতিথি বলেছেন:
থাকছি ।
অমি রহমান পিয়াল বলেছেন:
মাত্র কথা হলো সারিয়ার সঙ্গে। প্রাপ্তি ঘরে ফিরেছে। যথারীতি একগাদা ওষুধপত্র নিয়ে। আবার কাল যেতে হবে। তো সারিয়া যেটা বলল ওদের সমস্যাটা হচ্ছে আসলে এককালীন কিছু টাকা দিয়ে ভালো ভাবে ট্রিটমেন্টের। মানে যেভাবেই হোক যে উৎসেই হোক ওর চিকিৎসা কিন্তু থেমে নেই। কিন্তু ভালো একটা অনুদান পেলে ওর চিকিৎসটা নির্ভার, নিশ্চিত এবং নির্ভরযোগ্য হয়।
অতিথি বলেছেন:
শোহেইল ভাই এটি প্রথমে অমি র. পিয়াল ভাই করেছিলেন তার পোস্টে। উনি ব্যক্তিগতভাবে উনাদের চিনেন, যাতায়াত আছে তাদের অন্তরমহলে। সেই পোস্ট দু:খজনকভাবে চোখ এড়িয়ে যায় আমাদের। তাই আবার তুলে ধরলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার তরফ থেকেও সাহায্য কামনা করছি।
অতিথি বলেছেন:
গোপাল আপনি আপনার পোস্টটি মুছে দিয়ে অসাধারন মহানুভবতার পরিচয় দিয়েছেন। বলেছিলাম না, আমাদের সবার হৃদয় আসলে অনেক বিশাল। মাঝে মধ্যে ভুলে যাই। আপনাকে সহ সব্বাইকে ধন্যবাদ।
আমি ভাবছিলাম কিভাবে প্রাপ্তির কথা আরো বাইরে পৌছানো যায়। হয়তো অনেক ইমেইল গ্রুপে আমরা সাবস্ক্রাইাবর (যেমন ইয়াহু বা জিমেইল)। আমরা সেখানে প্রাপ্তিকে নিয়ে এই পোস্টের লিংকটা ফরওয়ার্ড করতে পারি। সেটাও একটা বড় কাজ হবে, কারন অনেকে সেখান থেকে এগিয়ে আসতে পারেন।
অমি রহমান পিয়াল বলেছেন:
শোহেইলভাই, আপনার আশঙ্কা অমূলক নয়। এরকম ঘটে এবং ঘটছে। তবে যাদের কথা উল্লেখ করছি, তাদের এই তুলনায় আনার কথা ভাবতেই মনে হয় নিজের গালে জুতা দিয়ে দুটা বাড়ি মারি। যাই হোক ওখানে ঠিকানা আছে। ফোন নাম্বারও আছে। যারা ঢাকায় থাকেন, বা মীরপুরে থাকেন। তারা সারিয়ার সঙ্গে যোগাযোগ করে বা তাদের বাসায় গিয়ে যাচাই করে আসতে পারেন সত্যিমিথ্যেটুকু। নইলে আমি ও সাদিক বিশেষ করে আমি চির বাটপার হিসেবে চিহ্নিত হবো আপনাদের কাছে।
অতিথি বলেছেন:
পাসপোর্ট নাম্বার টা রেফারেনস হিসেবে ব্যবহার করে ওয়েস্টার্ন ইউনিয়ন ব্যবহার করা যেতে পারে। তবে বিদেশের মাটিতে দেশী ব্যাংকের কোন শাখা থাকলে সেটা দিয়েও ট্রানসফার করা যাবে। আমি হয়তো দ্্বিতীয় পদ্ধতিটা ট্রাই করবো। অন্য কোন ভালো উপায় থাকলে কেউ পরামর্শ দিতে পারেন।
অতিথি বলেছেন:
এ ধরনের সাহায্যের আবেদন দেখলে আমার কেন জানি সন্দেহটাই আসে আগে মনে। অনেক অনেকবার ধরা খাওয়ার পর। তবে সাদিক যখন দিয়েছেন জেনেই হয়তো দিয়েছেন যে আসলেই সাহায্য দরকার। ছবি দেখিয়ে কেউ ভাঁওতাবাজি করছে না নিশ্চয়ই। ঢাকায় পথে কত মাকে সাহায্য করার পর জেনেছি ওটি ছিল ভাড়া করা শিশু। 'কমল' নামের এক দু:স্থ কবি/লেখক নাকি তার অসুস্থতার গল্প শুনিয়ে আর কাহিনী বলে সাহায্য নিয়ে পার করেছে বছর ছয়েক। সেসব সন্দেহের কথা বাতিল করে দিয়েই প্রাপ্তির জন্য মঙ্গল কামনা করছি। সবার শুভাশিষে ও যেন সুস্থ হয়ে উঠে। এই পৃথিবীতে তার নির্মল হাসির আয়ু দীর্ঘ হয়।
অতিথি বলেছেন:
আমার মনে হয়, বিদেশ থেকে ওয়েষ্টার্ন ইউনিয়নে 100 ইউরো পাঠাতে যে খরচ, 500 ইউরোতে একই। তাই যে যে দেশে আছেন, একজন কালেক্ট করে পাঠালে অনেক টাকা সাশ্রয় হবে।
অমি রহমান পিয়াল বলেছেন:
ধন্যবাদ সাইমুম আপনার পোস্টটা প্রথম পাতা থেকে সরিয়ে নেওয়ার জন্য। যাদের সন্দেহ আছে তারা আমার পোস্টটা পড়ে দেখতে পারেন Click This Linkওখানে প্রাপ্তির বেশ কটি মেডিকেল সার্টিফিকেট রয়েছে। যা ওর অসুস্থতার একধরণের অথেনটিসিটির মতোই
অতিথি বলেছেন:
মোতাহির ভাই.... পোস্ট টা ট্রু েভবে lets Proceed. Very few ppl on earth get the chance to save Almighty's own creation. Let us all be a part of it.
