আজ আবার আমার আনাড়ী হাতে তোলা ছবি দিয়ে একটা পোষ্ট দিয়েই দিলাম
ফেবু ফ্রেন্ডরা ছবি গুলো ফেবুতেই নিশ্চই দেখে ফেলেছেন..
কয়েক মাস আগে বাংলাদেশে গিয়েছিলাম তখন বাংলাদেশের অনেক ছবি তোলা হয়েছিল
তারপর মোবাইলটা কি যেন হয়ে গেল আর অনেক গুলো ছবি চলে গেল
গ্রামের বাড়ী যাওয়ার পথে তোলা কিছু ছবি,,,,
গ্রামের বাড়ী যাওয়ার পথে রাস্তায় তোলা এই ছবিটা কেন জানি অনেক ভাললাগে আমার..
জীবনে নৌকায় উঠার ভাগ্য খুব কম এই হয়েছে আমার
সাতার জানিনা বলে গ্রামের বাড়ী বেরাতে গেলে অনেক চোখে চোখে রাখা হতো দুরন্ত আমাকে
বোনদের সাথে লুকিয়ে লুকিয়ে কয়েকবার
রিকশা রিকশা রিকশা
এক সময় আমি প্রতিদিন রাত ৮টায় রিকশায় বসে বসে চা খেতাম আর রাতের আকাশের আঁধার মাপতাম.. যখন আকাশে চাঁদ থাকতো তখন তো আর কথাই নাই...অসম্ভব ভাললাগতো।
কেমন জানি ভাললাগায় মন ভরে যায়।
প্রকৃতী তার সমস্ত ভালবাসা ঢেলে দিয়েছে আমার জন্মভূমির বুকে।
অনেক তো রাস্তায় রাস্তায় থাকলাম
এবার গ্রামের বাড়ী যাই
এইটা কে কি বলে? টেলা গাড়ী অনেক সুইট
লাকড়ী
কিন্ত এই একটা জিনিস দেখার জন্য এখন ও ইচ্ছে করে গ্রামের বাড়ী যেতে..
মাঠির চুলায় লাকড়ী দিয়ে রান্না
অসাধারন লাগতো দেখতে
গ্রামের বাড়ীর আরো ছবি ছিল কিন্ত নষ্ট হয়ে গেছে
এবার আমার কিছু হিবিজিবি ছবি দিয়ে শেষ করি
আমার মেয়ের হাত এটা
আমার আগামীর আলো....
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


