আমার প্রিয় পোস্ট
- যে লেখাগুলো প্রিয়তে নেয়া হয়নি... - ভেবে ভেবে বলি
- মেগাআপলোড থেকে আজীবন মুভি ডাউনলোড/স্ট্রিমিং করবেন যেভাবে--(like premium user) - বিডি আইডল
- The Pianist - একটি কালজয়ী চলচ্চিত্র (যারা অলরেডি মুভিটি দেখেছেন তাদের এই পোস্ট না পড়লেও চলবে) - ভেবে ভেবে বলি
- মোবাইলে ইন্টারনেটের চাহিদা পূরণ (সফটওয়্যারের ফিচার ও লিংকসহ)
- নাফিস ইফতেখার
- সামহোয়্যারে যা ঘটলো, যা ঘটবে তার 'পেছনের কারণ' - Arild, you MUST read this - ধুসর গোধূলি
- সেলিব্রিটি সিনড্রোম - ফারহান দাউদ
- ফ্রি মুভি ডাউনলোড - দুঃখবিলাস
- গ্রামীনফোন মোডেম দিয়ে অন্য অপারেটরের(একটেল, বাংলালিংক,ওয়ারিদ) ইন্টারনেট ব্যাবহার - ফরহাদুল কবির
- ট্রেন থামাইবার শ্রেষ্ঠতম কয়েকটি উপায়!
- নাফিস ইফতেখার
আমার কিছুই বলার নেই। তারপরও, অনেককিছুই বলতে ইচ্ছে করে। কিন্তু, বলার সাহস পাই না। ><><>< ই-মেইলঃ staywithnirjhor@gmail.com

একটি চরম বাটপাড়িমূলক পোষ্ট!!! - জেনুইন করুন আপনার প্রায় সকল প্রকার উইন্ডোজ(উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ভিসতা এবং উইন্ডোজ সেভেন)।
০১ লা অক্টোবর, ২০০৯ বিকাল ৪:১৮
মোটামুটি অনেকদিন যাবত কোন বিষয় নিয়ে পোষ্ট দেয়া দূরের কথা, ব্লগেই ভালোভাবে আসা হয়নি। বৃষ্টিস্নাত এবং ভুমিকম্পময় ভয়াবহ একটি ঈদের ব্যস্ততা, নিজের অসুস্থতা ইত্যাদি ইত্যাদি মিলিয়ে এক বিতিকিচ্ছিরি অবস্থার সৃষ্টি হয়েছিল। অবশেষে ব্লগে আজ থেকে ভালোভাবে ফিরলাম। এবং সেই সাথে ভাবলাম, আমার অর্ধশত(!)তম পোষ্টটি একটি বাটপারি মার্কা পোষ্ট হউক। এবং তাই হল। দেখি, মাইক্রোসফটের সাথে আমরা কেমন বাটপারি করতে পারি!!!
![]()
আমরা যারা কম্পিউটার ব্যবহারকারী, তাদের বেশিরভাগই ব্যবহার করে থাকি মাইক্রোসফটের অপারেটিং সিষ্টেম উইন্ডোজগুলোর থেকে যেকোন একটি কিংবা দুইটি। অনেকে আবার লিনাক্স ব্যবহার করে থাকেন।
আমরা প্রায় সবাই পাইরেটেড উইন্ডোজ ব্যবহার করে থাকি, যদিও এটি করা উচিৎ নয়। কারণ, অরিজিনাল উইন্ডোজ কিনতে গেলে আমাদের প্রায় অনেকেরই হয়তো ফতুর হওয়ার অবস্থা হবে। দেখা যায়, একটি কম্পিউটার কিনতে যত টাকা ব্যয় করা হয়, তার চাইতে বেশি টাকা ব্যয় করতে হয় এক অপারেটিং সিষ্টেম কেনার জন্য। এটা অনেকেরই কেনার সামর্থ্য নেই এবং এটাই স্বাভাবিক। তার ওপর যেহেতু আমাদের পাইরেটেড জিনিস কেনার এবং ব্যবহার করার সুযোগ আছে, সেহেতু অনেক টাকা ব্যয় করে অরিজিনাল জিনিসই বা কিনতে চায় কয়জন?
তবে এইসব পাইরেটেড উইন্ডোজ যে জেনুইন হবে না, এটা বলাই বাহুল্য। এবং এগুলো জেনুইন থাকে না জন্য এগুলোতে মাইক্রোসফটের বেশিরভাগ সফটওয়্যারই চালানো যায় না এবং উইন্ডোজ আপডেট করা যায় না। এছাড়া আরও অনেক ব্যাপার-স্যাপার তো আছেই। কাজেই আমরা অনেকেই কঠিন রকমের বাটপারি(!) করে আমাদের উইন্ডোজটি জেনুইন করে নিই। অনেকে হয়তো অনেকরকমভাবে তাদের উইন্ডোজ জেনুইন করে থাকেন। এই ব্লগেও অনেক পোষ্ট আছে উইন্ডোজ জেনুইন করা নিয়ে। অনেকরকম পদ্ধতিও আছে। পোষ্টগুলোর বেশিরভাগই এক্সপি নিয়ে। ভিসতার একটাও আমি খুঁজে পাইনি(থাকতেও পারে)। উইন্ডোজ সেভেনেরও একটা কঠিন রকমের পোষ্ট খুঁজে পেয়েছিলাম। সেই পোষ্টটি খুব সম্ভবতঃ উইন্ডোজ আর লিনাক্স এক করে ফেলেছিল। কারণ, গাদা গাদা কমান্ডের ব্যাপার ছিল সেই পোষ্টে। সেটা উইন্ডোজের সাথে খুব একটা মানানসই হচ্ছিল না।
যাই হোক, বাজে প্যাচাল রেখে এবার আসল কথাগুলি বলি।
আমি আপনাদের সম্মুখে এবার উইন্ডোজ এক্সপি, ভিসতা এবং সেভেন খুব সহজভাবে জেনুইন করার পদ্ধতিটা দেখাতে চাই। আশা করছি, আপনাদের ভালো লাগবে।
![]()
উইন্ডোজ এক্সপি
=============================================
প্রথমে এই লিংক থেকে "Windows XP Activator" নামক ১.১৬ কিলোবাইট সাইজের জিপ ফাইলটি ডাউনলোড করে নিন। ডাউনলোড করা হয়ে গেলে ফাইলটি আনজিপ করুন।
![]()
আনজিপ করার পর ফোল্ডারটি ওপেন করলে দুইটি ফাইল দেখতে পাবেন। একটি রেজিষ্ট্রি ফাইল এবং আরেকটি টেক্সট ফাইল। আপনার এক্সপি জেনুইন করার পদ্ধতিও দুইটি।
প্রথম পদ্ধতিঃ
![]()
![]()
আপনার ডাউনলোডকৃত "উইন্ডোজ এক্সপি অ্যাকটিভেটর" নামক ফোল্ডারটিতে "Add Licence To Your Windows" নামক রেজিষ্ট্রি ফাইলটি ওপেন করুন। ওপেন হলে "Yes" বাটন চাপুন এবং তারপর "OK" বাটন চাপুন। অতঃপর কম্পিউটার রিষ্টার্ট দিন। ব্যস, হয়ে গেলো আপনার উইন্ডোজ এক্সপিটি জেনুইন!!!!
