আমার প্রিয় পোস্ট
- একটু আগে পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমার ধারনাটুকু বদলে দিলেন আমার বাবা - শ।মসীর
- স্বপ্নের মত সত্যিতে - সুলতানা শিরীন সাজি
- টেকি কিছু পোষ্ট - নতুন রাজা
- এক কিশোরের চোখে মুক্তিযুদ্ধের অমলিন স্মৃতি < ৮ > অ্যা লিটল ফাইটার স্লিপিং উইথ আমর্স - মনজুরুল হক
- এক কিশোরের চোখে মুক্তিযুদ্ধের অমলিন স্মৃতি < ৩ > নির্মম বাস্তবতার মুখোমুখি - মনজুরুল হক
- ভ্যানক্যুভার!! ভ্যানক্যুভার!! দিস্ ইজ ইট্!!!!! - মানবী
- যে জোছনায় যুবকের ঘর ভেঙে যায়! - সুলতানা শিরীন সাজি
- আমার মায়াবতী আপুনিরা - অপ্সরা
- আবার কিছু ছবি - এবার শার্ম এল শেখ - সীমন্ত ইসলাম
- বিশ্ববিবেককে কাঁপিয়েছিল যে ছবি - জোবাইর
- ছবি ব্লগ : ঈদ বেড়ানো সুন্দরবনে, পর্ব ৩/ শেষ: কচিখালি ও করমজল - যীশূ
- চোখে দেখা ও অনুভবে পাতাদের হাসিকান্নার রং......... - সুলতানা শিরীন সাজি
- কেককাহন - নুশেরা
- অনুরোধের আসর - ফেরারী পাখি
-
* ~ * মেহেদি নকশা * ~ *
- বাবুনি সুপ্তি
- লিওনার্দো দা ভিঞ্চি - নাহিদ মাহমুদ
- জামদানি শাড়ি: সংক্ষিপ্ত ইতিবৃত্ত - ইমন জুবায়ের
- আপুনিদেরকে ভালোবেসে এই ঈদে......... - অপ্সরা
- চিটির রান্নাঘর থেকে ঐতিহাসিক রেসিপি- রসমালাই - চিটি (হামিদা রহমান)
- ফটো ব্লগ -- ঘুরে দেখা চারপাশ -- পর্ব : ৫ -- নাটোরের রাজবাড়ী হয়ে পাবনার পথে - রোহান
- প্রবাসের পথে... (৫) ফসলের ছবি... - নতুন রাজা
- ইংরেজি শব্দের মজার তথ্য (৩য় পর্ব) - তুষারপাত
- পোকা-মানব - আকাশ অম্বর
- বেবি এ্যালবাম - অপ্সরা
- ঐ নতুনের কেতন উড়ে.....!!! - মানবী
- গান ব্লগ: পছন্দের ১০ বাংলা ছবির গান - শওকত হোসেন মাসুম
- বিরিশিরি(ফটোব্লগ) - আনমনে
- বরষা বন্দনা - ফেরারী পাখি
- রঙ যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে - অপ্সরা
- মৌমাছি—বিস্ময়কর এক ভেক্টর গণিতবিদ ! - ম্যাভেরিক
- ইকেবানা - অল্পকথা
- প্রকৃতির খেলা ১ - অপরিচিত_আবির
- সূচীপত্র - মা দিবসের (২০০৯) জন্যে লিখা সকল ব্লগের লিঙ্ক - ~স্বপ্নজয়~
- মুহম্মদ জাফর ইকবাল ও 'মুক্তিযুদ্ধের ইতিহাস' - অমিত আহমেদ
- স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শহীদ মুক্তিযোদ্ধা বাবাকে নিয়ে আমার জীবনের প্রথম লেখা (মুক্তিযুদ্ধে যারা বাবা হারিয়েছ তোমাদের সবার জন্য উৎসর্গ) - মুনীর উদ্দীন শামীম
- ছোটগল্পঃ পাখিপাঠ - মোস্তাফিজ রিপন
- .......ধুয়ে যাবে যত আছে অভিমান,ধুয়ে যাবে সিঁদুরের টিপ....... - এ. এস. এম. রাহাত খান
- পরবাসী বসন্ত - ফেরারী পাখি
- মুক্তিযুদ্ধের কথ্য ইতিহাস তুলে আনতে চাই ব্লগে। সবাই লিখুন, আসুন ব্লগকে কাজে লাগাই ভিন্ন মাত্রায় - শওকত হোসেন মাসুম