হযবরল বলেছেন:
সাদিকের আহবানে একাত্মতা ঘেষণা করছি।
হাসান বলেছেন:
শোমচৌঃ আপনি যদি লন্ডন থেকে সাহায্য করতে চান তো, আমিও আপনারটার সাথে কিছু যোগ করতে পারি। অন্য কেউ ইংল্যান্ড থেকে করতে চাইলে একজনের কাছে জমা করেন। আপনারা চাইলে আমার কাছে পাঠাতে পারেন, আমি পরে Wester Union দিয়ে পাঠিয়ে দেব।
র্
Mr M J Hasan
Account No: 82691558
Sort Code : 40-05-00
আপন তারিক বলেছেন:
ধন্যবাদ । এমন শুভ উদ্যেগে পাশে না থেকে উপায় আছে । পিয়াল ভাই সাদিক ভাই ধন্যবাদ আপনাদের । প্রাপ্তির পরিবারের পাশে আছি আমরাও।
অতিথি বলেছেন:
http://www.bsa-germany.deবলে একটা সাইট খোলা হয়েছে কিছুদিন আগে । আমি একটা গ্রুপ মেইল করে জানিয়ে দিচ্ছি সবাইকে ।
অতিথি বলেছেন:
এই পোষ্টের কি কোন ইংরেজি ভার্সন আছে। আমাদের এখানে স্টুডেন্টদের কয়েকটি গ্রুপ আছে। সুমন দা তো জানেনই। ওখানে পোষ্ট করলে হয়ত আর ও বেশি সাড়া পাওয়া যাবে।
কালপুরুষ বলেছেন:
প্রাপ্তি'র জন্য ঃপ্রাপ্তি'র ঘরে প্রাপ্তি শুধুই একটি কঠিন অসুখ,
বাবা মায়ের নীল আকাশে কালো মেঘের দুখ।
সূর্য হয়ে একটু আলো ছড়াই যদি সবাই মিলে,
দেখবে ওর জীবনটা যাচ্ছে কেটে হেসে খেলে।
অন্ধকারে আলো হয়ে যেজন পথ দেখাতে পারে,
চাঁদের আলো জোসনা হয়ে ঠাঁই নেয় তারই ঘরে।
প্রাপ্তি'র আজ প্রাপ্তি হোক আমাদের ভালবাসা,
ক্ষুদ্র মনে উঠুক জেগে নতুন করে বাঁচার আশা।
শুভ বলেছেন:
আমি দুঃখিত!সরাসরি আমি আমার পেইজে ঢুকে লেখা পোস্ট করেছি- এটা আমার চোখ এড়িয়ে গেছে- এটা আমার অনিচ্ছাকৃত ভুল!
সরি এগেইন!
অমি রহমান পিয়াল বলেছেন:
ধন্যবাদ শুভ পোস্টটি সরিয়ে নেওয়ার জন্য। ফ্রুলিংক্স ভাই ইংরেজি ভার্সন নাই। তবে আপনার পোস্টটা আবার করবেন, প্রথম পেইজে দেখতে চাইন া অপশন টা ব্যবহার করে। আমরা চাইছিলাম প্রাপ্তির পোস্টটাকে একটু ওপরে রাখতে। এখন পর্যন্ত ব্লগাররা সবাই সাড়া দিয়েছেন। আলীপ্রাণ ভাইকেও একই অনুরোধ পোস্টের সংশোধনে গিয়ে প্রথম পেইজে দেখতে চাই না অপশনটা ব্যবহার করুন। তবে জোর নেই আপনাদের ইচ্ছে।
হযবরল বলেছেন:
Anybody in USa taka pathaia used to , please give the account no. Ami ei mulluke matro aisi....
অমি রহমান পিয়াল বলেছেন:
ধন্যবাদ শুভ, এটা অনিচ্ছাকৃত ভুল বোঝাবুঝি। নেভার মাইন্ড
অমি রহমান পিয়াল বলেছেন:
ধন্যবাদ ফ্রুলিংক্স
অতিথি বলেছেন:
Everyone should come forward to support this little girl. I'll do my best.
অতিথি বলেছেন:
হযবরল আমি দেখতেছি যদি অন্য কোনো ব্যাবস্থা না হয় তাহলে আগামি কাল আমি জানাবো আমার একাউন্ট নাম্বার, আমি কিছু বন্ধুর সাথে যোগাযোগের চেষ্টা করছি, আপনিও যোগাযোগের চেষ্টা করেন, টাকা পাঠানোটা সমস্যা না আসলে সমস্যা পরিমানের।
অতিথি বলেছেন:
আরেকটা কথা, 'হাসান বা অন্যান্যদের বলছি' ওয়েস্টার্ন ইউনিয়ন দিয়ে টাকা না পাঠানোই ভালো। অনেক কমিশন। রেটও ভালো নয়। বাংলা টাউনে অনেক ফাইন্যানিসয়াল সার্ভিস আছে। যারা ভালো এক্সচেঞ্জ রেট দেবে (সোনালী ব্যাংকের চেয়ে বেশি) কমিশন খুব কম নেবে এবং 1 দিনের মধ্যে টাকা পাঠিয়ে দেবে। অবশ্য সময় কয়দিন লাগবে তা নির্ভর করে কোন ব্যাংকের শাখায় পাঠাচ্ছেন তার উপর। জনতা ব্যাংকের সাথে লিংকড কোনো মানি-ট্রানসফার থেকে জনতা ব্যাংকের শাখায় পাঠালে 24 ঘন্টার মধ্যেই পেঁৗছে যাওয়ার কথা।
অমি রহমান পিয়াল বলেছেন:
ভাই আমি ডাক্তার না, ক্রীড়া সাংবাদিক। ওই পরিচয়টা আমি কখনোই দিই না। আপনার আইডিয়াটা চমৎকার
অতিথি বলেছেন:
পিয়ালের একাউন্ট কোন ব্যাংকে??আপনি কি কালকে সকালেই বাঁধ ভাঙার আওয়াজ-সাহায্য তহবিল নামে একটা একাউন্ট খুলতে পারবেন?
সামহোয়ারইন ব্লগ কতর্ৃপক্ষকে একটু জিজ্ঞাসা করতে হয়। নতুবা একাউন্টের নাম প্রাপ্তি রাখলেই হয়।
অতিথি বলেছেন:
পিয়ালের সর্বশেষ প্রস্তাবটা খুব চমৎকার। পিয়ালের নেতৃত্বে ঢাকায় এরকম একটি ফোরাম খোলা যেতে পারে। আমরা ভুলছি না যে পিয়াল ডাক্তারও। তাছাড়া 'বাঁধ ভাঙার আওয়াজ-সাহায্য তহবিল' নামে ফোরাম তৈরি হলে টাকা পাঠানোর ঝক্কিটাও কমে যাবে।
অমি রহমান পিয়াল বলেছেন:
সব
অমি রহমান পিয়াল বলেছেন:
ঢাকা ব্যাঙ্ক ও ব্র্যাক ব্যাংকে। আজ (অলরেডি শুক্রুবার) ও আগামীকাল সরকারী ছুটি। ব্যাঙ্ক খুলবে রোববার। তবে পারব। ঢাকা ব্যাঙ্ক কতর্ৃপক্ষের সঙ্গে আমার ভালো পরিচয় আছে, তাদের খুলে বললে তারা অবশ্যই হেল্প করবে।
অতিথি বলেছেন:
এটা সবার সম্মিলিত প্রচেষ্টার মতো করা যায়, সবাই যে যার সাধ্যমতো একটা একাউন্টে জমা রাখবে, যেটা চ্যারিটি ফান্ডের কাজ করবে, এবং ওটা থেকে এই সব চিকিৎসা ব্যায় এবং বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ে সাহায্য দেওয়া যেতে পারে। চাইলে অনেক বড় কিছু করা সম্ভব মানুষের সম্মিলিত শক্তি প্রচুর।যারা এর রূপরেখা সম্পর্কে কিছউ বলতে চান, একটা পোষ্ট করেন, সবার মতামত আহবান করেন,
শাওন বলেছেন:
খুবই কষ্ট লাগল লেখাটা পড়ে । কিন্তু আমি কিভাবে সাহায্য করতে পারি ?? আমার তো লেখাটা পড়েই কান্না আসতেছে ।
হযবরল বলেছেন:
thank you rasel(.....) i am waiting for your response .
অতিথি বলেছেন:
জাযাকাল্লাহ সাদিক। ইচ্ছা থাকলে সুন্দর উপায় হয়ে যায়। আমি নেট ব্যাঙ্কিং এর উপর 100% নির্ভরশীল, তাই ভাবছিলাম কি করে দিব... বাবা এখন বাংলাদেশে তাই ইমিডিয়েট দেয়াটা সহজ হয়ে গেল। আমি কিছু গ্রুপে নিউজটা দিয়ে দিব ইনশাআল্লাহ।
অতিথি বলেছেন:
লেখাটা পড়ে প্রাপ্তির জন্য খুব খারাপ লাগছে । আমরা সবাই ইচ্ছাকরলে কিছু একটা করতে পারি । সবার সমবেত প্রচেষ্ট থাকলে প্রাপ্তি ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে । আমি কিছু করতে চাই ।দুঃখিত সাদিক । আমি আপনার লেখাটা না দেখেই নতুন পোষ্ট করে ফেলেছিলাম । ভুলের জন্য দুঃখিত । পোষ্টটি মুছে ফেলেছি ।
অতিথি বলেছেন:
ধন্যবাদ শমিতদা।
শমিত বলেছেন:
শুধু পোস্টটিকে আবার কোনোভাবে নীড়পাতায় নিয়ে আসার চেষ্টায় ।
অমি রহমান পিয়াল বলেছেন:
ধন্যবাদ সবার এই মহৎ উ
অপ বাক বলেছেন:
সাদিক আমি জানি না বিষয়টা কিভাবে কাজ করে, যদি এমন কোনো সুযোগ থাকে এটাকে পুণরায় পোষ্ট করার তাহলে পোষ্ট করার চেষ্টা করো।
অতিথি বলেছেন:
যারা ইউএসএ থেকে টাকা পাঠাতে চান তারা সোনালী এক্সচ্ঞ্জে ব্যবহার করতে পারেন। http://sonaliexchange.com/
Click This Link
সস্তা, সহজ, কনভিনিয়েন্ট এবং দ্রুত।
সবচে ভাল হয় কেউ যদি paypal এর একটা একাউন্ট করে টাকা গুলো একসাথে পাঠাতে পারে। কিন্তু সেটা সময় সাপেক্ষ।
আমি এখানকার লোকাল বাঙালী গ্রুপে একটা লিঙ্ক ছেড়ে দিব আজকে, দেখি কি করা যায়।
শমিত বলেছেন:
জীবনে প্রথম নিরক্ষর হাবাগুলোর মতো ফ্লাডিঙে নেমেছি , যা পারি না , যা সমর্থন করি না, তা করা যায় শুধু তোমার হাসি দেখে , প্রাপ্তি ভালো হও ,বড় হয়ে ওঠো । আমরা তো আর কিছু পারলাম না তোমাদের জন্য ।
অমি রহমান পিয়াল বলেছেন:
আপনারা ব্জ্বপাস্ট কব্জ্বরন অসুবিধা নাই, কিপ্পৃ্বব্জচ্ু প্রথম ব্জ্বপব্জ্বজ ব্জ্বদখব্জ্বত চাইনা অপশনটা ব্যবহার করুন, এটা অলব্জ্বরডি ব্জ্বপাস্টকরা ব্লগ সংব্জ্বশাধব্জ্বন গিব্জ্বয়ও করা যাব্জ্বব।
অমি রহমান পিয়াল বলেছেন:
ধন্যবাদ শর্মী, সবাই যদি আপনার ম
অতিথি বলেছেন:
দুঃখিত পিয়াল । এই ধরনের ভুল আর করবো না ।
অতিথি বলেছেন:
আবার পোস্ট করতে বলছেন?
