আমার প্রিয় পোস্ট
- আরাশি'র চন্দ্রাবতীঃ পাঠ-প্রতিক্রিয়া - ভাঙ্গন
- ‘মেহেরজান’ ছবির প্রদর্শনী অব্যাহত থাকুক ও সেইসঙ্গে ‘মেহেরজান’ ছবির পরিচালক রুবাইয়াৎ হোসেনকে কিছু বেদনাবিদ্ধ জিজ্ঞাসা : - বাকী বিল্লাহ
- হুইস্কি অন রক্ এবং অনাকাঙ্খিত ফেলানী ব্যবচ্ছেদ । - স্তব্ধতা'
- প্রিয় পনেরটি দেশের গান [লিরিক্স ও ইউটিউব ভিডিও] - কবি রাজ
- বন্ধু নাচো, বন্ধু নাচো, উষ্টা খাইয়া পোইরো না - পারভেজ আলম
- রূপগঞ্জে সামরিক ভুমি আগ্রাসন:“দিনরাত লেফ-রাইট করলে ক’মণ শস্য ফলে এক গন্ডা জমিতে?” - দিনমজুর
- সে বৃষ্টি হতে চেয়েছিলো! - শফিউল আলম ইমন
- রামানুজন—গণিতের মহত্তম এক শিল্পী - ম্যাভেরিক
- শিল্পের দ্বায়বদ্ধতা, শিল্পীর দ্বায়বদ্ধতা।উৎসর্গ: হাসান মাহবুব। - স্তব্ধতা'
- (কল্পগল্প)----প্রজেক্ট নস্ট্রাডমাস - শান্তির দেবদূত
- সেক্যুলার বিপ্লবে বাংলাদেশ ও ধার্মিক হাতির পিঠে মাতাল আমেরিকা - বাঙ্গাল
- ক্ষুধার্ত থেকো, বোকা থেকো। - ডজ
- চোরের স্রষ্টার পক্ষ থেকে কৈফিয়ত - চোর
- অপরবাস্তব-৪ এবং একজন পাঠক, কিছু কথা... [শেষ পর্ব] - অনুপম হাসান
- ছোটগল্পঃ কাঠকয়লায় আঁকা - মোস্তাফিজ রিপন
- ভালবাসা দিবসে অন্যরকম ভালবাসা। - নরাধম
- এক কিশোরের চোখে মুক্তিযুদ্ধের অমলিন স্মৃতি < শেষ পর্ব > চিৎকার করে বলতে পারছিনা যে আমি আমার শৈশব হারিয়ে ফেলেছি..... - মনজুরুল হক
- সেলিব্রিটি সিনড্রোম - ফারহান দাউদ
- ছোটগল্পঃ আমাদের এক বন্ধু পাহাড় বিক্রি করতো - মোস্তাফিজ রিপন
- স্মৃতি হন্তারক বৃস্টিতে থ্যাঁতলানো কয়েকজন আর উড়াল সেতু জুড়ে ধাবমান কদম - আকাশচুরি
- বাজেয়াপ্ত নজরুল কাব্যগ্রন্থ এবং তাঁর কারাজীবন এর কথা/আদনান সৈয়দ - স্ট্যানলি কুবরিক
- বীভৎস যৌন নির্যাতন, কিন্তু এড়িয়ে গেছেন সবাই - শেরিফ আল সায়ার
- ইসলাম শান্তির/অশান্তির ধর্ম নিয়ে ব্লগার আরিফুর রহমানের সাথে আলোচনা। - হ্যারি সেলডন
- একাত্তরের গণহত্যা ও নারী নির্যাতনঃ কিছু সাক্ষীর বয়ান - রাশেদ
- যে কারনে পাকিস্তানী যুদ্ধাপরাধীদের বিচারে ব্যর্থ হলাম (মুক্তিযুদ্ধে শহীদ ও নির্যাতিত সকল সূর্য-সন্তানদের কাছে ক্ষমা প্রার্থনা সহ) - মিরাজ
- অভিশপ্ত এই খুনীদেরও চিনতে হবে ঘৃণাভরে... - অমি রহমান পিয়াল
- আমি অপার হয়ে বসে আছি ----- (লালন ফকির) - বিষাক্ত মানুষ
- সেই কালোরাতে ইথারে খুনীরা যা বলেছিলো.... - অমি রহমান পিয়াল
- স্বাধীনতার পরিক্রমা - বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র - রাগিব
- বাংলার বীরশ্রেষ্ঠ সন্তানেরা - সাত বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার জীবনী - রাগিব
