আমার প্রিয় পোস্ট

বন্ধ জানালা, খোলা কপাট !

ভালো লাগা প্রিয় কবিতারা-৩৬ ( যেতে পারি কিন্তু কেন যাবো -শক্তি চট্টোপাধ্যায়)]

১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:১২

শেয়ারঃ
0 1 0

ভালো লাগা প্রিয় কবিতারা- ১ (পুর্ণেন্দু পত্রীর কবিতা)
ভালো লাগা প্রিয় কবিতারা-- ২ (যদি নির্বাসন দাও--সুনীল)
ভালো লাগা প্রিয় কবিতারা- ৩ (কেউ কথা রাখেনি ---সুনীল)
ভালো লাগা প্রিয় কবিতারা- ৪ (অন্ধকার--জীবনানন্দ দাশ)
ভালো লাগা প্রিয় কবিতারা- ৫ (হায় চিল--জীবনানন্দ দাশ)
ভালো লাগা প্রিয় কবিতারা- ৬ (গোলাপের নীচে নিহত হে কবি কিশোর- আবুল হাসান)
ভালো লাগা প্রিয় কবিতারা- ৭ (মায়ের সুখ--ফজলুল বারী বাবু)
ভালো লাগা প্রিয় কবিতারা- ৮ ( নারী--সুনীল )
ভালো লাগা প্রিয় কবিতারা- ৯ ( তোমার চোখ এতো লাল কেন--নির্মলেন্দু গুণ )
ভালো লাগা প্রিয় কবিতারা- ১০ ( ছিন্নমুকুল--সত্যেন্দ্রনাথ দত্ত)
ভালো লাগা প্রিয় কবিতারা- ১১ ( শুদ্ধ করো আমার জীবন --মহাদেব সাহা)
ভালো লাগা প্রিয় কবিতারা- ১২ ( বদলে যাও, কিছুটা বদলাও--আবুল হাসান)
ভালো লাগা প্রিয় কবিতারা- ১৩ ( আমি কিংবদন্তির কথা বলছি --আবু জাফর ওবায়দুল্লাহ)
ভালো লাগা প্রিয় কবিতারা- ১৪ ( চিঠি দিও---মহাদেব সাহা )
ভালো লাগা প্রিয় কবিতারা- ১৫ (নিষিদ্ধ সম্পাদকীয়--হেলাল হাফিজ )
ভালো লাগা প্রিয় কবিতারা- ১৬ (ফেরীঅলা --হেলাল হাফিজ )
ভালো লাগা প্রিয় কবিতারা- ১৭ (মানুষ -কাজী নজরুল ইসলাম )
ভালো লাগা প্রিয় কবিতারা- ১৮ (ছাড়পত্র --সুকান্ত ভট্টাচার্য )
ভালো লাগা প্রিয় কবিতারা- ১৯ ( সত্যবদ্ধ অভিমান --সুনীল গঙ্গোপাধ্যায়)
ভালো লাগা প্রিয় কবিতারা- ২০ ( আসাদের শার্ট--শামসুর রাহমান)
ভালো লাগা প্রিয় কবিতারা- ২১ (ওটা কিছু নয়--নির্মলেন্দু গুণ)
ভালো লাগা প্রিয় কবিতারা- ২২ ( মানুষ--নির্মলেন্দু গুণ)
ভালো লাগা প্রিয় কবিতারা- ২৩ ( বাতাসে লাশের গন্ধ --রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ)
ভালো লাগা প্রিয় কবিতারা- ২৪ ( সারাটি রাত্রি তারাটির সাথে তারাটিরই কথা হয় --জীবনানন্দ দাশ)
ভালো লাগা প্রিয় কবিতারা- ২৫ ( আসমানী প্রেম--নির্মলেন্দু গুণ)
ভালো লাগা প্রিয় কবিতারা- ২৬ (উচ্চারণগুলি শোকের--আবুল হাসান)

ভালো লাগা প্রিয় কবিতারা- ২৭ (আগুনে পুড়বে ভস্ম এবং শৃঙ্ক্ষল--আবুল হাসান)
ভালো লাগা প্রিয় কবিতারা- ২৮ (পূর্ণেন্দু পত্রীর কবিতা । কথোপকথন ৩৯)

জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে কবিকে স্মরণ । ভালো লাগা প্রিয় কবিতারা-২৯ (সাম্যবাদী--কাজী নজরুল ইসলাম )
ভালো লাগা প্রিয় কবিতারা- ৩০ (খেলাঘর--নির্মলেন্দু গুণ)]
ভালো লাগা প্রিয় কবিতারা- ৩১ (উল্টোরথ--নির্মলেন্দু গুণ)]
ভালো লাগা প্রিয় কবিতারা- ৩২ (কোথায় গেল, কোথায়--সুনীল)]
ভালো লাগা প্রিয় কবিতারা- ৩৩ (লোকটা জানলই না--সুভাষ মুখোপাধ্যায়)]
ভালো লাগা প্রিয় কবিতারা-৩৪ (দোতলার ল্যন্ডিং,মুখোমুখি দু'জন--আহসান হাবীব)]
ভালো লাগা প্রিয় কবিতারা-৩৫ (আমি কোনো আগন্তুক নই --আহসান হাবীব)]
যে কবিতাগুলো আমার বোধের জগৎ নাড়া দেয় । ভালো লাগে । ভীষণ ভালো । একান্ত আমাকে ছুঁয়ে যায় । যে কবিতাগুলো আমার কাছে পুরনো হয়না কখনই । এমন কিছু কবিতা ব্লগ বন্ধুদের সঙ্গে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না । এই সিরিজে মাঝে- মাঝে ভালো লাগা প্রিয় কবিতারা ভেসে উঠবে ।


যেতে পারি কিন্তু কেন যাবো

শক্তি চট্টোপাধ্যায়


ভাবছি ঘুরে দাঁড়ানোই ভালো ।

এতো কালো মেখেছি দু-হাতে
এত কাল ধরে !
কখনো তোমার কোরে, তোমাকে ভাবিনি ।

এখন খাদের পাশে রাত্তিরে দাঁড়ালে
চাঁদ ডাকে : আয় আয় আয়
এখন গঙ্গার তীরে ঘুমন্ত দাঁড়ালে
চিতাকাঠ ডাকে : আয় আয় !


যেতে পারি,
যে কোনো দিকেই আমি চলে যেতে পারি
কিন্তু,কেন যাবো ?

সন্তানের মুখ ধরে একটি চুমো খাবো ।

যাবো
কিন্তু, এখনি যাবো না
তোমাদেরও সঙ্গে নিয়ে যাবো
একাকী যাবো না, অসময়ে ।


 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): প্রিয় কবিতা ;
প্রকাশ করা হয়েছে: প্রিয় কবিতার বসত বাটি  বিভাগে । সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:৩৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:২৪
শফিউল আলম ইমন বলেছেন: তাড়াতাড়ি প্রথম কমেন্ট মাইরা লই।:):):)
১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:৩২

লেখক বলেছেন: প্রথম মন্তব্যের জন্য প্রথম ধন্যবাদ আগেভাগেই :)

২. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:২৭
শফিউল আলম ইমন বলেছেন: আমি এই কবির কবিতা পড়তে চাইতেছিলাম আর সাথে সাথেই আপনি পোষ্টাইলেন। বস কি আমার মনের কথা বুইঝা ফালাইলেন নাকি???
এই কবির কোন বই আমার নেই:(
শেয়ার করেছেন দেখে অনেক খুশী হলেম।
ধন্যবাদ তো বলা লাগে না নাকি??:)

তারপর মন মেজাজ, শরীর ভালো আছে তো???

১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:৩৬

লেখক বলেছেন:
কাক-তাল ! কাকের তাল হইছে আসলে :)

ভালো । তুমি কেমন ?

৩. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:৩৭
শফিউল আলম ইমন বলেছেন: কেডাই জানি মাইনাচ দিয়া গেলো??
১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:৪৩

লেখক বলেছেন:
এইটা একটা মজার বিষয় শুরু হইছে ইমন ! পাশের বাড়ির ভাইরা আমার উর্পে হেভ্ভি ক্ষ্যাপছে । ওনার মি.হাইড নিক নিয়া চুপিসারে লেজগুটিয়ে এসে মাইনাস দিয়ে যান ।

আমার লাস্ট তিন নাম্বার পোস্টটা দ্রষ্টব্য ।

৪. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:৩৮
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

শব্দ নিকধারী একজন মি. হাইড এইমাত্র মাইনাস দাগায়া গেলেন ।
ওনার প্রতি ঋণী হইয়া গেলাম !
১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:৪৬

লেখক বলেছেন:
শুভেচ্ছা আপনাকেও রিপনদা ।

আপনার লাস্ট গল্পটি দেখলাম , সময় অভাবে পড়তে পারিনি,
পড়ে মন্তব্য দিবো ।

৬. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:৪৪
নুশেরা বলেছেন: অনেক ধন্যবাদ, শিপন।

