কিছু কিছু গল্পের আড়ালে
অনেক অজানা গল্প দম বন্ধ হয়ে মিশে থাকে
যেমন কিছু কিছু হাসির অন্তরালে থাকে
যন্ত্রনার নির্বাক প্রেরনা,,
ক্লান্তি
পথ চলতে চলতে অনন্তকাল পথ চলা সত্ত্বার ক্লান্তি
নিয়মে অনিয়মে বেঁচে থাকার মাঝে আড়াল হয়ে থাকে..
দুরন্ত সময় কে পিছু ফেলে আসার ক্লান্তি মিশে থাকে
ছায়াপঠের পাতায় পাতায়...
ক্লান্তি !! বেচে থাকার..
ক্লান্তি!! হেসে উঠার..
ক্লান্তি অনবরত নিজেকে খুঁজে ফেরার....
তবু অবিরাম ছুটে চলা
আধারের বুকে আলোর সন্ধানে ঘুরে ফেরা..
প্রিয় কিছু অভিমানে নিজেকে গুটিয়ে নেয়া..
শুধু কষ্ট গুলো অদৃশ্য সারথী হয়ে মিশে থাকে
জীবনের প্রতিটি বাঁকে অসীম মমতায় আগলে রাখে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


