somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশ অনুসারে মুসলিম জনসংখ্যা

১২ ই মে, ২০১১ বিকাল ৩:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুসলিম (আরবীতে - مسلم) একটি আরবী শব্দ। মুসলিম বলতে ঐ ব্যক্তিকে বোঝানো হয়, যিনি আল্লাহর ইচ্ছার উপর নিজের ইচ্ছাকে সপোর্দ করে দেন। মুসলিমরা বিশ্বাস করে সৃষ্টজগতের স্রষ্টা একজনই, তিনি আল্লাহ্‌ এবং মুহাম্মাদ (সাঃ) তাঁর প্রেরিত শেষ নবী ও রাসূল। মুসলিম জনসংখ্যা বলতে বিশ্বে ইসলামে বিশ্বাসীদের সংখ্যা বোঝায়।

২০০৯-এ পরিচালিত এক গবেষণায় দেখা গেছে বিশ্বে মোট জনসংখ্যার চার ভাগের এক ভাগ মুসলিম। এ গবেষণা অনুযায়ী বর্তমানে পৃথিবীর জনসংখ্যা প্রায় ৬৮০ কোটি যার মধ্যে মুসলিমদের সংখ্যা প্রায় ১৫৭ কোটি, অর্থাৎ বর্তমান বিশ্বে মোট জনসংখ্যার প্রায় ২৩ শতাংশ মুসলিম । আর মুসলিমদের মধ্যে প্রায় ৬০ শতাংশ এশিয়া মহাদেশে এবং ২০ শতাংশ মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় বসবাস করে। ইন্দোনেশিয়ায় প্রায় ২০ কোটি ৩০ লাখ মুসলিম বাস করে যা বিশ্বে মোট মুসলিম জনসংখ্যার প্রায় ১৩%।

পাকিস্তানে ১৭ কোটি ৪০ লাখ, ভারতে ১৬ কোটি ১০ লাখ, বাংলাদেশে ১৪ কোটি ৫০ লাখ, ইরানে ৭ কোটি ৪০ লাখ এবং তুরস্কেও ৭ কোটি ৪০ লাখ মুসলিম বসবাস করে। এই ছয় দেশে বিশ্বের মোট মুসলিম জনসংখ্যার প্রায় ৫৩% আর এশিয়ার প্রায় ৮৫% বাস করে। এশিয়ার মুসলিমদের মধ্যে আবার প্রায় অর্ধেক বাস করে দক্ষিণ এশিয়ায় । মধ্যপ্রাচ্যে ও উত্তর আফ্রিকায় ৩১ কোটি ৫০ লাখ মুসলিম বসবাস করে যা মোট মুসলিম জনসসংখ্যার প্রায় ২০ শতাংশ। এর মধ্যে মিশরে বাস করে প্রায় ৮ কোটি মুসলিম। নিম্ন-সাহারা এলাকায় প্রায় ২৪ কোটি মুসলিমের বসবাস, যা মোট মুসলিম জনসসংখ্যার প্রায় ১৫ শতাংশ। এর মধ্যে নাইজেরিয়ায় প্রায় ৮ কোটি মুসলিম বাস করে যা নাইজেরিয়ার মোট জনসংখ্যার ৫০ শতাংশ।তাছাড়া প্রায় ৩০ কোটি মুসলিম বাস করে পৃথিবীর অন্যান্য দেশে যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ নয়।

ভারতে মুসলিমদের সংখ্যা বিশ্বে তৃতীয়, যা ইন্দোনেশিয়া ও পাকিস্তানের পরে। চীনে মোট জনসংখ্যার প্রায় ২ কোটি ২০ লাখ মুসলিম যা সিরিয়ার থেকে বেশী, জার্মানীর জনসংখ্যার প্রায় ৪০ লাখ মুসলিম যা লেবানন থেকে বেশী অন্যদিকে রাশিয়ার মুসলিম জনসংখ্যা ১ কোটি ৬৫ লাখ যা জর্ডান ও লিবিয়া এই দুই দেশের মোট মুসলিম জনগোষ্ঠীর চেয়েও বেশী। ইউরোপে প্রায় ৩ কোটি ৮০ লাখ মুসলিম বসবাস করে যা মোট মুসলিম জনসংখ্যার ২.৪% অন্যদিকে আমেরিকায় বাস করে প্রায় ৫০ লাখ মুসলিম।

এক হিসাবে দেখা যায় বিশ্বে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার ১.৮৪%। ২০১৬ তে সারা বিশ্বে মুসলিমদের সম্ভাব্য সংখ্যা হবে ২০৩ কোটি ৪০ লাখ এবং খ্রিস্টানদের সম্ভাব্য সংখ্যা হবে ২০৩ কোটি ৩০ লাখ।

তথ্যসূত্রঃ
Pew Forum on Religion and Public Life
en.wikipedia.org/wiki/List_of_countries_by_Muslim_population
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০১১ দুপুর ২:২৮
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×