অতিথি বলেছেন:
ওকে, থ্যাংকস।
অপ বাক বলেছেন:
নাহ প্রয়োজন নেই এখন। প্রথম পাতায় আছে এখনও
সারিয়া তাসনিম বলেছেন:
আমি , আমরা নির্বাক ! গত দেড় বছরে এতটা সাড়া আমরা পাইনি যা গত দেড় দিনে ঘটেছে । এতগুলো মানুষের ভালোবাসা আর দোয়া মহান আল্লাহ রাব্বুল আলামীন নিশ্চয়ই শুনবেন । আমাদের অবস্থা সত্যই ভিষণ করুন । আমি পরিবারের একমাত্রআর্নিং মেম্বার । দু'টো চাকরী করছি কেবল টিকে থাকার জন্য । প্রাপ্তির বাবার ছোট্ট একটা দোকান আছে যার আয় নেহায়েতই কম । আমাদের সকল সঞ্চয় শেষ। এই মুহূর্তে আমাদের প্রাপ্তির জন্য খুব দ্রুত কিছু করার জন্য আকুল ভাবে অনুরোধ করছি । যারা এই শহরেই আছেন , যদি সময় করে আমাদের প্রাপ্তি সোনাকে দেখতে আসেন তাহলে ভিষণ খুশি হব ।
অতিথি বলেছেন:
এই আমরা যারা ঐ শহর থেকে দুরে, আমরাও কিন্তু প্রাপ্তিকে দেখছি, একটু থেকে থেকেই। আজই যে কতবার ওর ছবির দিকে তাকিয়ে থেকেছি আর প্রার্থনা করছি তা আমার ইশ্বরই জানেন।
আপনিও আমাদের সাথে আছেন, এটা খুব বড় প্রাপ্তি। অসংখ্য ধন্যবাদ আপনাকে সারিয়া তাসনিম।
অতিথি বলেছেন:
সাদিক ভাইয়া, লেখাটাতো প্রথম পাতা থেকে চলে গেছে।সম্ভব হলে আবার পোস্ট করুন।
অতিথি বলেছেন:
অমি ভাই যে ফান্ডের কথা বলেছেন সেটা খুবই চমৎকার উদ্যোগ। তবে এটা নিয়ে আলাদা ব্রেইন স্ট্রমিং প্রয়োজন কোন এক আলাদা সেশনে। কারন কিছু ব্যাপার আছে যেমন: ফান্ডে মনে করুন টাকা আছে, এখন প্রথম যার প্রয়োজন হলো, তাকে ঠিক কতখানি দেওয়া হবে সেটা নির্ধারনে ক্রাইটেরিয়া কি হবে ইত্যাদি। এরকম আরো অনেক ইসু্য আগে পরিস্কার করে নিতে হবে। শুধু চিকিৎসাতেই নয়, এরকম ফান্ড ব্যবহার করে আমরা পথ শিশুদের জন্যও কিছু করতে পারি। আমার এরকম কিছু আইডিয়া ছিলো, পরে একসময়ে আলাপ করা যাবে সেগুলো নিয়ে, সবার সাথে বসে।
অতিথি বলেছেন:
মেঘকন্যা, আমার মনে হয় সামহোয়্যারের প্রায় সবাই ব্যাপারটি দেখেছে ইতিমধ্যে। আরো পোস্ট এসেছে ইতিমধ্যে এই বিষয়ে। সুতরাং নতুন করে আপাতত পোস্ট করছি না। আপনি আমি আরো যা করতে পারি তা হলো আমাদের পক্ষ থেকে সাহায্যটুকু প্রাপ্তির পরিবারের কাছে পৌছানো নিশ্চিত করা। একই সাথে এই পোস্ট এবং আনুষঙ্গিক পোস্টগুলো পরিচিতদের কাছে ব্যক্তিগত ইমেইল বা গ্রুপ ইমেইলের মাধ্যমে পাঠানো। সেটা বেশ কার্যকর হবে আশা করছি। বাকিটা স্রষ্টার ইচ্ছা।
অতিথি বলেছেন:
আমি ানেকদিন পর ঢুকলাম, প্রাপ্তির জন্য এখনও কি কিছু করতে পারি? জানাবেন প্লিজ।মনটাই খারাপ হয়ে গেল।
অতিথি বলেছেন:
আচ্ছা এই পোষ্টটা আমার চোখে পড়ল না কেন এতদিন... অবশ্য প্রাপ্তির ব্যাপারে আরো অনেক পোষ্ট দেখেছি...সবার অংশগ্রহনে একটা চমৎকার পরিবেশ সৃষ্টি হয়েছে... মানুষ তো মানুষেরই জন্য...
লক্ষিমেয়ে আপনি এখনও করতে পারেন... সময় চলে যায়নি..!
অতিথি বলেছেন:
হাসিন ভাইকে অসংখ্য ধন্যবাদ ।
অতিথি বলেছেন:
হাসিন ভাই,আপনি দারুন একটা কাজ করেছেন। আশাকরি সবাই পোস্টটা ভালভাবে পড়তে পারবেন।
আল্লাহ প্রাপ্তিকে হায়াত দারাজ করুন। আমীন।
হাসিন বলেছেন:
সাদিক ভাই, আমি এই পোস্ট টি স্টিকি করে দিলাম ফ্রন্টপেজে। অর্থাৎ নতুন কোন পোস্ট আসলেও তা এই পোস্টের নিচে থেকে ডিসপ্লে হবে। আশাকরি এটা আপনাদের ভাল লাগবে। আমি প্রাপ্তির জন্য দুঃখিত, আশাকরি সে সুস্থ হয়ে উঠবে অচিরেই।
অতিথি বলেছেন:
কতর্ৃপক্ষ অনেক অনেক ধন্যবাদ পাওয়ার মত একটা কাজ করেছেন। আমার চাওয়াগুলোর একটা পেলাম। এভাবেই বিশেষ পোষ্টটি প্রয়োজনানুযায়ী থাকবে সবার উপরে, শুরুতেই। প্রয়োজন শেষ হলে আসবে অন্য কোন বিশেষ পোষ্ট কিংবা সাধারণ নিয়ম। ধন্যবাদ।প্রাপ্তির জন্য অনেক অনেক দোআ এবং যারা যেভাবেই এই সৎকাজে অংশ নিয়েছেন তাদের সবার জন্য উত্তম প্রতিদানের প্রার্থনা প্রভূর সমীপে।
অতিথি বলেছেন:
হাসিন ভাই, অনেক অনেক শুকরিয়া। আমার ধারনা ছিলো আগে মোটামুটি সবাই পোস্টটা দেখেছে। এখন দেখি কারো কারো চোখ এড়িয়ে গেছে। আপনার দূরদর্শিতার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার সহধর্মিনী আর আসছে বাবুর জন্য রইলো দোয়া।
যারা প্রাপ্তির জন্য কনট্রিবিউট করতে চান, প্লিজ সাথে আরো কয়েকজনকে ইনক্লুড করার চেস্টা করুন। আপন জনদের কাছ থেকে কালেক্ট করে একবারে প্রাপ্তির জন্য ব্যাংক একাউন্ট অথবা, তাদের পরিবারের সাথে সরাসরি দেখা করে প্রদানের ব্যবস্থা করুন।
সারিয়া তাসনিম বলেছেন:
হাসিন ভাই , আপনার আগত বাবুর জন্য অনেক অনেক দোয়া রইল । সুস্থ , সুন্দর হয়ে বেড়ে উঠুক আমাদের মাঝে । আপনার এই অসাধারন সহযোগীতার জন্য আমরা ভিষণভাবে কৃতজ্ঞ ।
অতিথি বলেছেন:
প্রাপ্তির জন্য আমরা হাড়িয়েছি হৃদয় কিন্তু খুঁেজ পেয়েছি আমাদের আত্মা
একটা অপ্রস্ফুটিত পদ্ম
যুক্ত করেছে অজস্র প্রাপ্তি
প্রাণের ঘুড়িটা উড়িয়েছে হাওয়ায় হাওয়ায়
অসংখ্য জীবন আগলে রাখা ক্ষুদ্র ঝড়ে
আমাদের প্রাপ্তি আমাদের আনন্দের ঘর!
