সম্প্রতি বড় মাপের একজন সৌদি আলেম যেই ফতোয়া দিয়েছে এটা নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে ব্যাপক সমালোচনার ঝর উঠেছে। ব্লগে এই ব্যাপারটিও এসেছে । আমার মাথায় একটা জিনিস ঢুকতাছে না। ইসলাম সম্পর্কে কম জানি, কিন্তু আমি দুইটা জিনিস ভালো ভাবেই জানি
১) অবিবাহিত (আত্নীয় এবং অনাত্নীয়) নারী-পুরুষের যৌন সম্পর্ক হারাম।
২) দুধ মাতার সাথে যৌন সম্পর্ক হারাম।
সেই আলেম সাহেবের যুক্তি হইলোঃ দুধ পান করানোর কারনে একজন নারী ওই পুরুষের দুধ মা হয়ে যাবে। এতে তাদের মধ্যে অবৈধ সম্পর্ক হারাম হয়ে যাবে।
আমার প্রশ্ন হইলো ঃ ১) যেখানে অবিবাহিত সকল নারী পুরুষের সম্পর্ক হারাম সেখানে বুকের দুধ খাওয়া না খাওয়াতে কি আসে যায়??
২) যারা পর নারীর সাথে হারাম কাজে দ্বিধা করে না, সে ওই মহিলার ক্ষেত্রে দুধ পান করিয়ে অবৈধ কাজ থেকে বিরত রাখা যাবে কি?
৩) ইসলাম ধর্মে, একজন মানুষের জন্য মাতৃ দুগ্ধ পান করার সময় সীমা কত?
বিঃ দৃঃ কাউকে হেয় করার জন্য এই পোস্ট নয়। আমি জানার জন্য দিয়েছি। আমি নাস্তিক নই, আমার ধর্ম কে শ্রদ্ধা করি। কিন্তু এই ফতোয়া টি আমার বিভিন্ন চিন্তাকে প্রশ্নবিদ্ধ করেছে। যারা মাইনাস দিবেন আশাকরি কারন বলে যাবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



