somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুইটা জোকস... সারদিনের হাসির খোরাক।

০৩ রা মে, ২০১০ সকাল ১১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সবাই বলেন মানুষকে কাঁদানো সহজ কিন্তু হাসানো কঠিন। আর কঠিন কাজ গুলো আমাকে দিয়ে কখনোই হয়নি আর হবে বলেও মনে হয়না। তারপরও একটা সুযোগ নিলাম দেখি হাসাতে পারি কিনা। জোকসগুলো পড়ে আমি এখনো খুব হাসি।

১.
মিসরীয় কৌতুকের একটি বড় অংশ সাইদীদেরকে নিয়ে। দক্ষিণ মিসর বা আপার ইজিপ্টের অধিবাসীদের সাইদী বলে। তারা লম্বা আলখেল্লা (ওরা বলে গ্যালাবাইয়া, শুদ্ধ আবরীতে জাল্লাবিইয়া) আর মাথায় পাগড়ী পরে। তাদের গায়ের রং কিছুটা কালোর দিকে। তাদের আরবী উচ্চারণও কায়রোর অধিবাসীদের থেকে কিছুটা ভিন্ন।
একজন সাইদী একটি দোকানে গিয়ে সেলসগার্লকে বললো, 'এই টিভিটার দাম কতো ?'
সুন্দরী সেলসগার্ল গালে টোল ফেলে হেসে বললো, 'আমরা সাইদীর কাছে কিছু বিক্রি করি না।'
সাইদীর রোখ চেপে গেলো। সে ঠিক করলো এই দোকান থেকে টিভি সে কিনেই ছাড়বে।
কয়েকদিন পর সে আবার এলো দোকানে। লম্বা আলখেল্লা আর মাথার পাগড়ী ছেড়ে এবার সে নিয়েছে পুরোদস্তুর শহুরে বেশ। ভারিক্কি গলায় শহুরে স্টাইলে বললো, 'এই টিভিটার দাম কতো ?'
মেয়েটি আগের মতই বললো, 'আমরা সাইদীর কাছে কিছু বিক্রি করি না।'
সাইদীর যেমন রাগ হলো, তেমনি রোখও চেপে গেলো। এই দোকান থেকে টিভি সে কিনেই ছাড়বে।
এবার আরো কিছুদিন পরে সে আবার গেলো দোকানটিতে। এবার সে নিয়েছে মহিলার বেশ। আপাদ-মস্তক বোরকায় ঢাকা থাকায় ছদ্মবেশ নিতে তার কোন সমস্যা হলো না। রক্ষণশীল মহিলাদের মত হাতে পায়ে পরেছে কালো মোজা। ছদ্মবেশে সাইদী কোন ত্রুটি রাখে নি। আগের মেয়েটির কাছে না গিয়ে এবার সে গেলো এক তরুণ সেলসম্যানের কাছে। মেয়েলি গলায় ও ঢঙ্গে বললো, 'মিন ফাদলাক (প্লিজ), এই টিভিটার দাম কত ? আমি এটি কিনতে চাই।'
সেলসম্যান হেসে বললো, 'আমরা সাইদীর কাছে কিছু বিক্রি করি না।'
এবার সাইদীর রাগের বদলে কৌতুহল হল অনেক বেশী। সে যে সাইদী তা গোপন করার জন্য কতকিছু করলো, কিন্তু দোকানী ঠিকই ধরে ফেললো। কিভাবে সম্ভব ?
কৌতুহল চাপতে না পেরে সে ছদ্মবেশ খুলে বললো, �এই টিভিটা কেনার জন্য আমি প্রায় মাসখানেক ধরে কতভাবে চেষ্টা করছি। প্রতিবার আপনারা বলছেন, আপনারা সাইদীর কাছে টিভি বিক্রি করেন না। আমি যে সাইদী তা আপনারা প্রতিবারই কিভাবে ধরে ফেললেন ?�
সেলসম্যান জবাব দিলো, 'আপনি যেটাকে টিভি বলছেন, আসলে সেটি টিভি নয়, মাইক্রোওভেন।

২.
জিরাফ মাত্র গাজার কল্কেতে একটান দিয়েছে, এমন সময় খরগোশ হাজির।
ছিঃ জিরাফ। এইটা কি করছো ?
জিরাফ কিছু বলে না।
খরগোশ বলে, এরচে চলো বনের ভিতর একটু দৌড়াদৌড়ি করি, স্বাস্থ্য ভালো থাকবে।
জিরাফ গাজার কল্কে রেখে দিয়ে খরগোশের সাথে দৌড়াতে শুরু করল। তারা দুইজন দৌড়াতে দৌড়াতে একজায়গায় এসে ভালুকের সাথে দেখা। ভালুক শিরায় সুই ফুটাচ্ছে।
ছিঃ ভালুক।
ভালুক চুপ করে থাকে।
তোমার শরীরের জন্য ড্রাগ খারাপ। এরচে বরং চলো বনের ভিতর একটু দৌড়াই। রক্ত চলাচল বাড়ুক।
তিনজন দৌড়াচ্ছে...
বাঘের সাথে দেখা। বাঘ মাত্র আফিম নেয়ার জোগাড় যন্ত্র রেডি করছে।
ছিঃ বাঘ ।
বাঘ কিছু বলে না।
এইসব ছাইপাশ না নিয়ে, বরং একটু দৌড়াই চলো...
বাঘ এই কথা শুনেই খরগোশকে ধরে মারতে লাগল। ভালুক আর জিরাফ এসে তাকে থামাল। শেষবারের মত খরগোশকে একটা লাথি মেরে সে বলল, তুই আজকে জাস্ট বাইচ্যা গেলি।
ভালুক বলল, ছিঃ বাঘ। খরগোশ ত ভালো কথা বলছে।
হ !! হারামজাদা যখনই ইয়াবা খায়, আমারে ফুসলাইয়া নিয়া আদ্ধেক বন দৌড়ায়।
১৭টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×