(মাইনাস দাগাতে দেন। জীবনে কোনকিছু করার ক্ষমতা হয়নি, এখানে এইটুকু ক্ষমতা দেখাতে পেরে জীবনটাকে ধন্য মনে করে কেউ শান্তি পেতে চাইলে পাক। এরকম একশটা মাইনাসেও শক্তি চট্টোপাধ্যায়ের কবিত্বশক্তি বা আপনার পরিশ্রমের সার্থকতা--- কিছুরই কোন হ্রাসবৃদ্ধি ঘটবে না।)
১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:৫১

লেখক বলেছেন:
সেটাই ।

আমি কিন্তু ব্যাপারটি উপভোগ করছি ।
এবং ভাবছি, আরো বেশী বেশী কবিতার পোস্ট দেবো !
তাহাদেরও কিঞ্চিত আনন্দ লভিবে :)

৭. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:০৩
অপূর্ব সোহাগ বলেছেন: ধন্যবাদ কবিতাটি পাঠ করানোর জন্যে।

নুশেরা আপুর সুন্দর কথাটি অনেক ভালো লাগলো।

১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:৩৯

লেখক বলেছেন: ধন্যবাদ সোহাগ ।

৮. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:১৫
কঁাকন বলেছেন: যথারীতি প্রিও পোস্ট
ভালো থাকুন
যেতে পারি কিন্তু কেন যাবো
আমার খুব প্রিও একটি কবিতা

@নুশেরা আপু
মাইনাচে ডরেনা বীর ;)
১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:৪০

লেখক বলেছেন:

ধন্যবাদ কাঁকন, কবিতাকে সম্মানীত করবার জন্য ।

৯. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:৪৫
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

কর্ণেল এর প্রতি কৃতজ্ঞতা আরো একটি মাইনাস যুক্ত করবার জন্য ।
১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৪৫

লেখক বলেছেন:
মাইনাসওলারাতো এইটারে তরল করবার চেষ্টায় আছে । :)

১১. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৮:৩২
অপ্‌সরা বলেছেন: সুন্দর কবিতা, সুন্দর পোস্ট,।যারা কবিতা ভালোবাসে তাদের পড়ার জন্য, ভালো লাগার জন্য ও যারা বাসেনা তাদের কবিতা ভালোবাসতে শেখার জন্য খুব ভালো একটি প্রচেস্টা।
১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৪৭

লেখক বলেছেন:
অপসরা, আপনার সুন্দর গোছানো মন্তব্যটির জন্য
আন্তরিক ধন্যবাদ, বোন ।

ভাল থাকবেন ।

১২. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৮:৫৩
তানজু রাহমান বলেছেন: ৭টা মাইনাস! আমি মুগ্ধ...কিছু মানুষ কি আদৌ মানুষ!? না...তারা কাঁঠালপাতা খায়। নুশেরা আপু ঠিক কথা বলেছেন।

ভালো লেগেছে ভাইয়া!
১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৫৮

লেখক বলেছেন:
কাঁঠাল পাতায়ও ইদানীং দোষণ শুরু হইছে ! তাই ওনাদের ছাগপ্রজাতীর পেটপীড়া :)

ব্যাপারস না ! এখন থেকে যতো বেশী সম্ভব কবিতা পোস্টামু, তারা মাইনাস দিয়া দাঁত কেলাক !

১৩. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৮:৫৮
মাহবুব সুমন বলেছেন: কবিতা সংগ্রহ গুলো আমার কাজে লাগে।
১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০০

লেখক বলেছেন:
বুড়া বয়সেও কি, নতুন কইরা প্রেমে পড়লেন ? ;)

১৪. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:০৬
ফারহানা আহমেদ বলেছেন: সুধীন দত্তের কবিতা চাইসিলাম। দিলেন না তো
১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০৫

লেখক বলেছেন: সুধীন দত্তের কবিতা আপাতত হাতের কাছে নেই, খুঁজে-পেতে দেবার চেষ্টা করবো ।

ধন্যবাদ ফারহানা আহমেদ ।

১৫. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:৪৯
সীমান্ত আহমেদ বলেছেন: শিপন ভাই , কবিতা পইড়াই প্লাস দিয়া দিছিলাম। মাইনাস ওলাদের এইসব কীর্তি দেখলে এই পোস্ট রেট করতাম না।

আমি আর প্রিয় পোস্টে নিলাম না আপনার সংগ্রহের সব কবিতাই প্রিয়।
তাই ঠিক করছি ৫০ টা হইলে এক পোস্ট থেকে সব গুলো নিব।

ভালো থাকবেন দন্যবাদ।
১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:১৩

লেখক বলেছেন: ভালো সিদ্ধান্ত ।

রেটিং কোনো ব্যাপার না ।
রেটিং নিয়ে এইটা আমার সাথে নতুন ধরণের খেলা শুরু হইছে ।
বলা যায়, মজার খেলা ।

১৬. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:০৩
শ্রাবনসন্ধ্যা বলেছেন: আপনার প্রচেষ্টা অব্যাহত থাকুক। উপকার ভোগী আমরা সাথে আছি। ভালো থাকবেন।
১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:১৪

লেখক বলেছেন:
ধন্যবাদ, সঙ্গ দেবার জন্য ।

১৭. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:২৪
টিউলিপফুল বলেছেন: এই কবিতা গুলো ব্লেগ দেয়া হোক
১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:১৬

লেখক বলেছেন: লিঙ্কের প্রতিটি কবিতা ইতোমধ্যে ব্লগে দেয়া হয়েছে । লিঙ্কের উপর ক্লীক করলেই আপনি প্রতিটি কবিতা আলাদা করে পাবেন । ধন্যবাদ ।

১৮. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৩৪
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
আলহামদুলিল্লাহ ! আমার পাশের বাড়ির ছদ্মবেশী সুশীলরা দেখি মাইনাস দানে সফল মোটামুটি ! এই কবিতার পোস্ট ওনাদের ১০টা মাইনাস পড়ছে, আশা করছি আরো মাইনাস দানে ওনারা বাধিত করবেন ।

সেই সাথে ওনাদেরকে আশ্বস্ত করছি, কিছুক্ষণের মধ্যেই আরো একটি কবিতা ছাড়তেছি
আপনাদের মাইনাসাইবার সুবিধার্থে :)
১৯. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৫
পথিক!!!!!!! বলেছেন: আপনার চয়েস কোনটা খারাপ কন তো
১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:১৮

লেখক বলেছেন:

ভাইরে ! আরো কতো সুন্দর কবিতা যে হাতের কাছে নাই !

২০. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৪৩
ফারহান দাউদ বলেছেন: এখনি যাবো না
তোমাদেরও সঙ্গে নিয়ে যাবো
একাকী যাবো না, অসময়ে ।
১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:২৯

লেখক বলেছেন:
আমাদেরকেও সঙ্গে নিয়া যাবেন ? :)

১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৩০

লেখক বলেছেন:
:)

২২. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:২১
কালপুরুষ বলেছেন: প্রিয় কবিতাগুলোর একটা।
১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৩২

লেখক বলেছেন:
বেশতো ।

১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৪৯

লেখক বলেছেন: চিকনা জেডায় রোজা থাকেনি ? ;)

২৪. ২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:২৯
শত রুপা বলেছেন: ভীষন ভাল লাগলো এই পোস্ট।
২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৫৩

লেখক বলেছেন: ধন্যবাদ জানাই ভালো লাগা জানিয়ে গেলেন বলে ।

২৫. ০৮ ই জুন, ২০০৯ রাত ৯:৫৫
সোহানা মাহবুব বলেছেন: প্রিয়তে রাখছি।অশেষ ধন্যবাদ আপনাকে।
১৭ ই জুন, ২০০৯ ভোর ৫:০০

লেখক বলেছেন: কবিতাকে সম্মান দেখাবার জন্য কৃতজ্ঞ, সুস্থ থাকুন ।

২৬. ০২ রা আগস্ট, ২০০৯ দুপুর ২:২৮
ব্যতিক্রমী বলেছেন: এখানে ৫ ভাগের ১ ভাগ কবিতাই আমার মুখস্থ। খুব ভালৈাবাসি কবিতা। এই কবিতাগুলির অনেকগুলোই শিমুল ভাই আবৃত্তি করেছে।
ধন্যবাদ।
২৭. ০২ রা আগস্ট, ২০০৯ দুপুর ২:৩৫
ব্যতিক্রমী বলেছেন: আপনি যদি পারেন তবে সুকান্ত ভট্টাচার্যে'র এই কবিতাটির লিংক এ্যাড করে দেবেন।

প্রিয়তমাসু-সুকান্ত ভট্টাচার্য

ধন্যবাদ।
১১ ই আগস্ট, ২০০৯ ভোর ৫:৪০

লেখক বলেছেন: ধন্যবাদ, ব্যতিক্রমী ।

২৮. ১২ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৩০
পাপতাড়ুয়া বলেছেন: গ্রেট কালেকশান !!!!!!!!ম্যান!!!


