রাবি ছাত্রীর প্রেমের ফাঁদ: অতপর অপহরণ করে মুক্তিপণ - কি সাংঘাতিক মেয়ে !
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
এবার প্রেমের ফাদে ফেলে বিশ্ববিদ্যালয় ছাত্রীর কি সাংঘাতিক কাণ্ড ! নারীরা এত ভয়ংকার হতে পারে - সত্যিই নারীকে এমনটি ভাবতে অবাক লাগে । রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শারমিন আক্তার (২২)। মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিল ঢাকার আবদুর রশিদ রাশেদের সঙ্গে। এ সূত্র ধরেই রাশেদকে অপহরণ করে ৩৫ লাখ টাকা মুক্তিপণ আদায় করতে গিয়ে র্যাবের হাতে ধরা পড়েছে। ধরা পড়েছে তার দুই সহযোগীও। তবে অপহৃত রাশেদকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। র্যাব জানায়, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া এলাকার রাশেদের সঙ্গে (বর্তমান ঠিকানা উত্তর বাড্ডা) প্রায় ৮ মাস আগে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তোলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী শারমিন আক্তার। এ সমপর্কের জের ধরে গত ১১ই এপ্রিল শারমিনের সঙ্গে দেখা করার জন্য রাশেদ ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে রওনা হন। এর পর হতেই তিনি নিখোঁজ। তার পরিবারের সদস্যরা রাশেদের মোবাইল ফোনটি বন্ধ পান। পরে রাশেদের মোবাইল ফোন থেকে অজ্ঞাতনামা ব্যক্তিরা রাশেদের মুক্তিপণ হিসেবে ৩৫ লাখ টাকা দাবি করে। এরই প্রেক্ষিতে রাশেদের বড় ভাই মহিউদ্দিন আহমেদ গত ১৫ই এপ্রিল র্যাব ৫-এ একটি অভিযোগ দেন। এর পরই র্যাব রাজশাহীর রেলওয়ে কলোনি ক্যাম্পের একটি অপারেশন দল রহস্য উদঘাটন ও প্রয়োজনী তথ্য সংগ্রহের জন্য মাঠে নামে। তারা মঙ্গলবার রাতে রাজশাহীর মহানগরীর রাজপাড়া থানার হড়গ্রাম এলাকায় অভিযান চালিয়ে শারমিন আক্তারকে গ্রেপ্তার করে। তার দেয়া তথ্য অনুযায়ী তার দুই সহযোগী চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার চাঁদপুর দর্শনা এলাকার শরিফুল ইসলাম সৈকত ও সুবর্ণাকে গতকাল ভোরে কুষ্টিয়া পিটিআই রোড় পেয়ারাতলা থেকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতার কথা র্যাবের কাছে স্বীকার করলেও অপহৃত ব্যক্তির বর্তমান অবস্থান এবং তার শারীরিক অবস্থার কথা জানা যায়নি। র্যাব ৫-এর কর্মকর্তা কামরুল জানান, অপহৃত রাশেদকে উদ্ধারে র্যাব জোর তৎপরতা চালাচ্ছে।
২৬টি মন্তব্য ১৯টি উত্তর
আলোচিত ব্লগ
চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।