আমার প্রিয় পোস্ট
- GIS এর খুটিনাটি -২: - পরিবেশবাদী ঈগলপাখি
- ভালো প্রোগ্রামার- প্রোগ্রামিং কনটেস্টের গল্প - আহমেদ শামসুল আরেফীন
- উবুন্ত'র সেরা কয়েকটি ভিডিও এডিটিং সফটওয়্যার - 'লেনিন'
- ছ-শব্দী ছড়া যুদ্ধ - 'লেনিন'
- আপনার পাসওয়ার্ড আপনার নিরাপত্তা - 'লেনিন'
- লিনাক্সের কিছু অত্যাবশ্যকীয় সফটওয়্যার চিনে নিন - 'লেনিন'
- Nixie'র কাছে শিখুন উবুন্তু
- 'লেনিন'
- PHP শেখার সহজ উপায়গুলো জেনে নিন - 'লেনিন'
- ZCE হবেন? পিএইচপি শিখুন! - 'লেনিন'
- ছড়া: হারাইয়া পাইলাম
- 'লেনিন'
- বিশ্বের প্রথম প্রোগ্রামার এক মেয়ে'র কথা - 'লেনিন'
- Google SketchUp : স্কেচ করুন, তৈরি করুন নিজের বিশ্ব - 'লেনিন'
- আপনি পঁচা PHP প্রোগ্রামার?
- 'লেনিন'
- বিজয় না ইউনিজয়? - 'লেনিন'
- বিশ্বের প্রথম প্রোগ্রামার এক মেয়ে'র কথা - 'লেনিন'
ছড়ার ছড়া-ছড়ি, আসুন না ছড়া করি
- 'লেনিন'
- ZCE হবেন? পিএইচপি শিখুন! - 'লেনিন'
- এক বিশ্ব ধ্বংসস্তূপ ভাসুক ৭টি রক্তসাগরে - 'লেনিন'
- ভেঙে ফেল সব শহীদ মিনার - 'লেনিন'
নিজেই বানান ফেসবুক অ্যাপ্লিকেশন
১৯ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৪৪
আবাল-বৃদ্ধ-বণিতা আজ অফিসে, বাসায়, ক্যাফেতে সব জায়গায় ইন্টারনেটে ঢুঁকেই একবার ফেসবুকে ঢুঁ মারেন। এ ওর স্ট্যাটাসে কমেন্ট করা। নিজের স্ট্যাটাস আপডেট করা। এমনকি মোবাইল থেকেও অনেকেই ফেসবুক ব্যবহার করেন। আর এই ব্যবহারকারিদের অন্যতম সময় হরণকারি হচ্ছে ফেসবুকের বিভিন্ন অ্যাপ্লিকেশনস।
কার গোপন নামটি কি? কার আইকিউ কম/বেশি? কার আজকের হরোস্কোপ তথা রাশিফল কি? কার আজকের ডেট কার সাথে? অথবা ফার্মভিল, মাফিয়াওয়ার ইত্যাদি গেম খেলে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিচ্ছেন প্রায় সবাই। তাইনা?
যারা কমবেশি সফটওয়ার বা ওয়েবডেভেলপমেন্টে জড়িত তাদের কিন্তু জানা আছে যে এগুলো ফেসবুক অ্যাপ্লিকেশনস। এবং ফেসবুক সবাইকেই এই অ্যাপ্লিকেশন বানাবার সুযোগ দেয়, বিনামূল্যে।
ফেসবুক আপনার নিজের সাইটকে রেডিমেট ইউজার এনে দেবে। কারণ কোটি-কোটি ইউজার যারা ফেসবুক ব্যবহার করছে তারা আপনার অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার সাইটের খোঁজ পেতে পারে। কিভাবে আইডিয়াটা কাজে লাগাবেন তা আপনার উপর ছেড়ে দিলাম।
নীচের ভিডিওটি দেখার পর অনেকের জন্যই ফেসবুক অ্যাপ্লিকেশন পানিভাত হয়ে যাবে।
দ্বিতীয় পর্ব
উপরের ভিডিওদুটি zembly.com এর সহজ উইজার্ড অবলম্বন করে কিভাবে ফেসবুক অ্যাপ্লিকেশন বানানো যায় তা শেখাবে। তবে এভাবে তৈরি করলে আপনি আপনার অ্যাপ্লিকেশনের উপর পূর্ণ দখল পাচ্ছেন না।
পূর্ণ আয়ত্তের অ্যাপ্লিকেশন তৈরি করতে আপনাকে ফেসবুকের নির্দেশিত উপায়ে কিছু স্পেশাল প্রোগ্রামিং কোড করতে হবে।
ফেসবুকে দুভাবে প্রোগ্রামিং করা যায়: একটি হলো iframe দিয়ে অপরটি হলো FBML দিয়ে। আইফ্রেম পুরানো প্রযুক্তি তবে অনেকেই এটি বেশ পছন্দ করেন।
এখন আসি মৌলিক কয়েকটি ধারণায়:
ফেসবুক অ্যাপ্লিকেশনে আপনি নিচের টেকনোলজি ব্যবহার করতে পারবেন-
১. FBML- FaceBook Markup Lanuage
২. FQL- Facebook Query Lanuage