দ্বিতীয় পদ্ধতিঃ
![]()
আপনি যখন এক্সপি ইনষ্টল করবেন, তখন ইনষ্টল করার সময় যে সিরিয়াল চায়, সে স্থানে যদি ডাউনলোডকৃত ফোল্ডারটিতে এই "Windows XP Key" নামক টেক্সট ফাইলে যে সিরিয়ালটি আছে সেটি ব্যবহার করেন, তাহলে আপনার এক্সপি জেনুইন হিসেবেই ইনষ্টল হবে। আলাদা কোন কষ্ট করে আপনার এক্সপিকে জেনুইন বানাতে হবে না।
উইন্ডোজ ভিসতা
=============================================
সবার প্রথমে এই লিংক থেকে "Windows Vista Activator" নামক ১.২১ মেগাবাইট সাইজের জিপ ফাইলটি ডাউনলোড করে নিন। ডাউনলোড হয়ে গেলে ফাইলটি আনজিপ করে নিন।
![]()
আনজিপ করার পর ফোল্ডারটি ওপেন করে দেখুন, "activation" নামে একটি ফাইল আছে। ফাইলটি ওপেন করুন।
![]()
ফাইলটি ওপেন হলে যে উইন্ডোটি আসবে, সেটার "Continue" বাটনে চাপ দিন।
![]()
তারপর যে উইন্ডোটি আসবে, সেটা থেকে আপনার পিসিতে ভিসতার যে ভার্সনটি ইনষ্টল করেছেন সেই ভার্সনটি সিলেক্ট করুন।
![]()
ভার্সনটি সিলেক্ট করে "Continue" বাটনটি চাপুন।
![]()
কিছুক্ষণ অপেক্ষা করুন এবং তারপর দেখুন, আপনাকে উপরের ছবিটির মত একটি উইন্ডো দেখাচ্ছে। "OK" বাটনটি চাপুন।
![]()
তারপর কিছুক্ষণ অপেক্ষা করুন এবং দেখুন, একটি উইন্ডো চলে এসেছে। "Finish" বাটনটি চাপুন। আপনার কম্পিউটার নিজে থেকেই রিষ্টার্ট হবে।
![]()
রিষ্টার্ট হবার পর দেখুন, আপনার উইন্ডোজ জেনুইন হিসেবে অ্যাকটিভেটেড দেখাচ্ছে!!!
![]()
বিঃদ্রঃ আপনি যখন ভিসতা অ্যাকটিভেট করবেন, তখন অনুগ্রহ করে আপনি যে ডিভিডি থেকে ভিসতা ইনষ্টল করেছেন, সেটি ডিভিডি ড্রাইভে প্রবেশ করিয়ে রাখুন। নয়তো আপনার অ্যাকটিভেশন কমপ্লিট হবে না।
![]()
ডিভিডি ড্রাইভে ভিসতার ডিভিডি না থাকলে তখন এরকম একটি উইন্ডো দেখাবে। ডিভিডি প্রবেশ করিয়ে "Continue" চাপুন। কম্পিউটার রিষ্টার্ট হয়ে গেলে তারপর ডিভিডিটি বের করে ফেলুন।
উল্লেখ্য, অনেকভাবে ভিসতা জেনুইন করা যায়। কিন্তু বেশিরভাগ সময়ই দেখা যায়, ২-৩ মাস ব্যবহার করার পর ভিসতাটি নিজে থেকেই তার জেনুইনিটি হারায়। আবার অ্যাকটিভেট করতে চাইলেও হয় না। কিন্তু এই ফাইল থেকে ভিসতা অ্যাকটিভেট করলে আপনার ভিসতা কখনোই তার জেনুইনিটি হারাবে না। সবসময়ই জেনুইন হয়ে থাকবে। ![]()
উইন্ডোজ সেভেন
=============================================
প্রথমে এই লিংক থেকে "Windows 7 All PlusPatch 10.0" নামক ১০ মেগাবাইট সাইজের জিপ ফাইলটি ডাউনলোড করে আনজিপ করে নিন।
![]()
যে উইন্ডোটি আসবে, সেখানকার "Yes" বাটনটি চাপুন।
![]()
এবার যে উইন্ডোটি আপনি দেখছেন, সেই উইন্ডোতে দেখুন, "Active all Edition 32bit" নামক একটি বাটন আছে। সেটিতে ক্লিক করুন।
![]()
কিছুসময় অপেক্ষা করুন এবং তারপর এরকম একটি উইন্ডো দেখতে পাবেন। যেকোন কি প্রেস করুন।
![]()
আপনার কম্পিউটার নিজে থেকেই রিষ্টার্ট হবে কিংবা আপনি রিষ্টার্ট দিন। তারপর দেখুন, আপনার উইন্ডোজ সেভেন জেনুইন হয়ে গিয়েছে!!
বিঃদ্রঃ এই নিয়ম শুধুমাত্র "Windows 7 RC1, Service pack1" এর ক্ষেত্রে প্রযোজ্য। এবং এই নিয়মে উইন্ডোজ সেভেন জেনুইন করতে গেলে আপনাকে নিচের সিরিয়ালটি দিয়ে সেভেন ইনষ্টল করতে হবে।
সিরিয়ালটি হলঃ 9JBBV-7Q7P7-CTDB7-KYBKG-X8HHC
---------------------------------------------------------------------------------
আশা করি, আপনাদের কাছে ভালো লেগেছে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং সেই সাথে মাইক্রোসফটের ওপর বাটপারি চালিয়ে যান!!
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): উইন্ডোজ ;
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১০:০৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
মাহবুবুর রহমান বলেছেন:
কামের জিনিষ, জমা রাখলাম।
লেখক বলেছেন: ধন্যবাদ। ![]()
পথে-প্রান্তরে বলেছেন:
সরাসরি প্রিয়তে ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
![]()
মাটি ও মানুষ বলেছেন:
ভালা একখান পোষ্ট দিছেন ভাইজান । যদিও আমি এই কাজ আগেই করে ফেলেছি । খেকজ্।
লেখক বলেছেন: ক্ষিকজ!!!