অতিথি বলেছেন:
Sadik bhai, Thanks for highlighting this post once again. Hasin Bhai, Thumbs up to you too... Cheers
অতিথি বলেছেন:
ধন্যবাদ সাদিক ভাই আপনাকে।আমি পাশে থকিব আপনাদের ।কথা দিলাম।কেউ কি মালয়েশিয়া থেকে টাকা কালেক্ট করছেন।করলে জানাবেন।0168748970>>>>>>আমার নাম্বার।
সদরুল বলেছেন:
প্রাপ্তির জন্য ভালবাসা।
অতিথি বলেছেন:
হাসিন ভাই কে অশেষ অশেষ ধন্যবাদ এই পোষ্টটির জন্য এই রকম একটি বিশেষ ব্যবস্থা করার জন্য।সাদিক ভাই দুঃখিত আপনার এই পোষ্টটি পূর্বে আমার চোখে পড়েনি।
পিয়াল ভাইয়ের প্রস্থাবের সাথে একমত।
আমার মনে হয় আমরা যারা দেশে আছি তার বড় ধরনের একটা ভুমিকা রাখাতে পারি। আর এক্ষেত্রেদ্রুত্রকিছুকরার জন্য সুন্দর একটি পরিকল্পনা তৈরী করা প্রয়োজন ।
প্রাপ্তির জন্য দোয়া রইলো,মহান রাবুল আলামীন এই ছোট শিশুটিকে যেন দ্রুত্র সুস্থ করে দেন।
হাসান বলেছেন:
হাসিন ভাই ও অন্য সবাইকে সুন্দর এই ব্যবস্থা করার জন্য ধন্যবাদ। আমরা অনেক চেষ্টা করেছিলাম পোষ্টটিকে সামনে রাখার। আমাদের সেই প্রচেষ্টাকে বাস্তবিকরুপ দেবার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহর অশেষ করুনায় নিশ্চয়ই প্রাপ্তি ভাল হয়ে উঠবে। (আমিন)
অতিথি বলেছেন:
লেখাটা পড়ে মন ভারি হয়ে গেলো। শিশুটি আবার সুস্থ হয়ে উঠুক- এই কামনাই করছি।
অতিথি বলেছেন:
সাদিক, চেক দিস আউট:
Click This Link
ইনশাআল্লাহ, মোল্লার দেঁৗড় যেহেতু মসজিদ পর্যন্ত, আমার মসজিদ প্ল্যানও অব্যাহত থাকবে
হযবরল বলেছেন:
হাসিন ভাই জিন্দাবাদ ।
অতিথি বলেছেন:
মহিলা মোল্লা= মোল্লী 
মসজিদ ছাড়িয়ে কই, মসজিদেই আছি... মসজিদ কত ডাইনামিক হতে পারে এটা বুঝিয়ে ছাড়ব ইনশাআল্লাহ

আপনার দোআয় আমিন...
ইনশাআল্লাহ, সলিড খবর আসবে, দেখেন... ঠিক আসবে। একটু সময় নিবে, তারপরে দেখেন, রিওয়ার্ড একসাথে আসা শুরু করবে...
অতিথি বলেছেন:
আস্তমেয়ে: দেখলাম ঐ কমেন্টটি। অসাধারন!! অপেক্ষায় থাকলাম স্রষ্টার ইচ্ছায় আরো সলিড, ভালো খবরের।মোল্লা মসজিদ ছাড়িয়ে দৌড় দিচ্ছে দেখতে ভালো লাগে!! বিশেষ করে মহিলা মোল্লা হলে।
Three cheers for ur all sincere efforts. May our Beloved Lord reward u beyond imagination on the day of Awakening. Blessed be your time and effort my dear friend.
এমনিতে বাংলাদেশের যে কোন ব্যাংকে টেলিগ্রাফিক ট্র্যানসফার করা যায় আমি জানি। আপনি যদি পারেন আমার ইমেইলেও একটু দিয়েন ডিটেইসগুলি।
অতিথি বলেছেন:
Date: Wed, 17 May 2006 02:35:53 -0700 (PDT)Subject: Re: buet_2002 Pls help Prapti if u can or just pray for her:Thanks Jubaer
jubar and sabai jodi ei link 2 ta pora dekho tahole valo hoi.ami praptir bapare ekta bangla blog site :www.somewhereinblog.net theke janta parlam.buet er senior ek vaiye Sadik MD. Alam 1st likhechilo.tarpor bloger other ppl khub valosara diche.max ppl are from abroad and bengali.They r collecting a big ammount and for 4/5 days praptir antir kache taka ta jabe.if we can collect from buet then i can transfer it to her and i have contact with her.for more details about her all u can check this 2 links:
Click This Link
Click This Link
These 2 is Form Saria Tasnim,Prapti's aunti.
Click This Link
Click This Link
Thanks jubaer
i will try to cantact with today night.I have added u to my yahoo messenger,pls add me if u can.
Sabuj
The Manchumahara
অতিথি বলেছেন:
লুনা, আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি যতদূর জানি ঐ একাউন্ট নাম্বারটি ঠিক আছে। তারপরেও আরেকটি ফরেন এক্সচেঞ্জ ব্রাঞ্চের ঠিকানা আমি পেয়েছি প্রাপ্তিদের পরিবারের তরফ থেকে।
সেটি দিচ্ছি এখানে:
Saria Tasnim
A/c no. 0310011528
Foreign Exchange Branch
Jamuna Bank Ltd.
2 DIT avenue (extension), Motijheel
Dhaka 1000, Bangladesh
অতিথি বলেছেন:
আমার মন বলছে । প্রাপ্তি ইনশাআল্লাহ ভাল হয়ে উঠবে ।
57 বলেছেন:
নানা=হঁ্যা ,বুয়েটের 02 ব্যাচ তো বুঝলাম,কিন্তু নামটা বলবে কি ?