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- পাঁচ বঙ্গসন্তানের কমনওয়েলথ জয় (এক অন্য রকমের বিজয় উদযাপন) - মিরাজ
- কখনও স্মৃতি পাহারা দেবার সময় আসে - মাহবুব মোর্শেদ
- হিন্দু না ওরা মুসলিম। কাজী নজরুলের এ লিখাটি পড়ার জন্য বিনীত অনুরোধ রইলো। - বিহংগ
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
ভালো লাগা প্রিয় কবিতারা-৫০ (যা চেয়েছি, যা পাবো না --সুনীল গঙ্গোপাধ্যায় )
১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ৩:১৮
ভালো লাগা প্রিয় কবিতারা- ১ (পুর্ণেন্দু পত্রীর কবিতা)
ভালো লাগা প্রিয় কবিতারা-- ২ (যদি নির্বাসন দাও--সুনীল)
ভালো লাগা প্রিয় কবিতারা- ৩ (কেউ কথা রাখেনি ---সুনীল)
ভালো লাগা প্রিয় কবিতারা- ৪ (অন্ধকার--জীবনানন্দ দাশ)
ভালো লাগা প্রিয় কবিতারা- ৫ (হায় চিল--জীবনানন্দ দাশ)
ভালো লাগা প্রিয় কবিতারা- ৬ (গোলাপের নীচে নিহত হে কবি কিশোর- আবুল হাসান)
ভালো লাগা প্রিয় কবিতারা- ৭ (মায়ের সুখ--ফজলুল বারী বাবু)
ভালো লাগা প্রিয় কবিতারা- ৮ ( নারী--সুনীল )
ভালো লাগা প্রিয় কবিতারা- ৯ ( তোমার চোখ এতো লাল কেন--নির্মলেন্দু গুণ )
ভালো লাগা প্রিয় কবিতারা- ১০ ( ছিন্নমুকুল--সত্যেন্দ্রনাথ দত্ত)
ভালো লাগা প্রিয় কবিতারা- ১১ ( শুদ্ধ করো আমার জীবন --মহাদেব সাহা)
ভালো লাগা প্রিয় কবিতারা- ১২ ( বদলে যাও, কিছুটা বদলাও--আবুল হাসান)
ভালো লাগা প্রিয় কবিতারা- ১৩ ( আমি কিংবদন্তির কথা বলছি --আবু জাফর ওবায়দুল্লাহ)
ভালো লাগা প্রিয় কবিতারা- ১৪ ( চিঠি দিও---মহাদেব সাহা )
ভালো লাগা প্রিয় কবিতারা- ১৫ (নিষিদ্ধ সম্পাদকীয়--হেলাল হাফিজ )
ভালো লাগা প্রিয় কবিতারা- ১৬ (ফেরীঅলা --হেলাল হাফিজ )
ভালো
লাগা প্রিয় কবিতারা- ১৭ (মানুষ -কাজী নজরুল ইসলাম )
ভালো লাগা প্রিয় কবিতারা- ১৮ (ছাড়পত্র --সুকান্ত ভট্টাচার্য )
ভালো লাগা প্রিয় কবিতারা- ১৯ ( সত্যবদ্ধ অভিমান --সুনীল গঙ্গোপাধ্যায়)
ভালো লাগা প্রিয় কবিতারা- ২০ ( আসাদের শার্ট--শামসুর রাহমান)
ভালো লাগা প্রিয় কবিতারা- ২১ (ওটা কিছু নয়--নির্মলেন্দু গুণ)
ভালো লাগা প্রিয় কবিতারা- ২২ ( মানুষ--নির্মলেন্দু গুণ)
ভালো লাগা প্রিয় কবিতারা- ২৩ ( বাতাসে লাশের গন্ধ --রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ)
ভালো লাগা প্রিয় কবিতারা- ২৪ ( সারাটি রাত্রি তারাটির সাথে তারাটিরই কথা হয় --জীবনানন্দ দাশ)
ভালো লাগা প্রিয় কবিতারা- ২৫ ( আসমানী প্রেম--নির্মলেন্দু গুণ)
