আমার প্রিয় পোস্ট

লিনাক্সের কিছু অত্যাবশ্যকীয় সফটওয়্যার চিনে নিন

১১ ই জুন, ২০০৯ বিকাল ৪:৫৫

শেয়ারঃ
0 0 0

প্রচণ্ড ব্যস্ত থাকায় বাংলা করে লিখতে পারলাম না। তবে লিংক দিয়ে যাচ্ছি যারা আগ্রহী তারা ওখানে ঘুরে প্রয়োজনীয় সফটওয়্যার খুঁজে নিন।



লিনাক্স বা উবুন্তুতে আপনার যে সফটওয়্যারগুলো থাকা চাই'ই চাই... আরো থাকছে বিভিন্ন লিনাক্স ডিস্ট্রো এর তুলনা... ঘেঁটে দেখুন কষ্ট করে


বোনাস হিসেবে যেটুকু করতে পারি - কারো কোনোটি নিয়ে কোনো প্রশ্ন থাকলে এখানে করে যেতে পারেন, আমার জানা থাকলে উত্তর দেবো। আর না জানা থাকলে বিজ্ঞের মতো গুগল, উইকি আর http://www.howtoforge.com জাতীয় সাইট দেখে বিদ্যা জাহির করে যাবো। ;)

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): উবুন্তুলিনাক্সlinuxubuntu ;
প্রকাশ করা হয়েছে: টেকিপিএইচপিবাংলা  বিভাগে । সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১২ সকাল ১০:০৯ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১১ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৫৬
বিডি আইডল বলেছেন: আপনার লিনাক্সের হেল্প পোষ্টগুলো দেখে আমি কুবুন্টু নামিয়েছিলাম....কিছু দরকারি বিষয় আপনাদের কোন পোষ্টেই দেখিনি:

১. কোন ফাইল ফরম্যাটটি ভালো এবং স্টেবল
২. কিভাবে প্রোগাম ইনস্টল এবং আনইন্সটল করতে হয়
৩. কিভাবে রিপোজটরি আ্যড করতে হয়

বিশেষ করে কুবুন্টু নিয়ে কোন পোষ্টই দেখিনি...আমার কুবুন্টু খালি হ্যাং করছে এখন...অনলাইনে খুজেও ভালো সার্পোট ইনফরমেশন পাই নি
১১ ই জুন, ২০০৯ রাত ১০:১৯

লেখক বলেছেন: আসলে প্রতিটি উত্তর অনেক অনেক ফোরাম, ব্লগ ইত্যাদি জায়গায় দেয়া আছে। যারা দিয়েছেন তাদের লিনাক্স নিয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা প্রশ্নাতীত। তবে আমি যখন যা শিখি তখন সবাইকে তা সহজ করে দেখিয়ে দেবার একটি উদ্দেশ্য কাজ করে মাথায়।

প্রজন্ম ফোরাম, আমাদের প্রযুক্তি ফোরাম, মুক্ত ফোরাম, টেকটিউনস, বিটিএন ফোরাম, আর বহুল প্রচলিত ব্লগগুলোতো রয়েছেই। সবগুলোতেই বাংলায় টিউটোরিয়াল দিচ্ছে প্রতিনিয়তই :)

১। ফাইল ফরম্যাট হিসেবে লিনাক্সের জন্য Ext3 অথবা Ext4 ভালো। পরেরটি ৯.০৪ থেকে পাওয়া যাচ্ছে এবং স্টেবল হয়েছে বলেই শুনছি। তবে একটু দেরি করা ভালো, এটি এই মুহূর্তে সবচেয়ে শক্তিশালি এফএস!

