আমার প্রিয় পোস্ট

বন্ধ জানালা, খোলা কপাট !

সামহ্যোয়ার কি পারতো, আজ একটি শোকার্ত ব্যানার ধারণ করতে ?

১৪ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৪৪

শেয়ারঃ
0 0 0

আজ শহীদ বুদ্ধিজীবী দিবস ।
আমাদের বিজয়ের ঠিক আগ মুর্হূতে, ১৪ ডিসেম্বরে পাকীস্তানী হায়েনারা তাদের পরাজয় নিশ্চিত জেনে, শেষ কামরটি বসিয়ে যায় আজকের এই দিনে । জাতির মেধাবী সন্তানদের পরিকল্পিতভাবে তারা নিদারুণ নৃশংসতায় হত্যা করে । একটা জাতিকে মেধাশূণ্য করে দিতে পারলে, সে জাতির অগ্রগতি স্থবির করে দেয়া যায় । অগ্রগতির পথ রূদ্ধ করা যায় । খুব সহজ হিসেব ছিল হায়েনাদের ।

আমাদের মেধাবী সন্তানরা অকাতরে প্রাণ দিলেন, পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে, একটি স্বাধীন দেশ, স্বাধীন পতাকা, স্বাধীন জাতিসত্তা, একটি স্বাধীন মানচিত্র চাওয়াটাই ছিল তাঁদের একমাত্র অপরাধ ।

আজ জাতির ভীষণ ভীষণ শোকের দিন । যে শোক প্রকাশের জন্য শব্দরা সবসময় যথেষ্ট নয় ।

এই শোকের দিনটির প্রতি কেন আমাদের এই উদাসীনতা ? সামহ্যোয়ার কি পারতো, সামহ্যোয়ার কি পারতো না একটি শোকার্ত ব্যানার ধারণ করতে আজ ? দেশের সবচে' জনপ্রিয় ব্লগ সাইট হিসেবে সামহ্যোয়ারের কি এতটুকু দায়বদ্ধতা নেই দেশের প্রতি ?

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): শোকার্ত মিছিলের কান্না ;
প্রকাশ করা হয়েছে: দিন যায় কথা থাকে  বিভাগে । সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৪৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৪৬
পারভেজ বলেছেন: একমত!
এই উদাসীনতা দুঃখজনক ও কিছুটা লজ্জারও বটে।
১৪ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:০১

লেখক বলেছেন: এ দিবসটির কথা আমি কিভাবে প্রথম জানতে পারি বলি । কোন পাঠ্যপুস্তক বা পত্রিকা পড়ে নয় । সেই কৈশোরেই দেখতাম, ১৪ ডিসম্বরে এমনকি গ্রাম্য বাজারের মূর্খ দোকানদারেরাও দোকানের সামটে ছোট ছোট কালো পতাকা ঝুলাতো । সারিবদ্ধ দোকানগুলোতে সারিবদ্ধ কালোপতাকা আমাকে প্রথম এই দিবসটির কথা শেখায় ।


আমাদের তরুণ প্রজন্মকে অনেক বেশী সচেতন করার জন্য হলেও এই দিবসগুলোতে নূন্যতম শ্রদ্ধাবোধ দেখানো উচিত ।

২. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৪৮
বাবুয়া বলেছেন: আমিও আপনার মতই সামহ্যোয়ার'এর কাছে প্রত্যাশা করেছিলাম আজকের দিনে তেমন একটা শোক বার্তার।
১৪ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:০৩

লেখক বলেছেন: আশা করি কর্তৃপক্ষীয় একটা জবাব আমরা পাবো;-- কেন এই উদাসীনতা ?

৩. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৪৯
শাহজাদা সৈয়দ রায়হান শাহ রহমানপুরী বলেছেন: গভীর শোক, শ্রদ্ধা আর ভালবাসায় মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরন করছি
১৪ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:০৫

লেখক বলেছেন: মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা ।

৪. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৪৯
অরণ্য আনাম বলেছেন: আজ আমার দ্বীগুণ শোকের দিন :( :(
১৪ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:০৩

লেখক বলেছেন: সহানুভূতি রইলো ।

৫. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৫০
অধ্যাপক বলেছেন: এমনই হয়ে আসছে। সামহয়ারইন যে আনন্দের ব্যানার দেয় নি এতেই খুশি।
১৪ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৫৫

লেখক বলেছেন: আমার খুব কষ্ট হচ্ছে এই উদাসীনতা দেখে । খুব কষ্ট, বিশ্বাস করুন ।

লজ্জার কথা, এই পোস্টটি লিখতে গিয়ে আমার চোখ ভিজে উঠেছে ।

১৪ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:০৮

লেখক বলেছেন:
আমাদের লজ্জার ভার দিন দিনে ভারীই হয় শুধু !

