মায়া সভ্যতার বিভিন্ন বইতে নাকি লেখা আছে ২০১২ সালেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কিন্তু এটি স্রেফ গুজব বলেই মন্তব্য করেছেন মেক্সিকান গবেষক কার্লোস পালান। তিনি জানিয়েছেন ২০১২ সালে সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে এমন কথা ১৫ হাজার মায়ান বইয়ের কোথাও লেখা নেই। এটি কেবল ১৯৭০ সালে দুর্বোধ্য কিছু লেখা থেকে ছড়ানো গুজব। খবর ডেইলি মেইলের।
সংবাদ মাধ্যমটির বরাতে জানা গেছে, গবেষক কার্লোস পালান মেক্সিকোর ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যানথ্রপলজি অ্যান্ড হিস্ট্রি অফ মেক্সিকো-এর একুইস মায়া হাইরোগ্লাফিক এবং আইকোনোগ্রাফিক (আজিমায়া)-এর পরিচালক।
পালান জানিয়েছেন, মায়ান সভ্যতার কেবল ২টি লেখায় ২০১২ সালের উল্লেখ পাওয়া যায় কোনো একটি পর্বের সমাপ্তি হিসেবে, তবে এটি মহাপ্রলয়ের ইঙ্গিত হতে পারে আবার না-ও হতে পারে।
পালান এর বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, প্রাচীন মায়ারা চক্র দিয়ে সময় নির্ধারণ করতো, এক এক চক্রের আলাদা নামও ছিলো এবং বিভিন্ন প্রাণীর ছবি এঁকে তা চিত্রিত করে রাখতো।
গুজব রটেছে, চক্র শেষ হলে ধারণা করা হয় গ্যালাক্সির কেন্দ্রে একটি ব্ল্যাকহোল তৈরি হবে এবং সূর্যের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। আর এসব গুজব ছড়িয়েছে ১৯৭০ সালের দুবোর্ধ্য কিছু লেখা। যেখানে বলা হয়েছে মায়া ক্যালেন্ডারের সঙ্গে ২০১২ সালের ২১ ডিসেম্বর তারিখটি মিলে যায়। তাই ঐ দিনই ধ্বংস হবে পৃথিবী।
কিন্তু পালান জানিয়েছেন, মায়ারা কোথাও সেরকম ইঙ্গিত করেনি। এমনকি কখনও ভাবেওনি আমাদের বর্তমান সময়ে এসে সময়ের যাত্রা থেমে যাবে। এ থেকেই বোঝা যায় মায়াদের সময় সম্পর্কে যথেষ্ট সচেতনতা ছিলো, এমনকি তারা গনিত এবং লেখাতেও যথেষ্ট উন্নত ছিলো।
পালান জানিয়েছেন, বর্তমান বৈজ্ঞানিক হিসেবে সঠিক জ্যোতিষচক্র পূর্ণ হবে ২৩ ডিসেম্বর।
খবরটা এখান থেকে প্রাপ্ত
২০১২ সালে পৃথিবী ধ্বংসের কথা মায়া বইতে নেই
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৯টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন
বিএনপির আবালীপনা।


চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।