somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পিচ্চি বিমা vs আজকের পিচ্চি (বিমার কাছে ক্ষমাপ্রার্থনাপুর্বক)

১০ ই জুলাই, ২০০৮ রাত ১১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই পোস্ট দেওয়ার ইচ্ছা কিংবা পরিকল্পনা কোনটাই ছিলনা। কিন্তু আমার একটা পিমাতো (পিচ্চি মামাতো ভাই)কে বাঁচানো আমার কর্তব্য। তাই এই লেখা।:D
ব্যাপারটা খুলেই বলি..... গত ৩০ জুন আমার সপিমাতো(সবচেয়ে পিচ্চি মামাতো) ভাইয়ের জন্মদিন ছিল। সেথায় গিয়ে তার সাথে গপ্পো করছিলাম। সে কেজিতে পড়ে..(সে নার্সারি পড়ে নাই)। তো সে নিজের ক্লাস সম্পর্কে যা বলছিল ..... তাতে দেখলাম সে যদি আজ থেকে ১০-১৫ বছর পর এখানে ব্লগাইতে এসে "আমার পুলাপানবেলা" শিরোনামে ব্লগর ব্লগর করে তাহলে নির্ঘাত বিমা (ব্লগার জনাব" বিষাক্ত মানুষ") তার নামে কপিরাইট আদালত মামলা করে দিবেন। কারণ দুইজনের পুলাপানবেলা দেখি এক্কেবারে একরকম!!!
ব্যাপারটা আরও ব্যাখ্যা করি.... সে আমাকে তার ক্লাস টেস্টের খাতা দেখাচ্ছিল- সবগুলাতে ১৫ তে ১৫..(এ ব্লগার জনাব "রাশেদ" এর মত অতিশয় ভাল পোলা!!:D) সে আমাকে ব্যাখ্যা করছিল কোন অংক সে কিভাবে করেছে,কোন প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হয় ইত্যাদি।
হঠাৎ সে বলল.... আমাদের ক্লাসে একটা মেয়ে আছে নওশীন নাম.........
সাথে সাথেই আমার মনে পড়ল.... বিমা তাঁর পুলাপানবেলায় লিখেছেন
Click This Link
যে.........
"কম্বাইন্ড ক্লাস ছিলো তখন, বৃষ্টি/মিষ্টি/সৃষ্টি নামের এক মেয়ে পড়তো । আহা !! কি সুন্দর তার জুতা , যেন পৃথিবীতে ঐ একজোড়া জুতাই বানানো হৈছিলো । কি সুন্দর তার ব্যাগ !! মিকি আর মিনি মাউস হাত ধরাধরি কৈরা স্কুলে যাইতাছে । কি সুন্দর তার চুলের ঝুটি..যেন কালো দুইটা কাকাতুয়া "
আমি তখন জিগেস করলাম..... "ওকি কালো কাকাতুয়ার মতো দুই ঝুটি করে আসে?" পিচ্চি চোখ বড় বড় করে নাক ফুলিয়ে বলল, "হ্যাঁ, চুলে দুইটা ঝুটি,আর ঝুটিতে লাগানো দুইটা মিকি মাউসের রাবার ব্যান্ড"
আমি আরো আহলাদিত হয়ে বললাম যে ,"ব্যাগটা মিকি মাউসের"....... সে চোখ ছোট করে খানিক চিন্তা করে বলল..... "না বারবি'র ব্যাগ" "জুতা?" "সুন্দর, তবে আমারটা বেশী ভাল"
আমি খানিকটা হতাশ, তবু বললাম...." তোমার ওকে কেমন লাগে?" পিচ্চি কপাল কুঁচকে বুড়োদের মতো বলে....."খারাপ না...... তবে ও ক্লাস টেস্টে ৩ পাইসে ১৫ তে .....আর পুরা ১ ঘন্টায় মাত্র ২টা জিনিস লিখসে!!"
আমি বললাম...." আয়হায়...তুমি কি সারাদিন ওর দিকে তাকায় থাকো?"
সে বলল,"ওমা, থাকব না?? আমি তো ক্লাসের ক্যাপ্টেন!!" আবার মনে পড়ে গেল বিমা কে ।তিনি লিখেছিলেন....."ক্লাসে কি মনে কইরা ক্লাস টিচার আমারে ক্যাপ্টেন বানায় দিলো । " আমার মনে হল বেচারা হয়তো বিমার মতোই জানেনা,যে ক্যাপ্টেন মানে কি??/:)
হাহাহা.... আর পিচ্চির মা বাবা চাচ্ছেন পিচ্চিকে কদিন পর বয়েজ স্কুলে ভর্তি করে দিবেন... ঠিক যেন কাঁদো কাঁদো বিমার উক্তি_"পরে নতুন স্কুলে ভর্তি হইলাম ক্লাস ওয়ানে সেখানে কোন মেয়ে নাই ।";)
আর হ্যাঁ, পিচ্চিটা ভাল গান গায়; বিটিভি দেখে সব গান মুখস্ত করে ফেলসে!!(তাদের ডিশ লাইন নাই; তার পিতা মাতার ধারণা ঐ বস্তু থাকলে পুলাপান নষ্ট হয়ে যায়):|
এই লেখার দুইটা মহান উদ্দেশ্য বিদ্যমান:
১. আমার সপিমাতো ভাইকে বিমার কপিরাইট মামলা থেকে বাঁচানো
২.সে যেন তার পুলাপানবেলা লেখার সময় নওশীনকে " বৃষ্টি/মিষ্টি/সৃষ্টি"
বানিয়ে না ফেলে।
এই মহতী উদ্যোগ ব্লগারদের ভাল না লাগলে করজোড়ে ক্ষমা চাই।:|
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০০৮ রাত ১১:৩৭
১৮টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×