৭. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৫৫
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
রাষ্ট্রের বোধ তো নেইই, একটা কমিউনিটি ব্লগের ও এই বোধটা নেই, এটাই লজ্জার।
একজন ব্লগার হিসাবে এটা আমারো লজ্জা।
১৪ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:১৪

লেখক বলেছেন: সা ইনের চায়তে অনেক কম জনপ্রিয় ব্লগগুলো যেখানে এসব বিষয়ে খুব ই সচেতন , সেখানে সা ইন বরাবরই উদাসীন । আশপাশের ব্লগগুলো দেখুন, আজকের দিনে তাদের ব্যানারগুলো দেখে তাদের প্রতি সম্মান বেড়ে যায় । বিপরীতে সা ইনের জন্য দুঃখ বেড়ে যায় ।


এই উদাসীনতার আসল কারণ কি ,--কর্তৃপক্ষের একটা ব্যাখ্যা আশা করছি ।

১৪ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:০৬

লেখক বলেছেন: ওনারা দিবেন না । কেন দিবেন না, সেটা বলছি । ওনারা ভুল করেছেন সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখানো হয়েছে । আর ভুল ধরিয়ে দেয়াটাকে এরা কখনই পছন্দ করেন না । এখন বরং তারা কিছুই দেখছেন না, কিছুই শুনছেন না , এরকম একটা ভঙ্গি করে দিনটা পার করে দেবেন । আর মাত্র কয়েকটা ঘন্টাইতো ।

৯. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৫৮
মেহবুবা বলেছেন: সহমত ,কেন দেয় নি এরা ?
১৪ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:২৫

লেখক বলেছেন: কারণ, এটাকে তারা গুরুত্বপূর্ণ মনে করছে না । শহীদ বুদ্ধিজীবি দিবস তাদের কাছে গুরুত্ববহ কিছু নয় !

১৪ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:৩৫

লেখক বলেছেন: দুঃখজনক এবং লজ্জাজনকও বটে !

১৫ ই ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:০৩

লেখক বলেছেন: আসলে কেন ওনারা একটা শোক ব্যনার করলেন না, বা করতে পারলেন না । আমার জানার খুব ইচ্ছা । আমি সিরিয়াস । কৌশিক আপনি কি একটু খোঁজ খবর লাগিয়ে জানাতে পারেন ?

১১. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:০৬
পারভেজ বলেছেন: শিপন, সা ইন অন্তত এখনো শহীদদের নামের তালিকা দিয়ে একটা পোস্ট রাখতে পারে। আশা করছি এটা অন্তত করা সম্ভব।
১৪ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:১৫

লেখক বলেছেন: হ্যাঁ, সেটা যতো শীঘ্র করা হবে, ততোই মঙ্গল ।

১২. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:০৮
লীনা ফেরদৌস বলেছেন: সত্যিই দুঃখজনক , বুদ্ধিজীবি দিবস নিয়ে লেখাগুলিও কম প্রাধান্য পাচ্ছে, তার বদলে মোবাইল কেনাবেচা বা জন্মদিন নিয়ে আমাদের আগ্রহ বেশী । আমারা কত তাড়াতাড়ি সব ভুলে যাই।
১৪ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:১৮

লেখক বলেছেন: আমরা উদাসীন, বিস্মৃতপরায়ণ,সর্বপোরি আমরা ভীষণ স্বার্থপর(নিজেদেরকে নিয়েই অধিকতর ব্যস্ত থাকি সবসময়) বলেই আমাদের এই পিছিয়ে থাকা ।

১৩. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:১৩
ওমর হাসান আল জাহিদ বলেছেন: খুবই দু:খজনক। কাল রাত্রে আমি ৩টার দিকে ব্লগে আসলাম। আশা করেছিলাম যে সাহো একটি শোক ব্যানার করা হবে। কিন্তু হতাশ হলাম!

লেখককে ধন্যবাদ বিষয়টি উপস্থাপনের জন্য।
১৪ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:০১

লেখক বলেছেন: সামহ্যোয়ার ইন একটা প্রতিষ্ঠান । একটা প্রতিষ্ঠানের এ ধরণের ঔদাসিন্য মেনে নেয়া যায় না ।

১৪. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:২৬
লাবু শামস বলেছেন: সহমত ।
দুঃখজনক >>...
১৪ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:০৩

লেখক বলেছেন: সীমাহীন ঔদাসিন্য !

১৪ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:৪০

লেখক বলেছেন:
ধন্যবাদ ।

১৬. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:৪১
মুকুট বলেছেন: সহমত বিশেষ বিশেষ দিবস উপলক্ষে সামুতে ঐ দিনের তাৎপর্য বহনকারী ব্যানার দেয়া হোক!! আশা করি আসছে ১৬ই ডিসেঃ কর্তৃপক্ষ বিশেষ ব্যানার দেবে!!! ধন্যবাদ আপনাকে পোষ্টের জন্য!
১৪ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:৫২

লেখক বলেছেন: বিজয় দিবস আরো দু'দিন পর । যেন তেন একটা ব্যনার সেদিন তারা দিবেন জানি ।

আজকেই যেন শোক দিবস হিসেবে একটি ব্যনার দেয়া হয়, সেই দাবি করছি ।

১৪ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩১

লেখক বলেছেন: ধন্যবাদ ।

১৮. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:৫০
আরিফুল হোসেন তুহিন বলেছেন: সামহোয়ারের প্রতি দাবী একটি শোক ব্যানার দেয়া হোক। এই সাইটে ঢুকার পরপরই যেকোন ভিজিটর যেন একবার করে স্মরণ করে আজ কোন দিন
১৪ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:২০

লেখক বলেছেন: সেজন্যই শোক ব্যানারের খুব দরকার ছিল । অনেকেই জানেন না আজকের দিনের গুরুত্ব । বা জানলেও ব্যস্ত জীবনে বিস্মৃত হয়ে পড়েন । সামহ্যোয়ারে ঢুকেই যদি তারা একটি শোক ব্যানার দেখতে পেতেন, দিনটির গুরুত্ব অনুধাবনে সেটা সহায়ক হতো ।

১৯. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:৫৮
শেরিফ আল সায়ার বলেছেন: পুরোপুরি একমত। যদি তাও না দিতো তাহলে অন্তত আজ বুদ্ধিজীবী হত্যা দিবস নিয়ে অনেকগুলো পোষ্ট থেকে নির্বাচন করে একটিকে ষ্টিকি করলেও হতো।


১৪ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:২৫

লেখক বলেছেন: দিন শেষের এই সন্ধ্যায় একটা পোস্ট স্টিকি করার সুমতি ওনাদের হয়েছে দেখা যাচ্ছে ।

২০. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:১২
আন্দালীব বলেছেন: বিনম্র শ্রদ্ধা জানাই।

সামহোয়্যারের এই বিষয়ক উদাসীনতা দুঃখজনক। খুবি দুঃখজনক...
১৪ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:২৬

লেখক বলেছেন: লজ্জাজনকও বটে ।

২১. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:১৪
ড্রাকুলা বলেছেন: চরম লজ্জার ব্যাপার। দুঃখজনকও বটে।
১৪ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:৩৩

লেখক বলেছেন:
আমাদের লজ্জা আর গ্লানির বোঝা ভারী হচ্ছে দিনে দিন ।

২২. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:২৩
আইরিন সুলতানা বলেছেন: ফিডব্যাক সেকশনে আপনার পোস্টের লিংকসহ আবেদনটি জানালাম । আশা করছি কর্তৃপক্ষ কিছু তো করবেন ; আর তা না হলে ১৬ই ডিসেম্বরকে সামনে রেখে প্রথম পাতায় শ্রদ্ধাজ্ঞাপনমূলক কোন চিন্হ রাখবেন ।
১৪ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:৩৬

লেখক বলেছেন: বিজয়টা সবসময়ের জন্যই আনন্দের ।
প্রিয়জন হারানোটা সবসময়ের জন্যই শোকের ।

বিজয়ের আনন্দের আগে, আমাদের হারানো প্রিয়জনকে স্মরণ করে, খানিকটা শোকাকূল হয়ে হলেও শহীদদের প্রতি আমাদের কৃতজ্ঞতার প্রকাশ দেখানো উচিত ।

আইরিন, আপনাকে আন্তরিক ধন্যবাদ ।

২৩. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:০৪
জেরী বলেছেন: সামুর উচিত এইসব বিশেষ দিন গুলোকে ভালো ভাবে স্মরণ রাখা.......।
১৪ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:৩৯

লেখক বলেছেন: সামু সেটা বুঝে অনেক দেরিতে । যতোক্ষণ না, ওনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাতে গিয়ে আমাদের আঙ্গুল ওনাদের চোখে ঢুকিয়ে দেয়া না হয় !

২৪. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৮
ক-খ-গ বলেছেন: দুঃখজনক এবং লজ্জাজনক।
সাহো'র ঘুম ভাঙ্গুক, এই প্রত্যাশা!
১৪ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৬

লেখক বলেছেন: ঘুম ভাঙ্গতে ভাঙ্গতে মেলা ভেঙ্গে গেল !