ভালো লাগা প্রিয় কবিতারা- ২৬ (উচ্চারণগুলি শোকের--আবুল হাসান)
ভালো লাগা প্রিয় কবিতারা- ২৭ (আগুনে পুড়বে ভস্ম এবং শৃঙ্ক্ষল--আবুল হাসান)
ভালো লাগা প্রিয় কবিতারা- ২৮ (পূর্ণেন্দু পত্রীর কবিতা । কথোপকথন ৩৯)
জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে কবিকে স্মরণ । ভালো লাগা প্রিয় কবিতারা-২৯ (সাম্যবাদী--কাজী নজরুল ইসলাম )
ভালো লাগা প্রিয় কবিতারা- ৩০ (খেলাঘর--নির্মলেন্দু গুণ)]
ভালো লাগা প্রিয় কবিতারা- ৩১ (উল্টোরথ--নির্মলেন্দু গুণ)]
ভালো লাগা প্রিয় কবিতারা- ৩২ (কোথায় গেল, কোথায়--সুনীল)]
ভালো লাগা প্রিয় কবিতারা- ৩৩ (লোকটা জানলই না--সুভাষ মুখোপাধ্যায়)]
ভালো লাগা প্রিয় কবিতারা-৩৪ (দোতলার ল্যন্ডিং,মুখোমুখি দু'জন--আহসান হাবীব)]
ভালো লাগা প্রিয় কবিতারা-৩৫ (আমি কোনো আগন্তুক নই --আহসান হাবীব)]
ভালো লাগা প্রিয় কবিতারা-৩৬ ( যেতে পারি কিন্তু কেন যাবো -শক্তি চট্টোপাধ্যায়)]
ভালো লাগা প্রিয় কবিতারা-৩৭ ( চতুর্দশপদী কবিতাবলী -শক্তি চট্টোপাধ্যায়)]
ভালো লাগা প্রিয় কবিতারা-৩৮ ( এখন যে কবিতাটি লিখবো আমি--আবিদ আজাদ)]
ভালো লাগা প্রিয় কবিতারা-৩৯ (উটপাখি--সুধীন্দ্রনাথ দত্ত)]
ভালো লাগা প্রিয় কবিতারা-৪০ (মুখোশ--বীরেন্দ্র চট্টোপাধ্যায়)]
ভালো লাগা প্রিয় কবিতারা-৪১ ( যে শহরে আমি নেই আমি থাকবো না--আবিদ আজাদ )] ভালো লাগা প্রিয় কবিতারা-৪৬ ( চাবি --শক্তি চট্টোপাধ্যায় )
ভালো লাগা প্রিয় কবিতারা-৪২ ( বৃষ্টি ভেজা বাংলা ভাষা--জয় গোস্বামী )]
ভালো লাগা প্রিয় কবিতারা-৪৩ ( রিক্সাওয়ালা--অরুণ মিত্র )
ভালো লাগা প্রিয় কবিতারা-৪৪ ( আপনি বলুন, মার্কস --মল্লিকা সেনগুপ্ত )
ভালো লাগা প্রিয় কবিতারা-৪৫ ( দিন আনি, দিন খাই --তারাপদ রায় )
ভালো লাগা প্রিয় কবিতারা-৪৬ ( চাবি --শক্তি চট্টোপাধ্যায় )
ভালো লাগা প্রিয় কবিতারা-৪৭ ( আমার হবেনা, আমি বুঝে গেছি --আবুল হাসান )
ভালো লাগা প্রিয় কবিতারা-৪৮ ( অদ্ভুত আঁধার এক-- জীবনানন্দ দাশ )
ভালো লাগা প্রিয় কবিতারা-৪৯ ( একবার তুমি -শক্তি চট্টোপাধ্যায় )
যে কবিতাগুলো আমার বোধের জগৎ নাড়া দেয় । ভালো লাগে । ভীষণ ভালো । একান্ত আমাকে ছুঁয়ে যায় । যে কবিতাগুলো আমার কাছে পুরনো হয়না কখনই । এমন কিছু কবিতা ব্লগ বন্ধুদের সঙ্গে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না । এই সিরিজে মাঝে- মাঝে ভালো লাগা প্রিয় কবিতারা ভেসে উঠবে ।
(প্রিয় কবিতার হাফ সেঞ্চুরী)
যা চেয়েছি যা পাবো না]
সু নী ল গ ঙ্গো পা ধ্যা য়
যা চেয়েছি, যা পাবো না
-কী চাও আমার কাছে ?