সারিয়া তাসনিম বলেছেন:
ভাই মিতেব , মালয়শিয়া থেকে টাকা পাঠানোর জন্য অরুপ'দা অথবা গোপাল ভারের সাথে যোগাযোগ করুন ।
এফ আই দীপু বলেছেন:
ক্যানসার, নামটা শুনলেই ভেতরটা হু হু করে কেঁদে উঠে। সংসারে মাথার ছায়া বলতে একমাত্র বাবাই ছিলেন। বাবা ছিলেন স্কুল মাস্টার। সামান্য বেতনে সংসারের খরচ মিটিয়ে আমাদের ছয় ভাই-বোনকে মানুষ করেছেন। সাধারন মধ্যবিত্ত পরিবার বলে এখনো তেমন একটা কিছু করতে পারিনি আমরা কেউ। পেশায় সাংবাদিক। কোনোরকম দিন চলে যাচ্ছিল। বাবা অসুস্থ হয়ে পড়লেন। চিকিৎসা করালাম। ডাক্তার একদিন বললো- বাবার ক্যানসার ধরা পড়েছে। বাঁচবনে মাত্র 6 মাস। মনটা ভেঙ্গে গেল কিন্তু সাহস হারালামনা। নিজের যতটুকু সম্বল আছে তাই দিয়ে চালিয়ে গেলাম বাবার চিকিৎসা। কিন্তু বিধিবাম। গত 2 মার্চ 2006 বাবা আমাদের সবাইকে কাঁদিয়ে পরপারে চলে গেলেন। হয়ে গেলাম নিঃস্ব। বুকের ভেতর কতগুলো জমানো কষ্ট আগ্নেয়গিরির লাভার মতো বেরিয়ে আসতে চায়। কিন্তু বের হয়না। কতদিন বাবা বলে ডাকিনা। বাড়িতে মা ছাড়া কেউ। বাবার সেবা করতে গিয়ে মা-ও অসুস্থ হয়ে পড়েছেন। শুধুমাত্র একটা শব্দ। ক্যানসার। আমাদের পুরো পরিবারটাকে এলোমেলো করে দিয়েগেল। মনের ভেতর কষ্ট জমে থাকলেও বিশ্বাস করি একদিন অনেক বড়ো হবো। কিন্তু আমার বাবাকে সুখটা দেখানো সম্ভব হলোনা। বাবা হয়তো স্বর্গে বসেই দেখবেন তার সন্তানদের সুখী জীবন। ভালো থেকো বাবা- ভালো থেকো।
ক্যানসার? ধিক তারে। আমাদের এক বন্ধু লিখেছেন 2 বছরের প্রাপ্তির ক্যানসার ধরা পড়েছে। আসুন না সবাই মিলে ছোট্ট শিুশুটিকে বাচিয়ে তুলি। ব্যস্ততা এবং চাহিদার টানাপোড়নের মাঝে এমন একটি উদ্যোগকে আমরা সফল করে তুলতে পারি শুধু আপনাদের সহযোগিতায়। তাহলে হয়তো মনের জমানো কষ্টগুলো কিছুটা হলেও হালকা হবে। আমার বাবা চলে গেছে তাতে কী হয়েছে ছোট্ট প্রাপ্তির জীবনে আশার আলো ফোটাতে পারলে মানুষ হিসাবে আমরা অনেক উঁচুতে থাকবো। ক্ষনস্থায়ী জীবনে এটাইবা কম পাওয়া কিসে?
সারিয়া তাসনিম বলেছেন:
দীপু ভাই , যেতে তো হবে সবাইকেই । কিন্তু কিছু কিছু যাওয়া মেনে নেয়া কষ্টকর । আপনাকে সান্তনা দেবার ভাষা তো আমার নেই , তবে আপনার কষ্টটা অনুভব করতে পারি । আপনাদের প্রাপ্তি সেরে উঠলে সেই কষ্ট দূর হয়ে যাবে । গোপাল ভার ঠিকই বলেছেন , ঐ হাসিটার মধ্যেই অনেক শক্তি ।
অতিথি বলেছেন:
দীপু ভাই, প্রাপ্তি ইনসাল্লাহ ঠিক হয়ে যাবে। এই হাসির প্রেমে আমরা somewhere in পরিবার পুরা হাবুডুবু খেয়েছি।
অতিথি বলেছেন:
একটা online forum তইরিকরে সেখানে google ad দিয়ে সবাইমিলে নিয়মিত ব্যবার করলে কিছুটাকা সেখান থেকে পাওয়া জাবে । জদিও এটা এই মুহুর্তেকোন কাজে আসবে না। কিন্তু ভবিষ্যতে প্রাপ্তির চিকিতসা জন্য এটা দিয়ে সামান্য হলেও কিছু একটা পাওয়া জাবে। আমার একটা web sapace আছে , চাইলে সেখানে forum টা করতে পারি প্রাপ্তি জাতে দ্্রুত সেরে উঠুক সেই আল্লাহর কাছে পার্থনা করছি [কথা গুল অগোছাল ভাবে লেখার জন্য দুঃখিত]
অতিথি বলেছেন:
মধ্যবিত্যদের একটাই সীমাবদ্ধতা তারা শুধু মন থেকে কারো জন্য দোয়া করতে পারে। আর্থিকভাবে সহযোগীতা করাটা অনেক সময় তাদের কাছে সম্ভব হয়ে ওঠেনা। কিভাবে সম্ভব হবে বলুন? আসলে স্ত্রী, বাবা-মা, ভাই-বোন সবাইকে নিয়ে একজনের আয়ে চলার পর অন্যকে সহযোগীতা করার মত তেমন কিছু আর থাকেনা। এই সাইটের সবাই প্রাপ্তির জন্য কিছু না কিছু করছে আমি ভেবে পাচ্ছিলাম না কি করব। তাই এতদিন আমি চুপ হয়ে ছিলাম। অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম একটা কাজ আমি করতে পারি। বিভিন্ন পত্রিকা , ম্যাগাজিনে কারো লেখা ছাপালে সম্মানি হিসেবে অন্তত 100টাকা দেওয়া হয়। তাহলে 100 টা লেখার সম্মানি হয় 10000টাকা। আমি আমার যেকোন 100 টা লেখার স্বত্ব বিক্রি করতে চাই। কেউ কি কিনবেন আমার 100 টা লেখা?????????কেনার পর লেখাগুলো নিয়ে আপনারা বই বের করুন, পত্রিকাতে দিন, ম্যাগাজিনে দিন আমি কোন রকম দাবি করবনা।
আমি প্রাপ্তির জন্য কিছু করতে চাই। কেউ কি আমার যে কোন 100 টা পোষ্ট কিনে নেবেন???????