![]()
লেখক বলেছেন: হে হে হে... আপনেরেও ঠ্যাংখু।
![]()
লেখক বলেছেন: জ্বে, আপনেরেও ধইন্যবাদ।
![]()
মানুষ বলেছেন:
উবুন্টু ব্যবহার করেন। চুরি চামারি ঠিক না।
লেখক বলেছেন: জ্বি ভাই। উবুন্টু না খালি, কুবুন্টু জুবুন্টু মিথুবুন্টু এডুবুন্টু, লিনাক্স মিন্ট ইত্যাদি ইত্যাদি সহ ১৭ রকমের লিনাক্স আছে আমার কাছে।
তবে ভাই, ফ্রি মুভি ডাউনলোডানিটাও তো খাঁটি চুরির মাঝেই পড়ে। টরেন্ট দিয়ে ফ্রি ফুল সফটওয়্যার নামানোর কথাটা না-ই বা বললাম। এগুলা তো আরও খাঁটি চুরি। নাকি পাইরেসির ব্যাপারটা খালি মাইক্রোসফটের মাঝেই পড়ে?
![]()
তাজুল ইসলাম মুন্না বলেছেন:
একটা প্রশ্ন ছিল। প্রথম ক্যাপচারটা কি উইন্ডোজ এক্সপি থেকেই নেয়া হইছে? দেখতেতো ভিসতা ভিসতা লাগে...........
লেখক বলেছেন: ঠিক ধরেছেন। ক্যাপচারটি ভিসতা থেকে নেয়া হয়েছে। কিন্তু পদ্ধতি দুইটি এক্সপি থেকে পরীক্ষিত।
১০০% কাজ হয়েছে।
স্নো হোয়াইট বলেছেন:
পথে-প্রান্তরে বলেছেন: সরাসরি প্রিয়তে ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
![]()
হুনার মন্দ বলেছেন:
পুরা কামেল। থাংকু ওস্তাদ। থাংকু থাংকু..।
লেখক বলেছেন: জ্বে জ্বে... আপনেরেও থাংকু।
![]()
স্পেলবাইন্ডার বলেছেন:
এতদিন পর একটা কাজের পোস্ট পাইলাম। অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: হে হে হে... ধন্যবাদ। এইটা লইয়া আমার পুষ্টিযুক্ত পোষ্টের সংখ্যা দাঁড়াইলো ২ এ!!! এর আগে নতুন ব্লগারদের জন্য একটা পোষ্ট দিছিলাম।
![]()
ভেবে ভেবে বলি বলেছেন:
বেয়াফক পুস্ট... ভাই এরাম চলতে থাকলে তো আপ্নে আমাগে ণাপিষ ইপ্তেক্ষাররেও ছাড়ায়া যাইবেন! আইচ্ছা তাই যান... দুয়া দিলাম আপ্নেরে। লেখক বলেছেন: কি কমু??
আপনে তো ভাইব্যা ভাইব্যা কইয়া গেলেন। একন আমিও ভাবতে থাকি।
![]()
দুয়ার লাইগ্যা আগেই একখান থ্যাংকু দিলাম। বাকি যা কমু, পরে কমু। ণাপিষ বাইয়ের ব্যাপারে.......
![]()
অনন্ত দিগন্ত বলেছেন:
অর্ধশতকের শুভেচ্ছা .......
লেখক বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
![]()
লেখক বলেছেন: ওরে ভাই, আর কত ঘুমাবেন? একটু উঠেন....
![]()
লেখক বলেছেন: উখে উখে
![]()
জেরী বলেছেন:
অর্ধশত শুভেচ্ছা .......
লেখক বলেছেন: থেঙ্কু। আপনে কেমন আছেন? ভালো তো?
![]()
আরিফুল হোসেন তুহিন বলেছেন:
ধুর মাইক্রোশিটের এই আজাইরা অপারেটিং সিস্টেম ইউজ না কইরা লিনাক্স ইউজ করেন। তাইলে এইরকম চুরি কইরা জেনুইন হওন লাগবো না।
লেখক বলেছেন: মন্তব্য নিষ্প্রয়োজন।
চুরি সবাই অনেকভাবেই করছে। চুরির সংজ্ঞা শুধুমাত্র মাইক্রোসফটের ক্ষেত্রেই প্রযোজ্য নয়।
৬ নং কমেন্টের জবাব দ্রষ্টব্য।
জর্জিস বলেছেন:
+++++++++++++++++++++++++++++++
লেখক বলেছেন: ![]()
![]()
..:: লিখন আহমেদ ::.. বলেছেন:
আমি অনেক দিন আগে এপ্লাই করেছিলাম এক্সপির জন্য। কাজ করেছে।
লেখক বলেছেন:
![]()
একলা একজন বলেছেন:
অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন:
![]()
ডেরেক জিটার বলেছেন:
ভিস্তার জন্য VistaLoader আর সেভেনের জন্য 7Loader সবচেয়ে ভালো। এগুলো বায়োস থেকেই ক্র্যাক করে ফেলে। ফলে ধরা পড়ার চান্স নাই।
লেখক বলেছেন: সমস্যা করে। ভিসতা অ্যাকটিভেট করার জন্য আমি সর্বমোট ১৪ রকমভাবে চেষ্টা করেছিলাম। ১৪'র মাঝে VistaLoader ও ছিলো। কিন্তু সবচাইতে ভালো কাজ করেছে আমি এই পোষ্টে যেটা দিয়েছি, সেটা। কেন, জানি না, VistaLoader আমার ক্ষেত্রে কাজ করেনি। অন্য কারও কথা বলতে পারব না। ![]()
সাধারণমানুষ বলেছেন:
কামের জিনিস , সোজা প্রিয়তে
লেখক বলেছেন: ধন্যবাদ।
![]()
লেখক বলেছেন:
![]()
এইবারের মতোন আমারে ছাইড়া দেওন যায় না?!?!