- এসো ৭১ এর গল্প শোনাই সবাই মিলে - জ্বিনের বাদশা
- সময়ের মুল্য, জীবনের মুল্য, ব্লগিংয়ের মুল্য - কোলাহল
- সামহোয়ারে আপনার পড়া সেরা তিনটি লেখা কি কি? (উৎসর্গ, নাস্তিকের ধর্মকথা, বিবর্তনবাদী) - জ্বিনের বাদশা
- জনস্বার্থের পোস্ট: ব্লগে আপনার নিজের সেরা লেখা কোনটি? (সবার অংশগ্রহন বাধ্যতামূলক)
- জ্বিনের বাদশা
- ২০০৮ : আপনার চোখে ব্লগের বর্ষসেরা লেখা কোনটি? (আপডেট-১২ : একটি বিশেষ ঘোষণা) - ব্রিগেড সিক্সটিন
- যারা স্কেচ শিখতে চান আসুন তবে স্কেচ শিখি। (দুই) - জেমিনি
- যারা স্কেচ শিখতে চান আসুন তবে স্কেচ শিখি। (এক) - জেমিনি
- শ্যাওলা ধরে থাকা সময় - সুলতানা শিরীন সাজি
- রূপে ঝলমল নিঝুম দ্বীপ - মাহমুদুল হক ফয়েজ
- ভালো লাগা প্রিয় কবিতারা-৪১ ( যে শহরে আমি নেই আমি থাকবো না--আবিদ আজাদ )] - আবদুর রাজ্জাক শিপন
খুব সহজেই বানিয়ে ফেলুন সন্দেশ
১৯ শে আগস্ট, ২০০৯ রাত ৯:০০
প্রথমে নিজের কিছু আবজাব..
যারা দেশে আছেন তাদের টাটকা মিষ্টি কিনে খেতে কোনো সমস্যা নেই, কিন্তু আমার মতো অনেকেই যারা প্রবাসে আছেন এবং মিষ্টি পছন্দ করেন তাদের জন্য মিষ্টি খাওয়া বিরাট এক ঝক্কি ঝামেলার...যদিও প্রায় অনেক দেশেই বাংলাদেশি দোকান আছে এবং সেখানে মিষ্টিও পাওয়া যায়,তবে সেগুলো ফ্রোজেন। কিনে আনবার পরে দেখা যায়, কোনোবার কচকচে চিনি নয়তো ভিতরটা শক্ত...একটা দুটো খেয়ে পুরোটাই ফেলে দিতে হয়েছে বেশ কবার।
দুঃখে, কষ্টে শেষে সিদ্ধান্ত নিজেই বানাবো মিষ্টি, কি আছে জীবনে ![]()
সিদ্দীকা আপাই ভরসা..উনার রেসিপি দেখে রসগোল্লা বানালাম...বানাবার পরে দেখি, মিষ্টির ভিতরে শক্ত বিচি
মানে ভিতেরর টুকু সিদ্ধ হয়নি, বরং চিনির সিরাতে ডুবানোর পরে শক্ত হয়ে গেছে...তার পরে অ-নে-ক দিন মিষ্টির প্রজেক্ট বাদ...বেশ কিছু পরে এক ভাইয়ের মেয়ের জন্মদিনে, ভাবী পানতোয়া বানালেন...খেয়ে সবাই মুগ্ধ, আর চেহারাও হয়েছিলো মাশাল্লাহ্...ভাবীকে জিজ্ঞাসা করলাম কিভাবে বানালেন...ভাবী বললেন খুবই সোজা...শুধু গুড়ো দুধ, ডিম, চিনি আর সুজি মিশিয়ে গোল্লা বানিয়ে চিনির সিরাতে দিলেই হয়ে যাবে....আমি আনন্দে নাচতে নাচতে এসে বাসায় বানিয়ে ফেললাম পানতোয়া...কর্তাকে দিয়ে বললাম খেয়ে দেখোতো কেমন হয়েছে..খাবার পরে বলে ভালোইতো, কিন্তু জিনিসটা কি? মিষ্টি বলার পরে বলে ওটা নাকি দেখতে হয়েছে ডুগডুগির মতো
স্বাদ যেহেতু ভালোই, তাই বললাম আরো কয়েকটা দেই তোমাকে....উনি বললেন, দেখেই নাকি খাবার সাধ মিটে গেছে...কি আর করা, খাবার ফেলে দিতে কষ্ট লাগে তাই নিজেই কয়েকদিন ধরে বসে বসে ডুগডুগি মিষ্টি খেলাম
তারপরে কান ধরলাম, ফ্রোজেনই খাবো তবুও এই প্রজেক্ট আর হাতে নিবো না....