সারিয়া তাসনিম বলেছেন:
ঘুনপোকা , এই বিষয়ে আপনি প্লিজ অমি পিয়াল , সাদিক , হাসান , শাওন উনাদের সাথে যোগাযোগ করুন
অতিথি বলেছেন:
প্রথমেই অনেক ধন্যবাদ সাদিক ভাইকে মহৎ উদ্যোগ নেওয়ার জন্য। গত দিন আমি না জেনে একটা পোষ্ট করে ফেলেছিলাম প্রথম পেজে, অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমি দুঃখিত।
অতিথি বলেছেন:
জোগাজোগ কিভাবে করব বুঝতে পারছি না । please email me itsfrozen_mass at yahoo
হাসান বলেছেন:
ঘুনপোকাঃ আপনি কি দেশের বাইরে থাকে, প্লীজ জানাবেন। আসলে আমরা একেকজন একেক দেশ থেকে দায়িত্ব নিয়েছি। আপনি যদি বাংলাদেশেই থাকেন তো সরাসরি প্রাপ্তির ঠিকানায় যোগাযোগ করুন। ঠিকানা তো উপরেই দেয়া আছে। আর যদি অন্য দেশে থাকেন, তার জন্য নিচের পোষ্টটি পড়ুনঃ http://tinyurl.com/z66lj।আমার ইমেইল এড্রেস হল কিংবা ।
ইমেইল করুন কিংবা এখানেই মন্তব্যের আকারে লিখুন কি জানতে চান, পরিশেষে অসংখ্য ধন্যবাদ।
অতিথি বলেছেন:
সারিয়া আপুআমাকে অন্য দের সাথে জোগাজোক কোরতে বলেছিলেন , তাই আমার emailadress টা দিলাম ,,, দয়াকরে আমার প্রথম পোস্ট টা পরুন,,,ধন্যবাদ।
অতিথি বলেছেন:
প্রাপ্তির কি খবর? প্রাপ্তি কেমন আছে?
সামি ইসলাম বলেছেন:
সারিয়া তাসনিম বলেছেন:
আপনাদের প্রাপ্তি মাশাল্লাহ ভালো আছে । জুনের 2 তারিখে কেমো শুরু হবে ।
সাইফ ভুইয়া বলেছেন:
আমরা মানুষ হলে প্রাপ্তির প্রয়োজনে এগিয়ে আসবই। এই রকম সুযোগ সবসময় আসে না।প্রাপ্তি তোমার হাসি সবসময় চীর সজিব থাকবে ইনশা আল্লাহ।
অতিথি বলেছেন:
আমি একটা ওয়েব সাইট বানিয়ে েদই ? আপনারা লিংকটা ছড়িয়ে দিন।ইনফরমেশন দিয়ে আমাকে মেইল করতে পারেন ।
সারিয়া তাসনিম বলেছেন:
জামি , আপনার কি কি ইনফরমেশন লাগবে ?? সাদিকের এই পোস্টে প্রয়োজনীয় সব তথ্য আছে । এছাড়া আপনি আরো তথ্য প্রয়োজন মনে করলে আমাকে কল করতে পারেন 01713018293 বা 9139583 . আমি প্রাপ্তির ফুফু ।
কালপুরুষ বলেছেন:
সামিরা, আমার এটা হবে 100 তম মন্তব্য। এইজন্য অপেক্ষা করছিলাম। অসছি অপনার ওখানে। ছেলেকে সাথে নেব না। ছেলেকে দেখলে বাবাকে বুড়ো মনে হবে। আর আমি কোনদিনও বুড়ো হতে চাইনা। প্রাপ্তি বড় হতে হতে বেশী বুড়ো হলে ও আমার বাসায় আসার আগ্রহ হারিয়ে ফেলবে। আমিতো তা হতে দিতে চাইনা। প্রাপ্তির হাতের চা কিংব কফি আমাকে খেতেই হবে।
অতিথি বলেছেন:
আমরাও আছি।
সারিয়া তাসনিম বলেছেন:
কালপুরুষ , আপনাকে ভিষণভাবে অভিনন্দন 100 তম মন্তব্যের জন্য । আরে না আমার শশুড় বুড়া হলে চলবে কেমন করে ??
নিশ্চই প্রাপ্তি একদিন আপনাকে চা বানিয়ে খাওয়াবে । আমরা সবাই সেই দিনের অপেক্ষায়
লুৎফর বলেছেন:
এত লোক আছেন বইলাই আমি নাই
অতিথি বলেছেন:
I always pray to Allah for Pripty for my daily prayer and I wish God will listen me.Insha Allah
অতিথি বলেছেন:
প্রাপ্তির জন্যে একরাশ শুভকামনা । ব্লগে এসে খুব ভালো লাগছে প্রাপ্তিকে ঘিরে সবার ঐক্য । আমাদের সবার আয়ূ সম্মিলিত ভাবে পাক প্রাপ্তি ।
অতিথি বলেছেন:
প্রাপ্তির জন্যে USA থেকে টাকা পাঠানোর জন্যে কোন একাউন্ট ভালো হবে বুঝতে পারছি না। এই পোস্টের মেইন বডিতে সবগুলো একাউন্ট ডিটেইলস দেওয়া থাকলে ভালো হয়।
সারিয়া তাসনিম বলেছেন:
আশার আলো , প্রাপ্তির জন্য সাদিকের একটা ইংরেজী পোস্ট আছে । সেখানে আপনি যমুনা ব্যাংকের একটা ঠিকানা পাবেন । ইউ.এস.এ থেকে পাঠানোর জন্য ওটা ভালো । ধন্যবাদ আপনাকে
অমি রহমান পিয়াল বলেছেন:
pial vai, paisi oigula. thanx.japan theke amar ek bondhu kisu taka jogar korar chesta kortese. next month er 4/5 er moddhe ja joma hobe, oigulai pathabe.
ami ekhane koyekta group a jogajog korsilam, temon saRa pai nai. taai personally contact kortesi oneker sathe. motamuti ekta figure daraile eksathe kore pathaiya dimu.. as soon as possible..
apni valo thaiken..
allah hafez..
tareq
আভা রহমান বলেছেন:
প্রাপ্তির জন্য অঢেল ভালবাসা।
সারিয়া তাসনিম বলেছেন:
পিয়াল , তারেকের জন্য রইল অনেক ধন্যবাদ ।
সাদাত শাহরিয়ার বলেছেন:
আমার মনে হয় সবাইকেই ধন্যবাদ দেয়া উচিত।
নওরীণ সুলতানা বলেছেন:
সাদিক ভাই, আমি প্রথম আলোকে প্রাপ্তির বিষয়ে জানাতে চাই। যাতে একটি ফিচার করা যায়। তবে এর জন্য আরো কিছু তথ্য প্রয়োজন। সম্ভব হলে যোগাযোগ করুন: 01716059382, [সইংলিশ][/ইংলিশ]
অতিথি বলেছেন:
প্রাপ্তি জন্য অনেক দোয়া ও ভালোবাসা ।
সারিয়া তাসনিম বলেছেন:
ভাই নওরীণ , আপনি যদি কিছু মনে না করেন আমাকে 0171 3018293 অথবা 9139583 এই নম্বরে ফোন করে প্রাপ্তি সংক্রান্ত যে কোন তথ্য নিতে পারেন ।আমি প্রাপ্তির ফুফু
অতিথি বলেছেন:
মানুষের জন্যই মানুষ।
অতিথি বলেছেন:
প্রাপ্তি তুমি সুস্থ হয়ে ওঠ এই কামনা করছি।
রাকিব হাসনাত সুমন বলেছেন:
আমি নতুন ব্লগার। জানিনা প্রাপিত এখন কেমন আছে। আল্লাহ নিশ্চয়ই ওকে সুস্থ করে তুলবেন।
রাকিব হাসনাত সুমন বলেছেন:
প্রাপ্তির বিষয়টি যারা ফলো করছেন নিয়মিত। বা যারা যথেষ্ঠ ইনভলভ হয়েছেন তারা কেউ যদি সর্বশেষ অবস্থাটা জানান তাহলে মনে হয় নতুনরা উপকৃত হবে এবং নিজেদের সংশ্লিষ্ট করার সুযোগ পাবে।
অতিথি বলেছেন:
প্রাপ্তি কেমন আছে, খুব জানতে ইচ্ছে করছে.....
সারিয়া তাসনিম বলেছেন:
প্রাপ্তি এখন ভালো আছে তবে একটু দূর্বল ।ওর চিকিৎসা নিয়মিত চলছে ডাঃ ইউনুসের কাছে আর আল্লাহর রহমতে রেসপনস ও ভালো ।
আলফা আরজু বলেছেন:
So sad ........i feel very bad for Prapti. U know i always think about my baby and also for me. May be i have little bit ability to get tretament but if it acceed my ability. then how i can go for teratment at abroad or if need at abroad. may in future i have need help from rich. So i want to contribute some money for Prapti......immediately i will give it to identified bank account number.thanks for wise initiative of a blogger......[ইংলিশ][/ইংলিশ]
সারিয়া তাসনিম বলেছেন:
আরজু আল্লাহ না করুক , কখনও যেন আপনি বা আপনার বাবুকে কোন রোগ স্পর্শ করতে না পারে
প্রাপ্তির জন্য আপনার এ আবেগের জন্য কৃতজ্ঞতা
অতিথি বলেছেন:
প্রাপ্তির কথা আমি প্রথম জানতে পারি একজন ব্লগারের মাধ্যমে। তারপর আপন তারিকের রিপোর্টের মাধ্যমে।আমার ক্ষুদ্্র ভালোবাসা এবং দোআ সবসময় প্রাপ্তির পাশে থাকবে।
প্রাপ্তি খুব তাড়াতাড়ি সুস্থ হও, বড় হও এবং আমাদের সাথে ব্লগিং কর আল্লাহর কাছে এই প্রাথর্না করি।
অঃরঃপিঃ বলেছেন:
নিয়মিত আপডেট দিও
অতিথি বলেছেন:
সারিয়া, ব্যস্ত থাকায় সময়মত কাজগুলো করতে পারিনি, ভালো করে তো পারিইনি। সম্প্রতি আপনার একাউন্টে 19,500 টাকা জমা হয়েছে। দেখে নেবেন।
এখানে হাসানের দেয়া 25 পাউন্ড আছে। বাকীটা আমার কয়েকজন বন্ধু-বান্ধব আর আমার পক্ষ থেকে।
প্রাপ্তিকে অনেক আদর।
সারিয়া তাসনিম বলেছেন:
শোহেইল , দুঃথিত দেরীতে উত্তর দেয়ার জন্য । আমি আজকে চেক করেছিলাম , এখনও জমা হয়নি । কত তারিখে পাঠানো হয়েছিল জানাবেন ?
অতিথি বলেছেন:
সারিয়া, আমার জানামতে 12 তারিখে জমা দেয়ার কথা। সরাসরি আপনার একাউন্টে জমা দেয়া হয়নি। সুতরাং দেরি হতে পারে। তবে আপনি আরেকবার চেক করে জানাবেন দয়া করে।
অমি আজাদ বলেছেন:
বাচ্চাটার আর কি কোনো আপডেট আছে? এটা তো অনেকদিন আগের লেখা
অতিথি বলেছেন:
প্রাপির জম্য তারিখ এবং দিন জানতে চায় যদি সমভ হয় ওর বর্তমান অবসহ্রা জানাবেন সাদিক মোঃ আলম আপনাকে অনেক ধণ্যবাদ।
অতিথি বলেছেন:
প্রাত্রির জনম তারিখ এবং জনম দিন জানতে চায় যদি সমভব হয় ওর বত্যমান অব্যস্রা জানাবেন মোঃ সাদিক আলম আপনাকে অনেক অনেক ধণ্যবাদ ।
সারিয়া তাসনিম বলেছেন:
প্রাপ্তি কে নিয়ে পুরো ব্লগ জুড়ে অনেক অনেক অনেক লেখা পাবেন । গত মে মাস থেকে লেখা পোস্টগুলো দেখুন
লাল মিয়া বলেছেন:
প্রাপ্তির লেটেস্ট খবর কি ?
সারিয়া তাসনিম বলেছেন:
প্রাপ্তি এখন অনেক ভালো আছে । ওর সর্বশেষ রিপোর্ট ও ভালো
ডাক্তার বলেছে আর কয়েক মাসের মধ্যেই ওর তিন বছরের নির্ধারিত চিকিৎসা শেষ হবে ।
এরপর শুধু রেগুলার ফলোআপ করতে হবে
অতিথি বলেছেন:
প্রাপ্তির চিকিৎসার টাকা জোগার হোক, এই কামনা করছি ।
সারিয়া তাসনিম বলেছেন:
প্রাপ্তি এখন অনেক ভালো আছে , চিকিৎসা চলছে , রিপোর্ট গুলোও ভালো হচ্ছে । আশা করছি ওর সর্বশেষ রিপোর্টটি এখানে দিতে পারবো ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














