হাতটা একটু বাড়াও দেখি
এগিয়ে নিয়ে যাই জোছনা আলোকিত
রাতের পৃথিবীতে ঘরছাড়া হয়ে
ছায়া থেকে সরে আসো
আলোতে দাড়াও ''চাদের আলোয়"
তোমার আলোকিত মায়াবী মুখটা দেখি
আসো জোছনা বিলাস করি
কিছুক্ষণ মিশে থাকি রাতের মাঝে
স্মৃতি হয়ে থাক জীবনের ডায়রীতে
চেয়ে দেখ ভাসছে চারিদিক
চাদের আলোয়;যেন গোসলে ব্যস্ত
মাট-ঘাট, বাড়ি-ঘর, তুমি-আমি
হাতটা ধরে থাকো আরো কিছুক্ষণ হাটি
এই ঘরছাড়া চাদের আলোয়!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




