somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

:D:D:D:D:D মু হা হা হা হা... :D:D:D:D

০৩ রা জুন, ২০১১ বিকাল ৪:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে কেন যেন কৌতুক পোস্ট দিতে ইচ্ছে হল।
১।

এক জাপানি, এক চিনা আর এক বাংলাদেশি ভদ্রলোক প্লেনে চড়ে কোথাও যাচ্ছে। তাদের মধ্যে কথার একপর্যায়ে জাপানি বলল যে সে জানালা দিয়ে হাত বের করে বলে দিতে পারবে তারা এখন কোথায় আছে। শুনে চিনা আর বাংলাদেশি ভদ্রলোক ও বলল যে তারাও পারবে। এইটা আর এমন কী!!
প্রথমে জাপানি ভদ্রলোক হাত বের করলেন। তারপর বল্লেন,যেহেতু বাইরে খুব থান্দা,হাত জমে যাচ্ছে, তাই এইটা অবশ্যই মেরু অঞ্চল!!
এরপর এলেন চিনা ভদ্রলোক। তিনি হাত বের করে বললেন যে এইটা মরু অঞ্চল। কারণ বাতাস খুব গরম, হাতে ফোস্কা পড়ে গেছে!!!
তারপর বাংলাদেশি ভদ্রলোকের পালা। তিনি হাত বের করে কিছুক্ষন পর মুখ গম্ভির করে বললেন, আমরা ঢাকার গুলিস্থান পার হলাম। অন্য দুই ভদ্রলোক তো অবাক-“তুমি এত নির্দিষ্ট করে বললে কিভাবে???”

-“বুঝলাম, কারণ জানালা দিয়ে হাত বের করার সময় আমার হাতে ঘড়িটা ছিল।ওটা এখন আর দেখতে পাচ্ছি না”। B-)) B-)) B-))


২।
বিশ্বাস করুন আর নাই করুন, বাংলাদেশে ফকিরদের অবস্থার উন্নতি হয়েছে। বিশ্বাস হল না?? কীভাবে??
হুম, আগে তারা ফুটপাথে ভিক্ষা করত, আর এখন করে ফ্লাইওভারে!!! :-B :-B :-B

৩।

একজন বাংলাদেশি পুরুষ ১৮ বছর বয়সে ভোটাধিকার পান, কিন্তু বিয়ের বয়স ২২ বছর। তার মানে কি দাঁড়াচ্ছে???
- দেশ চালানোর চাইতে বউ চালাতে বেশী অভিজ্ঞতার প্রয়োজন হয়(দেশ চালানোর চেয়ে বউ চালানো কঠিন!!!) B-) B-) B-)


৪।
এক অতীব সুন্দরী ললনাকে কতগুলো বদমাশ তাড়া করেছে। সম্মান বাঁচাতে মেয়েটি একটা বিল্ডিং –এ উঠতে শুরু করলো। দুর্ভাগ্যক্রমে সেটা ছিল একটা পাচতারা হোটেল। মেয়েটা ছাদে চলে আসে, কিন্তু বদমাশ গুলা পিছু ছাড়ে না। একপর্যায়ে মেয়েটা ২০তলার ছাদ থেকে পড়ে যায়।
তার চিৎকারে এক আমেরিকান তাকে ১৫তলার জানালা দিয়ে ধরে ফেলে। মেয়েটা তাকে বাঁচাতে অনুরোধ করলে লোকটা শর্ত জুড়ে দেয় যে মেয়েটাকে তার সাথে শুতে হবে। একথা শুনে মেয়েটা বলে- জীবনের চাইতে ইজ্জত বড়। আমেরিকান লোকটা মেয়েটাকে ছেড়ে দেয়।মেয়েটা চিৎকার করতে করতে পড়তে থাকে।

১০ তলায় মেয়েটাকে ধরে এক কানাডিয়ান ভদ্রলোক। একি রকম বাক্য বিনিময় হয় এখানেও। তারপর মেয়েটা আবার পড়তে থাকে।

৫ম তলায় মেয়েটাকে বাঁচায় এক আরবিয়ান ভদ্রলোক। তবে এইবার মেয়েটাই প্রথম কথা বলে-“দোহাই লাগে, আপনি আমাকে বাঁচান। আপনি যা চাইবেন আমি তাই দেব। আমি আপনার সাথে শুতেও রাজি!!!”
এই কথা শুনে ভদ্রলোক “নাউজুবিল্লাহ!!এমন কথা শোনাও পাপ!!!”বলে কানে আঙ্গুল দিলেন। আর হাত ছুটে মেয়েটা পড়ে গেলো নিচে! :#) :#) :#) :#)


৫।
খুব হাসি পাইতেছে, তাই না?? অত হাইসেন না। জি , আপ্নাকেই বলছি!!
আপনি কি জানেন, আপনি যখন হাসেন, তখন আমার খুব বিশ্বাস করতে ইচ্ছে করে যে মানুষ আসলেই একসময় বান্দর ছিল!!
এই কথা শুনে মুখ অন্ধকার হয়ে গেলো!! প্লিজ, মুখ ব্যাজার কইরেন না। আপনার ব্যাজার মুখ দেখে মনে হইতেছে মানুষ এখনো বান্দর-ই আছে। :P :P :P
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১১ রাত ১২:২৮
২৬টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×