মাইনাস দিলো কে???
১২ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৩৫

লেখক বলেছেন:

হা হা হা ! যাদের কাছে ভালো লাগেনি তারাই মাইনাস দিয়েছে, এটা হচ্ছে সরল উত্তর।

আর সঠিক উত্তর হলো, ব্লগীয় রাজনীতির ফসল এই মাইনাস সমগ্র :)

২০ শে ডিসেম্বর, ২০০৯ ভোর ৪:৩৩

লেখক বলেছেন: ধন্যবাদ ।

৩০. ২৮ শে আগস্ট, ২০১০ দুপুর ১:০০
ফয়সল নোই বলেছেন: ভাবছি ঘুরে দাঁড়ানোই ভালো । এতো কালো মেখেছি দু-হাতে এত কাল ধরে ! কখনো তোমার কোরে, তোমাকে ভাবিনি । এখন খাদের পাশে রাত্তিরে দাঁড়ালে চাঁদ ডাকে : আয় আয় আয় এখন গঙ্গার তীরে ঘুমন্ত দাঁড়ালে চিতাকাঠ ডাকে : আয় আয় ! যেতে পারি, যে কোনো দিকেই আমি চলে যেতে পারি কিন্তু,কেন যাবো ? সন্তানের মুখ ধরে একটি চুমো খাবো । যাবো কিন্তু, এখনি যাবো না তোমাদেরও সঙ্গে নিয়ে যাবো একাকী যাবো না, অসময়ে ।


মন খারেপের সময় এই কবিতাটা বার বার আউড়ালে একটু শান্তি লাগে।

:)

২৯ শে আগস্ট, ২০১০ রাত ২:০৭

লেখক বলেছেন:
মাত্র ঘন্টাকয় আগে মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছি, কোন পূণ্যে জানিনা ।
মৃত্যুর কাছ থেকে ফিরে আসবার আনন্দে আনন্দিত থাকবার কথা মন ।

অথচ, মনে খুব মেঘ জমে আছে...

সেই সময়ে, এই কবিতা আর এমন মন্তব্য..

ভালো আছেন ?

৩১. ২৯ শে আগস্ট, ২০১০ দুপুর ১:০৪
ফয়সল নোই বলেছেন:
বলেন কি শিপন ভাই , কি হয়েছিল !

মন খারাপ নিয়ে কি যে কোন অবস্থায়ই বেঁচে থাকা যে কোন কবিতার চেয়ে সুন্দর।

শুভ কামনা।
৩০ শে আগস্ট, ২০১০ রাত ১২:৪২

লেখক বলেছেন: একটা দূর্ঘটনা, মারাত্মক গাড়ি দূর্ঘটনা ।

আমি সম্পূর্ণ অক্ষত আছি ।

আপনিও ভালো থাকুন, ফয়সল ভাই ।

৩২. ১২ ই মার্চ, ২০১১ বিকাল ৪:২৪
সৈয়দা আমিনা ফারহিন বলেছেন: বিশাল কালেকশন.. ধন্যবাদ শিপন
১৩ ই মার্চ, ২০১১ ভোর ৪:৩২

লেখক বলেছেন:
এই সিরিজে এখন পর্যন্ত যুক্ত হয়েছে ৫৪টি কবিতা । আমার ব্লগের প্রথম পাতাতেই পেতে পারেন ।

শুভ কামনা ।

৩৩. ১৩ ই মার্চ, ২০১১ ভোর ৫:৪৩
নস্টালজিক বলেছেন: দারুন।


প্রিয় তে রাখলাম।
১৪ ই মার্চ, ২০১১ রাত ২:৪৪

লেখক বলেছেন:
থ্যাঙ্কস নষ্টালজিক ।

১৪ ই মার্চ, ২০১১ রাত ২:৫৩

লেখক বলেছেন:
শক্তির লেখায় শক্তি আছে !

 

মোট সময় লেগেছে ০.৯৯৩৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
নির্গুণ বলে, গুণীজনকে ভীষণ পছন্দ !

মানুষের ভালোবাসার ক্ষমতায় মুগ্ধ

মানুষের প্রতারণায় হই ঋদ্ধ

মানুষের ঘৃণার উৎসে উৎসুক !
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