কিছুদিন পরে আবার আরেক ভাবীর বাসায় যেয়ে সন্দেশ খেয়ে এত ভালো লাগলো যে, কিসের প্রতিজ্ঞা... সব ভংগ করে ঠিক করলাম আজকেই বাসায় যেয়ে বানাবো...প্রথমবার ছানা না করতে পারার জন্য ঠিকমতো হয়নি..কিন্তু তার পরের বার থেকে এত ভালো বানাই, যে মিষ্টি পছন্দ করে না সেও দুই দিন পর পর বলে, আজকে বুঝি সন্দেশ বানাচ্ছো!!!!...আর বানানোর সাথে সাথে একদিনেই শেষ
আরেকটা বড় ব্যাপার চিনির সিরা করার ঝামেলা নাই।
তাইতো কবি বলে গেছেন, একবার না পারিলে দেখো শতবার...![]()
এখন আসেন দেখি এই সন্দেশ বানাতে কি কি লাগবে...
২ লিটার দুধ, ভিনেগার ৫০ মিলিলিটার, এভাপোরেটেড মিল্ক ১ কৌটা, চিনি এক কাপ, এলাচ ১ টা।
একটু ঘন দুধ হলে ভালো, আমি এখানে ব্যাবহার করেছি ৩.৬ ঘনত্বের দুধ। প্রথমে দুধটাকে জ্বাল দিন, একবার ফুটে উঠার সাথে সাথে চুলাটা বন্ধ করে তার পরে ভিনেগার দিয়ে দিন।
আমি একবার করে দেখেছি লেবুর রসে ছানাটা ঠিকমতো হয়না, আমার মতে ভিনেগার দিয়ে ছানাটা অনেক ভালো হয়...ভিনেগার কম হলেও ছানাটা ঠিকমতো হবেনা, আবার বেশি হলে টক হয়ে যাবে...তাই সঠিক পরিমাপটা জরুরি।
বেশ কয়েকবার করার পরে মাপটা ঠিক মতো বুঝতে পেরেছি...
২ লিটার দুধের জন্য ৫০ মি.লি. ভিনেগার
![]()
চুলার জ্বালটা বন্ধ করার পরে ভিনেগারটুকু দিয়ে দিলাম
দুধটা জমাট বেধে এমন ছানা হবে
পানিটুকু খুব ভালো করে ঝরিয়ে ফেলতে হবে এবং খোলা বাতাসে ঘন্টাদুয়েক শুকিয়ে নিতে হবে
২ লিটার দুধ থেকে এই পরিমানের ছানা পাওয়া যাবে
![]()
এভাপোরেটেড মিল্ক না পেলে কনডেন্স মিল্ক বা দুধটাকে বেশি পরিমানে জ্বাল দিয়ে ঘন করে নিয়েও করা যেতে পারে
এরপরে চুলায় একটা ফ্রাইপ্যান ( ননস্টিক হলে ভালো হয়) দিয়ে, সেখানে ছানা, এভাপোরেটেড মিল্ক, চিনি এক কাপ (মিষ্টি কম/ বেশি পছন্দ অনুযায়ী চিনি যোগ করা যেতে পারে), এলাচ দিয়ে নাড়তে হবে। নাড়তে নাড়তে মিশ্রনটা শুকিয়ে এলেই চুলা বন্ধ করে দিতে হবে। হালুয়ার বরফির মতো খুব বেশি শক্ত হবে না, একটু নরম থাকতেই নামিয়ে ফেলতে হবে।
শুকানোর পরে মিশ্রনটা এমন হবে
![]()
পাত্রে ঢেলে কাঠের চামচ দিয়ে চারকোনা শেইপ করে, উপরেও সমান করে দিতে হবে। গরম অবস্থাতেই ছুরি দিয়ে সন্দেশের আকারে কেটে রাখুন, তুলবেন না ওভাবেই ফ্রিজে রেখে দিন দুঘন্টা।
ব্যাস হয়ে গেলো সন্দেশ বানানো, এবার শাহরুকখান না, সন্দেশখান ![]()
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): সন্দেশ ;
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৩০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: রিস্ক নিতে পারো, গ্যারান্টি দিচ্ছি সফলতা শতভাগ...
এই তো দিন চলে যাচ্ছে একরকমে...না বোধহয় আর যাওয়া হবে না....এবছরের জানুয়ারীতেই ঘুরে এলাম মাত্র...আর ডিসেম্বরে ফাইনাল ডিফেন্স...
