somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুঃস্বপ্ন অহোরাত্রী

০৯ ই মে, ২০১২ রাত ১০:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রতিদিনের মতো আজ ও আমাদের দুজনের ম্যাচিং করে পোশাক পরা। আজ আমরা দুজনেই কালো পরেছি। হসপিটাল রিসেপশনে বসে আছি আমরা, কি যেন কথায় দুজনেই অনেক হাসাহাসি করছি। এর ভিতর একটা নার্স এসে আমার রক্ত নিয়ে গেল। ইঞ্জেকশন আমি কখনোই ভয় পাইনা। আমার কেন জানি অনেক ভাললাগে বোতলের ভিতর লাল রক্ত দেখতে। হাত কাটলে যখন রক্ত পড়ে তখন আমি অবাক হয়ে তাকিয়ে থাকি কি সুন্দর রং রক্তের! কত্তো লাল..!

নার্স এসে রক্ত নিয়ে যাওয়ার একটু পরেই আমাদের পাশে একজন ভদ্রলোক এসে বসলেন। ভদ্রলোকের কোলে মাসখানেক বয়েসি একটা শিশু পিটপিট করে তাকাচ্ছে। আমার অভ্যাস হচ্ছে কোথাও গেলে যদি কোন শিশু পাই সে বাস স্টপ হোক আর হসপিটাল হোক আমার সব মনযোগ সেই শিশুর দিকে চলে যায়। সৃষ্টিকর্তা যেন আপন হাতে গড়েছেন এই মানব শিশুটিকে। ফর্সা রঙের সাথে তার নীলাভ চোখ যেন কত কথা বলছে।

রায়হান আর লোকটা কথা বলছে। লোকটার কথা শুনে আমরা স্তব্ধ হয়ে বসে রইলাম। আর লোকটা বারবার বলছে- ডাক্তার আশা ছেড়ে দিল বলে কি আমিও আশা ছেড়ে দিব? এভাবে কি কেউ মারা যায়? বলেন- নাহ সে মারা যাবেনা। আমরা যেন শব্দহারা হয়ে গেছি। কি হয়েছিল সেটা জিজ্ঞেস করার মতো শব্দও যেন নেই। আমি অবুঝ শিশুটির দিকে তাকালাম। বিধাতা কি করে এতো নিষ্ঠুর হবেন! কেন এমন হয়? একটু পরেই একজন কেউ এসে লোকটাকে কি যেন বললো আর লোকটা ব্যাস্ত হয়ে চলে গেলো।

আ....র তারপর যা দেখলাম, একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে আর লোকটা হাউমাউ করে কাঁদছে লোকটার কোলের সেই সুন্দর মানব শিশুটি
যে এখনও জানেনা তার জীবনের সব থেকে আপন মানুষটিকে বিধাতা আপন করে নিয়েছেন। শিশুটি জানেনা তার মা তাকে আর আদর করবেনা। আর কখনো সে তার ছোট ছোট হাতে মায়ের মুখ ছুঁয়ে দিতে পারবেনা। রায়হানেরও চোখ ভিজে উঠেছে। আর আমি শিশুটির দিকে তাকিয়ে কান্নায় ভেঙ্গে পড়লাম।

আলোর ডাকে ঘুম ভেঙ্গে গেলো আমার। যাহঃ এটা স্বপ্ন ছিলো! এমন স্বপ্নও হয়!! ঘড়ির দিকে এক পলক তাকিয়ে তাড়াতাড়ি বিছানা ছাড়লাম।
উফফ দেরি হয়ে যাচ্ছে। আলোকে নিয়ে স্কুলে যেতে হবে।
৩১টি মন্তব্য ৩১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৫

লিখেছেন রাজীব নুর, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৫



ইদের আগে মেহেদি দেওয়া যেন খুবই গুরুত্বপূর্ন কাজ মেয়েদের!
মেয়েরা লম্বা লাইন ধরে মেহেদি দিতে যায়। সব মার্কেটের সামনে ছোট টেবিলে বসে মেয়েরা মেহেদি দিচ্ছে। গত বছর আমার দুই... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক !

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫২



আজ সকালটা খুব সুন্দর ছিলো! একদম ঈদের দিনের মতো! বারান্দার কাছে গেলাম। আমাদের বাসার পাশেই লালমাটিয়া গার্লস স্কুলের মাঠ। স্কুলের মাঠে একটা বটগাছ আছে। মাঠ থেকে... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক! ঈদ মোবারক!! ড: এম এ আলী ভাইয়ের লিরিকে আমার ঈদের গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২১ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫৭

আমার জন্য ঘটনাটা একটু বিব্রতকর হয়ে গেছে। শায়মা আপুর এসো ঈদের গল্প লিখি ...... পড়ি পোস্টে আলী ভাইয়ের কমেন্ট (১০ নম্বর) পড়তে পড়তে নীচে নামতে নামতে নিজের নাম দেখে হুট... ...বাকিটুকু পড়ুন

×