![]()
আরিফুল হোসেন তুহিন বলেছেন:
সবাই যে যুক্তি দেয় আপনিও দেখি সেই যুক্তিই দিলেন। আমি কিন্তু সফটওয়ার পাইরেসীরর ব্যাপারে ভিন্ন মত পোষন করি। চুরি চামারি হবে কেন যদি একটি সুন্দর লাইসেন্স আমাদের থাকে। আপনি যদি জিপিএল এর সফটওয়ার নিয়ে সোর্স বন্ধ করেন সেটাও কিন্তু লাইসেন্স ভালোলেশন। আমি চাই না লাইসেন্স ভায়োলেশন হোক। কিন্তু আমি মাইক্রোশিটের মত এতটা "মধ্যযুগীয়", "পশ্চাৎপদ", "এন্টিসোশাল" লাইসেন্স চাই না। তাই টরন্ট দিয়ে মুভি ডাউনলোড করা আর সফটওয়ারের লাইসেন্সে আদর্শের দ্বন্দ এক জিনিস না রে ভাই।
লেখক বলেছেন: অন্য কারও যুক্তিটা আমি দিইনি। আমি নিজে থেকেই যেটা মানি, সেটাই বলেছি।
মাইক্রোসফট কষ্ট(!) করে, তাই তারা এমন কঠিন লাইসেন্স দিয়েছে। এতে আমাদের কিছু বলার অধিকার আছে? দরকার না হলে মাইক্রোসফটের জিনিস ব্যবহার করার কোন প্রয়োজন নেই।
পাইরেসির মানে টা কিন্তু শুরুতে পাইরেসি হিসেবেই আসছে। মুভিও পাইরেসি হয়। সবকিছুই পাইরেসি হবার যোগ্য। ক্ষতিটা তো সবারই হচ্ছে? সফটওয়্যারের লাইসেন্সের ওপর যদি এতোসব ব্যাপার-স্যাপার থাকে, তাহলে মুভিটা কোন ক্ষেত্রে কম? ঘটনা তো প্রায় একই। সফটওয়্যারও খরচ করে তৈরি করা হয় আর মুভিও একই। অন্যের টাকা মেরে খাওয়ার স্বভাব সারা বিশ্বের মানুষেরই আছে। আমি তো আর এমনি এমনি গাদা গাদা টাকা খরচ করে সফটওয়্যার-মুভি বানাবো না? লাভসহ টাকা উসুল করতে হবে। কিন্তু এতোসব কিছুর পরও তো আমরা যা আর তাই।
সফটওয়্যার কোম্পানিগুলো যদি কঠিন রকমের লাইসেন্স দেয়, সেটা নিয়ে আমাদের বলার কোন অধিকার নেই। ওরা খরচ করেছে, সেই টাকা যাতে ঠিকমত ওঠে, সেটা নিশ্চিত করার জন্যই তো এই ব্যবস্থা। দরকার না হলে ব্যবহার করার কোন প্রয়োজন নেই।
মাইক্রোসফটের জিনিসগুলো তো ফ্রিওয়্যার নয়? কাজেই খালি মাইক্রোসফটের পিছনে দৌড়ানোটা বোধহয় মানানসই হচ্ছে না। শেয়ারওয়্যার আর ফ্রিওয়্যার ভিন্ন জিনিস। আপনি বড়জোর এই দুটোকে নিয়ে বলতে পারেন, নির্দ্দিষ্ট কোন কোম্পানীর পিছনে সবাই যেভাবে লাগে, সেটাকে দেখতে মোটেই ভালো দেখায় না। আমরা প্রতিবাদ করলে শেয়ারওয়্যার সফটওয়্যারের প্রতিবাদ করতে পারি।
কিন্তু যেহেতু ফ্রিওয়্যারও আছে, সেহেতু এটা করাটাও মনে হয় ঠিক হবে না। কারণ সবাই বলবে, ফ্রিওয়্যার যেহেতু আছে, সেহেতু আপনারা ফ্রিওয়্যার ব্যবহার করুন। আপনাদের জন্য শেয়ারওয়্যার প্রযোজ্য নয়।
সবকিছুর মাঝেই অনেক ভাগ আছে।
আরিফুল হোসেন তুহিন বলেছেন:
আপনার বোধহয় ফ্রীওয়ার আর ওপেনসোর্স সফটওয়ারের মধ্যে পার্থক্যটা জানা নেই। একটু কষ্ট করে জেনে নিন। কে বলছে ওপেনসোর্স দিয়ে ব্যবসা করা যায় না? আপনি বলেন তো দেখি সার্ভার অপারেটিং সিস্টেম হিসেবে কোন টা জনপ্রিয়? আপনি কি জানেন অধিকাংশ সার্ভার লিনাক্সে চলে? গুগলের সার্ভার, ফেসবুকের সার্ভার সব লিনাক্সেই চলে।লিনাক্স ফ্রীওয়ার এই তথ্য আপনি কোন জায়গা থাইকা পাইছেন আল্লায় মালুম। কোন সফট্ওয়ারের মুল্য শূন্য হইলেই সেটা ফ্রীওয়ার হয় না। আপনি একটি কষ্ট করে জিপিএল আর ওপেনসোর্স ডেফিনেশন টা পড়ে নেবেন।
আর মাইক্রোসফট খালি টাকা খরচ করে , কিসে জানেন? মাইনসের টেকনলজি আইডিয়া চুরি করতে, ছোট কোম্পানীগুলোকে ব্যাবসার বাইরে নিক্ষেপ করতে, প্রতিযোগীদের কে অন্যায় ভাবে বুলিং করতে।
মাইক্রোসফট ক্লোজড সোর্স সফটওয়ার বানায় ভালো কথা, কোন টেকনোলজিটা একান্ত তাদের? ডস কিনছে অন্য কোম্পানী থেকে, "এনটি"ও তাদের না। ওএস/২ এর গবেষনা মাইরা দিছিল ব্যাটারা। যানেন মাইক্রোসফটের বিরুদ্ধে কত গুলো এন্টি ট্রাস্ট মামলায় মাইক্রোসফট দোষী সাব্যস্ত হয়ে জরিমানা গুনেছে? ২০০৮ এ বিল গেটস যে ভাগল এটা নেটস্কেপের সাথে মামলার রায়ের জন্যে হইছিল সেটা জানেন?
মাইক্রোসফট অফিস রে উঠানোর জন্যে লোটাস আর ওয়ার্ড পারফেক্ট পুরা আনফেয়ার ভাবে মার্কেট থেকে সরানো হইছে। মার্কেটে প্রতিযোগীতা থাকবে, কিন্তু সেটা যখন নীতিবিবর্জিত উপায়ে হয় তখন ঘৃণা করতে বাধ্য আমি।
মাইক্রোসফট আর টেকনোলজি ??