অনেক দিন পরে তোমাকে দেখে ভালো লাগলো..
তোমার খবর কি? তুমিও ভালো থেকো।
লেখক বলেছেন: আচ্ছা ঠিক আছে দখলে নাও....![]()
বানিয়ে খেয়ো কিন্তু, খুবই সহজ রেসিপি....
ইমন জুবায়ের বলেছেন:
+
লেখক বলেছেন: প্লাস দেবার জন্য ধন্যবাদ আপনাকে, ইমন জুবায়ের।
শুভেচ্ছা, ভালো থাকবেন..
দুরন্ত স্বপ্নচারী বলেছেন:
খাইতে মঞ্চায়..........
লেখক বলেছেন: খুবই সোজাতো, বানিয়ে খেয়ে ফেলুন....
জেরী বলেছেন:
লোভে চোখ রসগোল্লা সাইজ হবার ইমো হবে.....
লেখক বলেছেন: হা হা হা জেরী আপা চোখ রসগোল্লা কইরেন না...বানায়ে খেয়ে বলেন তো কেমন লাগলো খেতে....
জাবেদ ইয়াকুব বলেছেন:
আপা সব কিছু শিখি্য়ে দিলেন। শিখলাম ও। তবে চেস্টা করার আগে একবার দাওয়াত দেন ।
লেখক বলেছেন: চলে আসুন....গতকালকেই বানিয়েছি, এখনও কয়েকটা আছে...
সুইট বলেছেন:
দিলেন তো কিন্তু এখনই যে জিভে জল এসে যাচ্ছে..........
লেখক বলেছেন: দেরি না করে, চটজলদি বানিয়ে ফেলুন....
লেখক বলেছেন: কাইন্দেন না নিবিড় ভাই...এইখান থেকেই খান...
পরবাসে এই রান্না করতে করতেই জানটা বিরান হয়ে যাচ্ছে । চাকুরীতে এত কস্ট করতে হয় না ।
দোস্তরা পাম মাইরা আমারে দিয়েই রান্নার করায় ।
লেখক বলেছেন: বুঝাই যাচ্ছে আপনি খুব ভালো রান্না করেন...
মাঝে মাঝে শখ করে ভালোমন্দ কিছু রান্না করতে মজাই লাগে...
তবে কাজ শেষে ফিরে এসে ক্ষুধার মুহূর্তে রান্না করতে চরম বিরক্ত হই....
চিকনমিয়া বলেছেন:
এইডা খাইতাম চাই, আমারে একটা দেনগো আফা, পিলিজ
লেখক বলেছেন: চিকনমিয়া, আপনার কথা অনেক শুনেছি....আজ আমার ব্লগে আপনাকে দেখে ভালো লাগলো..
প্রথম এলেন, একটা কেনো সবগুলোই আপনাকে দিলাম...
লেখক বলেছেন: প্রিয়তে রেখেছেন জেনে আনন্দিত হলাম।
রেসিপিতো খুবই সোজা, বানিয়ে ফেলুন না..
ধন্যবাদ ঘাসফুল প্লাসের জন্য....
লেখক বলেছেন: ধন্যবাদ ইচ্হে। দেখলাম আপনার লিংকের গ্রুপ ব্লগ...
বাঙালীর রান্নাঘর নামে আরেকটা গ্রুপ আছে তো...দেখেছেন সেটা?
লেখক বলেছেন: আপনাদের ভালো লাগাতেই পোস্ট টা দেবার সার্থকতা...
প্রিয়তে রেখেছেন জেনে খুশি হলাম...
ধন্যবাদ সেতু আপনাকে...
লেখক বলেছেন: শিখেন শিখেন...পরে কাজে লাগবে...
নতুন রাজা বলেছেন:
আপু, প্রিয়তে রাখলাম। রাতে গিন্নিকে দেখাবো পোষ্টটা। কিন্তু আপনি কবে তৈরী করে খাওয়াবেন? সেপ্টেম্বরের পর ওসাকাতে বেড়াতে আসেন। আপনার নিমন্ত্রণ রইলো... তখন নাহয় বানিয়ে খাওয়াবেন... আসবেন তো?ভালো থাকবেন...
লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ নতুন রাজা....নিমন্ত্রণের জন্য কৃতজ্ঞতা...ভাই কথা দিতে পারছি না, যেতে পারবো কিনা...তবুও আপনি যেতে বলেছেন এতেই আমি ভীষন খুশি..আপনিই বরং ভাবীকে নিয়ে চলে আসুন টোকিও...