-কিছু তো চাইনি আমি ।
-চাওনি তা ঠিক । তবু কেন
এমন ঝড়ের মতো ডাক দাও ?
-জানি না । ওদিকে দ্যাখো
রোদ্দুরে রুপোর মতো জল
তোমার চোখের মতো
দূরবর্তী নৌকো
চর্তুদিকে তোমাকেই দেখা
-সত্যি করে বলো, কবি, কী চাও আমার কাছে ?
-মনে হয় তুমি দেবী...
-আমি দেবী নই ।
-তুমি তো জানো না তুমি কে !
-কে আমি !
-তুমি সরস্বতী, শব্দটির মূল অর্থে
যদিও মানবী, তাই কাছাকাছি পাওয়া
মাঝে মাঝে নারী নামে ডাকি
-হাসি পায় শুনে । যখন যা মনে আসে
তাই বলো, ঠিক নয় ?
-অনেকটা ঠিক । যখন যা মনে আসে-
কেন মনে আসে ?
-কী চাও, বলো তো সত্যি ? কথা ঘুরিয়ো না
-আশীর্বাদ !
-আশীর্বাদ ? আমার, না সত্যি যিনি দেবী
-তুমিই তো সেই ! টেবিলের ঐ পাশে
ফিকে লাল শাড়ি
আঙ্গুলে ছোঁয়ানো থুতনি,
উঠে এসো
আশীর্বাদ দাও, মাথার ওপরে রাখো হাত
আশীর্বাদে আশীর্বাদে আমাকে পাগল করে তোলো
খিমচে ধরো চুল, আমার কপাল
নোখ দিয়ে চিরে দাও
-যথেষ্ট পাগল আছো ! আরও হতে চাও বুঝি ?
-তোমাকে দেখলেই শুধু এরকম, নয়তো কেমন
শান্তশিষ্ট
-না দেখাই ভালো তবে ! তাই নয় ?
-ভালো মন্দ জেনে শুনে যদি এ-জীবন
কাটাতুম
তবে সে-জীবন ছিল শালিকের, দোয়েলের
বনবিড়ালের কিংবা মহাত্মা গান্ধীর
ইরি ধানে, ধানের পোকার যে-জীবন
-যে জীবন মানুষের ?
-আমি কি মানুষ নাকি ? ছিলাম মানুষ বটে
তোমাকে দেখার আগে
-তুমি সোজাসুজি তাকাও চোখের দিকে
অনেকক্ষণ চেয়ে থাকো
পলক পড়ে না
কী দেখো অমন করে ?
-তোমার ভিতরে তুমি, শাড়ি-সজ্জা খুলে ফেললে
তুমি
তারা আড়ালে যে তুমি
-সে কি সত্যি আমি ? না তোমার নিজের কল্পনা
-শোন্ খুকী
-এই মাত্র দেবী বললে-
-একই কথা ! কল্পনা আধার যিনি, তিনি দেবী-
তুই সেই নীরা
তোর কাছে আশীর্বাদ চাই
-সে আর এমন কি শক্ত ? এক্ষুনি তা দিতে পারি
-তোমার অনেক আছে, কণা মাত্র দাও
-কী আছে আমার ? জানি না তো
-তুমি আছো, তুমি আছো, এর চেয়ে বড় সত্য নেই
-সিঁড়ির ওপরে সেই দেখা
তখন তো বলোনি কিছু ?
আমার নিঃসঙ্গ দিন, আমার অবেলা
আমারই নিজস্ব--শৈশবের হাওয়া শুধু জানে
-দেবে কি দুঃখের অংশভাগ ? আমি
ধনী হবো
-আমার তো দুঃখ নেই--দুঃখের চেয়েও
কোনো সুমহান আবিষ্টতা
আমাকে রয়েছে ঘিরে
তার কোনো ভাগ হয় না
আমার কী আছে আর, কী দেবো তোমাকে ?
