আমার দিনলিপি

আমার প্রিয় পোস্ট

পাশেই তো থাকে দৃষ্টির আড়ালে তবু দৃষ্টিতে মিশে দূরের ঐ মেঘমালা কে বলেছিলাম আমি শূন্যতায় বাস করি সে একটু হেসে বিদ্রূপ করে বলেছিল তুমি তো শূন্যতার মেয়ে গভীরের অন্তনীলে শূন্যতার বুকে তোমার জন্ম 

বন্ধু

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:২৪

কিছুটা চলে যায়
কিছুটা থেকে যায়
বিষণ্ণ ক্ষণগুলো
হাসিতে উড়ে যায়।

কখনো ভেসে যাওয়া
কখনো ফিরে পাওয়া
অযথাই হেসে খেলে...

পোস্টটি ২৭ জনের ভাল লেগেছে

অর্ধ সম্পূর্ন-অসম্পূর্ন?

২২ শে জানুয়ারি, ২০১২ রাত ১:০১

একটি সম্পূর্ণ আমি যখন
অর্ধ আমার সামনাসামনি মুখ থুবড়ে পড়লাম
তখন আমার কাছে
একটা ক্ষুদ্র নক্ষত্রের এক খণ্ড আলেয়া ছিল।
আমি সেই আলোতে ভরপুর এক নগর
যেখানে রাতের আঁধারে
ধ্বসে পড়া ইট পাথরের মায়াবী কান্না ভেসে আসে।
পাখিদের কলতান সে-তো একযুগ পুরনো ইতিহাসের পাতায় বন্দী...

পোস্টটি ২৫ জনের ভাল লেগেছে

একটুকু ছোঁয়া লাগে

০৫ ই জানুয়ারি, ২০১২ রাত ৯:১০

দেখতে দেখতে বিয়ের দিন কাছে চলে এলো। আমি ভাবতেও পারছিনা কাল সকালেই আমি অন্য একজনের হয়ে যাবো । যার সুখ-দুঃখের ভাগ আমাকে নিতে হবে। আরেকটা পরিবারের মানসম্মান আমার ভাগ্যের সাথে জড়িয়ে যাবে। বুকের ভিতর ভয়ংকর মেঘের গর্জন। স্বপ্নগুলো ভীরু ভীরু কাপছে বুকের স্পন্দন হয়ে। একটা নতুন জীবন; অনেকগুলো চেনা মানুষ...

পোস্টটি ২৭ জনের ভাল লেগেছে

....ছবি...

৩০ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:২২

অনেক দিন থেকে ছবি দিয়ে পোষ্ট দেইনা। ব্লগের শুরুর দিকে আমার আকাশ শিরোনামে দুটা পোষ্ট দিয়েছিলাম।
আজ আবার আমার আনাড়ী হাতে তোলা ছবি দিয়ে একটা পোষ্ট দিয়েই দিলাম :)
ফেবু ফ্রেন্ডরা ছবি গুলো ফেবুতেই নিশ্চই দেখে ফেলেছেন..

কয়েক মাস আগে বাংলাদেশে গিয়েছিলাম তখন বাংলাদেশের অনেক ছবি তোলা হয়েছিল
তারপর মোবাইলটা কি যেন...

পোস্টটি ২১ জনের ভাল লেগেছে

প্রতীক্ষার পরে ২

০৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১১:৩০


ভাবনার অন্তরালেই বুঝি লুকিয়ে থাকে
জীবনের অপূরনীয় স্বপ্নের ভান্ডার।
একটা সময় কবর খুরে মৃত লাশের গায়ে
একে দেই আপন মানচিত্র
একটা সময় নিজেই হই লাশের বাহন।
অনেক অবহেলায় অনেক অযত্নে
ধুলা জমেছিল জীবনের ক্যানভাসে.....

