আমার দিনলিপি

আমার প্রিয় পোস্ট

ব্যক্তিগত জীবনে আমি একজন "কম্পিউটার সিষ্টেম এডমিনিষ্ট্রটর", এর বাইরেও একটি জগত আছে যা আমি ক্রমন্ময়ে উপস্থাপন করব । আপনারা শুধু এইটুকু সুযোগ দিবেন আশা করছি। ধন্যবাদ । 

হে বিধাতা, তুমি আছো বলে

০৯ ই মে, ২০১১ সকাল ১১:২১

আর কত জিতবে তুমি হে বিধাতা-
তোমার পাশার গুটি সাজাতে সাজাতে
গত হল কত অমর অজেয় সেনা
চুনকাটির নিকোষ দাগে ভরে গেল সমস্ত দেয়াল
পাড়ার লাজুক বধুটি হয়ে গেল
শিক্ষিত বেকারের মা

আর কত আঙ্গুল হেলানীর চিত্তবৃত্তে ঘুরাবে তুমি...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

নিভৃত্যচারী পথিক

১৭ ই অক্টোবর, ২০১০ সকাল ১০:০৩

এখনো অনেক রাত বাকী
হাত ব্যাগ গুছিয়ে নিয়ে নেমে যাই পথে
মাথার উপর উজ্জল তারামাখা আকাশ
বুকে জমানো অজস্র কষ্টের কফিন
আমি এক নিভৃত্যচারী পথিক
দুটি হাত মেলে যায় দিগন্তের তমশায়
ধুয়া উড়া কুয়াশার আঁচল চিরে
কেটে আনে রাতের আঁধরে জমিনের মুখ...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

‍িবপুলের চিঠি

১৫ ই অক্টোবর, ২০১০ দুপুর ১২:১২

আজ বিপুলের একটি চিঠি পেলাম
নিতান্ত ছেলেমানুষি করে যা তা লিখেছে
ঈশ্বর, পৃথিবী, ভালবাসা ওকে নাকি খুব ভাবায়
ও নাকি এখন একটু একটু কাব্য অনুভব করতে পারে
ওর হৃদয়ের জমাটবাঁধা পাথরের উপর
কার যেন অবিরাম হাতুড়ির শব্দ শুনতে পায়
এটা কি প্রেম জানতে চেয়েছে ও
সত্যিকারের প্রেম কি তা আমিও জানি না...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

আজকের কবিতা

২৫ শে জুলাই, ২০১০ সকাল ৯:৫৬

আজ আর আকাশের দিকে তাকিয়ে কেউ তারা গোনে না
ওয়েবে এগুলি সব আছে বলে চালিয়ে দেয় সবাই
কোথাও দু'কলম লিখতে হলে মাথায় বাজ পড়ে
বলে কম্পিউটারে সব টাইপ করা রয়েছে
শুধু প্রিন্ট দিলেই চলবে,
সঙ্গিনী কে কোথাও হাটার কথা বললে
বলে ড্রাইভার কে বলেছি গাড়ি বের করতে
কোথায় যাবে 'ওয়েষ্টিনে' !...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

হায়রে বিদ্যুৎ বাবাজী তোমার কত অভিমান !!!

১৬ ই মে, ২০১০ বিকাল ৪:০৯

কি এমন ক্ষতি যদি বিদ্যুতের আতস বাজিতে
তলিয়ে যায় সব কিছু
ঘুম নামের পশুটাকে জবাই করেছে
হাতপাখার সূক্ষ্ন কারু কাজ
ভোতা অবস হতে থাকে হাত
সারা দিন সুইং ম্যাশিনে ক্লান্ত মায়েরা
এক একটা হাত পাখা এক একটা পাথর মনে হয়
জলন্ত অগ্নি কুন্ড জলতে থাকে ঘরময়...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