আপনাদের জন্য শুভকামনা থাকলো...
লেখক বলেছেন: হা হা মজার ইমো তো...চোখ গোল্লা গোল্লা...
তাইতো ভাবছিলাম, জেরী আপা কোন ইমোর কথা বলছিলেন...
অনেক ধন্যবাদ পুরাতন...
আবিদ২০০৯ বলেছেন:
আপু, "আমার জীবনের কীর্তি ও একটি মেয়ের সত্য কিন্তু লজ্জাকর ঘটনা" -এ ও ব্লগে স্বাগতম।
লেখক বলেছেন: আচ্ছা আবিদ ভাইয়া, যাবো তোমার ব্লগে সময় করে...
মানবী বলেছেন:
নির্ঝরিনী, কেমন আছেন আপু? নতুন প্রোফাইল পিকচার সুন্দর হয়েছে :-)সন্দেশের রেসিপিটি সময় করে পড়ে ট্রাই করবো এক সময়।
ভালো থাকুন।
লেখক বলেছেন: অনেক দিন পরে মানবী আপু আপনাকে দেখলাম...কেমন আছেন?
আপনাকে দেখে ভালো লাগলো...আপু প্রোফাইল পিকচার তো নতুন না, অনেক দিন ধরেই ঝুলছে..এই সকালের দিকে আসা হয় না আমার, তাই হয়তো আজ আপনার চোখে পরেছে...
আপু বানিয়ে দেখবেন সন্দেশ, খুবই সহজ...আমি বেশ কয়েকবার বানিয়েছি...ভালোই হয়েছে...
অনেক দিন আপনার নতুন কোনো লেখা নেই...
ভালো থাকবেন আপু...
টোকিওর কোথায় থাকেন? আমি ছিলাম আজাবুজুবানে। রোপ্পংগীর কাছেই।
লেখক বলেছেন: তাহলে এই রেসিপিটা খুব একটা খারাপ না, কি বলেন জাহিদ ভাই..
পোস্ট দেখেছেন এবং আপনার মতামত জানিয়েছেন, আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
রোপ্পংগীর ওদিকে বেড়াতে গিয়েছিলাম একবার।
আছি টোকিওর কোগানেইতে...
আপনি বর্তমানে কোথায় আছেন..
শুভেচ্ছা, ভালো থাকবেন।
সায়েম মুন বলেছেন:
বানোনো কষ্টকর হবে। ছবি দেখে স্বাদ কিছুটা পূরণ হয়েছে। প্রিয়তে থাকলো।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে সায়ম মুন...বানিয়েই দেখুন না, খুব একটা কঠিন না...একবার বানালেই বুঝতে পারবেন...
সায়েম মুন বলেছেন:
ঠিক আছে আপু বানানোর চেষ্ঠা করবো।
লেখক বলেছেন: এইতো লক্ষী ভাইয়াটা...
নুশেরা বলেছেন:
বাহ্ চমৎকার লাগলো তোমার সচিত্র সন্দেশ রেসিপি। ঠেকে শেখা মাপজোক সবসময়েই পারফেক্ট। সেটা সবাই শেয়ার করতে চায় না। তুমি করলে, তাই অভিবাদন তোমাকে।ইভাপোরেটেড মিল্কের টিন কাটা আর চিনির ঝামেলা এড়ানোর জন্য আমি শর্টকাটে সুইটেন্ড মিল্ক ব্যবহার করি। আর ছানাটা কিছুক্ষণ মথে নিলে দানাদার ভাবটা একদম থাকবেনা, খুবই মসৃণ হবে সন্দেশ। এলাচদানা গুঁড়ো করে দিলে গন্ধটা বেশী সুন্দর হবে। ভ্যারিয়েশনের জন্য এলাচের বদলে দুফোঁটা গোলাপজল বা রোজ এসেন্স বা আমন্ড এসেন্স দেয়া যায়। নামানোর আগে এক চা চামচ ঘি দিয়ে একটু নাড়লে সহজে জমবে। অর্ধেক ছানা পাত্রে সমানভাবে ঢালার পর বাকী অর্ধেকে ইচ্ছেমতো হাল্কা ফুড কালার (জাফরান) বা গলানো চকলেট মিশিয়ে প্রথম স্তরের উপর চেপে দিলে সুন্দর দুই স্তরের সন্দেশ হবে।
লেখক বলেছেন: আরে তুমিতো দেখছি এই ব্যাপারে স্পেশালিস্ট...কৃতজ্ঞতা টিপসগুলোর জন্য...সুইডেট কনডেন্সড মিল্কের ব্যাপারটা জানা ছিলো না...আমারতো এখনই আবার বানাতে ইচ্ছে করছে দুই স্তরের সন্দেশ..