-তুমি আছো, তুমি আছো, এর চেয়ে বড় সত্য নেই !
তুমি দেবী, ইচ্ছে হয় হাঁটু গেড়ে বসি
মাথায় তোমার করতল, আশীর্বাদ...
তবু সেখানেও শেষ নেই
কবি নয়, মুহূর্তে পুরুষ হয়ে উঠি
অস্থির দু'হাত
দশ আঙুলে আঁকড়ে ধরতে চায়
সিংহিনীর মতো ঐ যে তোমার কোমর
অবোধ শিশুর মতো মুখ ঘষে তোমার শরীরে
যেন কোনো গুপ্ত সংবাদের জন্য ছটফটানি
-পুরুষ দূরত্বে যাও, কবি কাছে এসো
তোমায় কী দিতে পারি ?
-কিছু নয় !
-অভিমান ?
-নাম দাও অভিমান !
-এটা কিন্তু বেশ ! যদি
অসুখের নাম দিই নির্বাসন
না-দেখার নাম দিই অনস্তিত্ব
দূরত্বের নাম দিই অভিমান ?
-কতটুকু দূরত্ব ? কী, মনে পড়ে ?
-কী করে ভাবলে যে ভুলবো ?
-তুমি এই যে বসে আছো, আঙুলে ছোঁয়ানো থুতনি
কপালে পড়েছে চূর্ণ চুল
পাড়ের নক্সায় ঢাকা পা
ওষ্ঠাগ্রে আসন্ন হাসি-
এই দৃশ্যে অমরত্ব
তুমি তো জানো না, নীরা,
আমার মৃত্যুর পরও এই ছবি থেকে যাবে ।
-সময় কি থেমে থাকবে ? কী চাও আমার কাছে ?
-মৃত্যু ?
-ছিঃ , বলতে নেই
-তবে স্নেহ ? আমি বড় স্নেহের কাঙাল
-পাওনি কি ?
-বুঝতে পারি না ঠিক । বয়স্ক পুরুষ যদি স্নেহ চায়
শরীরও সে চায়
তার গালে গাল চেপে দিতে পারো মধুর উত্তাপ ?
-ফের পাগলামি ?
-দেখা দাও ।
-আমিও তোমায় দেখতে চাই ।
-না !
-কেন ?
-বোলো না । কক্ষনো বোলো না আর এ কথা
আমি ভয় পাবো ।
এ শুধুই এক দিকের
আমি কে ? সামান্য, অতি নগণ্য, কেউ না
তুবি এত স্পর্ধা করে তোমার রূপের কাছে--
-তুমি কবি ?
-তা কি মনে থাকে ? বারবার ভুলে যাই
অবুঝ পুরুষ হয়ে কৃপাপ্রার্থী
-কী চাও আমার কাছে ?
-কিছু নয় । আমার দু'চোখে যদি ধুলো পড়ে
আঁচলের ভাপ দিয়ে মুছে দেবে ?
সুনীলের এই অনন্য সাধারাণ কবিতাটি দিয়ে প্রিয় কবিতা সিরিজের অর্ধ শতক পূর্ন হলো । আপাতত এই সিরিজের বিরতি ।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): প্রিয় কবিতা, কবিতা সম্ভার, কবিতাসমগ্র, কবিতাসংগ্রহ, সুনীল, হাফ সেঞ্চুরী ;
প্রকাশ করা হয়েছে: প্রিয় কবিতার বসত বাটি বিভাগে । সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ৩:৫০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
চিটি (হামিদা রহমান) বলেছেন:
ভালো লাগা প্রিয় কবিতার হাফ সেন্সুরীর অভিনন্দন!!!লেখক বলেছেন: ধন্যাবদ আপনাকে এই সিরিজের প্রায় পুরোটাতেই সঙ্গে থাকবার জন্য ।
লেখক বলেছেন: তেমন কিসু দেবার বা শুরু করার সুযোগ আপাতত নাই ।
মাঝে -সাঝে আনকোড়া গল্প দিতাম পারি । ![]()
এর আগের পোস্টটা একটা গল্পের , পড়ছো ?
রুবেল শাহ বলেছেন:
মাতাল করার মত কবিতাটা..................
লেখক বলেছেন: "মাতাল করার মত" !
বাহ বাহ বাহ ![]()
তানজু রাহমান বলেছেন:
মাঝে অনেকগুলান পোস্ট পড়া হয়নাই ভাইয়া। তবে আপনার ভালো লাগা প্রিয় কবিতাগুলা সবই খুব ভালো লেগেছে!অভিনন্দন! এভাবে দিতে থাকবেন!
লেখক বলেছেন: আশা করছি সময় করে সেগুলো পড়ে নিতে পারবেন ।
আর, এভাবে দিতে থাকবোনাতো । ওই যে ঘোষণা দিলাম বিরতিতে যাচ্ছি ।
এখন নিজের লেখা কিছু দেবার চেষ্টা করবো ।
ধন্যবাদ , তানজু ।
মৌলিক কোনো লেখা নাই। পরের লেখা নিয়া পোস্ট দেওয়া মানে টুকরিতে কইরা গোবর নিয়া ক্ষেতে ছিটানো।
লেখক বলেছেন: খিলালী ! আপনার গোঁপের ফাঁকে মিচকে হাসি বড়ই সৌন্দর্য !
আচ্ছা, টাকলু কুশিক চরিত্রে আপনি যখন হাসেন,তাও এরকম সৌন্দর্য দেখায় ? ![]()
আর হ্যাঁ, এই পোস্টটির ঠিক আগের পোস্টখানাই এই অধমের একান্ত মৌলিক রচনা, সেইখানে আপনার মৌলিক মন্তব্য,মতামত পাইলে তা ধিন ধিন নাচিতাম আর কি !![]()
শিমুল বলেছেন:
"প্রিয় কবিতারা" এই শব্দটি ভালো লেগেছে...
লেখক বলেছেন:
ধন্যবাদ, ও...পলাশ...থুক্কু..ও শিমুল.... ![]()
রাশেদ বলেছেন:
হাফ সেঞ্চুরির অভিনন্দন।
লেখক বলেছেন: থ্যাঙ্কু রাশেদ ।
ওইদিকে যাওনা ক্যান , মান ভাঙ্গে নাই ?
লেখক বলেছেন: মাইনাস দিয়া ঋণী কইরা ফালায়লেন !
আপ্নে মিয়া যথেষ্ট ভীতু আছেন । সৌদী আরবে আফনের ফোন নাম্বারখান দিলেন না ? ![]()
লেখক বলেছেন:
![]()
শফিউল আলম ইমন বলেছেন:
অভিনন্দন।আপনি অনেক ভালো একটা কাজ করে যাচ্ছেন।
তবে, আমার ভালো লাগছে এটা জেনে যে, এখন থেকে আবার আপনার নিজের লেখা দিবেন। সিরিয়াসলি বদ্দা, আপনি অসাধারন লিখেন। আপনার লেখা পড়ার অপেক্ষায় রইলুম।
ওহ খবর কি আপনার? কেমন আছেন??
ভালো থাকুন।
লেখক বলেছেন: ইমন ,সময়টা একটা বিরাট সমস্যা বটে । ঝামেলায় থাকি বলে লিখাতে সময় দেয়া হয়না । তবে, এখন লেখালেখীতে প্রতিদিন একটু একটু করে সময় দেবার চেষ্টা করবো ।
ভালো । তুমি ভালোতো ?
