সামনে ঝরে পরে ক্ষুধার্ত ফুলের কলিরা
আমরা ডুবে যাই
পৃথিবীর কোলে কোলে ছড়ানো জীবিত লাশের বুকে,,,,
পেটের আগুনে পুড়ে থেঁতলে যায় দেবতার প্রেম
চোখের কোনে রক্তের ফোঁটা জ্বল জ্বল বিদ্রুপে জ্বলে
যেনো বিলাসি প্রেমের পানে চেয়ে
করুনার হাসি হাসে জগতের দেব শিশু,,
শুকনো হারের ভাঁজে ভাঁজে বেঁচে থাকার ক্লান্তি
সাক্ষী হয়ে থাকে আমাদের অন্ধ আলোর,,
তবু গভীর ঘুমে অচেতন হয়ে
স্বপ্নে বিভোর সময় কেটে যায়
পথের কোলে ডুবে যায় আমাদের আগামীর আলো ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