২৫. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৯
রোবোকপ বলেছেন: লজ্জা নাই।
১৪ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৮

লেখক বলেছেন: আমগোরে মফতে ব্লগিং করতে দিছে, সেজন্য লজ্জাতো হওয়া উচিত আমগো
ওনাগো আবার লজ্জা কি !

২৬. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪২
মনজুরুল হক বলেছেন:

আমি আমার কোন একটা মন্তব্যেই(গতরাতে) বলেছিলামঃ এই ব্যানার প্রস্তাবটা ভেবে দেখতে। কষ্ট রয়ে গেল। হলো না।এটা তো হলো না।

কিন্তু আরাশি,আমি গত রাতে আর একটা ব্যাপার দেখে বিস্মিত হয়েছি! কি করে পারলাম আমরা ওই কাজটা করতে !?

যেখানে ইতিমধ্যেই শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে ৬/৭ টা পোস্ট এসে গেছে। সেখানে কি করে কারো জন্মদিন নিয়ে ১২/১৩ টা পোস্ট ফ্লাডিং করতে পারে ! ভীষণ অবাক হয়েছিলাম। যাই হোক যার জন্মদিন তিনি নিজেই লজ্জিত হয়ে পোস্ট দিয়ে বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। ধন্যবাদ তাকে।
১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৮:১০

লেখক বলেছেন: আমরা কতোটা উদাসীন, গতরাতের সে ঘটনা থেকে তার প্রমাণ পাওয়া যায় ।

সে বিষয়ে আমি পোস্ট দিতে যাচ্ছিলাম, তার আগেই ফিউশন ফাইভ একটি পোস্ট দেন। সেখানে মন্তব্যের ঘরে আমি বলেছি, ওই ফালতু ফ্লাডিং পোস্টগুলোর জন্য কতো দ্রুত আপনার বিদ্যমান স্টিকি পোস্টটি পেছনের পাতায় সরে যায় ।

ব্যক্তি পর্যায়ে আমরা যথেষ্ট অসচেতন । অসচেতন আমাদের প্রতিষ্ঠানও ।

২৭. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৮:১৭
নির্জন রহমান বলেছেন: আপনার সাথে একমন।

সকল শহীদদের শ্রদ্ধা ভরে স্বরন করছি।

এই দিনটিতে সা. ইন থেকে ভিন্নরকম কিছু আশা করেছিলাম।
১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৪৪

লেখক বলেছেন: ঔদাসিন্য নয়, ভবিষ্যতে সা ইন এসব বিষয়ে অনেক বেশী যত্নবান হবে আশা করি ।

১৫ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৭

লেখক বলেছেন: নাহ ! ক্যামনে হবে ! এইটা কি আমগো মামা বাড়ির আবদার !
ওনারা ওনাগো খেয়াল খুশী মতন চলবে সেইটাই স্বাভাবিক ক!

২৯. ১৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:২৫
সুহেল রাজজ বলেছেন: একমত।ভাইয়া আমি নতুন আপনাদের .................।
১৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৪৫

লেখক বলেছেন:

স্বাগতম আপনাকে ব্লগ পরিবারে ।

আমাদের ...কি ?

৩০. ১৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৪৯
কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: জহির আহমেদ বলেছেন: বললেই হল?
*****
হ্যাঁ, বললেই হতে হবে। অন্তত এই ব্যাপারটাতে হতেই হত।
১৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩১

লেখক বলেছেন: দুঃখজনক সত্য হলো, বললেই হয়না, হয় নি !

৩১. ১৬ ই ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:০১
মেঘাচ্ছন্ন বলেছেন: শুভেচ্ছা....বিজয় দিবসের.......।
১৬ ই ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:১০

লেখক বলেছেন: শুভেচ্ছা আপনাকেও ! শুভেচ্ছা স্বাধীনতার চেতনাধারী সকল বন্ধুদের ।

৩২. ১৬ ই ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:২২
কঁাকন বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা

আশা করি আগামিবছর সামহয়ার আবার ভুল করবে না

ভালো থাকুন
১৬ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৪৭

লেখক বলেছেন:

বিজয় দিবসের শুভেচ্ছা আপনাকে এবং সবাইকে ।

আমিও সে আশাই করি কাঁকন ।

৩৩. ১৬ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৫৮
নিবিড় বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা শিপন ভাই

১৬ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:২৬

লেখক বলেছেন: শুভেচ্ছা আপনাকেও নিবিড় ।
পতাকা দারুণ হয়েছে !

 

মোট সময় লেগেছে ০.৯৯৮৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
নির্গুণ বলে, গুণীজনকে ভীষণ পছন্দ !

মানুষের ভালোবাসার ক্ষমতায় মুগ্ধ

মানুষের প্রতারণায় হই ঋদ্ধ

মানুষের ঘৃণার উৎসে উৎসুক !
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