কিন্ত তোমার চোখের জলে কি হয়েছে?
তোমার ছন্দ হারানোর নির্বাক অভিমান
চোখের জলে মুছে যাওয়া সুখ
জীবনের প্রতিটি ক্ষণে আমি উপলব্ধি করেছি;
জীবনের এক-একটি ধাপ এগিয়ে যেতে যেতে
আমি বুঝেছি তোমার বুকে কত শত নির্বাক কষ্ট-
তিলে তিলে প্রতিদিন তোমাকে নিঃশেষ করে দেয়।
মাঝে মাঝে অনেক রাগ হতো তোমার উপর
কেন তোমার বুকের প্রতিবাদী সত্তাটাকে
তুমি এতো যত্নে বন্দি করে রাখো?
কেন সুখকে এতো কঠিন শাসনে দূরে ঠেলে দিয়েছিলে?
কার জন্য এসব করেছিলে?
অনেক কাছের বন্ধুটিকেও দূরে ঠেলে দিয়েছিলে
কি দরকার ছিল এতোটা করার?
কি পেয়েছো তুমি? শুধু প্রতিদিন দাফন করেছো তোমার সত্তাকে...
তোমার এক-একটি স্বপ্নকে....তোমার তুমিকে....
কেন এমন করলে?
হয়তো পৃথিবীটা একটু জ্বলে যেতো...
হয়তো আজ যা আছে তার অনেক কিছুই থাকতো না.....
তবু তুমিতো বেঁচে থাকতে!!
তোমার সমস্ত সুর পথের ফাঁকে ফাঁকে লুটিয়ে পড়তো না...
কোন এক সন্ধ্যায় তোমার স্বপ্নে মাখা গোপন ডায়রিটা পড়ে
তার চোখ বেয়ে জল গড়িয়ে পড়তো না...
তোমার অজান্তে গোপনে তোমাকে জেনে ফেলায়
আর একটি বার ক্ষমা করে দিও তাকে।
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