পোস্টটি ২২ জনের ভাল লেগেছে

প্রতীক্ষার পরে

০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ১২:০৪

তোমার সাথে আমার প্রথম দৃষ্টি বিনিময় কি মনে আছে তোমার?
সেদিনের তুমি আমি আর হাসনাহেনার মোহময় ক্ষণ..
ভিজে মাটি আর হাসনা হেনা মিলে মিশে একাকার।
সে অনেক দিনের গত হওয়া সময়
তবু আমি এখন ও পষ্ট দেখতে পাই সেই আমাকে"
তোমার জন্য অনেক গোপনে জমিয়ে রাখা
একশ চাল্লিশটি চিঠির জলন্ত চিতা,আর তার পাশে,,,
নিশ্চুপ আমি বন্ধ......

পোস্টটি ১৮ জনের ভাল লেগেছে

গল্পহীন গল্প

২১ শে নভেম্বর, ২০১১ বিকাল ৪:৫৭

তাকে আমি বলেছিলাম
তোমার জীবনের গল্প বলো।
আমার কথা শুনে
সে নীরবে হেসেছিল কিনা জানিনা
শুধু বলেছিল......
আমার জীবনে কোনো গল্প নেই
নদীর মতো বয়ে চলা জীবন আমার
কখনো কখনো জোয়ার ভাটায় ভেঙ্গে যায় সব।...

পোস্টটি ২৩ জনের ভাল লেগেছে

কবিতা

০১ লা নভেম্বর, ২০১১ ভোর ৫:১৮

কবিতায় আমার নেশা দেখেছি
ধরনীর বুকে জননীর কোলে ক্রন্দনরত আমার আগে।
কবিতা আমার রক্তের বিন্দুতে মিশে আছে...
কবির ভাষা আমার কাছে শৈশবের গানের মতো,
নির্মল চিরচেনা স্বচ্ছ জলের মতো গভীর,
আমি যে জলের গভীরের অরণ্যে চোখ মেলে আকাশ দেখি-
যেখানে সুখেরা আত্মহত্যা করে প্রতিনিয়ত,
সেখানে আমার সামনে উজ্জ্বল হয়ে আসে-...

পোস্টটি ২৫ জনের ভাল লেগেছে

বরফের আগুন

১৫ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:৫৭

একটি সোনালী রাত থাকবে
জ্যোৎস্নার আচলে জড়াবে আঁধার,
রাতফুলেরা পেখম মেলে নেচে উঠবে
শুধু কেউ গেয়ে উঠবেনা।
চাঁদের আলো বাঁধ ভেঙ্গেছে,
উপচে পরে আলো
ও রজনীগন্ধা তোমার গন্ধসুধা ঢালো;
বাতাসের গায়ে মৃত্যুর হাহাকার ভেসে যাবে...

পোস্টটি ২১ জনের ভাল লেগেছে

স্রোত

১৯ শে আগস্ট, ২০১১ রাত ১০:৪৬

চারদিকে উত্তপ্ত বাতাসে অতিষ্ঠ পৃথিবী
শুধু নিশ্চল শীতল আমি
উত্তাপহীন অসীম সময়ের ভাবনায় বিভোর।
সময়ের বয়ে চলা স্রোতে
হারিয়ে যাওয়া একটি নুড়ি
আমার নিক্কন ভেসে যায় ঝর্ণার মতো
এ-পা-র ওপার তেপান্তর
সব দ্বার বন্ধ হয়ে যায়...

পোস্টটি ২২ জনের ভাল লেগেছে



    পরের পাতা >> ›
মোট সময় লেগেছে ২.২৪২৪ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
পাশেই তো থাকে
দৃষ্টির আড়ালে
তবু দৃষ্টিতে মিশে
দূরের ঐ মেঘমালা কে বলেছিলাম
আমি শূন্যতায় বাস করি
সে একটু হেসে...
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ৪৬টি
  • মন্তব্য করেছেন: ৪৫৯৯টি
  • মন্তব্য পেয়েছেন: ৩৫১৪টি
  • ব্লগ লিখেছেন:  ১ বছর ১১ মাস
  • ব্লগটি মোট  ২২৯৯৫ বার দেখা হয়েছে

আমার গ্রুপ সমুহ

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই