অলস দূপুরে
হৃদয় শব্দের তালে ছুটে চলছে ঘড়িটা
জানালার বাইরে তাকিয়ে থাকা চোখ আমার
নিজে ও জানেনা
মুগ্ধ চোখে আকাশের নীলের গভীরতা মাপছে
নাকি উদাসী মন তার জীবনের হিসাব মিলাচ্ছে ,
ওপাশে একটি বাড়ির জানালার পর্দা
মৃদু মৃদু দুলছে
যেমন করে দুলতো মায়ের শুকোতে দেওয়া শাড়িটা
কাছে গেলেই বাতাসের ঝাপটায়
চোখ মুখ ছুঁয়ে যেতো এক গভীর মমতায় ,
বাতাসের গায়ে ভেসে বেড়াতো মাটির স্নেহ ,,
প্রজাপতির সোনালি পাখার মতো ঝরে পরেছে
আমার সোনালি দিন গুলো
সেই মা সেই মাটির হাজার হাজার সন্তানের ভিড়ে
হারিয়ে গেছি ক্ষুদ্র আমি ,
আজ ও পথ চলতে চলতে ক্লান্ত হয়ে
একটু স্নেহ পাবার আশায় হাতড়ে ফিরি মায়ের আঁচল
গভীর আবেগে নিরাশা আচল পেতে দেয়
অভিমানি মন সেই আচলে মাথা রেখে
দম বন্ধ হয়ে পরে থাকে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