২। সিন্যাপ্টিক প্যাকেজ ম্যানেজার দিয়ে উবুন্তুতে এবং এডেপ্ট ম্যানেজার দিয়ে কুবুন্তুতে প্যাকেজ ইনস্টল আর আনইনস্টল করতে হয়।
এড/রিমুভ দিয়েও কতগুলো করা যায়।
কমান্ড লাইন হলো:

sudo apt-get install প্যাকেজের নাম

sudo apt-get remove প্যাকেজের নাম

apt-get এর পরিবর্তে aptitude কমান্ডটিও প্রায় একই কাজ করে।

যেমন: sudo aptitude update | sudo aptitude -y upgrade
এটি আপনার উবুন্তু/ডেবিয়ান ডিস্ট্রো কে সম্পূর্ণ আপডেটেড করে নেবে ইন্টারনেটের রিপোজিটরি'র মাধ্যমে।

৩। আমি Gnome ব্যবহার করি তাই মূলত এর প্রেক্ষিতে বলছি। সফটওয়্যার সোর্সেস বলে একটি মেনু পাবেন System এর সাবমেনু হিসেবে.. সেখানে Third-party ট্যাবে গেলেই সোর্স এড করতে পারবেন।

deb Click This Link jaunty main
যেমন এটি একটি চমৎকার মুভি প্লেয়ার/অরগানাইজার এর সোর্স।

২. ১৭ ই জুন, ২০০৯ রাত ১১:৩৫
পাপন বলেছেন: bhai ami 9.02 ki jaunty jac...ta dl koira install o korsi..kahini hoilo amar modem sony ericsson gc89 ta connect korar por ki korbo buijha uthte partesina...google koira onek kahini dekhlam kintu kichui bujhlamna.....eto din shudhui shunsi ubuntu somondhe kintu bujhinai,ekhn net chara kemne ubuntu use kori kon?jodi paren step by step tutorial type help koren bhai.
১৮ ই জুন, ২০০৯ রাত ১২:৪৭

লেখক বলেছেন: আপনি একটু কষ্ট করে Click This Link পোস্টটি পড়ে তারপর সমস্যাটি আবার জানাবেন?

আমি পুরোপুরি সহায়তা করবো।

৩. ১৮ ই জুন, ২০০৯ রাত ১:২৩
পাপন বলেছেন: sudo wvdialconf dear por pass chai dile kijani ekta command not found bole
১৮ ই জুন, ২০০৯ রাত ১:৪৭

লেখক বলেছেন: তাহলে আপনার wvdial টি ইন্সটল করা নেই।

সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজার থেকে ইনস্টল করুন ওটি

অথবা টারমিনালে লিখুন

sudo aptitute install wvdial আপনার ডিভিডি অবশ্যই ড্রাইভে রাখবেন তখন।

৪. ২০ শে জুন, ২০০৯ রাত ৯:২১
পাপন বলেছেন: install korte gie onek package dl korte hoise onek vejal kore os switch kore kore korlam,then wvdialconf dile amar gc 89 ta detect korena ekhn ki korbo.enable korar jonno ki kichu korte hobe
২০ শে জুন, ২০০৯ রাত ১০:৩০

লেখক বলেছেন: ডিভিডি'টি যদি রেপোতে যুক্ত করা থাকতো তাহলে হয়তো ডাউনলোড করা লাগতো না। যাহোক আপনি বিকল্প উপায়ে পেরেছেন, আপনাকে অভিনন্দন! :)

আপনার মোডেমটি নিয়ে নেটে সার্চ করে আপাতত বিফল এই মডেলটি নিয়ে অভিযোগ আছে যে এটি ডিটেক্ট করেনা। সনি'র অনেকগুলোই এই অবস্থার শিকার।

আপনি প্রশ্নটি Ubuntu-BD মেইলিং লিস্টে করুন তাহলে একটা সমাধান দেয়া যাবে। http://ubuntu.linux.org.bd

৫. ১০ ই জুলাই, ২০০৯ সকাল ১০:৫৬
অমিত০৯৭ বলেছেন: মানুষ এটো কষ্ট করে কেন? উইন্ডোজ থাকতে
২৪ শে জুলাই, ২০০৯ ভোর ৬:৩১

লেখক বলেছেন: কষ্ট না করলে এ জীবনে কেষ্ট মেলে না। সবুরে মেলে মেওয়া।

একবার উবুন্তু ব্যবহার করে দেখুন তাহলে বুঝবেন।

 

মোট সময় লেগেছে ১.০০১৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
০০০০০০০০০০০০০০০০০০
nine_L টুইটার
doctortomorrow জিমেইল

[Please dont add...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