আমার প্রিয় পোস্ট

সময়, কবিতা, ছোটগল্প, দেশ, দেশাচার

কতৃপক্ষের মুছে দেয়া পোষ্ট: রাশেদ ও এস্কিমোর ব্যান ফিরিয়ে নেয়ার পুরোনো দাবী

০৯ ই এপ্রিল, ২০০৮ রাত ২:৪৯

শেয়ারঃ
0 0 0

রাশেদ আর এক্সিমোকে ব্যান করার পর এই পোষ্টটি দিয়েছিলাম এখানে। কোন কারণ না জানিয়েই মুছে দিয়েছিলেন কতৃপক্ষ। কোন পরিবর্তন না করে আবার সে লেখাটি দিলাম। আশা করি এবার মুছলে কারণ জানাবেন কতৃপক্ষ। না হলে সামহোয়ারে এটাই আমার শেষ পোষ্ট।


দেখলাম, পান্জেরী ও সাগর নীল নামে দুই স্বাধীনতাযুদ্ধ বিকৃতকারী রাজাকার জাতীয় প্রাণীকে বেশ কঠিন ভাবেই ব্যন করা হয়েছে। সেজন্যে আপনাদেরকে ধন্যবাদ। দেখতে পাচ্ছেন, এদের পক্ষে তো কেউ একজনও কিছুই বলতে আসছেন না। কারণও রয়েছে। তারা তাদের "পাকি দালাল" অবস্থানের কারণেই তাদের কয়েকজন একই জাতীয় দোসর ছাড়া সবার কাছে ঘৃণ্য। তারা জেনেশুনেই অপকর্মে লিপ্ত হয় ও তাদের দোসররাও তাদের কর্মকে অপকর্ম হিসেবেই জানে। তাই এদের পক্ষে বলার যৌক্তিক বক্তব্য দাঁড় করানোর সৎসাহস এদের নেই। এরা ইতিহাসে ধিকৃত, তাই বিকৃত করে সে ইতিহাস বার বার। এদের বিকৃতি হঠাৎ নজর কাড়লেও ইতিহাসে এরা ঘৃণ্যই থেকে যায়। কিন্তু এই অল্প সময়ে ওরা যে ক্ষতি করে যায়, তা অপূরনীয়। সেখানে আপনাদের আরো সাবধানতা কাম্য ছিল।

এরা প্রতিদিনই বিকৃত করছে মুক্তিযুদ্ধের, এই মুক্তিযুদ্ধের নায়কদের ইতিহাস। এরা বিকৃত করছে সেই ইতিহাসকে, যে ইতিহাসকে দাঁড় করাতে শহীদ হয়েছেন তিরিশ লাখ বাঙ্গালী নর নারী। এই মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি ও তাদের দোসরদের পৈশাচিকতায় সম্ভ্রম হারিয়েছেন দুই লাখ মা-বোন। এই ইতিহাস বিকৃতি তো সেই নিয়মেরই পরিপন্থী, যে নিয়ম আমাদের প্রায় সবার দাবীতে আপনারা নির্ধারণ করেছেন। তাহলে আপনাদের প্রতিক্রিয়ার আশায় এতো কাঠ খড় কেন পোড়াতে হয় আমাদের। কেন প্রতিবারই অভিযোগ জানিয়ে কোন উত্তর আশা করতে পারি না।

অনেকের ধৈর্যশক্তি অন্যদের মতো বিশাল নয়। বিশালতারও একটি সীমা রয়েছে। আপনাদের ঔদাসীন্য সেই শেষ সীমাতেই দাড় করিয়েছে আমাদের। ফলস্রুতিতে যথাযথ প্রতিক্রিয়া দেখিয়েছেন রাশেদ আর এস্কিমো। আমাদের সবার সমর্থন রয়েছে তাদের প্রতি। তাই প্রায় প্রতিটি নিয়মিত ব্লগারই তাদের ব্যন মুক্তির দাবী জানাচ্ছেন। এটা কি আপনাদের চোখে পড়ে না? আপনারা নীতিমালা কলেছেন, আমরা সবাই তাতে সমর্থন দিয়েছি। এখন এই নীতিমালা প্রতিষ্ঠিত ও পালন করার দ্বায়িত্ব আপনাদের নয় কি? কি অন্যায় রাশেদ আর এস্কিমো করেছেন, তা একবার জানিয়েছেন কি? আমি ওদের পরিবর্তিত পোষ্ট গুলো পড়েছি। সেখানে এমন কিছু দেখিনি, যা নীতিমালার বাইরে। পোষ্টপরিবর্তন নিয়মের বাইরে হলেও এ সম্পর্কেও আপনাদের সঠিক কোন নীতিমালা নেই। আর কি পরিস্থিতিতে এই দু'জন এই পন্থা অবলম্বন করেছেন, তার প্রতি কি আপনাদের সামান্যও সহানুভুতি নেই? যদি পাণ্জেরী ও সাগর নীলের কর্মকে আপনারা নীতিমালা বিরোধী হিসেবে দেখেন (দেখেছেন অবশ্যই, নাহলে তাদেরকে নিষিদ্ধ করতেন না নিশ্টয়ই), তাহলে তো রাশেদ আর এস্কিমোর অবস্থানে প্রতি আপনাদের সহানুভুকিই থাকার কথা।
তাই রাশেদ ও এস্কিমোর শর্তহীন ব্যনমুক্তির দাবী প্রতি আমি আমার অকুন্ঠ সমর্থন জানাচ্ছি। যতদিন তা না হয়, এই লেখা দেবার পরপরই আমি নিজে লগিন করবো না ও যাদের আমার এই পদক্ষেপের প্রতি সমর্থন আছে, তাদেরকে তাদের নাম জানানোর আহব্বান জানাচ্ছি।

 

প্রকাশ করা হয়েছে: দেশমানুষসময়  বিভাগে । সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০০৮ রাত ২:৫১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ০৯ ই এপ্রিল, ২০০৮ রাত ৩:৩৩
নেমেসিস বলেছেন: এই লিংক গুলো ও দেখেন

Click This Link

Click This Link

কর্তৃপক্ষের বিচক্ষনতার প্রমান :)
৩. ০৯ ই এপ্রিল, ২০০৮ রাত ৩:৪১
এস্কিমো বলেছেন: অনেক ধন্যবাদ তীরুদা।
৪. ০৯ ই এপ্রিল, ২০০৮ সকাল ১১:০৬
মোহাম্মদ বলেছেন: ধন্যবাদ। চলে যাবেননা প্লিজ।
৫. ০৯ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৪:৩৮
নাভদ বলেছেন:

যতদূর জানা যাচ্ছে, সাগর নীল আবার ব্লগিং শুরু করেছে।


চলে গেলে আপনার ক্ষুরধার লেখনীর পাঠকদের কি হবে?
৬. ১০ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:৩৬
বিষাক্ত মানুষ বলেছেন: খালি দেখি আর হাসি .. হাসি আর দেখি

 

মোট সময় লেগেছে ০.৯২১৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
গান ভালোবাসি, সাহিত্য ভলোবাসি, রাজনৈতিক দায় ও দলবদ্ধতা থেকে মুক্ত থাকতে চাই। সবার উপরে মানুষ, তারপর বাকী যা কিছু।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