অনন্ত অপেক্ষায়

১৩ ই মার্চ, ২০১০ সকাল ৯:৩৭

দক্ষিণের জানালাটা খোলাই থাক
কেউ আসেত চাইলে আসুক
ভোমরা পোকা মশা মাছি
অথবা তেলাপোকায় ভরে যাক ঘরখানি
নাই মামার চেয়ে কানা মামা নিতান্ত ভাল
অশান্ত লন্ঠনটা দিক বি দিক জ্বলেছ
দপ কের নিভে যাবার আশায়
তাকে নিভতে দেও...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

আমার অব্যক্ত কথামালা

০৭ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৪৪

আমার শেষ কথাটি শেষ না হতেই
ঝির ঝির করে ঝরে পড়ল ক্ষয়িষ্ঞ্চু দেয়ালের পালিস্তর
পুরানো কার্ণিশ থেকে থেমে থেমে পড়তে থাকে
জমানো ধুলো বালি, ইটের টুকরা
যেন বাঁধা ‍দিতে চাই কেউ
খেই হরিয়ে ফেলি আমি
আজ কাল কেউ আর কথা শেষ হতে দেয় না
তার আগেই জানতে চাই কথার গ‍ভীরে কি ছিল...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

সভ্যতার কালো তিল

০৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:১৫

পরিচ্ছন্ন শহর
বেওয়ারিশ কুকর নিধনের জন্যে মাইকিং চলছে
হত বিহবল নেত্রে দেখছে কিছু নির্বাক কুকুর
নাম মাত্র মুল্যে মুছে যাবে কিছু জীবনের নিশানা
স্তব্ধ হয়ে যাবে চিরদিনের জন্য ঘেঁউ ঘেঁউ শব্দ
আর মালিকের প্রতি আনুগত্যতা
না এটা হতে পারে না কিছুতেই...
কেউ না কেউ তার গলায় ঝুলিয়ে দেবে বুলেট প্রুফ ফিতা...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

একটি রাস্তার বেহাল হাল

০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ২:৫৮

আমাদের পৌর কর্তা খাস ইনসানে আল্লা
সব কাজের কাজি সে খাও রসগোল্লা
যে দি‍কে যেতে চাও যাও সেই দিকটায়
শুধু ভুলে মনে রেখ যেও নাকো রিকসায়
নইলে খাবে তুমি ঘোর প্যাক গোল্লা...
গাড়ি ‍ভেঙ্গে বসে আছি বিরুলিয়া রোডেতে
রেকার এল বেকার হল না পারে সে টলাতে
চারিদিকে খানা খন্দ রাস্তার এ কি হাল...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

এলে বেলে ছড়া কবিতা

২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৩৯

বলেন না ভাই কেমন হয় যদি ‍লিখি ছড়া
ভাল্লাগেনা কিছুই এসব নিছক লেখা পড়া
জজ ব্যারিষ্টার হতে চেয়ে করে ছিলাম পণ
এখন দেখি সেথায় গলদ মিছে পদার্পন
তারা এখন নাক ডুবিয়ে করছে গরল পান
ডাক্তার মাষ্টার উকিল মুক্তার সবার একই গান
কোথায় টাকা কোথায় টাকা সেবা চুলোয় যাক
টাকার জন্যে জন্ম কেবল আর সকলি ফাক...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে



    পরের পাতা >> ›
মোট সময় লেগেছে ০.০৯২২ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
"একদিন সব ব্যাথা মেনে নেব হাসিতে,
তবু্ও থাকবো শুয়ে এই ঘর ভাঙ্গা মাটিতে।
কালের পন্জীতে নাম রাখবেনা লিখে কেউ,
আবার আসবে ফের...
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ৭১টি
  • মন্তব্য করেছেন: ৩২৬টি
  • মন্তব্য পেয়েছেন: ২৪২টি
  • ব্লগ লিখেছেন:  ৩ বছর ২ মাস
  • ব্লগটি মোট  ৮৪৯২ বার দেখা হয়েছে

আমার গ্রুপ সমুহ

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই