জাপানের মহাকাশ গবেষণা সংস্থা (জাক্সা) গবেষকরা আশা করছেন যে, তাদের পাঠানো নভোযান হায়াবুসার বায়ু নিরোধক পাত্র থেকেই পাওয়া যাবে মহাকাশের অজানা রহস্যের সমাধান। কারণ, এর মধ্যেই আছে আলু আকৃতির 'ইতোকাওয়া' গ্রহাণুর ধূলিকণা। খবর ইয়াহু অনলাইনের।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, মঙ্গল এবং বৃহস্পতি গ্রহের মধ্যবর্তী অঞ্চলে অসংখ্য গ্রহাণুপুঞ্জের মধ্যে থেকে ইতোকাওয়া গ্রহাণুতে অবতরণ করতে পেরেছিলো হায়াবুসা। পৃথিবী থেকে ৩০ কোটি কিলোমিটার দূরের এই গ্রহাণুর উপাদান সংগ্রহ করতেই ২০০৩ সালে হায়াবুসাকে মহাকাশে পাঠিয়েছিলো জাপান মহাকাশ সংস্থা।
জানা গেছে, গত ২৪ জুন হায়াবুসাকে পৃথিবীতে ফিরিয়ে আনা হয়েছে। ফেরার পর হায়াবুসার সঙ্গে থাকা একটি পাত্র উদ্ধার করেছেন বিজ্ঞানীরা। গ্রহাণুর নমুনা সংগ্রহের জন্য ওই পাত্রটি হায়াবুসার সঙ্গে যুক্ত ছিলো।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, ২০০৫ সালের ২০ নভেম্বর নভোযানটি ৩০ মিনিটের মতো 'ইতোকাওয়া'র ওপর অবস্থান করে বড় মাপের কিছু উপাদান সংগ্রহের চেষ্টা করে ব্যর্থ হয়। ২৫ নভেম্বর পুনরায় এটি গ্রহাণুর ওপর অবতরণ করে কিছু পদার্থ সংগ্রহের চেষ্টা শেষে পৃথিবীতে ফেরার যাত্রা শুরু করে।
জাক্সা-এর বরাতে জানা আরো গেছে, হায়াবুসা থেকে উদ্ধার করা ক্যাপসুলটি খোলার প্রক্রিয়া শুরু হয়েছে। এতে নিশ্চিতভাবেই ধূলিকণা আছে। এখন দেখার বিষয়, এই ধূলিকণা মহাবিশ্বের অজানা অনেক রহস্যে কোনো কিনারা করতে সক্ষম কিনা।
তবে জাক্সার গবেষকদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, চূড়ান্ত ফল পেতে আরও একমাস সময় লাগবে।
খবরটা এখান থেকে প্রাপ্ত
আলোচিত ব্লগ
অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন
বিএনপির আবালীপনা।


চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।