টাঙ্গাইলে টিআর নিয়ে ছাত্রলীগের তুলকালাম: এমপি কাশেম লাঞ্ছিত
টাঙ্গাইল সদর আসনে জাতীয় পার্টির এমপি আবুল কাশেমকে ছাত্রলীগের বিক্ষুব্ধ কর্মীরা লাঞ্ছিত করেছে। তাদের তাণ্ডবলীলায় ভণ্ডুল হয়ে গেছে টেস্ট রিলিফের ডিও লেটার বিতরণ অনুষ্ঠান। টাঙ্গাইলে টেস্ট রিলিফ (টি.আর) প্রকল্পের ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে রোববার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। এ সময় আবুল কাশেম এমপি আধঘণ্টা অবরুদ্ধ ছিলেন।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতির পদ নিতে আ.লীগের তাণ্ডব: সাংবাদিকসহ আহত ১০
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে সরকারদলীয় ক্যাডারদের হামলায় সাংবাদিকসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এ সময় সাংবাদিকদের ক্যামেরা ছিনিয়ে নিয়ে তাদেরকে বেধড়ক মারপিট করেছে সন্ত্রাসীরা। ভাঙচুর করা হয়েছে তালা উপজেলা ভাইস চেয়ারম্যানের মোটর সাইকেল। আজ রোববার দুপুরে তালা উপজেলার ফুলবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ে এ তাণ্ডবলীলা ঘটে।
সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়েছে ছাত্রলীগ
সাতক্ষীরা সিটি কলেজে ছাত্রলীগের নেতা-কর্মীরা কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের রুমে তালা ঝুলিয়ে দিয়েছে। অধ্যক্ষ ও উপাধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে আজ রোববার দুপুরে তালা ঝুলিয়ে দেয়া হয়। কলেজের অধ্যক্ষ এমদাদুল হক ও উপাধ্যক্ষ সহিদুল ইসলাম মুকুলকে তারা কলেজ ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছে। একই সাথে কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক সহকারী অধ্যাপক, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক কলেজ পরিচালনার দায়িত্বভার নিয়েছেন।
ছাত্রলীগের বাধায় ২ কলেজের ছাত্র ভর্তি পণ্ড
ছাত্রলীগের বাধার মুখে পণ্ড হয়ে গেছে রাজধানীর ঢাকা কলেজ ও মিরপুর বাংলা কলেজের ছাত্র ভর্তির কার্যক্রম। এ ঘটনায় ছাত্রলীগ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও বাস ভাংচুর করে। প্রত্যক্ষ্য দর্শীরা জানায়, আজ সকাল ১০টায় ঢাকা কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু কলেজ ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের তালিকা অনুযায়ী ভর্তি না করায় কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। এক পর্যায়ে বিক্ষোভ মিছিলটি কলেজের সামনের রাস্তায় গিয়ে ৩/৪টি গাড়ি ভাংচুর করে।
http://www.sheershanews.com
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



