তোমার জীবনের গল্প বলো।
আমার কথা শুনে
সে নীরবে হেসেছিল কিনা জানিনা
শুধু বলেছিল......
আমার জীবনে কোনো গল্প নেই
নদীর মতো বয়ে চলা জীবন আমার
কখনো কখনো জোয়ার ভাটায় ভেঙ্গে যায় সব।
আমি আবার অনেক যত্নে,,,
কিছুটা বিরক্তিতে,,,,
তিল তিল করে গড়ে তুলি।
শুধু মাঝে মাঝে ভাবি
আর না হয় নাই সাজালাম
ছড়িয়ে ছিটিয়ে থাক
মৃত খুলি, মাংস হীন হাড়, ভেঙে পরা বুকের পাজর...
স্রোতের সাথে যাক মিশে বিষাক্ত রক্তের বিন্দু।
সে যখন কথাগুলো বলে
তার চোখ আমি তখন দেখেনি
কিন্ত আমি দেখেছি তার
জীবনের প্রতিটি বাঁকে
দেখা অদেখা অজস্র জীবনের গল্পহীন গল্প।
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১১ বিকাল ৪:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