যখন হটমেইল কিনছিল তখন সেই হটমেইল উইন্ডোজ সার্ভার দিয়া চালাইতে পারে নাই। লিনাক্সে চালাইছে অনেকদিন। এই হইল মাইক্রোসফট। ইতিহাসের সবচেয়ে সফিস্টিকেটেড অপারেটিং সিস্টেম ছিল ইউনিক্স। প্রতিযশা কম্পিউটার বিজ্ঞানীদের তৈরী এই অপারেটিং সিস্টেম। আর মাইক্রোসফট? সী শার্প দিয়া ওএস ডিজাইন করলে এইরকম গরুর গারীই হয়। ডসরে আশির দশকে মানুষ কইত "ডার্টি অপারেটিং সিস্টেম"। শুধু এটিএণ্ডটি গোয়ার্তুমি কারনে মাইক্রোসফট উঠছে। এটিএন্ডটি ডেক্সটপ মার্কেটে আসতে অস্বীকার করছিল। হেরা ভাবছিল ডেস্কটপের মার্কেটের ভবিষ্যত নাই। হেরা মেইনফ্রেম নিয়াই আশাবাদী ছিল। মাইক্রোসফট তখন ৮০৮৬ প্রসেসরের লাইগা বেসিক ইন্টারপ্রেটার বেচে। আই বি এম কতজায়গায় ঘুরলো কেউ রাজী হয় না। শেষে মাইক্রোসফটের কাছে আসলো। মাইক্রোসফট তখন অন্য কোম্পানী থাইকা ডস কিনা এমএসডস বানানো শুরু করল। এই হইতেছে কাহিনী । কোন সুপিরিয়র টেকনোলজি না, ব্যাবসায়িক সিদ্ধান্তের কারনে মাইক্রোসফটের আজকে রাজার হাল। আজকে তারা লিনাক্সের ফিচার/ ম্যাকের ফিচার সমানে মাইরা দিতেছে। মাইরা দেয়া তাগো রক্তের মধ্যেই আছে।
লেখক বলেছেন: আপনার কমেন্টের জবাবটা আজ রাতে দিব। আরেকটা বড় পাল্টা কমেন্ট লিখার মত ধৈর্য আমার এই মূহুর্তে নেই।
জাকি ফারহান বলেছেন:
নিঝু বস!!! খবর ভালো????উইনডোস সেভেনের ক্র্যাকটা পাইয়া খুশি হয়ে গেলাম
চাপ্পুতে আসেন না কেন আজকাল? নাকি আমিই থাকিনা যখন আপনি থাকেন............কি জানি
লেখক বলেছেন: এইতো, ভালোই আছি। আপনি ভালো তো?
আপনি খুশি তো আমিও খুশি!!!
![]()
ইদানিং সত্যিই চাপ্পুতে খুব কম যাওয়া হয়। গেলেও দিনের বেলায়। খুব কম সময়ের জন্য। সে জন্যেই আপনার সাথে দেখা হয় না।
ভালো থাকবেন।
![]()
অমিত হাসান বলেছেন:
আমি উবুন্টু ব্যবহার করি। ভাইরাসের কোন ঝামেলা নেই এবং ফ্রি। উবুন্টুতে অফিস এর জন্য ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ব্রাউজিং এর জন্য ফায়ারফক্স, মাল্টিমিডিয়া প্লেয়ার, গ্রাফ্রিক্স এডিটর সবকিছুই দেওয়া আছে। আশা করি আপনিও উবুন্টু ব্যবহার করবেন। একজন সাধারন ব্যবহারকারীর জন্য উবুন্টু যথেষ্ট।
লেখক বলেছেন: উবুন্টু-কুবুন্টুসহ অনেক রকমের লিনাক্স আমি ব্যবহার করেছি। এক-দুইদিনের জন্য নয়, অনেকদিনের জন্য।
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
প্রিয়তে। আমি অবশ্য গত বছরেই ভিসতার ক্র্যাক পেয়েছি আর তা দিয়েই ক্র্যাক করে প্রায় দেড় বছরের বেশী সময় ধরে ব্যবহার করছি।
লেখক বলেছেন:
![]()
স্বপ্নকথক বলেছেন:
প্রিয়
লেখক বলেছেন: ধন্যবাদ।
![]()
সাগর ঢাকা বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ! প্রিয় তে নিলাম .
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
![]()
তাজুল ইসলাম মুন্না বলেছেন:
ভিসতারে দেইখা খুব ইউজ করবার মুন চায়। তয় র্যামে কুলাইবো না।।। লেখক বলেছেন: ৫১২ মেগা র্যামে তো মোটামুটি সহজেই চলার কথা!!!
গ্রাফিক্স ১২৮ মেগা হলে ভিসতা দৌড়াতে কঠিনভাবে বাধ্য। যদি বিল্টইন হয়, তাহলে মনে হয় আপনার র্যাম কিছুটা খেয়ে ফেলতে পারে। তবুও ট্রাই করে দেখতে পারেন।
![]()
অলস ছেলে বলেছেন:
ভিস্তা ইনষ্টল করলাম প্রথমবারের মতো। আরেকটা পুষ্ট পাইছি সেভেনের। নামায়া রাখি, পরে কখনো হয়তো দেখা যাবে।গত একমাস ওয়ারলেস ব্যাবহার করতে পারছিলাম না নতুন ল্যাপটপে।ওয়েবক্যাম আসতাছিল উল্টা। ড্রাইভার ইনষ্টল করলে আর শাটডাউন হয় না। ছদর বদর ঝামেলা। আইলসামী করে ঠিক করা হচ্ছিল না। ওয়েবসাইটে বলছিলো, আসুসের এই মটেলে মাঝে মাঝে কিছু হার্ডওয়ার ড্রাইভারের সাথে এক্সপির কনফ্লিক্ট হয়। যাশ্শালা, ভিস্তাতে চইলা গেলাম আপনার এই পুষ্ট পায়া আজকে ছুটির দিন পুরাটা বর্বাদ কইরা। এখন দেখাইতেছে উইন্ডোজ একটিভেটেড। সব হার্ডওয়ার ফকফকা কাজ করতাছে। সামুর ফন্ট অইন্যরকম দেখাচ্ছে। খারাপ না। শুকরিয়া। বহুত শুকরিয়া। আল্লাহ আপনার হায়াত দারাজ কৈরা দিন। আপনারে চারখানা বিবাহ করিবার ত্ওফিক দিন।
লেখক বলেছেন: আয় হায়!!!
![]()
আমি আফনের উপকার করলাম, আর আপনে আমারে অভিশাপ দিলেন? আমারে চাইরখান বিবাহ করিবার কতা কইলেন?? এতো বড় ক্ষতি করলেন ক্যালায়??
