somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ ৭ এপ্রিল – বিশ্ব স্বাস্থ্য দিবস ২০১১

০৭ ই এপ্রিল, ২০১১ সকাল ১১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা - (WHO – World Health Organization) এর প্রতিষ্ঠা বার্ষিকী। এই উপলক্ষে এই দিন কে বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালন করা হয়ে আসছে ১৯৫০ সাল থেকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতি বছরের বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে স্বাস্থ্য সেবার বা উন্নয়নের কোনো এক অধ্যায়কে নিয়ে কাজ করে। সচেতনতা সৃষ্টি থেকে শুরু করে, সরকারী পর্যায়ে কিভাবে পরিবর্তন আনা যায় – এসব বিষয় সামনে তুলে ধরে।

বিশ্ব স্বাস্থ্য দিবস কাদের জন্য?

সবার জন্যই – চিকিৎসক, মাঠ পর্যায়ের স্বাস্থ্য কর্মী থেকে শুরু করে সাধারন মানুষ – আমাদের সবার জন্যই এর দিবস। কেননা শুধু মাত্র এক অংশের সচেতনতা বৃদ্ধি করে সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থায় কোনো পরিবর্তন আনা সম্ভব নয়, প্রয়োজন সমাজের প্রতিটি স্তরে সচেতনা সৃষ্টি করা।

বিশ্ব স্বাস্থ্য দিবস ২০১১ এর উপপাদ্য বিষয় -

জীবানুনাশকের অকার্যকারিতা ও এর বিশ্বব্যপী বিস্তার -

সহজ ভাষায় বললে দাঁড়ায় – এন্টিবায়োটিক এর সঠিক ব্যবহার নিশ্চিত করে এন্টিবায়োটিক রেজিস্ট্যান্ট কমিয়ে আনা এবং বিশ্বব্যপী ইনফেকশাস রোগ কমিয়ে আনা।

এন্টিবায়োটিক কি?

এন্টিবায়োটিক এমন ধরনের ঔষধ যা জীবানুর বিরুদ্ধে কাজ করে - তবে বিশেষ এন্টিবায়োটিক বিশেষ জীবানুর বিরুদ্ধে কাজ করে - এক জীবানুর বিরুদ্ধে যেমন সব এন্টিবায়োটিক কাজ করে না, তেমনি সব জিবানুর বিরুদ্ধে এক এন্টিবায়োটিক কাজ করে না!!

এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স বা জীবানুনাশক এর অকার্যকারিতা বলতে কি বুঝায়?

এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স – বলতে বুঝায় এন্টিবায়োটিক এর কার্যকারিতা নষ্ট হয়ে যাওয়া কোনো বিশেষ জীবানুর জন্য, কিন্তু হয়তো ঔষধ এর গুনাবলী ঠিক রয়েছে এবং তা সঠিক ভাবে সংরক্ষন ও করা হয়েছে - কিন্তু সব ঠিক থাকার পরও যে জীবানুর বিপক্ষে এর কাজ করার কথা সেটা আর করতে পারছে না!

কেন?

ব্যপারটা হঠাৎ কিছুটা অদ্ভুত বা অবাস্তব মনে হতে পারে, ঔষধ-এর সকল গুণাবলী ঠিক থাকা সত্ত্বেও সেটা কিভাবে অকার্যকর হয়ে উঠতে পারে!

আর এর পিছনে আমাদের কিছু ছোট ছোট ভুলই দায়ী - আমাদের ছোট ভুল গুলোর জন্য আমরা একটা বড় ধরনের ভয়ংকর বিপদের দিকে এগিয়ে যাচ্ছি।

* এন্টিবায়োটিক ডোজ সম্পূর্ন না করে বন্ধ করে দেয়া
* প্রয়োজন না থাকা সত্ত্বেও এন্টিবায়োটিক ব্যবহার করা
* সঠিক এন্টিবায়োটিক ব্যবহার না করা এই সকল কারনে এন্টিবায়োটিক রেজিস্ট্যান্ট তৈরি হতে পারে।

কিভাবে হয়?

যখন ঠিক ভাবে এন্টি বায়োটিক এর ব্যবহার হয় না (তথা সঠিক ডোজ না হওয়া বা সঠিক এন্টিবায়োটিক এর ব্যবহার না হওয়া বা প্রয়োজন না থাকা সত্ত্বেও এন্টিবায়োটিক এর ব্যবহার হওয়া) তখন জীবানু সেই এন্টিবায়োটিক এর জন্য এমন কিছু পরিবর্তন নিজের মাঝে আনে সেজন্য আর সেই এন্টিবায়োটিক আর ঐ জীবানু-র জন্য কার্যকরী থাকে না।

এখন প্রশ্ন হচ্ছে একটা বা এক জন মানুষের শরীরে কিছু জীবানুতে এই পরিবর্তন আসার জন্য একটা এলাকার সকল জীবানুতে কেন পরিবর্তন আসবে?

কেননা, যেই জীবানু নিজের মাঝে তথা নিজের জেনেটিক কোড এ পরিবর্তন এনে রেজিস্ট্যান্ট হয়ে যায়, সেই জীবানু বিভিন্ন ভাবে অন্য জীবানুর মাঝে এই জেনেটিক কোডিং ছড়িয়ে দিতে পারে! কখনো কখনো আশে পাশের জীবানুকে সরাসরি একটা এক্সট্রা জেনেটিক অংশ হিসেবে কোডিং ছড়িয়ে দিতে পারে। আর কখনো বা পরিবেশ এ একটা এক্সট্রা জেনেটিক কোড ছড়িয়ে দিতে পারে, পরবর্তীতে পরিবেশ এর অন্যান্য জীবানু সেই কোডিং গ্রহন করে রেজিস্ট্যান্ট হয়ে যেতে পারে!

আমাদের করনীয় কি?

WHO এর বিশ্ব স্বাস্থ্য দিবস ২০১১ অনুযায়ী -

* ডাক্তারের ব্যবস্থা পত্রে উল্লেখিত ডোজ ও সময় অনুসারে এন্টিবায়োটিক ব্যবহার করুন
* ডাক্তারকে জিজ্ঞেস করুন কোনো এন্টিবায়োটিক দেয়া হয়েছে কিনা
* সর্দি-কাশি এবং আধিকাংশ ডায়রিয়া চিকিৎসায় এন্টিবায়োটিক প্রয়োজন হয়না, এর জন্য তরল পানীয় ও বিশ্রামই যথেষ্ট
* অতীতে অসুস্থতার জন্য দেয়া এন্টিবায়োটিক চিকিৎসকের পরামর্শ ব্যতীত পুনরায় ব্যবহার করা যাবে না।

আসুন নিজেরা সচেতন হই, অন্যকে সচেতন করি! কেননা আমাদের সচেতনতাই পারে এন্টিবায়োটিক এর যথেচ্ছ ব্যবহার রোধ করতে এবং এন্টিবায়োটিক রেজিস্ট্যান্ট রোধ করতে!


…………………………………………………………………

ফেসবুক-এ আপডেট পেতে ফলো করুন – Dr. N. H. Sarja

টুইটার-র আপডেট পেতে ফলো করুন - @n_h_sarja (Dr.N.H.Sarja) স্বাস্থ্য ব্লগ - http://drsarja.wordpress.com/

…………………………………………………………………

কোনো প্রশ্ন বা সাজেশান থাকলে এখানে কিংবা ফেসবুক পেজ বা টুইটারে করতে পারবেন!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×