আমার শব্দগুলো - প্রকাশগুলো
আমার ইচ্ছেগুলো-আবেগগুলো
আমার স্পর্শ আর আলিঙ্গনগুলো
শীতার্ত ফুটপাথবাসিনী ছালেখার মত দুর্বল;
মধুপুরের বৃদ্ধ সলিম বয়াতির মত ন্যুজ !
প্রতি ভোরে স্বপ্নের চারা গাছটিতে পানি ঢালা হয় না
প্রতি পূর্ণিমায় গায়ে মাখা হয়না দুর্বাঘাষের গালিচা,
আমার আঙ্গিনার সফেদ গন্ধরাজের গায়েও এখন
তামাটে রং !
আমার কন্ঠ রুদ্ধ নয়, চেপে ধরা আছে অদৃশ্য হাত
শেকলমুক্ত পায়ে আমার অদৃষ্ট শেকলের বাঁধ !!
ধূমায়িত এক পেয়ালা উপচানো কাপাচিনো কিম্বা
ঘাঁড়ের 'পরে প্রিয় রমণীর তপ্তশ্বাসের উষ্ণতা নয়,
রক্তের লোহিত কোণিকায় দ্রোহ জাগানিয়া ড্রাগ চাই !
আমার পৃষ্ঠদেশে চাবুকের আরো নির্মম আঘাত চাই !
চাবুক চালানো কৃতদাসটির মুনিবের নিষ্ঠুর ক্রুরতাকে
মহা বিস্পোরণে ঝলসে দিয়ে, অশুভ সেই দৃষ্টিকে
দ্রোহের রক্তরাঙ্গা চোখের বিষ পান করাতে চাই !
আমি বিদ্রোহী হতে চাই !!!
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১২:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