অনেক অনেক ধন্যবাদ নুশেরা...
অনেকেরই উপকার হবে তোমার টিপসগুলো থেকে...
নুশেরা বলেছেন:
*সুইটেন্ড= সুইটেন্ড কনডেন্সড
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ পারভেজ ভাই...জেনে ভালো লাগলো...
আচ্ছা ঠিক আছে, সময় পেলে যাবো।
ভালো থাকবেন।
লেখক বলেছেন: স্বাগতম দীপান্বিতা আমার ব্লগে...আমি এভাবেই বানিয়েছি.. বেশ সহজই মনে হয়েছে...নুশেরার টিপসটাও দেখে নিন, আরও পারফেক্ট হবে..
হুমায়রা হারুন বলেছেন:
+++++++++
লেখক বলেছেন: ধন্যবাদ হুমায়রা হারুন।
মানবী বলেছেন:
সেদিন এই পোস্টে রেসিপি দেখতে এসে ফড়িংছানার সন্ধান পেয়েছিলাম :-)আমার মতো পাকা রাধুঁনী যারা সকল রান্নায় বিশেষ-অজ্ঞ তাদের জন্য ছানা তৈরীর নির্দেশনা আরেকটু বিস্তারিত হলে বেশি সুবিধা হতো। দুধ ফুটে উঠার সাথে সাথে ভিনেগার ঢেলে সেদিকে তাকিয়ে দাঁড়িয়েছিলাম! দেখি কিছু অংশ ছানা হলো আর বাকিটা ২% দুধের মতো বর্ণধারন করলো..
শেষ পর্যন্ত ছানা প্রস্তুত হলো- জীবনে প্রথম ছানা বানাবার আনন্দে আত্মহারা হয়ে বাসায় আট লিটার দুধ ছিলো, সবটুকু ছানা বানিয়ে ফেলেছি
নির্ঝরিনী স্পেশাল সন্দেশ খুব মজার হয়েছিলো মনে হয়! ছবি তুলে আপনাকে দেখাবো ভেবেছিলাম, তবে ছবি তুলার আগেই সন্দেশ শেষ :-)
পোস্টের চেয়ে বড় মন্তব্য হলো!
অনেক অনেক ধন্যবাদ আপুমনি। ভালো থাকুন।
লেখক বলেছেন: মানবী আপুওওওওওও সন্দেশ বানিয়েছেন জেনে খুব খুব খুশি হলাম...
ইসরে!!! এতো স্পেশাল সন্দেশ বানালেন, ছবি তুললেন না কেনো...এখন তো ছবি দেখতে ইচ্ছে করছে...
হায় হায়!! আপুনি ভিনেগার দিয়ে দাড়িয়ে থাকলে তো হবে না
ঢালার সময় একহাতে ঢালতে হবে, আরেক হাতে দুধটা নাড়তে হবে...মিস হয়ে গেছে এই অংশটা, এখনই এডিট করে দিচ্ছি। ঠিক বলেছেন খালাম্মা, রসগোল্লার ছানা খুবই সেনসেটিভ...আমি বেশ কয়েকবার বানিয়েও সফল হইনি...
এইজন্যই তো এই সন্দেশটা সহজেই বানিয়ে ফেলা যায়...আর ছানাটা না মাখলেও সমস্যা হয় না, জাস্ট চুলায় দিয়ে কিছুক্ষন নাড়াচাড়া করলেই হয়ে যায়...
আপুনি অনেক অনেক ধন্যবাদ, প্র্যাকটিকেলি করে ভিনেগার ঢালার অংশটুকু ধরিয়ে দেবার জন্য...
এত সুন্দর মন্তব্য পেয়ে আমি জারপরনাই আনন্দিত....
আপনিও ভালো থাকবেন আপুমনি...
উরনচণ্ডী বলেছেন:
সচিত্র সন্দেশ রেসিপি
লেখক বলেছেন: হুমম...যেনো সহজেই বানাতে পারেন।
নীল-দর্পণ বলেছেন:
সরাসরি প্রিয়তে নিলামলেখক বলেছেন: অনেক ধন্যবাদ নীল-দর্পন..সুযোগ পেলে ট্রাই করো...
এভাপোরেটেড মিল্ক হলো দুধটা থেকে পানি শুকিয়ে ঘন করে ফেলা...
