

অথচ আপনি কি জানেন এই কোথা থেকে বা কিভাবে এলো । আজ যেটা তরুন সমাজের ফ্যাশনের বস্ত ,সেটা কিন্তু একসময় শ্রমিকদের (বিশেষ করে খনি শ্রমিক) পোশাক ছিলো। যা বারবার ধোয়াতে নস্ট হতোনা ,সহজে ছিরে যেতনা। কিন্তু তৎকালীন ভদ্র ফ্যাশনসচেতন সমাজে এই জিনিস একদমই চলতোনা ,তারা এ থেকে দূরে থাকতে চাইতেন। কিন্তু আজ জিনস্ অগনিত মানুষের প্রিয় পরিধেয়।
জিনস্ শব্দের উৎপত্তি নিয়ে নানান মত প্রচলিত আছে কেউ বলেন ইতালি "জেনোয়া" শহরের নাম অনুসারে জিনস্ শব্দটি এসেছে , আবার কেউ বলে "jene fustion" বা মোটা সুতির কাপড় এই থেকে জিনস্ শব্দটা এসেছে।
জিনস্এর ইতিহাস কিন্তু অনেক পুরোনো , বর্তমানে বাজারে বিভিন্ন ব্র্যান্ডের জিন্স থাকলে সবথেকে পুরোনো এবং ঐতিহ্যবাহী ব্র্যান্ডটি হলো Levi Strauss

এর ফল ছিলো অকল্পনীয় ,রাতারাতি এই প্যান্ট শ্রমিকদের মধ্যে জনপ্রিয় হয়ে যায় , এবং এর চাহিদা এত বেড়ে যায় যে তিনি একা বানাতে হিমসিম খেয়ে যান। তখন ডেভিস ভাবতে লাগলেন তিনি যদি পেটেন্ট নিয়ে একটা কারখানা তৈরি করতে পারতেন ,তাহলে তিনি একাই জিন্সের ব্যবসা তিনি একচেটিয়া ভাবে করতে পারবেন , কিন্তু তার কাছে পেটেন্ট নিয়ে কারখানা করার মত টাকা ছিলোনা , তিনি সহায়তা চাইলেন লেভি স্ট্রাউসের । স্ট্রাউস বিচক্ষণ ছিলেন তিনি সাথে সাথে রাজী হয়ে গেলেন । তখন তারা দুজনে মিলে সরকারের কাছ থেকে পেটেন্ট নিয়ে কারখানা তৈরী করলেন যার নাম ছিলো লেভি স্ট্রাউস(সময়কাল ১৮৭৩) । পেটেন্ট টি ছিলো ডেভিস আর স্ট্রাউসের নামে ,এবং শর্ত ছিলো ১৯০৮ পর্যন্ত তারাই কেবল জিনস্ তৈরী করতে পারবে।


কিন্তু তখনো জিন্স কেবল শ্রমিক শ্রেনীর মধ্যে জনপ্রিয় ছিলো , ব্যাপক চাহিদার কারনে ব্যবসা সফল ছিলো । কিন্তু সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় ছিলোনা । পরবর্তীতে যখন নামকরা হলিউড তারকা জেমস ডীন ,সংগীত শিল্পী এলভিস প্রিসলী আরো অনেক কে রঙ্গিন পর্দায় জিন্স পরিহিত অবস্থায় দেখা যায় ।


তখন থেকে জিনস্ সাধারন মানুষের মধ্যে জনপ্রিয় হতে থাকে । তবে জিনসকে জনপ্রিয় করার পিছনে সর্বাধিক ভূমিকা ছিলো আমেরিকান সৈনিকদের ,২য় বিশ্বযুদ্ধের সময় তারা যখন ইউনিফর্ম ছাড়া থাকতেন , তখন বেশীরভাগ সমই তারা জিনস্ পড়তেন যা পরবর্তীতে তরুন সমাজের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়।
তাই আজ থেকে যখনই জিনস্ পড়ে ভাব নেবার চেস্টা করবেন ,তার আগে অবশ্যই ডেভিস ,স্ট্রাউস সহ অন্যদের কে সালাম দিয়ে নেবেন।
আমার আগের পোস্টঃ বিজয়ীদের লেখা ইতিহাসে যারা ঘৃণিত, তাদের কিছু ভালো কাজ
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