লেখক বলেছেন: থ্যাঙ্কু, শান্ত ।
লেখক বলেছেন: মনে রাখবো ![]()
ভালো থাকুন ।
লেখক বলেছেন:
![]()
শওকত হোসেন মাসুম বলেছেন:
অপেক্ষায় ছিলাম কবে এই কবিতাটা দিবেন আর আমি প্রিয়তে রাখুম। এইটা আমারও অনেক প্রিয় কবিতা।
লেখক বলেছেন: যাক, বিরতির আগে আপনার অপেক্ষার অবসান ঘটাইতে পারছি দেইখা ভাল্লাগতেছে ![]()
ধন্যবাদ ।
লেখক বলেছেন:
ধন্যবাদ সংগ্রহে রাখার জন্য ।
রাবি্ব বলেছেন:
ভাইয়া, আপনার তো কবিতা গুলো টাইপ করাই আছে। আপনী ও গুলো আমায় একটু মেইল করে দেবেন প্লিজ? ওয়ার্ড ফাইল গুলো পেলে ভালো হতো।
লেখক বলেছেন: রাব্বি, আপনি নিজেই খুব সহজে কাজটি করে নিতে পারেন । সবগুলো কবিতা আলাদা উইন্ডোতে খুলে কপি করে ওয়ার্ড-এ ট্রান্সপার করে নিতে পারেন । তারপর চায়লে প্রিন্ট আউটও ।
কবিতাগুলো আমার কাছে ওয়ার্ড এ নেই । আমি সরাসরি ব্লগেই টাইপ করেছি ।
তাই আপনাকে পাঠাতে পারছিনা । তবে, এই পোস্টটি আপনার সংগ্রহে রেখে আপনি কবিতাগুলোকে পেতে পারেন ।
ধন্যবাদ ।
সুরভিছায়া বলেছেন:
অর্ধশতকের এ কবিতাটি ভাল লাগা একটি কবিতা আমার । ধন্যবাদ এ পোষ্টের জন্য ।
লেখক বলেছেন: সুরভিছায়া নিকটি খুব সুন্দর ।
আপনার প্রিয় কবিতা জেনে ভালো লাগলো ।
ধন্যবাদ ।
তানজু রাহমান বলেছেন:
আসলে কবিতা বেশি পড়িনি। কেউ পছন্দের কবিতা দিলে সুন্দর সুন্দর কবিতা দেয়! খুব ভালো লাগে!
লেখক বলেছেন:
তানজু, কবিতাতো আমিও বেশী পড়িনি ভাই । কতো ভালো কবিতাই না হয়তো পড়া হয়নি এখনও । আরো কিছু অসাধারণ কবিতা এ-মুহূর্তে হাতের কাছে নেই বলে দিতে পারিনি ।
তবে, এই উদ্যোগটির লক্ষ্য এটাই, ভালো কবিতা আরো বেশী বেশী মানুষের মাঝে ছড়িয়ে দেয়া ।
ধন্যবাদ ।
অদ্ভুত আঁধার এক বলেছেন:
অভিনন্দন ধন্যবাদ দুটো একইসাথে,সুনীল আমার অন্যতম প্রিয় কবি,
এ সময়ের কবিতাগুলো বেশ আবেগময়।
লেখক বলেছেন:
অদ্ভুত আঁধার এক এসেছে পৃথিবীতে আজ ... এ-কবিতাটা এখনও দিতে পারলাম না ।
পরবর্তীতে অবশ্যই আসবে ।
আপনাকে ধন্যবাদ ।
লগ বলেছেন:
+
লেখক বলেছেন:
জনাব, আপনি কি পুরনো ব্লগার ?
কোনভাবে কি আপনাকে চিনি ।
ধন্যবাদ ভালো লাগা জানিয়ে যাবার জন্য ।
লেখক বলেছেন:
আপনার প্রোফাইলে পিচ্চির ফটুকটাও চমৎকার
ফিউশন ফাইভ বলেছেন:
ভালো একটা কাজ হৈল। প্রিয় কবিতার সংকলনটা শীঘ্রই বের করবো ভাবতেছি। কবিতাগুলা সব অবিকল আছে না? আদি বানানরীতি ঠিক আছে তো?
লেখক বলেছেন:
শীঘ্রই বাইর করেন , অপেক্ষায় থাকলাম ।
জ্বি জনাব, আদি বানানরীতি ঠিক রাখার যথাসাধ্য চেষ্টা করা হইছে ।
ধন্যবাদ ।
লেখক বলেছেন:
থ্যাঙ্কস ।
নিলা বলেছেন:
-কিছু নয় । আমার দু'চোখে যদি ধুলো পড়ে আঁচলের ভাপ দিয়ে মুছে দেবে ?
