somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাহের জেইন

২৯ শে মে, ২০১১ সন্ধ্যা ৭:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সাম্প্রতিক সময়ে মুসলিম বিশ্বে সবচাইতে বেশি আলোড়ন সৃষ্টি করছে সুইডিশ R&B গায়ক ও গীতিকার মাহের জেইন (জন্ম-১৬ই মার্চ ১৯৮১) এর গান। লেবানন বংশোদ্ভুত এই শিল্পীর বাবা মোস্তফা মাহের ত্রিপলীর একজন সংগীতশিল্পী। মাহেরের বয়স যখন আট তখন তার পরিবার লেবানন থেকে সুইডেনে চলে আসে। মাত্র দশ বছর বয়সে মাহের তার প্রথম কী-বোর্ডটি পান। সংগীতে অনুপ্রেরণা মাহের তার বাবার কাছ থেকেই লাভ করেন। মাহের একজন অ্যারোনটিকাল ইঞ্জিনিয়ার হওয়া সত্ত্বেও গান গেয়েই সবাইকে মাতাচ্ছেন।


মাহের জেইনের মিউজিক ভিডিও The Chosen One

২০০৯ এর জানুয়ারীতে মাহের Awakening Records এর সাথে চুক্তিবদ্ধ হোন এবং তার প্রথম অ্যালবামের কাজ শুরু করেন। ২০০৯ সালের ১ লা নভেম্বরে তার প্রথম অ্যালবাম Thank You Allah প্রকাশিত হয় যা ২০১০ এর মার্চে Amazon এ বিক্রীর দিক দিয়ে ছিল প্রথম। ক্যারিয়ারের প্রথমদিকে মাহের কাজ করেছেন নিউইয়র্কের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সংগীত প্রযোজক RedOne এর সাথে। কিন্তু তার ভেতর জেগে ওঠা মুসলিম পরিচয় তাকে নিয়ে আসে ইসলামী সংগীতের ভুবনে।


মাহের জেইনের মিউজিক ভিডিও Insha Allah


মাহের জেইনের মিউজিক ভিডিও Palestine Will Be Free

২০১০ সালের জানুয়ারীতে মিশরের সবচাইতে বড় মিউজিক রেডিও স্টেশন Nujoom FM আয়োজিত সংগীত প্রতিযোগিতায় মাহেরের গান ইয়া নবী সালাম আলাইকা ২০০৯ সালের শ্রেষ্ঠ সংগীতের খেতাব জিতে নেয়। সেখানে তিনি পেছনে ফেলেন হুসেইন আল জিসমী, সামী ইউসুফদের মত তারকাদের।


মাহের জেইনের গান Ya Nabi Salam Alayka

ইতিমধ্যেই সুইডেন, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, মিশর, আলজেরিয়া, বাহরাইন সহ আরো অসংখ্য দেশে তার কনসার্ট অনুষ্ঠিত হয়।
মাহেরের জনপ্রিয়তা দিন দিন যেন বেড়েই চলছে। বর্তমানে ফেইসবুকে তার ভক্ত সংখ্যা ২ মিলিয়নের বেশী। ইসলামী সংগীতকে এক অনন্য উচ্চতায় তুলে নেওয়ার জন্যই যেন সংগীত ভুবনে মাহেরের আগমণ।

তথ্যসূ্ত্রঃ
en.wikipedia.org/wiki/Maher_Zain
www.facebook.com/MaherZain
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১১ রাত ১০:০৪
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×