somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের বিদ্যূৎ সমস্যার সম্ভাব্য সমাধানঃ পারমাণবিকবিদ্যূৎ

২০ শে নভেম্বর, ২০১০ রাত ১২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট

বর্তমানে সারা বিশ্বে ৪৪১ টি নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট চালু আছে বা বিদ্যূৎ উৎপাদিত হচ্ছে এবং উৎপাদিত শক্তি ৩৭৪,৬৯২ মেগাওয়াট। এরমধ্যে যুক্তরাষ্ট্র ১০৪টি চুল্লি থেকে ১০০,৬৮৩ মেগাওয়াট, ফ্রান্স ৫৮টি চুল্লি থেকে ৬৩,১৩০ মেগাওয়াট, জাপান ৫৪টি চুল্লি থেকে ৪৬,৮২৩ মেগাওয়াট, রাশিয়া ৩২টি চুল্লি থেকে ২২,৬৯৩ মেগাওয়াট, দক্ষিন কোরিয়া ২১টি চুল্লি থেকে ১৮,৬৬৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে পারমানবিক বিদ্যুৎকেন্দ্র থেকে। এছাড়া ভারতের ১৯টি চুল্লি থেকে ৪,১৮৯ মেগাওয়াট ও পাকিস্তান ২টি চুল্লি ৪২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে থাকে। বিশ্বে আরো ৬০ টি পরমাণু বিদ্যূৎকেন্দ্র নির্মাণের কাজ চলছে যা থেকে আরও ৫৮,৫৮৪ মেগাওয়াট বিদ্যূৎ উৎপন্ন হবে।


চাপকৃত পানি ব্যবহৃত নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট


পৃথিবীর বিভিন্ন দেশে নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট এর সংখ্যার তুলনামূলক চিত্র


পারমানবিক বিদ্যুৎশক্তির ব্যবহারকারি অন্যন্য দেশগুলো হচ্ছে যথাক্রমে যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, ইউক্রেন, ভারত, সুইডেন, চীন, স্পেন, বেলজিয়াম, তাইওয়ান, চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া, সুইজারল্যান্ড, বুলগেরিয়া, ফিনল্যান্ড, হাঙ্গেরী, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো, আর্জেন্টিনা, লিথুয়ানিয়া, স্লোভেনিয়া, রোমানিয়া, নেদারল্যান্ড, আর্মেনিয়া।

আরও ৫/৬টি দেশ যেমনঃ মিয়ানমার, ইরান অদূর ভবিষ্যতে পারমানবিক বিদ্যুৎকেন্দ্র প্রতিষ্ঠা এবং উৎপাদনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।

খরচঃ
পরমাণুবিদ্যূৎকেন্দ্র স্থাপনের খরচ অনেক বেশি। প্রতিটি নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট স্থাপনের খরচ ৩ বিলিয়ন থেকে ৫ বিলিয়ন ইউএস ডলারের মত যা বাংলাদেশি টাকায় ২০ থেকে ২৫ হাজার কোটি টাকার সমান; অর্থাৎ বাংলাদেশের বাজেটের এক চতুর্থাংশ। তবে একবার স্থাপন করতে পারলে ২০/৩০ বছর মেয়াদ থাকে, তাই মোটের উপর খরচ কমে আসে। এরপর আছে মেয়াদ শেষে পাওয়ার প্লান্ট বন্ধ করা এবং নিউক্লিয়ার বর্জ্য নিষ্কাশনের খরচ।

তবে খনিজ কার্বন এবং নিউক্লিয়ার এনার্জি থেকে প্রাপ্ত বিদ্যূৎ খরচের একটা তুলনা থেকে দেখা যায় প্রতি মেগাওয়াট-ঘন্টা বিদ্যূৎ খরচ প্রায় সমান (নিউক্লিয়ার = $ ৩০ আর খনিজ কার্বন = $ ২৯.১)। ১০ $/Mw-hr = ১ cent/kw-hr এবং প্রতি $ ১ = ৭২ টাকা হিসেবে বাংলাদেশে এই খরচ পড়বে ২.১৬ টাকার মত। অবশ্য এটা আন্তর্জাতিক বা উন্নত বিশ্বের হিসাব, বাংলাদেশে এই খরচ আরও কম হবে, আমার আনুমানিক ধারণা ২.০০ টাকা। এখন পল্লী অঞ্চলে আমরা প্রতি কিলো-ওয়াট-ঘন্টায় বিদ্যূৎ বিল দেই সম্ভবতঃ ৩ টাকা!!! তার মানে আপাতঃদৃষ্টিতে, বাংলাদেশের মানুষের পারমানবিক বিদ্যূৎ ব্যবহার করা লাভজনক!!! আমি জানি না বাংলাদেশে জলবিদ্যূৎ উৎপাদনের প্রকৃত খরচ কত (আমরা সরকারের কাছে ভর্তুকি পাই সম্ভবতঃ)।

নিরাপত্তাঃ
পরমাণু বিদ্যূৎকেন্দ্র পরিচালনায় বেশ সতর্ক থাকতে হয়। অনেক ছোট ভুলের বিরাট মাশুল দিতে হয়। রাশিয়ার চেরনোবিলের নিউক্লিয়ার পাওয়ার প্লান্টে ১৯৮৬ সালে যে দূর্ঘটনা ঘটে তাতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এ পর্যন্ত মোট ৯৩,০০০ জন মানুষ মারা যায়। ভবিষ্যতে ক্যান্সার আক্রান্তের ঝুকিও রয়ে গেছে।

পরিবেশঃ
নিরাপত্তার দিকটা ঠিক থাকলে নিরাপদ বর্জ্য নিষ্কাশন নিশ্চিৎ করা গেলে পারমানবিক বিদ্যূৎ অধিকতর পরিবেশবান্ধব, বলতে গেলে পরিবেশের উপর তেমন কোন প্রভাব পড়ে না। পক্ষান্তরে, খনিজ কার্বন থেকে বিদ্যূৎ উৎপাদনে পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব অনেক বেশি।

পারমানবিক অস্ত্র প্রতিযোগিতাঃ
নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের বর্জ্যে পারমানবিক অস্ত্রের কাঁচামাল প্লুটোনিয়াম তৈরি হয় এবং পরমাণু অস্ত্রবিস্তারের ঝুকি থাকে।

চলবে...

ধন্যবাদ সবাইকে।

সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০১০ রাত ২:১৯
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×