এই লাইনটা বেশি সুন্দর
লেখক বলেছেন: 'দুচোখে যদি ধুলো পড়ে আঁচলের ভাপ দিয়ে মুছে দেবে ... আহারে ![]()
লেখক বলেছেন:
ধন্যবাদ, ভালো লাগাকে এরকম নিশ্চিত করে জানিয়ে যাবার জন্য ।
লেখক বলেছেন:
ধন্যবাদ আপনাকেও ।
জইন বলেছেন:
অসাধারণ.........
লেখক বলেছেন: আপনার প্রশংসা কবি বরাবর প্রেরীত হইলো । ![]()
ধন্যবাদ ।
টোকাই খান বলেছেন:
আসাধারন কালেকশন। ধন্যবাদ ভাই।+
লেখক বলেছেন:
আপনাকেও আন্তরিক ধন্যবাদ,ভাই ।
সবুজ পোকা বলেছেন:
চমৎকার বললেও মনে হয় কম বলা হবে।
লেখক বলেছেন: আসলে হয়তো অনেকগুলো প্রিয় কবিতা এখানে পেয়ে যেতে পারেন, সেজন্যই ।
ধন্যবাদ ।
লেখক বলেছেন:
ধন্যবাদ আপনাকেও ।
মাঝে -সাঝে ধুলোর আস্তর মুছে কবিতার গায়ে ঢুকে পড়বেন, ভালো লাগবে ।
লেখক বলেছেন:
ধন্যবাদ, কবিতাপ্রেমীদের ![]()
আমিও মানুষ বলেছেন:
সরাসরি প্রিয়তে...
লেখক বলেছেন: এই ভালোবাসা কবিতাকে, কবিতার জন্য
ধন্যবাদ ।
সোলায়মান বলেছেন:
কোন কিছুই বলার অপেক্ষা রাখে না, সরাসরি প্রিয়তে।
লেখক বলেছেন: ধন্যবাদ, সোলায়মান কবি আর কবিতাদের সম্মানীত করবার জন্য ।
মিরাজ is বলেছেন:
আগে থেকেই মনে হয় প্রিয়তে আছে...... ধন্যবাদ......সুন্দর সুন্দর প্রিয় কবিতাগুলি শেয়ারের জন্য ।
লেখক বলেছেন: আন্তরিক ধন্যবাদ ।
আপনার প্রোফাইলের ছবিটি খুবই সময়োপোযোগী হয়েছে ।
antaramitu বলেছেন:
.সুন্দর......... মুগ্ধ হলাম...
আসলেও কিছু মাথা খারাপ মানুষ এই দুনিয়ায় মূর্তিমান উপস্থিত..... তার প্রমাণ, এই যে এত লিংক সহ এত সুন্দর একটি পোস্ট, ওটাও না কি কারো "অপছন্দ" হয় !!!
ঈশ্বর জানেন তাদের কি পছন্দ...!!!
লেখক বলেছেন:
ব্যাপারস না !
পছন্দ-অপছন্দ আছে বলেই
বন্ধু-এবং শত্রু আছে বলেই
জীবনে এতো উত্তেজনা...
লেখক বলেছেন:
ধন্যবাদ, কৃতজ্ঞতা ।
সায়েম মুন বলেছেন:
পোষ্টটা অনেক প্রিয় হয়ে গেল। তাই প্রিয়তেই রেখে দিলাম। সময় অসময়ে নেড়ে চেড়ে দেখা যাবে। লেখক বলেছেন:
প্রিয়তে রেখে আদতে কবিতাদেরই সম্মানীত করলেন ।
মাঝে -সাঝে ঘষামাজা দিয়েন !
মেহবুবা বলেছেন:
অনেকদিন পর একটা প্রিয় কবিতার দেখা পেলাম । প্রিয়তে রেখে দেব ।
মেহবুবা বলেছেন:
এটি প্রিয়তে রাখা মানে হচ্ছে অনেকগুলো কবিতা পেলাম । কবিতা সমগ্র ।
মাহমুদা সোনিয়া বলেছেন:
প্রিয়তে। দারুণ সব কালেকশান।
বাবু_আহমেদ বলেছেন:
প্রিয়তে। দারুণ সব কালেকশান।
দুর্গম আসিফ বলেছেন:
সোজা হৃদয়ের বাম অলিন্দে...
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...






