৩. FBJS-FaceBook JavaScript
নাম শুনেই বোঝা যাচ্ছে যে এগুলো যথাক্রমে ফেসবুকিয় HTML তথা XHTML, ফেসবুকিয় SQL এবং ফেসবুকিয় জাভাস্ক্রিপ্ট।
আজকে আমরা শুধু উইজার্ড দিয়েই শিখি।
প্রয়োজনীয় লিঙ্কগুলো হলো:
১
২
ফেসবুক ডেভেলপার উইকি
ফেসবুক এপিআই
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ফেসবুক, পিএইচপি, অ্যাপ্লিকেশন, জেমব্লি, PHP, FBML, FQL, FBJS, iframe, Facebook ;
প্রকাশ করা হয়েছে: টেকি, পিএইচপি বিভাগে । সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১:১৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
রনি রাজশাহী বলেছেন:
থ্যাঙ্কস ভাইয়া। প্রিয়তে রাখলাম। সময়মত কাজে লাগাব ইনশাল্লাহ।
লেখক বলেছেন: আপনিও ফেসবুক অ্যাপ তৈরি করেন! ![]()
লেখক বলেছেন: এটাতে ফেইল মারছিলাম! তয় বোগড়্যার ভাষা হইলে মনে হয় ১০০% পাইতাম! সিলেটিতেও তাই।
লেখক বলেছেন: জেন্ড সার্টিফিকেট কোনো এক ব্যাগে ঢুঁকাইয়া রাখছি ![]()
লেখক বলেছেন: যাক, নিশ্চয়ই আবার কখনো সময় পাবেন। আমারো মনে হচ্ছিলো আপনি এইগুলো বানিয়েছেন। অনেকগুলো পেজ'ও মনে হয় আপনার বানানো। যেমন বগুড়ার দই। তাইনা?
লেখক বলেছেন: ভালো কথা, টিউটোরিয়াল লিখেননি কেনো তাহলে? শিগগীর লিখেন ![]()
লেখক বলেছেন: আমার সব লেখাই কপি যোগ্য, কিন্তু তাতে যেনো অন্তত ক্রেডিটটা থাকে। ![]()
লেখক বলেছেন: পরবর্তীতে সেই উপায়ের খুঁটিনাটি নিয়ে লেখার ইচ্ছে আছে। আপাতত ফেসবুক ডেভেলপার উইকি থেকে ধাপগুলো দেখে নিতে পারেন। একটি ক্লায়েন্ট লাইব্রেরি আছে, আপনি যে ভাষায় অ্যাপটি বানাবেন সেই ভাষার লাইব্রেরিটি নামিয়ে নিতে হবে। এরপর তার উপর ভিত্তি করে এপিআই এবং এফকিউএল রিকোয়েস্টের মাধ্যমে বিভিন্ন উপাত্ত কাজে লাগাতে হবে। খুব শিগগীরই লেখার ইচ্ছা আছে বিস্তারিত।
গিফার বলেছেন:
zembley কেন রে ভাই ? অনেক আগেই তো এইডা শেশ কইরা আইছি...যাক দিছেন যখন ধন্যবাদ অনেকের ই কাজে লাগবে।
রাইট ব্রেইনের এই লুকের একটা পোষ্ট পাইলাম ভালোই।চেষ্টা করে দেখি।
আপনি চিনেন নিষ্চয় উনারে।
Click This Link
লেখক বলেছেন: আমি তো ভেবেছিলাম মূলটাও পারেন। আচ্ছা আসলে সহজটা দিয়েই প্রথম পোস্ট দেবো ভেবে রেখেছিলাম।
আর হ্যাঁ রাজু মজুমদারকেও চিনি। আমি কিন্তু রাইট ব্রেইনে কাজ করিনা।
লেখক বলেছেন: ওকে করবো, লগিন করলে।
সায়েম মুন বলেছেন:
কামে দিতে পারে। প্লাস এবং প্রিয়তে-----
লেখক বলেছেন: কাজে দিলেই স্বার্থক
বোহেমিয়ান কথকতা বলেছেন:
আমি দুইটা বানাইছিলাম php+mysql দিয়ে । সার্ভার জনিত প্রব্লেমের কারণে আর চালু রাখি নাই । বাংলাদেশে বিশ্বাস করার মত কোন হোস্টিং কোম্পানীর নাম বলতে পারেন?
লেখক বলেছেন: নাহ! বাংলাদেশের আর কোনো হোস্টিংয়ের খবরও রাখিনা এখন। আপনার যখন স্কেলিং দরকার হবে তখন যেনতেন হোস্টিংয়ে করা অ্যাপ্লিকেশন ক্ষণে ক্ষণে ক্র্যাশ করবে। আপনার অ্যাপ্লিকেশন যদি অনেক জনপ্রিয় হয়ে যায় তাহলেই আপনার সহসা স্কেলিং করতে হবে। বরং বাইরের হোস্টিং কিনুন, তাতেই পরবর্তী পদক্ষেপ নিতে তেমন বেগ পেতে হবেনা।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