![]()
ভিসতা অনেকদিক থেকেই ভালো। কিন্তু সেটা অনেকের কাছেই সুবিধার মনে হয় না। আমি ভিসতা ব্যবহার করছি প্রায় পৌনে ৩ বছর হতে চলল। খারাপ লাগেনি।
ভিসতা সত্যি সত্যিই মানুষের মন কাড়তে পারেনি। কিন্তু উইন্ডোজ সেভেনটা এই দিক থেকে অনেক এগিয়ে যাবে বলেই মনে হয়। মাঝখানে কয়েকদিন সেভেনটাও ব্যবহার করেছি(ডুয়েলবুট)। আমার কাছে ভিসতার চাইতেও ভালো লেগেছে। আশা করি, সবার কাছেই ভালো লাগবে।
ভিসতা ব্যবহার করতে থাকুন। আপনার কাছেও ভালোই লাগবে মনে হয়।
ভালো থাকবেন।
![]()
লেখক বলেছেন:
![]()
এন্তার এত্তেলা বলেছেন:
আমি কোন ঝামেলার মধ্যে নাই। উবুন্টু চালাচ্ছি একবছর ধরে। কিসের ক্র্যাক কিসের কি?? উবুন্টু নিয়ে আনন্দেই আছি। উইন্ডোজ এর ধারে কাছেও ঘেষি না। খালি ইকুইভ্যালেন্ট না পাওয়ায় কিছু *.exe প্রোগাম চালাতে হয় মাঝে মাঝে (ওয়াইন দিয়া) । নেক্সট ইয়ারে মনে হয় নাও লাগতে পারে।
তবে পোস্টের জন্য ধন্যবাদ, মাইক্রোশিটের মাথায় কাঁঠাল ভাঙতে আমি প্রতিবাদী নই।।
লেখক বলেছেন: হে হে হে... যেদিন থেকে আপনি *.exe ফাইল চালানোর নেশা পুরোপুরি কাটিয়ে উঠতে পারবেন, সেদিন থেকে আপনাকে একজন খাঁটি উবুন্টু সমর্থক হিসেবে জানব। ![]()
মন্তব্যের জন্য ধন্যবাদ।
![]()
লেখক বলেছেন:
![]()
লেখক বলেছেন: এইটা কুন ঐতিহাসিক ব্যাপার না!! একজনের একটা পোষ্টে দেখছিলাম, ২১২ জনের প্রিয়তে!!!!
![]()
এইটা এখন ৮৫ থেকে ৮৬ তে উন্নীত হয়াছে। আমার আরেকটা পুষ্ট মনে হয় ১০১ নাকি ১০৩ জনের প্রিয়তে আছে। কি জানি!!!
বাকি হালকা-পাতলা আরও কিছু আছে মনে হয়।
ব্যাফার না।
তাজুল ইসলাম মুন্না বলেছেন:
হ। ইন্সটল কইরা দেখুম। সবকিছুরই এক্সপেরিয়েন্স থাকা উচিত। আমার র্যাম ৫১২মেগাবাইট আর গ্রাফিক্স কার্ড ইন্টেলের বিল্টইন ১২৮মেগাবাইট। র্যাম সবসময় ৫০৪মেগা সো করে।।।
হার্ডডিস্ক নিয়া প্রবলেম হইতে পারে। ৯গিগায় ভিসতা ইন্সটল হইবো??? টোটাল ৮০গিগা হার্ডডিস্ক...
লেখক বলেছেন: হুমম... ![]()
চিপসেট কি ইন্টেল জি৩৩/৩১ এক্সপ্রেস নাকি? আম্মাবোর্ড কি গিগাবাইটের?
সবকিছু ঠিকঠাকই আছি। তবে সত্যি, কঠিন চাকতি(হার্ডডিস্ক) লইয়া সমস্যা হইতে পারে। যে ড্রাইভে ভিসতা ইনষ্টলাইবেন, সেই ড্রাইভটা কমপক্ষে ১৫-২০ গিগা হইলে ভালো হয়। আপনের লাইগ্যা ১৫ গিগাই ধরলাম। নাইলে আপনের কম্পু শামুকের গতিতে চললে আমার কুন দুষ নাই।
দেখেন চালাইয়া, কেমুন লাগে। আগেভাগেই শুভকামনা থাকলো।
![]()
তাজুল ইসলাম মুন্না বলেছেন:
ঐডি চেক করে কেমতে??????ডিভিডি যোগাড় কইরা লই। তারপরে ট্রাই মাইরা দেখুমনে..........
লেখক বলেছেন: কুনডি?? আমি তো অনেক কতাই কইচি। ![]()
মহসিন০৮ বলেছেন:
ধন্যবাদ
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ। ![]()
তাজুল ইসলাম মুন্না বলেছেন:
চিপসেট, আম্মাবোর্ড এইডির কতা কই।।।
লেখক বলেছেন: আপনেরটা এক্সপি না? এক্সপির নিয়ম-কানুন আমি পুরাই ভুইল্যা গেছি। অনেকদিন ধইরা এক্সপি থেইক্কা দূরে।
চিপসেট কইতে পারি। শুরুতে মাই কম্পিউটারের প্রোপারটিজে গুতা দেন। তারপর ওইখান থেইক্কা ডিভাইস ম্যানেজার ওপেন করেন। তারপরে ডিসপ্লে অ্যাডাপ্টার্স এ ডাবল ক্লিকান কিংবা প্লাস চিহ্নের ওপর একটা ক্লিক করেন। দেখতে পারবেন, আপনে কুন চিপসেটের বাসিন্দা।
আম্মাবোর্ড বাইর করার ইজি ওয়েটা আপাততঃ ভুইল্যা গেছি। মনে পড়লে আপনের বল্গে গিয়া জানাইয়া দিয়া আসুম। উখে?
![]()
ভেবে ভেবে বলি বলেছেন:
আজকে তোমার এখান থেকে এক্সপি জেনুইনের ফর্মুলা দিয়ে আমার বাসার ডেস্কটপের উইন্ডোজ এক্সপি জেনুইন করার চেষ্টা করলাম, কিন্তু লাভ হলো না। খুব সম্ভবতঃ আমার পিসি আরও বড় কোনও সমস্যায় ভুগছে। ডাক্তার দেখাতে হবে। লেখক বলেছেন: হুমম..... হইতে পারে। কি আর করা!!! তবে আমি কইতে পারি, এক্সপি জেনুইন এই নিয়মে হয়ই হয়।
মাগার আপসুস, আপনেরটা হইল না।
![]()
মাটি ও মানুষ বলেছেন:
আজকে টেষ্ট করলাম উইন্ডোজ এক্সপিতে কিন্তুক কাজ করে নাই ।
লেখক বলেছেন: হুমম.... নতুন আরেকটি দিব, আগামীকালকে। কয়েকজনের কাছ থেকে একই কথা শুনছি। সবারটাতে বোধহয় কাজ করে না।
যাই হোক, কষ্ট করে আগামীকাল পর্যন্ত একটু অপেক্ষা করুন।
এখনই একটা দিচ্ছি, তবে সেটা আগামীকালকে যেটা দিব, সেটা নয়। এই জিপ ফাইলটি আনজিপ করুন। এতে ২৭টি রেজিষ্ট্রি কি পাবেন। দেখুন তো, কাজ হয় নাকি।
"Windows XP Genuine Maker"
অমিত০৯৭ বলেছেন:
ভালো পোষ্ট। লিনাক্স হুজুরদের কমেন্ট গুলা মজার। যতো পড়ি তত মজা পাই।
লেখক বলেছেন: তা আর বলতে!!! বিনোদনের অভাব নাই।
![]()
ফেরেস্তা বলেছেন:
Thank you
লেখক বলেছেন: Welcome!!
দামাল ছেলে বলেছেন:
ভাই, আমার উনডোজ সেভেন একখান সিডি আছে। সেইটা যে Windows 7 RC1, Service pack1 সেটা বুঝব ক্যামনে? একটু বললে উপকৃত হইতাম।
নীলতারা বলেছেন:
ধুর মিয়া!!!ভিস্তায় সব করলাম ঠিকঠাক মতো। কোনো পরিবর্তন নাই। আপনি জেনুইন অপেন হবে বইলা যে স্ক্রীনশট দিছেন, তার কিছুই তো দেখলাম না। সব আগের মতোই...
মগজ ধোলাই বলেছেন:
দাদা পোস্টটা ভাল হয়েছে।কিন্ত দাদা আমারতো ভিসতার সি ডি নাই। দোকানদার লোড করে দিয়ে ছিল। অন্য কোন উপায় জানা থাকলে বলেন দয়াকরে।
নিঃসঙ্গ নির্ঝর বলেছেন:
@ দামাল ছেলে, নীলতারা এবং মগজ ধোলাই - আপনাদের সমস্যার সমাধান নিয়েই একটি পোষ্ট দেওয়া হবে কিছুদিনের মাঝে। আরও অনেক সোজা উপায় বের করা হয়েছে। চোখ রাখুন আমার এই ব্লগে। @ শিক্ষার্থী -
@ হামিদ পায়োনিয়ার - ধন্যবাদ।
বিঃদ্রঃ আমার এই "নির্ভয় নির্ঝর" নিকটি লগইন ব্যান করা হয়েছে মাসখানেক আগে। ঘটনা সম্পর্কে আপনারা প্রায় সবাই অবগত আছেন। এরপরও যদি কোনকারণে আমাকে প্রয়োজন পড়ে, তাহলে আমার নতুন ব্লগনিক "নিঃসঙ্গ নির্ঝর" এ এসে আপনাদের সমস্যা আমাকে জানানোর জন্য অনুরোধ করা গেল। ধন্যবাদ।
হাফিজ খাঁন বলেছেন:
এখানে আরও সহজে দিলাম, তবে ইন্টারনেটে কানেক্ট অবস্থায় Genuine করতে হবে।
হাফিজ খাঁন বলেছেন:
এখানে আরও সহজে দিলাম, তবে ইন্টারনেটে কানেক্ট অবস্থায় Genuine করতে হবে।Click This Link
মুস্তাফা সাধ বলেছেন:
উইন্ডোজ সেভেন আরসি১ এর তো সিরিয়াল ফ্রিতেই দিত!এক্সপি এর জন্য সবচাইতে জোস্ হইল একটি বিশেষ সিরিয়াল দিয়ে ইন্স্টল করা। সিরিয়ালটি পাবেন আমার বন্ধুবরের Click This Link এই লিঙ্কে।
যাইহোক লেখা ভাল ও উপকারি, সুতরাং +
মাহমুদহাসান বলেছেন:
ভাইজান, + দিলাম, প্রিয়তেও রাখলাম। আমার লিনাক্স শিখতে হবে এখন, যদি কিছু সবক দিতেন!
ত্রিভুজ বলেছেন:
এধরনের পোস্ট দেয়া ঠিক না... পাইরেসি অবশ্যই এক ধরনের চুরি... যদিও মাইক্রোসফট আমাদেরকে কিছুটা সময় দিয়েছে।এখন ২৫০০-৩০০০ টাকা হলেই জেনুইন এক্সপি কেনা যায়... খামোখা পাইরেসি করে লাভ কী?
আমড়া কাঠের ঢেকি বলেছেন:
@ত্রিভুজ ভাই, উইন সেভেনের দাম বাংলাদেশে কত?
ডট কম ০০৯ বলেছেন:
ভাল লেকা ভাল লাগচে।
রিমঝিমবৃষ্টি বলেছেন:
প্রিয়তে নিলাম
Jahangir বলেছেন:
ভাল পোষ্ট!
জর্জিস বলেছেন:
আপনার কথামত উই ৭ একটিভেট করছিলাম। একটিভেটেট দেখাইতেছিল। এখন মেসেজ দেয় এক্সপায়ার হয়ে গেছে। ডেস্কটপ কালো হয়ে যায় আর আপনা আপনি রিস্টার্ট হয়। এখন কি করব???
আমার কাছে ২৩ অক্টোবরের রিলিজ আর ফাইনাল রিলিজ ২০১০ নামের দুইটা উই ৭ এর সিডি আছে। কেমনে কি করব তাড়াতাড়ি কন
বন্দী জাহাজী বলেছেন:
ভাই আমারটা উইন ৭ আল্টিমেট......অক্টবর রিলিজ............ প্লাস প্যাচ দিয়া আক্টিভেট এরর দেখায়...... সমাধান দিলে উপকার হইতো...
এখন ২৫০০-৩০০০ টাকা হলেই জেনুইন এক্সপি কেনা যায়... খামোখা পাইরেসি করে লাভ কী?
কোথায় ?
অপলক বলেছেন:
টাকা তো গাছের গোটা!!! মন চাইল আর টুপ করে পাড়লাম। উপদেশ সহজেই দেয়া যায়।নির্ভয় নির্ঝর ভাই, আপনি একটা পদ্ধতি নিয়ে আলোকপাত করেছেন, সেজন্যে অসংখ্য ধন্যবাদ, xp জেনুইন করতে পারলাম কিনা সে জন্যে নয়।
ভাল থাকবেন।
জুয়েল ফুজি বলেছেন:
প্রিয়তে রাখলাম পরেট্রাই করব। কেননা এক সপ্তহ হলো উইন্ডজ৭ এ এলাম এখনো সমস্যা হয়নি। আগাম ধন্যবাদ।
আবু সালেহ সুমন বলেছেন:
আপনার দেওয়া লিংক থেকে ফাইল নামিয়ে নির্দেশনা অনুযায়ী সবই করলাম, আমি উইনডোজ সেভেন ইনস্টল দেওয়ার সময় কোন সিডি কী দিয়ে ইনস্টল করিনি, অ্যাকটিভেট করার সময় সিডি কী চেয়েছে, আমি আপনার দেওয়া কী দিয়েছি, কিন্তু ইনভ্যালিড দেখিয়েছে। কিছুক্ষণ পর উইডোজ সেভেন অ্যাকটিভেটেড- মেসেজও দেখালো, কিন্তু রিস্টার্ট দেওয়ার পর জেনুইন হয়েছে এমন কোন মেসেজ দেখাচ্ছে না। বুঝতে পারছিনা জেনুইন হলো কিনা।আমার করণীয় কি? ইতিমধ্যে তৃতীয় বারের মতো উইনডোজ সেভেন ইনস্টল দেওয়া হয়ে গেছে। আমাকে কুপরামর্শ দিয়ে মাইক্রোসফটের হাত হতে রক্ষা করুন
রাসেল আরেফিন বলেছেন:
ধন্যবাদ। বেশ কাজের পোস্ট।
নিশম বলেছেন:
উইন্ডোজ সেভেন এর জন্য যে ডাউনলোড ফাইল্টা দিএছেন , সেটার তো অস্তিত্য নাই !!! একটু চেক করেন ভাইয়া , খুব বিপদে পরেছি, আর ১৩দিন আছে জেনুইন করার !!
স্বপ্নশহর বলেছেন:
১০০ নাম্বার লাইকটা কইরা দিলাম পোলাপানরে চুরি শিখানোর জন্য(কিডিং)। আমি যদিও ভিস্তা অরিজিনাল ভার্সন ব্যবহার করি। কখনো যদি চুরি করা লাগে তাই প্রিয়তে রাখলাম
সিটিজি৪বিডি বলেছেন:
সুকেসে তুলে রাখরাম।
বুবলা বলেছেন:
Ohhhhhhhhhh দারুন জিনিস। এই রকম পোষ্ট আরো চাই
রুসাফী আলম বলেছেন:
ভাই, আপনার উইন্ডোজ ৭ এর লিঙ্ক টা তো রিমুভ করে দিসে, যদি অন্য কোন লিঙ্ক থাকে, দয়া করে পোস্ট করবেন কি?
পঞ্চমটূটূল বলেছেন:
মামা আপনার উইন্ডোজ সেভেন প্যাচ কাজ করে না...
উন্মাদ শুভ বলেছেন:
ভাই বুঝব কাম্নে যে আমার উইন্ডস এক্স পি জেনুইন হইছে ?
প্যাঁচনাই বলেছেন:
ভাল
সুমন আজাদ বলেছেন:
সেভেন এর কি তো ডাউনলোড হয় না।
রানা চৌধুরী বলেছেন:
অনেক ধন্যবাদ। কাজে লাগবে ।শুভ কামনা।
মাটিরমানুষ বলেছেন:
কাজে লাগবে।
দু-পেয়ে গাধ বলেছেন:
কোনো ডাউনলোডই নামাইতে পাল্লাম্না। পরে দেখন যাইবো। যারা উবুন্তু করেন তেনারা একটু হেল্পান, আমারে ইন্টারনেট করাটা শিখাইয়া।
িজসান বলেছেন:
ভালো কামের জিনিস
আ শী ষ বলেছেন:
রেজিস্ট্রি ফাইলে ডেইলি ৩ বার ডাবল ক্লিক করা লাগে। না হলে কালো হয়ে যায়।আমি মাইক্রোসফট সিকিউরিটি এসেনসিয়াল ব্যবহার করি।
দুর্লভ বলেছেন:
http://www.torrentz.com এ গিয়ে windows 7 activator latest সার্চ দিয়ে বেশি সীড যেটাতে আছে, সেটা নামিয়ে নিন। যেটা নামাবেন, সেটার readme ফাইলটা ভালো করে পড়লে নিজের পারবেন আশা করি সবাই।
তুহিন২৭ বলেছেন:
আমার কাছৈ একখান ছিল , হারাইয়া ফ্যালাইছি ল্যাপিতে এক্সপি ব্যবহার করতে যাইয়া দেখি নেই।
আপনারডা কাজে লাগছে, রিষ্টার্ট ও মারিনি।
থ্যাঙকু
রোদঁশী বলেছেন:
"Windows 7 All PlusPatch 10.0" এই লিংকে ক্লিক করলে বলে পোস্ট ডিলিটেড।এখন কি করবো?সেভেন একটিভেসনের অন্য পদ্ধতি থাকলে বলেন
আপন কথা বলেছেন:
ভাল একটা কাজের জিনিস দিলেন।এখন ডাউনলোড করে রাখি, পরে দেখব।
কিন্তু ভাই সর্বশেষ লিংক টা কাজ করতেছেনা। নতুন কোন লিংক দেওয়া যাবে?
Diamond বলেছেন:
অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ.।!!!!
তাপস চন্দ্র বর্মন বলেছেন:
ভাইয়া, আমি উইন ৭, ৬৪ বিট সেটআপ দিয়েছি, এবার এক্টিভ করবো কিভাবে, অনুগ্রহ ক্রে জদি একটু জানান খুব উপকার হয়। আমার মেইল=>
আই আনাম বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে। করে নিলাম জেনুইন। প্রিয়তে।
জোৎস্নাআলো বলেছেন:
মাহবুবুর রহমান বলেছেন: কামের জিনিষ, জমা রাখলাম।
শাহরুজ বলেছেন:
bro,win 7 er patch toh nai...pls joldi aarekta patch er linkdiye den na,please...
আবুল হাসান মিলন বলেছেন:
এক্সপি জেনুইন করার পরে আমি কি অটোমেটিক আপডেট চালু করে ইন্টারনেট ব্যবহার করতে পারবো? এতে উইন্ডোজ ক্রাশ করবে নাতো ?
যাযাবরমন বলেছেন:
না করব না
আলমাস১৭ বলেছেন:
ভাইরে এত কষ্ট করার দরকার নেই।আপনি উইনন্ডোজ ৭ এর জন্য মাত্র একটা সফট দিয়ে এক ক্লিকে এটা জেনুইন করেন।আপনি উইনন্ডোজ ৭ লোডার এক্সট্রিম লিখে সার্চ দিন মিডিয়াফায়ারের লিংক পেয়ে যাবেন।এটা লোড করে ৭ ইন্সটল দেয়ার পর রান করেন।বাকি কাজ হেই করে দিবে।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














.jpg)

.jpg)





