
অনেক ব্লগারেই সামহোয়ারিন এ নিজের করা পোস্ট ফেসবুকে শেয়ার করেন।আপনি চাইলে সেটা অটোমেটিকভাবে পাবলিশ করতে পারেন।অর্থাৎ যখনি আপনি পোস্ট করবেন সাথে RSS ফিডের মাধ্যমে ফেসবুকে টা নোট হিসেবে কোন পরিবর্তন ছাড়াই প্রকাশ হয়ে যাবে। এছাড়া আপনার পছন্দের লেখকদের লেখাও একইভাবে প্রকাশ করতে পারেন।এটি জন্য প্রথমে আপনার ফেসবুকে লগিন করে বাম পাশ থেকে চিরকুট (Notes) এ ক্লিক করুন।
তারপর +একটি চিরকুট লিখুন (Write a Note) এ ক্লিক করে পোস্টিং এডিটর খুলে বাম পাশ থেকে বন্ধুদের টীকাগুলো তে ক্লিক করলে নিচে Edit import settings নামে একটি অপশান দেখতে পাবেন।
এখন একটি নিচের চিত্রের মত একটি পৃষ্ঠা দেখতে পাবেন যেখানে Web URL এর জায়গায় আপনার ব্লগের লিঙ্ক ( যেমন আমার লিঙ্ক Click This Link) এবং নিচে বক্সে টিকমার্ক দিয়ে আনতে শুরু করুন(Import ) এ ক্লিক করলে অটোমেটিকভাবে আপনার ব্লগের রিসেন্ট কিছু পোস্টসমুহ ফেসবুকে নোট হিসেবে পাবলিশ হয়ে যাবে।
তবে সব একসাথে ৫-৬ টি পাবলিশ হওয়ায় এটা আপনার ফ্রেন্ডের অনেকের কাছে বিরক্তিকর হতে পারে তাই আপনার প্রোফাইলে ঢুকে কিছু পোস্ট ডিলিট করে দিন।এরপর থেকে যখনি আপনি কোন পোস্ট করবেন টা অটোমেটিকভাবে ফেসবুকে নোটস হিসেবে প্রকাশিত হবে।
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