যেটাকে আমরা ক্ষীর বলি...বাংলাদেশে পাওয়া যাবে কি না আমি সঠিক জানি না। বড় সুপারশপ গুলোতে খোঁজ করতে পারো...নইলে দুধটাকে জ্বাল দিয়ে ঘন করে নিয়েও করতে পারো...
শুভকামনা থাকলো, ভালো থেকো।
চিটি (হামিদা রহমান) বলেছেন:
আপনার রেসিপি দেখি খুব সোজা। আমি কখনো সন্দেশ বানাইনি। রসমালাই বানিয়েছিলাম। খারাপ হয়নিআপনার রেসিপি দেখে এবার সন্দেশ বানানোর প্রজেক্ট হাতে নিতে হবে ছুটির দিনে। বৈদেশে থাকার এক যন্ত্রণা বলা চলে। মিষ্টি খেতে হলে ঝটকি ঝামেলার শেষ থাকে না। আজকে এক ভাবী কাস্টার্ড খাওয়ালো। খুব তৃপ্তি পেলাম
নুশেরার টিপস্টা সাথে রাখলে আরো সুস্বাদু হবে। নুশেরাকে ও ধন্যবাদ
আপনার জন্য শুভকামনা থাকলো।
ভালো থাকুন।
লেখক বলেছেন: চিঠি আপু বানাতে পারেন সন্দেশ.... আমি বেশ কয়েকবার বানিয়েছি, খারাপ লাগেনি....আর আপু ছানাটা বেশি মাখামাখি না করলেও হয়..
যখন মিস্টি খেতে ইচ্ছে করে, তখন বানিয়ে ফেলি..একটু ফাঁকিবাজি রেসিপি।
আর বইলেন না আপু ঝক্কি ঝামেলার কথা, রসগোল্লা বানাতে যেয়ে কতবার ফেল করেছি তার হিসেব নেই...তবুও শখ বলে কথা..
আমারও নেক্সট প্রজেক্ট রসমালাই বানানো আপনার রেসিপি দেখে..
আপু আপনিও ভালো থাকবেন...
লেখক বলেছেন: বানায় খাও ![]()
![]()
চিটি (হামিদা রহমান) বলেছেন:
আমি আমার রেসিপি'র মত বানাইছি। খুব ভালো হয়েছিলো(নিজেই নিজের প্রশংসা করি)। বেশি করে মথতে হয়। তাহলে শক্ত থাকে না। বেশ নরম হয়। ছানার সাথে এলাচগুড়া দিয়ে অনেক্ষণ মথলে বেশ সুন্দর রসমালাই হয়। বানানোর পর আওয়াজ দিয়েন। কেমন হলো জানায়েন।
লেখক বলেছেন: চিঠি আপু, অবশ্যই বানাবো...আপনি যেভাবে বলেছেন সেভাবেই চেস্টা করবো...ঠিক আছে এলাচগুড়া দিয়ে ভালো করে মথে নিবো ছানা...ধন্যবাদ আপু রেসিপি দেবার জন্য।
অবশ্যই আওয়াজ দিবো...ছবি তুলে আপনাকে দেখাবো...
ভালো থাকবেন আপু...
লেখক বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ সুরঞ্জনা....
লেখক বলেছেন: আহারে!! কি করবেন আর, খালাম্মাকে বলে দেখুনতো বানিয়ে দেয় কিনা..আর নইলে কিনে খেয়ে নিন...
শুভকামনা শয়তান, ভালো থাকুন।
লেখক বলেছেন: আহারে!! আপনিও বুঝি খেতে পারেননি...
পরবাসে ব্যাচেলরদের আরও কস্ট...বিশেষ করে খাবারদাবারের জন্য...
এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন:
আজই ট্রাই মারতাছি।
লেখক বলেছেন: শুনে খুব খুশী হলাম....
কেমন হলো আওয়াজ দিয়েন...
রেজোওয়ানা বলেছেন:
রসোগোল্লা বানাতে গিয়ে আমারও এমন হয়েছিল। রসগোল্লা রসে ছেড়ে, ঢাকনি দিয়ে ঢেকে ৫ মি ফুটানোর কথা, হাল্কা আচে। পাচ মিনিট পরে ঢাকনা খুলে দেখি সব ছানার গোল্লা গলে গিয়ে থকে থকে একটা তরল পদার্থ সৃষ্টি হয়েছে। এরপর থেকে মিষ্টি প্রোজেক্ট শেষ। তবে এই সন্দেশ বানাবো নেক্সট উইকেন্ডে ইনশাআল্লাহ।
লেখক বলেছেন: দুঃখিত এসরেজওয়ানা দেরীতে জবাব দেবার জন্য!!!!!!!!
রসগোল্লার জন্য ছানাটা খুব মসৃন এবং শুকনো হতে হবে...অনেক্ষন ধরে ছানা হাত দিয়ে মেখে মেখে মিহি করে ফেলতে হবে।
বানিয়েছিলেন কি সন্দেশ? কেমন হয়েছিলো!!!!!!!!!
আপনার পিচ্চির জন্য অনেক আদর রইলো...
মুনলাইট বলেছেন:
দেখেত মনে হচ্ছে টেস্টি হবে।আমার নেক্সট প্রজেক্ট হবে সন্দেশ বানানো।
ধন্যবাদ শেয়ার করার জন্য।++++
লেখক বলেছেন: শেষ পর্যন্ত কি বানিয়েছিলেন সন্দেশ!!!!!!
বেশ ক'জন বললো বানাবে কিন্তু কেউ এসে বললো না কেমন হয়েছিলো...![]()
আপনাকেও ধন্যবাদ মুনলাইট...
তুষারকনা বলেছেন:
পরশু বানাবো ইনশাআল্লাহ....
লেখক বলেছেন: কেমন হয়েছিলো তুষারকনা?
শুভকামনা, ভালো থাকবেন।
স্পঞ্জের মিষ্টিটা মোটামুটি হয় আমার হাতে, রসমালাই ২/৩ বার ট্রাই করেছি, কেমন যেন গোল্লাগুলো ছেড়ে ছেড়ে যায়, আর দুধ নষ্ট করতে ইচ্ছা হলো না।
দেশে থাকতে গোলাপজামের গুঁড়োর প্যাকেট পাওয়া যেত, সেটা ঘরে এনে বানালে ভালই হতো।
রস মালাই, মালাই চাপ বেশি মিস করি!
লেখক বলেছেন: ধন্যবাদ নাজনীন। বানিয়ে কিন্তু জানিয়েন কেমন হলো!!!!!!!!!
আমিও খুব মিস করি রস মালাই! ![]()
স্পন্জের মিষ্টিটা বানানোর রেসিপি দেন, দেখি চেষ্টা করে পারি কিনা....![]()
জেনারেশন৭৫ বলেছেন:
ধন্যবাদ এটা শেয়ার করার জন্য। আমার ও গিন্নির ২ জনেরই মিষ্টি খুব পছন্দ। ভালোই হলো। এখন বানানো যাবে...... গিন্নিকে ও পড়ালাম এই মাত্র আপনার পোষ্ট টি। আমিও জাপানে আছি সিজুকা ইউনিতে.....আপনি জাপানরে কোথায় থাকেন?
লেখক বলেছেন: আপনাদের কাজে লাগলেই আমার পোষ্ট দেয়াটা সার্থক......
যেভাবে দেখিয়েছি ওভাবেই ভাবীকে করতে বলবেন আর সেইসাথে নুশেরা কিছু টিপস দিয়েছে সেটাও দেখে নিলে আরো ভালোভাবে বানাতে পারবেন....
আমি টোকিওতে আছি....
লেখক বলেছেন: আপনে যে আইসক্রীম বানান তার কাছে আমার এই সন্দেশ কিছুই না...
আপনেতো রসমালাইও বানাইছেন, সন্দেশটা ট্রাই করে দেখেন রসমালাইয়ের চেয়ে সহজ।
রাহী বলেছেন:
প্লাস দেয়ার জন্য আসলাম। দুইজন ভাবীকে রেসিপিটা দিয়েছিলাম। আর কিছু বলতে হয় নাই - এরপর থেকে খেতেই আছি...অভাগাদের কথা চিন্তা করে আরও কিছু সিধা সিধা রেসিপি দেয়ার অনুরোধ রইল - যেনো একটু ভালো-মন্দ খেতে পারি....
মুনলাইট বলেছেন:
জ্বী, আমি বানাতে সক্ষম হয়েছি।আর খেতে ফাটাফাটি হয়েছে। নিজেই নিজের সুনাম করছি কারন আসলেই খেতে খুব ভালো হয়েছিলো।
আবারো ধন্যবাদ।
আব্দুল্লাহ (রাইয়ান) বলেছেন:
আপা জিভে পানি এসে গেল।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















.jpg)






কেমন আছেন? দেশে যাবেন নাকি? আমি হয়ত ডিসেম্বরে যাব। ভালো থাকবেন।