আমাদের ভেতর অনেকেরই ইচ্ছা থাকে নিজের আগ্রহের কোনো বিষয় শেয়ার করা, হয় অন-লাইন এর মাধ্যমে অথবা প্রিন্ট মিডিয়ার মাধ্যমে। প্রযুক্তির কল্যানে অন-লাইনের মাধ্যমে শেয়ার করাটা কিছুটা সহজ হয়ে উঠেছে, কিন্তু প্রিন্ট এ চাইলেই লিখতে পারাটা আমাদের মত সাধরনের জন্য হয়ে ওঠেনা।
আমি স্বাস্থ্য বিষয়ে ইদানিং লেখালেখি করছি - আমার পোস্ট গুলা আমার স্বাস্থ্য ব্লগ, আমার ব্লগ, মুক্তব্লগ, সামহোয়্যার ইন ব্লগ, প্রথম আলো ব্লগ গুলোতে সাধারনত দিয়ে থাকি। কিন্তু এর মাঝে হঠাত একদিন এক দৈনিক পত্রিকা (আমার দেশ) থেকে ফোন পাই, তারা একটা লেখা ছাপাতে চায় – আমি তো পুরা অবাক, যেন মেঘ না চাইতেই বৃষ্টি, যাই হোক হ্যাঁ বলে দিলাম।
আজ সকালে হঠাৎ হাসপাতালে থাকা কালে বরিশাল মেডিকেল এর এর বন্ধুর কাছ থেকে জানতে পাই লেখাটা ছাপা হয়েছে, কিছু পরে বারডেম এর সামনে থেকে পেপার কিনে সত্যিই এক অন্য রকমের অনুভূতি!!

অনলাইনে দেখতে পারেন - এখানে দেখুন!
…………………………………………………………………
ফেসবুক-এ আপডেট পেতে ফলো করুন – Dr. N. H. Sarja
টুইটার-র আপডেট পেতে ফলো করুন - @drnhsarja (Dr.N.H.Sarja)
…………………………………………………………………

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



